শামীম লিখেছেন:১. স্পীড পাইলেই কি আর ২ সেকেন্ডে ডিভিডি ডাউনলোড হবে!!! ঐপাশের সার্ভার তো অত স্পীডে ডেটা ছাড়তে পারবে না ... ... কাজেই স্পীড নিয়ে মাতামাতি করে কোনো লাভ নাই। জাপানে থাকতে আমার বাসার ইন্টারনেট স্পীড ছিলো ১২ মেগাবাইট/সেকেন্ড (ইয়াহুবিবি - শেয়ারড)। কিন্তু কোনো সার্ভারই অত স্পীডে ডেটা দিতে পারতো না .... তাই দেড়শো কিলোবাইট/সেকেন্ডের বেশি পাইতাম না ৯৯.৯৯% সময়ে। কালে ভদ্রে ২/১ জায়গা থেকে স্পীড পেতাম .... ১০ সেকেন্ডে ৫-৭ মেগার এম.পি.থ্রি গান ডাউনলোড হয়ে যেত ... ... স্পীড ওঠানোর আগেই ডাউনলোড শেষ .... অনেকটা রেসিং কার নিয়ে রাস্তায় বের হয়ে স্পীড তোলার আগেই গন্তব্যে পৌছে যাওয়ার মত
ইয়াহুবিবি আসলে এডিএসএল-এর মাধ্যমে ইন্টারনেট দেয়। এনটিটির ডেটা সেন্টার থেকে আপনার বাসার দূরত্ব যত বেশি হবে, স্পীড ততই কমে যাবে। আপনার ক্ষেত্রে সেটিই হয়েছে। আমার ক্ষেত্রেও একই ব্যাপার হয়েছিলো... ইয়াহুবিবির ৪৭ এমবিপিএস লাইন নিয়েছিলাম - কিন্তু ম্যাক্সিমাম ডাউনলোড স্পীড পেতাম মাত্র ৪-৫ এমবির মত। অবশ্য এ্যাপ্লাই করার সময়ই লোকটা বলে দিয়েছিলো - দূরত্বের কারণে স্পীড কম পাবো। পরে এনটিটি (ইস্ট) ওয়েবসাইটে গিয়ে টেলিফোন নাম্বার দিয়ে চেক করে দেখি আমার এ্যাপার্টমেন্ট থেকে এনটিটির নিয়ারেস্ট ডেটা সেন্টারের দূরত্ব প্রায় ৪ কিমি। সার্ভার থেকে ঠিকই ১২ এমবিপিএস গতিতে ডেটা ট্রান্সমিট করছে, কিন্তু আপনার বাসায় পৌছঁতে পৌছঁতে সেটা ১৫০ কিবা (১.২ এমবি) হয়ে যাচ্ছে।
তবে এনটিটির হিকারী বা bFlet ১০০ এমবিপিএস কানেক্সন দেয় ফাইবার অপটিক দিয়ে - এখানে কোনো প্যাকেট লস পাবেন না। ১০০ এমবিপিএস মানে একদম ১০০% খাঁটি ১০০ এমবিপিএস - ১ বিটও কম বা বেশি না! আমি সারাদিন কয়েকটি ডাউনলোড ম্যানেজার চালিয়ে রাখতাম.... আহা! কি যে সব দিন ছিলো! কিন্তু হার্ড ডিস্কের স্পেস নিয়ে টানাটানি - ১টা মুভি দেখার আগেই আরো ৩টা মুভির জন্য জায়গা দরকার!
কয়েক শ ডাউনলোডকৃত মুভি এমনকি ওপেন না করেই ডিলিট করে দিতে হয়েছে (পরে অবশ্য ১৫০০ গিগাবাইট সাইজের দুটো ডিস্ক কিনেছিলাম)। মড়ার উপর খাঁড়ার ঘা - ঐ সময় রেপিডশেয়ার ডেইলী ৫গিগা (এবং ৫দিনে সর্বোচ্চ ২৫ গিগা) লিমিট চালু করলো।

আমি হিমু লিখেছেন:আমার লাইন এতটা ফাস্ট না তবুও বাংলাদেশের মূর্ছনা দট কম থেকে আমি ৯৯% সময়ে ১ মেগাবাইটের উপরে স্পিড পাই।
আর রেপিডশেয়ার থেকে ১.৫ থেকে ১.৯ মেগাবাইট পাই ৯৯% সময়ে।অথচ আমার লাইনের অফিসিয়াল স্পিড ১০ মেগাবিট।
তবে আমি এখানে সর্বোচ্চ ১৭ মেগাবাইট স্পিডে ডাউনলোড করেছি।এটা আমার জীবনের ফাস্টেস্ট স্পিড।(লাইন টা অবশ্য আমার না,এক বড় ভাই নিয়েছিলো)
মূর্ছনা বাংলাদেশে হোস্ট করা হয় না। মূর্ছনার সার্ভারের লোকেশন হলো এ্যারিযোনা - এটা সম্ভবত: গোড্যাডীর ডেটা সেন্টারে হোস্ট করছে। বাংলাদেশে হোস্ট করা হলে নিশ্চিত ২/৩ কেবির উপরে পেতেন না 
তবে আপনি রেপিডশেয়ার থেকে স্পীড এত কম পাচ্ছেন কেন সেটা আজব লাগছে। আমি তো (শামীমভাইয়ের মত) ইয়াহুবিবির ৩-৪ এমবিপিএস (টেকনিকালী ৪৭ এমবিপিএস) চ্যানেল পুরোটাই স্যাচুরেট করতে পারতাম রেপিড থেকে একটা ডাউনলোড দিয়েই। জার্মানী আর জাপান দুনিয়ার দুই প্রান্তে - সাবমেরিন কেবলের হিসাব করলে ভৌগলিক দূরত্ব বিশাল। আপনি জার্মানীর এত কাছে থেকেও ৪ গুণ কম স্পীড পাচ্ছেন কেন তা অবাক লাগছে। তার উপর আপনার আইএসপি টেলিয়াসনেরা-তেও রেপিডশেয়ার-এর পিয়ারীং আছে (সেটা অবশ্য ন্যুরেমবার্গ, জার্মানীর টেলিয়া ডেটা সেন্টারে)।
অবশ্য, এমন মজার ব্যাপার সব জায়গাতেই আছে। জাপানে আমার প্রিফেকচার থেকে অন্য প্রিফেকচারে নেশন-ওয়াইড কল করতে যত টাকা খরচ হতো, তার চেয়ে কম খরচে আমার আমেরিকায় বোনের বাসায় কথা বলতে পারতাম! আইপি ফোনের বদৌলতে!