টপিকঃ গুগল ক্রোম অপারেটিং সিস্টেম আসছে আগামী এক সপ্তাহের মধ্যে...
গুগল ক্রোম অপারেটিং সিস্টেম আসছে আগামী এক সপ্তাহের মধ্যে...দেখা যাক গুগল কেমন অপারেটিং সিস্টেম উপহার দেয়...
সূত্র

আপনি প্রবেশ করেন নি। দয়া করে নিবন্ধন অথবা প্রবেশ করুন
প্রজন্ম ফোরাম » তথ্য ও যোগাযোগ প্রযুক্তি » অপারেটিং সিস্টেম » গুগল ক্রোম অপারেটিং সিস্টেম আসছে আগামী এক সপ্তাহের মধ্যে...
গুগল ক্রোম অপারেটিং সিস্টেম আসছে আগামী এক সপ্তাহের মধ্যে...দেখা যাক গুগল কেমন অপারেটিং সিস্টেম উপহার দেয়...
সূত্র

খুশি হবো যদি মাইক্রোসফটকে একটা বাঁশ দিতে পারে।
ভালো খবর। 
শুনেছি ক্রোম অপারেটিং সিসটেম নাকি একুশ শতকের ইন্টারনেট পাগলাদের জন্য। 
যদি তাই হয় তবে আমি সেই লাইনের ১ নজ্ঞর ব্যক্তি। 
3 minutes and 5 seconds after:
খুশি হবো যদি মাইক্রোসফটকে একটা বাঁশ দিতে পারে।
মাইক্রোসফট আপনার কি ক্ষতি করছে?

খুশি হবো যদি মাইক্রোসফটকে একটা বাঁশ দিতে পারে।
কেন মাইক্রোসফটকি কোন কালে আপনাকে বাঁশ দিয়েছিল?
মুক্তবিহঙ্গ লিখেছেন:খুশি হবো যদি মাইক্রোসফটকে একটা বাঁশ দিতে পারে।
কেন মাইক্রোসফটকি কোন কালে আপনাকে বাঁশ দিয়েছিল?
অফ.ট.: আরে ভাই এটাই বুঝলেন না!!!
নিশ্চই উনি উবুন্টু বা লিনাক্স সাপোর্টার। এজন্য মাইক্রোফটকে পছন্দ করে না। 
অন.ট.: এ সম্পর্কে আরেকটু ভাবতে হবে তারপর মন্তব্য করব। 

অপেক্ষায় রইলাম চিৎকার শোনার.................
হা হা

http://www.speedtest.net/result/617993549.png
ভাই একটা অফ টপিক প্রশ্ন-
এই স্পিড এর জন্য আপনাকে কত টাকা দিতে হয়?
সর্বশেষ সম্পাদনা করেছেন shitol69 (13-11-2009 21:20)
http://www.speedtest.net/result/617993549.png
ভাই একটা অফ টপিক প্রশ্ন-
এই স্পিড এর জন্য আপনাকে কত টাকা দিতে হয়?
সম্ভবত: ৭-৭.৫ হাজার ইয়েন - বাংলাদেশী প্রায় ৫০০০/- টাকার মত।
shitol69 লিখেছেন:http://www.speedtest.net/result/617993549.png
ভাই একটা অফ টপিক প্রশ্ন-
এই স্পিড এর জন্য আপনাকে কত টাকা দিতে হয়?সম্ভবত: ৭-৭.৫ হাজার ইয়েন - বাংলাদেশী প্রায় ৫০০০/- টাকার মত।
৪০০০ ইয়েন (২৮০০ টাকার মতো.)...আসলে ৬৬০০ ইয়েন/ মাস ছিলো...একটা ডিসকাউন্ট অফার থাকায় কমে পেয়েছি... 

খুশি হবো যদি মাইক্রোসফটকে একটা বাঁশ দিতে পারে।
Microsoft কি করলো ?
nahin2009 লিখেছেন:কেন মাইক্রোসফটকি কোন কালে আপনাকে বাঁশ দিয়েছিল?
অফ.ট.: আরে ভাই এটাই বুঝলেন না!!!
নিশ্চই উনি উবুন্টু বা লিনাক্স সাপোর্টার। এজন্য মাইক্রোফটকে পছন্দ করে না।
অন.ট.: এ সম্পর্কে আরেকটু ভাবতে হবে তারপর মন্তব্য করব।
হে হে...লিনাক্স আর উইন্ডোজ এর চিরায়ত ক্যাচাল...
আমি দুইটাই ইউজ করি...ক্রোম আসলে সেটাও করবো... 

গুগলের নতুন OS এর অপেক্ষায় রইলাম। নিশ্চই অন্যান্য OS এর চেয়ে ভিন্ন কিছু পাওয়া যাবে। নতুনত্বের স্বাদ গ্রহণের মজাই আলাদা।
@মুক্তবিহঙ্গ: ভুলে যাচ্ছেন কেন ভাই এই মাইক্রোসফট্ -এর কারণেই আজকে আপনি এতটুকু পর্যন্ত এসেছেন। এমন কেউ কি আছে যে মাইক্রোসফট এর উইন্ডোজ ছাড়া-ই কম্পিউটার শেখা শুরু করেছে? কেউ কি এমন কাউকে দেখেছেন যে উইন্ডোজ ব্যবহার করা ছাড়াই, কম্পিউটার শেখার শুরু থেকেই অন্য কোন অপারেটিং সিস্টেম বা অন্য যে কোন উপায়ে কম্পিউটার শিক্ষা গ্রহণ করেছে এবং অদ্যাবধি উইন্ডোজ ব্যবহার করা ছাড়াই চলছে (বি: দ্র: প্রশ্নটির পরিধি বাংলাদেশ পর্যন্ত সীমাবদ্ধ)? তো কম্পিউটারে হাতে-খড়ির ক্ষেত্রে যেই মাইক্রোসফটেরই এত বড় অবদান সেই মাইক্রোসফটকেই কিনা...!

অফ.ট.: আরে ভাই এটাই বুঝলেন না!!! lol নিশ্চই উনি উবুন্টু বা লিনাক্স সাপোর্টার। এজন্য মাইক্রোফটকে পছন্দ করে না। lol2
-ভাই আপনার বুঝানোর সাথে আমি একমত হতে পারলাম না। উবুন্টু বা লিনাক্স সাপোর্টার হলেই মাইক্রোসফটের বিরুদ্ধে যেতে হবে কেন?
সর্বশেষ সম্পাদনা করেছেন তিতাস (13-11-2009 23:35)
pagolmon লিখেছেন:হে হে...লিনাক্স আর উইন্ডোজ এর চিরায়ত ক্যাচাল...
আমি দুইটাই ইউজ করি...ক্রোম আসলে সেটাও করবো...
আমিও
আমিও আছি
গুগোল বরাবরই জটিল কিছু উপহার দেয়। আর মাইক্রোসফট, লিনাক্স এদের বর্তমান অবস্থা সম্পর্কেও গুগোল অবগত আশা করি। কাজেই ভালকিছু পাব ধরে নেয়া যেতে পারে।
অফটপিক:
nahin2009 লিখেছেন:কেন মাইক্রোসফটকি কোন কালে আপনাকে বাঁশ দিয়েছিল?
অফ.ট.: আরে ভাই এটাই বুঝলেন না!!!
নিশ্চই উনি উবুন্টু বা লিনাক্স সাপোর্টার। এজন্য মাইক্রোফটকে পছন্দ করে না।
অন.ট.: এ সম্পর্কে আরেকটু ভাবতে হবে তারপর মন্তব্য করব।
ফাহিম, উনিতো ম্যাক ইউজারও হতে পারেন। আর তুমি যেমন লিনাক্স পছন্দ করো না, তেমনি কেউ উইন্ডোজকে দেখতে পারেনা। এটা নির্ভর করে কে কিভাবে ব্যবহার করছে, কি দরকারে করছে তার উপর।
আমার মনে হয়, তুলনামূলক ভাবে একটা সিস্টেম ভাল না খারাপ সে ব্যাপারে মন্তব্য করার আগে দুটো সিস্টেম সম্পর্কেই প্রায় সমান জ্ঞান থাকা উচিত। একতরফা ভাবে একটা জিনিস সম্পর্কে জেনে বাকিগুলোকে অবজ্ঞা করা খুবই আপত্তিকর। এবং এই ধরনের ব্যাপারগুলো খুব দৃষ্টিকটু।
আমি নিজে উইন্ডোজ ব্যবহার করি, ৭/৮ বছর আগে যখন কম্পিউটারের সামনে বসি তখন উইন্ডোজ ৯৮কে আমার বিরক্তির সীমা ছিল না। তখন আমি উবুন্টুর নামও শুনিনাই। একজন উইন্ডোজ ব্যবহারকারী হয়েই আমি উইন্ডোজের উপর বিরক্ত থাকতাম, এমন কি এখনও আমি এক্সপি এবং ভিস্তার উপর বেশ বিরক্ত। গুগোল ওএস আসার ফলে যদি মাইক্রোসফট বিপদে পড়ে তার ফলাফল মোটেও খারাপ হবে না, বরং মাইক্রোসফট তখন নিজেদের টিকিয়ে রাখার জন্য আরো ভাল সার্ভিস দেয়ার চেষ্টা করবে, ফলাফলে লাভবান হবো আমরাই, এই ম্যাংগোপিপলরা। আমরা কোম্পানী দেখে নয়, বরং আমাদের সুবিধা দেখেই সিস্টেম ব্যবহার করবো।
@মুক্তবিহঙ্গ: ভুলে যাচ্ছেন কেন ভাই এই মাইক্রোসফট্ -এর কারণেই আজকে আপনি এতটুকু পর্যন্ত এসেছেন। এমন কেউ কি আছে যে মাইক্রোসফট এর উইন্ডোজ ছাড়া-ই কম্পিউটার শেখা শুরু করেছে? কেউ কি এমন কাউকে দেখেছেন যে উইন্ডোজ ব্যবহার করা ছাড়াই, কম্পিউটার শেখার শুরু থেকেই অন্য কোন অপারেটিং সিস্টেম বা অন্য যে কোন উপায়ে কম্পিউটার শিক্ষা গ্রহণ করেছে এবং অদ্যাবধি উইন্ডোজ ব্যবহার করা ছাড়াই চলছে (বি: দ্র: প্রশ্নটির পরিধি বাংলাদেশ পর্যন্ত সীমাবদ্ধ)? তো কম্পিউটারে হাতে-খড়ির ক্ষেত্রে যেই মাইক্রোসফটেরই এত বড় অবদান সেই মাইক্রোসফটকেই কিনা...!
![]()
আপনার আশেপাশে সবাই বাংলায় কথা বলে, তাই আপনি বাংলা শিখেছেন। ইংল্যান্ডে সবাই ইংরেজীতে কথা বলে, তাই সেখানে বাচ্চারা স্কুলে না গিয়েই ইংরেজী পারে। ঠিক তেমনিভাবেই আপনি কম্পিউটার শুরু করেছেন উইন্ডোজ দিয়ে, আমি করেছি ডস দিয়ে, ইত্যাদি। কারণ, আমার সামনে তখন ডস ছিল, আপনার সামনে উইন্ডোজ। কিন্তু আমার ছোট ভাইরা শুরু করেছে লিনাক্স দিয়ে। কারণ আমার কম্পিউটারে ছিল লিনাক্স। এই ফোরামেই লিখেছিলাম সেই কাহিনী। উইন্ডোজ না থাকলে কেউ কম্পিউটার শিখতো না, এটা সম্পূর্ণ ভুল ধারণা। এ নিয়ে বেশ কয়েকটা লেখা লিখেছি ইতোমধ্যে।
যাই হোক, গুগল ওএস নিয়ে আমার তেমন উচ্চাকাঙ্খা নাই। এটা মূলত ব্রাউজার ভিত্তিক একটা ওএস হবে, যা কিনা ছোটখাট নেটবুক চালানোর জন্য খুবই ভালো হবে। কিন্তু ডেস্কটপ, ল্যাপটপে ব্যবহার কেমন হবে, তা নিয়ে আমি খুবই সন্দিহান। উপরন্তু অপেরা না আবার কোন মামলা করে বসে - তাদের ব্রাউজার নাই কেন বলে! তবে উত্তেজনা রয়েছে।
উবুন্টু বা লিনাক্স সাপোর্টার হলেই মাইক্রোসফটের বিরুদ্ধে যেতে হবে কেন?
এই ব্যাপারটা এতই ঘটছে যে এখন এটাকে ফ্যাশন বা ট্রেন্ড বলা চলে। নতুন নতুন যারা লিনাক্স প্রেমিক হয় তারা মাইক্রোসফটকে ঘৃণা করে।
ভাগ্য ভাল আমার লিনাক্সের সাথে প্রেম ভালবাসা নাই।
তিতাস লিখেছেন:উবুন্টু বা লিনাক্স সাপোর্টার হলেই মাইক্রোসফটের বিরুদ্ধে যেতে হবে কেন?
এই ব্যাপারটা এতই ঘটছে যে এখন এটাকে ফ্যাশন বা ট্রেন্ড বলা চলে। নতুন নতুন যারা লিনাক্স প্রেমিক হয় তারা মাইক্রোসফটকে ঘৃণা করে।
ভাগ্য ভাল আমার লিনাক্সের সাথে প্রেম ভালবাসা নাই।

জব্বর কথা বলছেন শিপলু ভাই। আসলেই এইটা একটা ফ্যাশন এ পরিনত হইছে।
ব্রাজিল বনাম আর্জেন্টিনার মত। আমি খুব কৌতুহল নিয়ে বেশ কিছু তর্ক(ঝগড়াও বলা যায়) দেখেছি ব্রাজিল আর আর্জেন্টিনার সমর্থকদের মধ্যে। এদের একটা কমন এ্যটাক হইল পেলে সেরা নাকি ম্যারাডোনা সেরা। হাহ হাহ হাহ।
লিনাক্স বনাম উইন্ডোজ এর এই তর্কে সম্ভবত কমন এ্যাটাক হইল ভাইরাস সমস্যা।
এইবার আসি আসল কথায়। গুগল ক্রোম এর কথা অনেকদিন ধইরাই শুনতেছি। প্রচন্ড কৌতুহল আমার তারা কিরকম ওস দেয়। অপেক্ষায় থাকলাম। যদিও গুগল যতদুর জানি সবকিছুই ব্রাউজার বেসড করার ধান্দায় আছে। কবেযে একটা এনড্রয়েড ওস এর হ্যান্ডসেট কিনতে পারব।

শিরোনাম উত্তর সমূহ প্রদর্শন সর্বশেষ পোস্ট
লিখেছেন চন্দ্রবিন্দু_দীপু
লিখেছেন সেভারাস
লিখেছেন অচেনা_পথিক
লিখেছেন রংমহল