টপিকঃ এলাম নতুন এই প্রজন্ম ফোরামে.....
হ্যালো, সবাইকে।

আমি নতুন এলাম, এই প্রজন্ম ফোরামে।
ব্যক্তিগত জীবনে এখনও শুধুই শিখছি আর শিখছি। মানে, পড়াশোনা করি।
অবশ্যই সেই সাথে এক প্রযুক্তি পাগলা।
কোনরকম আরকি!! উইন্ডোজেই পড়ে আছি এখনও। উইন্ডোজ-লিনাক্স তর্ক থেকে সবসময়ই দূরে থাকার চেষ্টায় থাকি। কয়েকদিন আগ পর্যন্ত টানা আড়াই মাস উবুন্টু এবং লিনাক্স মিন্ট ব্যবহার করেছি। মন বসাতে পারিনি। মাথা হয়ে গিয়েছিল গরম। ঘনঘন সমস্যার শিকার হয়েছি। ফলস্বরূপ, পুনরায় উইন্ডোজে আগমন। লিনাক্সের আগে ব্যবহার করেছি উইন্ডোজ ভিসতা। এখন করছি উইন্ডোজ সেভেন। ভালোই লাগছে।
লিনাক্সের প্রতি সর্বদাই সম্মান বজায় রাখি। তবে লিনাক্স-উইন্ডোজ সুবিধা নিয়ে তর্কাতর্কি পছন্দ করি না।
ব্যক্তিগতভাবে লিনাক্সপ্রেমিক হইনি। আদৌ হব কিনা, জানি না।
অবসর সময়ে ব্লগিং নিয়ে ব্যস্ত থাকি। কারও সাথে তেমন একটা চ্যাটিং করা হয়ে উঠে না। আগে একটা সময় খুব করতাম। আসলে, সবকিছুই পরিবর্তনশীল।
যাই হোক, নতুন এলাম এই প্রজন্ম ফোরামে। আশা করছি, ভালো লাগবে।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
সর্বশেষ সম্পাদনা করেছেন নির্ঝর (09-11-2009 11:27)







লেখাটি CC by-nd 3.0 এর অধীনে প্রকাশিত





