মনিটর-এলজি W1953T|পরামর্শ চাই। (পাতা ১) - তথ্য ও যোগাযোগ প্রযুক্তি - প্রজন্ম ফোরাম
আজ ৬ চৈত্র ১৪১৬ বাংলা

আপনি প্রবেশ করেন নি। দয়া করে নিবন্ধন অথবা প্রবেশ করুন


পাতা 1

উত্তর দেয়ার জন্য আপনাকে অবশ্যই প্রবেশ বা নিবন্ধন করতে হবে

আরএসএস

পোস্টঃ [ ৯ ]

টপিকঃ মনিটর-এলজি W1953T|পরামর্শ চাই।

নতুন একটা মনিটর কেনার শখ অনেকদিনের...
এলসিডি মনিটরের চিকমিক মার্কা ছবি দেইখা বাসার সি আর টি মনিটর দেখলে দিলডা টুকরা টুকরা হয়ে যায়।
আমার বাজেট বেশী না...
তাই একটা মনিটর পছন্দ হল...

কোম্পানী এল জি... মডেল W1953T...
http://ryanscomputers.com/images/LG_18.5-w1953t

ফুল স্পেশিফিকেশন্স:

HIGHLIGHTS
Screen Size- 19" Class Widescreen LCD Monitor (18.5" diagonal)
Color Gamut- 72%
Color Depth (Number of Colors)- 16.7M
Pixel Pitch (mm)- 0.1
Aspect Ratio- 16x9
Resolution- 1366 x 768
Brightness- 300 cd/m2
Digital Fine, Contrast Ratio- 50,000:1
Response Time (GTG)- 2ms
Viewing Angle- 170°/160°
Surface Treatment- 3H, Anti-Glare

আপনাদের সবার পরামর্শ প্রয়োজন... এটার কোন দুর্বলতা আছে কি না...
আমার মোটামুটি পছন্দ হয়েছে...
কিন্তু কোম্পানীটা এল জি... এজন্যই ! neutral

সর্বশেষ সম্পাদনা করেছেন সাইফ দি বস ৭ (04-11-2009 19:29)

OH DEAR NEVER FEAR SAIF IS HERE
BOSS অর্থাৎ সাইফ
http://www.rongmohol.com/uploads/thumbs/346_deccan_chargers.png

Re: মনিটর-এলজি W1953T|পরামর্শ চাই।

সর্বপ্রথম কথা, রেজুলেশন কম। ১৩৬৬x৭৬৮ (১৫ ইঞ্চি 4:3 রেশিও মনিটরের ম্যক্সিমাম রেজুলেশন ১০২৪x768) এটা বেশি দেখে কিনতে পারলে ভাল। ১৪৪০x৮০০ ????  thinking
রেসপন্স টাইম যথেষ্ঠ ভাল, আজকাল বেশিরভাগই ৫মিলিসেকেন্ডের হয়। এটা যত কম হবে তত ভাল।
কন্ট্রাষ্ট রেশিও যদিও ৫০০০০:১ বলেছে, তবে সম্ভবত এটা ডাইনামিক রেশিও। অর্থাৎ ইমুলেট করে বাড়ানো হয়। আমার বন্ধুর মতে, এটা একটা বানিজ্যিক হাস্যকর কৌতুক ছাড়া আর কিছু না।

মেহেদী৮৩'এর ওয়েবসাইট

লেখাটি CC by-nd 3.0 এর অধীনে প্রকাশিত

Re: মনিটর-এলজি W1953T|পরামর্শ চাই।

মেহেদী৮৩ লিখেছেন:

আমার বন্ধুর মতে, এটা একটা বানিজ্যিক হাস্যকর কৌতুক ছাড়া আর কিছু না।

এই কথাটার মানে বুঝলাম না!  sad
তারমানে এটা কেনা উচিৎ হবে না ?  brokenheart

সর্বশেষ সম্পাদনা করেছেন সাইফ দি বস ৭ (04-11-2009 19:49)

OH DEAR NEVER FEAR SAIF IS HERE
BOSS অর্থাৎ সাইফ
http://www.rongmohol.com/uploads/thumbs/346_deccan_chargers.png

Re: মনিটর-এলজি W1953T|পরামর্শ চাই।

সাইফ দি বস ৭ লিখেছেন:

এই কথাটার মানে বুঝলাম না!  sad
তারমানে এটা কেনা উচিৎ হবে না ?  brokenheart

আমি যতটুকু বুঝতে পারলাম সেটা হচ্ছে এমন:
ডায়নামিক কন্ট্রাষ্ট রেশিওর ক্ষেত্রে, যখন ধরো এমন কোন এপ্লিকেশন চালাচ্ছো যাতে  মনিটরে লাইট কমে যাচ্ছে (ধরো, কালো কোন উইন্ডো চালু হল) কিংবা মুভিতে অন্ধকার দৃশ্য দেখছো তখন সে নিজে থেকে ব্যাকলাইট কমিয়ে দেয়। আবার যখন সাধারন অব্সথায় আসবে তখন ব্যাকলাইট বাড়িয়ে দেয়।  যদি কোন গেম কিংবা মুভিতে আলো বাড়া কমার ব্যাপারটা খুব বেশি থাকে তাহলে এটা খুবই বিরক্তিকর ব্যাপার হয়ে দাড়ায়। আমি আমার বন্ধুর স্যামসাং মনিটরে দেখতাম উইন্ডোজ মিডিয়া প্লেয়ার ফুলক্রীন করলে আলো কমে যেত, মিনিমাইজ করলে আলো বেড়ে যেত।

তবে ডায়নামিক রেশিও বেশি হলে একটা জিনিস ভাল পাবে, এগুলোর ব্যাকলাইট বেশ শক্তিশালি ( বুঝতেই পারো, কন্ট্রাষ্ট রেশিও ৫০,০০০:১ করতে হলে কত ভাল ব্যাকলাইট দরকার হয়?) সাধারনত নন-ডায়নামিক কন্ট্রাষ্ট রেশিও ৭০০:১, ১০০০:১, ১৫০০:১ কিংবা ২০০০:১ হয়।
এই অপশন খুব সম্ভবত ডিজ্যাবল করে রাখা যায়। তবে আর কিছু হোক না হোক, রেজ্যুলেশন একটু বেশি দেখেই কিনো।
তোমার বাজেট যেহেতু বেশি না, তাই নিচের টা দেখতে পারো।
Fujitsu PD TFT19F
19" LCD Wide screen.
Resolution 1440x900.
Response Time 5ms.    
Price : 10,300 BDT.
সূত্র: রায়ানস কম্পিউটারস।

সর্বশেষ সম্পাদনা করেছেন মেহেদী৮৩ (04-11-2009 21:40)

মেহেদী৮৩'এর ওয়েবসাইট

লেখাটি CC by-nd 3.0 এর অধীনে প্রকাশিত

Re: মনিটর-এলজি W1953T|পরামর্শ চাই।

ধন্যবাদ মেহেদী ভাই। বিষয় টি আমিও জানতাম না।

সর্বশেষ সম্পাদনা করেছেন সাদাত হাসান (04-11-2009 20:21)

http://ubuntucounter.geekosophical.net/img/ubuntu-user2.php?user=29578
http://beta.i-blood.com/img/i-blood-badge.gif

Re: মনিটর-এলজি W1953T|পরামর্শ চাই।

সাইফ তোমার গ্রাফিক্স কার্ড যদি ভালো না হয় তাহলে রেজুলেশনের দিকে ঝুকিওনা। আমার ১৯২০*১০৮০ রেজুলেশনের মনিটর চালাইতে গিয়া এনভিডিয়া GTS 250 হয়রান হইয়া যায়। sad
সাধারণত 1366 x 768 রেজুলেশন'র রেশিও ১৬:৯ হয়ে থাকে আর 1440x900 রেজুলেশনের ১৬:১০! যদি মুভি বা গেম খেলা বেশি হয় তাহলে ১৬:৯ ভালো হবে আর বেশি বেশি গেম = ১৬:১০! এখন তোমার ইচ্ছা।
LG কিন্তু খারাপ না। ভালই। smile
16.7M, 16:9, 1366 x 768, 300 cd/m2, 50,000:1(ডায়নামিক), 2ms !! আর কি চাই?
এখনকার ভালো ভালো মনিটরে নেটিভ কন্ট্রাষ্ট রেশিও ১০০০:১ থাকে(যেমন, আমার আসুস ভিএইচ২২৬এইচ এও ১০০০:১) তোমারটায়ও এমন। আমার মতে যতেষ্ট। সবচেয়ে নজরকাটলো রেসপন্স টাইম!! অনেক ভালো রেসপন্স এটাতে।  thumbs_up

মেহেদী৮৩ লিখেছেন:

ডায়নামিক কন্ট্রাষ্ট রেশিওর ক্ষেত্রে, যখন ধরো এমন কোন এপ্লিকেশন চালাচ্ছো যাতে  মনিটরে লাইট কমে যাচ্ছে (ধরো, কালো কোন উইন্ডো চালু হল) কিংবা মুভিতে অন্ধকার দৃশ্য দেখছো তখন সে নিজে থেকে ব্যাকলাইট বাড়িয়ে দেয়

বাড়েনা, এখানে ব্যাকলাইট কমে যায়।

Re: মনিটর-এলজি W1953T|পরামর্শ চাই।

সম্প্রতি HP Pavilion w1707 LCD 17-inch wide-screen monitor কিনেছে। যদিও মনিটরটির contrast ratio এবং response time সম্পর্কে কারও কাছ থেকে তেমন ভাল মন্তব্য পাইনি। তবে মনিটরটি আমার কাছে ভালই মনে হচ্ছে। অন্তত আমি সন্তুষ্ট। smile মনিটরটি সম্পর্কে বিস্তারিত আলোচনা এই টপিক - এ হয়েছে।

সর্বশেষ সম্পাদনা করেছেন অয়ন খান (04-11-2009 21:28)

http://img689.imageshack.us/img689/4840/nt13.png
http://linuxmint-bd.org/temp/twitter/statuses_user_timeline_30058216_rss.php
http://linuxmint-bd.org/temp/banshee_tracker/output.php

অয়ন খান'এর ওয়েবসাইট

লেখাটি CC by-nc-sa 3.0 এর অধীনে প্রকাশিত

Re: মনিটর-এলজি W1953T|পরামর্শ চাই।

রুমেল লিখেছেন:

বাড়েনা, এখানে ব্যাকলাইট কমে যায়।

হুমম... লিখতে গিয়ে খানিকটা গুবলেট করে ফেলেছি।  sad
সম্পাদনা ঠিক করে দিলাম। ধন্যবাদ রুমেল ভাই।  smile

সর্বশেষ সম্পাদনা করেছেন মেহেদী৮৩ (04-11-2009 21:41)

মেহেদী৮৩'এর ওয়েবসাইট

লেখাটি CC by-nd 3.0 এর অধীনে প্রকাশিত

Re: মনিটর-এলজি W1953T|পরামর্শ চাই।

রুমেল লিখেছেন:

সাইফ তোমার গ্রাফিক্স কার্ড যদি ভালো না হয় তাহলে রেজুলেশনের দিকে ঝুকিওনা। আমার ১৯২০*১০৮০ রেজুলেশনের মনিটর চালাইতে গিয়া এনভিডিয়া GTS 250 হয়রান হইয়া যায়। sad
সাধারণত 1366 x 768 রেজুলেশন'র রেশিও ১৬:৯ হয়ে থাকে আর 1440x900 রেজুলেশনের ১৬:১০! যদি মুভি বা গেম খেলা বেশি হয় তাহলে ১৬:৯ ভালো হবে আর বেশি বেশি গেম = ১৬:১০! এখন তোমার ইচ্ছা।
LG কিন্তু খারাপ না। ভালই। smile
16.7M, 16:9, 1366 x 768, 300 cd/m2, 50,000:1(ডায়নামিক), 2ms !! আর কি চাই?
এখনকার ভালো ভালো মনিটরে নেটিভ কন্ট্রাষ্ট রেশিও ১০০০:১ থাকে(যেমন, আমার আসুস ভিএইচ২২৬এইচ এও ১০০০:১) তোমারটায়ও এমন। আমার মতে যতেষ্ট। সবচেয়ে নজরকাটলো রেসপন্স টাইম!! অনেক ভালো রেসপন্স এটাতে।  thumbs_up

আমিও এই কথায় ভাবছি...
যেমন ধরেন আমার গ্রাফিক্স কার্ড নিম্ন মানের...
মাত্র 128 মে.বা..

আমি যতদূর জানি.. যত কম রেজুলেশন হবে এবং কন্ট্রাস্ট রেশিও যত বেশী হবে ছবি তত ক্লিয়ার আসবে...
ঠিক আমার যেটা চাই সেটাই আছে...
1366 x 768 ... কন্ট্রাস্ট রেশিও 50000:1 (ডায়নামিক)
ছবি ক্লিয়ার আসার কথা...
আরও কথা হল রেসপন্স টাইম 2 ms..
এই দিক থেকে কিছু ফ্যাসিলিটি পাব...

সর্বমোটে কম টাকায় এর চেয়ে ভাল কোনটাই নেই বলে আমার মনে হচ্ছে...

আর হ্যা একটা কথ...
ডায়নামিক কন্ট্রাস্ট রেশিও আর নরম্যাল কন্ট্রাস্ট রেশিও এর মধ্যে পার্থক্য কী?  sleeping

OH DEAR NEVER FEAR SAIF IS HERE
BOSS অর্থাৎ সাইফ
http://www.rongmohol.com/uploads/thumbs/346_deccan_chargers.png

পোস্টঃ [ ৯ ]

পাতা 1

উত্তর দেয়ার জন্য আপনাকে অবশ্যই প্রবেশ বা নিবন্ধন করতে হবে

সম্পর্কিত বিষয়

শিরোনাম উত্তর সমূহ প্রদর্শন সর্বশেষ পোস্ট

  • উত্তর সমূহ
  • ৭৩১ প্রদর্শন
  • সর্বশেষ পোস্ট 04-11-2008 20:16 লিখেছেন শিপলু
  • উত্তর সমূহ
  • ৩০৭ প্রদর্শন
  • সর্বশেষ পোস্ট 24-07-2009 16:29 লিখেছেন এম_সাম
  • ১৮ উত্তর সমূহ
  • ২০৯৬ প্রদর্শন
  • সর্বশেষ পোস্ট 03-09-2008 05:53 লিখেছেন তারেক হাসান
  • উত্তর সমূহ
  • ২৪৮ প্রদর্শন
  • সর্বশেষ পোস্ট 15-11-2009 08:51 লিখেছেন শাহরিয়ার
  • ১২ উত্তর সমূহ
  • ৩৩৭ প্রদর্শন
  • সর্বশেষ পোস্ট 21-12-2009 17:50 লিখেছেন সাঈদ২৬১০

X




Currently installed 10 official extensions. Copyright © 2003–2009 PunBB.




English Pad: