টপিকঃ বাংলাদেশের সময় এখন থেকে নাকি স্থায়ীভাবে সাত ঘণ্টা এগিয়ে থাকবে !
জ্বালানি উপদেষ্টা বললেন
ঘড়ির কাঁটা আর পেছানো হবে না
| তারিখ: ২৬-১০-২০০৯
প্রধানমন্ত্রীর বিদ্যুত্ ও জ্বালানিবিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী গতকাল রোববার বলেছেন, ঘড়ির কাঁটা এখন যেভাবে আছে, সেভাবেই থাকবে। পেছানো হবে না।
বিবিসিকে দেওয়া এক সাক্ষাত্কারে জ্বালানি উপদেষ্টা বলেন, ‘যেসব দেশে দিনের আলো বাঁচানোর (ডে-লাইট সেভিংস) ব্যবস্থা বহুল প্রচলিত, সেসব দেশে মৌসুমের সঙ্গে দিন-রাতের দৈর্ঘ্যের বেশ তারতম্য রয়েছে। কিন্তু আমাদের মতো নাতিশীতোষ্ণ দেশে মৌসুমভেদে শীত ও গ্রীষ্মে সময়ের এত তারতম্য হয় না। আমরা মনে করি, গ্রীষ্মকালের যে সময়সূচি, তাতে লাভ (সেভিংস) হচ্ছে। শীতকালেও একই সুফল পেতে আমরা স্কুল-কলেজের সময়সূচি সমন্বয় করার চিন্তা করছি। ওই ফর্মুলায় গেলে প্রতিবছর দুবার সময় বদলাতে হবে। তাই আমাদের মনে হয়েছে, একবার যদি বদলানো হয়, তাতে জনগণের খুব একটা অসুবিধা হবে না।’
এর অর্থ, আন্তর্জাতিক সময়ের মানদণ্ডে (গ্রিনিচ মিন টাইম) বাংলাদেশের সময় এখন থেকে স্থায়ীভাবে সাত ঘণ্টা এগিয়ে থাকবে—বিবিসির এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, ঠিক তা-ই।
অপর এক প্রশ্নের জবাবে উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী বলেন, ‘বিদ্যুত্ কতটা সাশ্রয় হয়েছে, তা অনেকটা তুলনামূলক। আমাদের বিদ্যুতের চাহিদা সরবরাহের চেয়ে বেশি। আমাদের নেওয়া পদক্ষেপে গ্রীষ্মকালে আমরা সুফল পেয়েছি, অন্তত লোডশেডিংয়ের ভয়াবহতা অনেকটাই কমেছে। সাধারণ মানুষের কাছে তা কতটা প্রতীয়মান হয়েছে, সেটি তাদের কাছ থেকে জানার বিষয়।’ তিনি আরও বলেন, ‘শীতকালে যদি বাতি জ্বালানোর কারণে বিদ্যুতের ব্যবহার কিছুটা বাড়ে, তাতেও আমরা তুলনামূলকভাবে এটাকে গ্রহণযোগ্য বলে মনে করি। কারণ শীতকালে বিদ্যুতের অন্যান্য ব্যবহার কমে যায়।’
দিনের আলো সংরক্ষণের কারণে বিদ্যুতের সাশ্রয় কতটা সম্ভব হয়েছে—এমন প্রশ্নের জবাবে জ্বালানি উপদেষ্টা বলেন, ‘পরোক্ষভাবে আমাদের ধারণা, কোনো কোনো সময় সাশ্রয় হয়েছে। বিশেষ করে সন্ধ্যার সময় ২০০ মেগাওয়াটের মতো বিদ্যুত্ সাশ্রয় হয়েছে।’ স্কুল-কলেজের শিক্ষার্থীদের অভিভাবকদের আপত্তি প্রসঙ্গে তিনি বলেন, ‘স্কুল ও কলেজের শীতকালীন সময়সূচি ঘোষণার আগে শিক্ষার্থীদের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে। সরকারি অফিস ও ব্যাংকের সময়সূচি সরকার ইতিমধ্যে ঘোষণা করলেও স্কুল-কলেজের সময়সূচি এখনো ঘোষণা করেনি। নভেম্বর থেকে যে নতুন সময়সূচি কার্যকর হবে, তা ঘোষণার আগে সব দিক দেখা হবে।’
http://www.prothom-alo.com/detail/date/ news/14981
সর্বশেষ সম্পাদনা করেছেন Rabbi (09-11-2009 14:01)












লেখাটি by 3.0 এর অধীনে প্রকাশিত
নাকি আপনার কাছে বেপারটা সহনীয় হয়ে গেছে 







আবার ৮ টার অনুভূতি পেতে চাই।