জাফর ইকবাল স্যার-প্লিজ আপনিও পরিবর্তন হবেন না... (পাতা ১) - রাজনীতি ও বর্তমান প্রেক্ষাপট - প্রজন্ম ফোরাম
আজ ৪ চৈত্র ১৪১৬ বাংলা

আপনি প্রবেশ করেন নি। দয়া করে নিবন্ধন অথবা প্রবেশ করুন

2 পাতা থেকে পাতা 1

পাতা পরের পাতা

উত্তর দেয়ার জন্য আপনাকে অবশ্যই প্রবেশ বা নিবন্ধন করতে হবে

আরএসএস

পোস্টঃ [ ১ থেকে ২০ মোট ২১ ]

টপিকঃ জাফর ইকবাল স্যার-প্লিজ আপনিও পরিবর্তন হবেন না...

জাফর ইকবাল স্যারকে যে কি পরিমান শ্রদ্ধা করি তা আমি জানি।এই একটা মানুষকে দেখলে নিজের ভেতর ভাল কিছু করার আওয়াজ শুনতে পাই।গত বই মেলায় বের হওয়া স্যারের সাক্ষাতকারমূলক বইটা পড়ে আরো শ্রদ্ধাবোধ বেরে গেছে।ব্যাক্তিগতভাবে আমি তার কলামের ফ্যান বইগুলোর না।খুব ছোট বাচ্চাদের মুখ দিয়ে অসম্ভব সংলাপ বলান সে কারনে কিন্তু তার কলাম প্রথম আলোতে ছাপা হলে মনোযোগ দিয়ে পরি, তিনি যা বলেন তাই বিশ্বাস করি।কারন আমার দৃষ্টিতে তিনি এদেশের একমাত্র সাদা মনের মানুষ,একজন প্রকৃত ভাল মানুষ।

আমার খুব কষ্ট হল যখন দেখলাম এই সরকার ক্ষমতায় আসার পর স্যারের কিছুটা পরিবর্তন হল।অনেকে স্যারকে অনেক বিষয় নিয়ে লিখতে বলেন।কিন্তু তিনি চান নিজেকে শুধু শিক্ষা সম্পর্কিত বিষয় গুলোতেই যুক্ত করতে।কিন্তু আওয়ামীলীগ ক্ষমতায় আসার পর ছাত্রলীগ এতো বাড়াবাড়ি করল কিন্তু স্যার চুপ।কোন লেখা পেলাম না প্রথম আলোতে।স্যারের ইমেইল এ্যাড্রেসে জানালাম, স্যার বললেন তিনি লিখছেন।কিন্তু আর পেলাম না সেই লেখা।

যেই সব অন্ধ স্যারের সমালোচনা করেন, গালি দেন তাদের এই পোষ্টটে মন্তব্য না করতে অনুরোধ করব। প্রকৃত ভাবে যারা স্যারকে পছন্দ করেন তাদের মতামত চাই।আপনাদের কি ধারনা আমাদের এই প্রিয় আদর্শ মানুষটিও আরো অনেকের মতো সময়ের পরিবর্তনে পরিবর্তিত হয়ে যাবেন?হারিয়ে ফেলবেন সেই অসীম সাহসিকতা?ভুলে যাবেন এই আমাদের কথা যারা তাকে প্রচন্ড শ্রদ্ধা করি, ভালবাসি?

আমার কাছে জাফর স্যার আমাদের জাতির বিবক।আমার ভয় হয় আমাদের সব কিছুর মতো শেষ ভরসাস্থলটুকুও না নষ্ট হয়ে যায়।হ্রদয়ের সবটুকু অনুভূতি দিয়ে স্যারের প্রতি দোয়া করছি।মহান স্রষ্টা তাকে ভাল রাখুন,শক্তি দিন।আমাদের তাকে প্রয়োজন, বড্ড বেশী পয়োজন...

www.abcdfree.com

আমার ইচ্ছে করে সারা বাংলাদেশের সকল Science ও Medical Student দের এই সাইটটার নাম জানাতে।আপনি আপনার পরিচিত সবাইকে সাইটটা সম্পর্কে জানান।

Re: জাফর ইকবাল স্যার-প্লিজ আপনিও পরিবর্তন হবেন না...

একজন লেখকের লেখক সত্ত্বা এবং মানুষ সত্ত্বা দুটোকে এক করে দেখার দরকার কি?

মুহম্মদ জাফর ইকবাল একজন অসাধারণ প্রতিভাবান লেখক, তার লেখনীশক্তির তুলনা তিনি নিজেই। দুর্জনেরা যতোই কূটতর্ক করুক, তার সায়েন্স ফিকশনকে রুশ থেকে অনূদিত বলার চেষ্টা করুক, পাঠকরা কখনোই তাতে কর্ণপাত করবে না। তার কিশোর উপন্যাস, সায়েন্স ফিকশনের জাদুকরী লেখনীর কথা বাদ দিলেও শুধুমাত্র কলামগুলো দিয়েও তিনি চিরস্মরণীয় হয়ে থাকতে পারেন। তার কলামগুলোও এতো আকর্ষণীয় ভাবে এতো সাবলীল ভাষায় লেখা যে, মনেই হয় না একটা কোন কলাম, মনে হয় এটাও কোন গল্প।

কিন্তু সেই কলামের বিষয়বস্তু যে সব সময় নিরপেক্ষ থাকবে, ন্যায়ের দিকে থাকবে সেটা আশা করা উচিত না। কারণ জাফর ইকবালও মানুষ। তারও নিজস্ব দৃষ্টিভঙ্গি থাকতে পারে। তিনি মনে করতেই পারেন বিএনপির তুলনায় আওয়ামী লীগ ক্ষমতায় থাকলেই বেশি ভালো। সেই অধিকার তার আছে এবং তাই আওয়ামী লীগের দুষ্কর্মগুলো নিয়ে না লেখার অধিকারও তার আছে।

একজন মানুষ খুব ভালো লেখক হলেই যে তাকে নিরপেক্ষ অথবা সত্ হতে হবে এমন কোন বাধ্যবাধকতা নেই। পৃথিবীর অনেক বিখ্যাত লেখক আছেন যারা তাদের দুষ্কর্মের জন্যও প্রায় সমান বিখ্যাত।

কাজেই লেখকদের গল্প-উপন্যাস পড়ে মুগ্ধ হওয়াই যথেষ্ট। তাদের দৃষ্টিভঙ্গি দিয়ে প্রভাবিত হওয়ার তেমন কোন প্রয়োজনীয়তা নেই।

প্রায় অফটপিক : রোমান পোলানস্কি বিশ্বের সেরা পরিচালকদের মধ্যে একজন। গতকাল তিনি গর্হিত এক কর্মের জন্যে গ্রেপ্তার হয়েছেন। এর আগে তিনি গ্রেপ্তারী পরোয়ানা মাথায় নিয়ে দেশ ত্যাগ করেছিলেন। কারণটা জানেন তো?

Re: জাফর ইকবাল স্যার-প্লিজ আপনিও পরিবর্তন হবেন না...

@problogger9

আপনার শ্রদ্ধেয় স্যার দেশ ও জাতির কল্যাণে কোন লেখাটা লেখেছেন জানাবেন?
তিনি শুধু যেসব ব্যাপারে মানুষের আবেগ সেসব ব্যাপারেই লেখেন।জনপ্রিয়তা কামানোর ধূর্ত পদ্ধতি অবলম্বন করেন।

http://sfx-images.mozilla.org/affiliates/Buttons/Firefox3.5/468x60.png

স্পাইডারম্যান লিখেছেন:

ভাই আপনার তো এই পোষ্টটে মন্তব্য করা উচিত হয় নাই।আমি তো আগেই লিখেছিঃ

"যেই সব অন্ধ স্যারের সমালোচনা করেন, গালি দেন তাদের এই পোষ্টটে মন্তব্য না করতে অনুরোধ করব।"

আপনার লেখার বিপরীতে তাই মন্তব্য করার রুচি হচ্ছে না।

www.abcdfree.com

আমার ইচ্ছে করে সারা বাংলাদেশের সকল Science ও Medical Student দের এই সাইটটার নাম জানাতে।আপনি আপনার পরিচিত সবাইকে সাইটটা সম্পর্কে জানান।

Re: জাফর ইকবাল স্যার-প্লিজ আপনিও পরিবর্তন হবেন না...

ত্বোহা লিখেছেন:

একজন লেখকের লেখক সত্ত্বা এবং মানুষ সত্ত্বা দুটোকে এক করে দেখার দরকার কি?

ঠিক তাই !
ভালো বলেছেন ত্বোহা, আমি আপনার সাথে আরেকটু যোগ করে বলি, একজন লেখকের ব্যক্তিগত জীবন একান্ত তার নিজস্ব এবং তার চিন্তা চেতনা/আবেগও নিজস্ব। সেখানে সাধারণ পাঠকের আকাংখা/চাওয়া যে সব সময় মিলে যাবে সে আশা করাও ঠিক না । 

একজন মানুষের জীবন হচ্ছে - ক্ষুদ্র আনন্দের সঞ্চয়। একেকজন মানুষের আনন্দ একেক রকম ...             [আড্ডার আসর ! ~ এসো দেই জমিয়ে আড্ডা, মিলি প্রাণের টানে...]

Re: জাফর ইকবাল স্যার-প্লিজ আপনিও পরিবর্তন হবেন না...

masud3011 লিখেছেন:
ত্বোহা লিখেছেন:

একজন লেখকের লেখক সত্ত্বা এবং মানুষ সত্ত্বা দুটোকে এক করে দেখার দরকার কি?

ঠিক তাই !
ভালো বলেছেন ত্বোহা, আমি আপনার সাথে আরেকটু যোগ করে বলি, একজন লেখকের ব্যক্তিগত জীবন একান্ত তার নিজস্ব এবং তার চিন্তা চেতনা/আবেগও নিজস্ব। সেখানে সাধারণ পাঠকের আকাংখা/চাওয়া যে সব সময় মিলে যাবে সে আশা করাও ঠিক না । 

সহমত লেখকের লেখাটাই আসল । সে চোর না ডাকাত, কে তার মেয়ের বান্ধবির সাথে বিয়ে করেছে তা নিয়ে পাঠকের কোন মাথা ব্যাথা থাকা উচিৎ না।

সর্বশেষ সম্পাদনা করেছেন alibd87 (30-09-2009 13:57)

মাথা আমার HOT আছে।

VIRUS মুক্ত LINUX এর চেয়ে VIRUS আলা এক্সপি ভালো

Re: জাফর ইকবাল স্যার-প্লিজ আপনিও পরিবর্তন হবেন না...

স্পাইডারম্যান লিখেছেন:

@problogger9

আপনার শ্রদ্ধেয় স্যার দেশ ও জাতির কল্যাণে কোন লেখাটা লেখেছেন জানাবেন?
তিনি শুধু যেসব ব্যাপারে মানুষের আবেগ সেসব ব্যাপারেই লেখেন।জনপ্রিয়তা কামানোর ধূর্ত পদ্ধতি অবলম্বন করেন।

সহমত (এবং উচিত কথা বলার জন্য রেপু)।

স্বাধীণতা অর্জণের চাইতে এটি রক্ষা করা অনেক বেশী কঠিন।
আমার বানানো কিছু ব্যাকগ্রাউন্ড এনিমেশন:
http://cgwebsoft.com/widget_animations_zelal.jpg

Re: জাফর ইকবাল স্যার-প্লিজ আপনিও পরিবর্তন হবেন না...

masud3011 লিখেছেন:
ত্বোহা লিখেছেন:

একজন লেখকের লেখক সত্ত্বা এবং মানুষ সত্ত্বা দুটোকে এক করে দেখার দরকার কি?

ঠিক তাই !
ভালো বলেছেন ত্বোহা, আমি আপনার সাথে আরেকটু যোগ করে বলি, একজন লেখকের ব্যক্তিগত জীবন একান্ত তার নিজস্ব এবং তার চিন্তা চেতনা/আবেগও নিজস্ব। সেখানে সাধারণ পাঠকের আকাংখা/চাওয়া যে সব সময় মিলে যাবে সে আশা করাও ঠিক না । 

সহমত thumbs_up thumbs_up

http://ovroniil.files.wordpress.com/2010/01/ubuntu003.png

Re: জাফর ইকবাল স্যার-প্লিজ আপনিও পরিবর্তন হবেন না...

problogger99 লিখেছেন:
স্পাইডারম্যান লিখেছেন:

@problogger9

আপনার শ্রদ্ধেয় স্যার দেশ ও জাতির কল্যাণে কোন লেখাটা লেখেছেন জানাবেন?
তিনি শুধু যেসব ব্যাপারে মানুষের আবেগ সেসব ব্যাপারেই লেখেন।জনপ্রিয়তা কামানোর ধূর্ত পদ্ধতি অবলম্বন করেন।

ভাই আপনার তো এই পোষ্টটে মন্তব্য করা উচিত হয় নাই।আমি তো আগেই লিখেছিঃ

"যেই সব অন্ধ স্যারের সমালোচনা করেন, গালি দেন তাদের এই পোষ্টটে মন্তব্য না করতে অনুরোধ করব।"

আপনার লেখার বিপরীতে তাই মন্তব্য করার রুচি হচ্ছে না।

একজন মানুষকে শ্রদ্ধা না করাটাই কি অন্ধত্বের লক্ষন?
আপনার শ্রদ্ধেয়(!) স্যারের যে আচরণগুলো আমার কাছে ভন্ডামি মনে হয় সেগুলো সময় পেলে পরে পোষ্ট দেব।

http://sfx-images.mozilla.org/affiliates/Buttons/Firefox3.5/468x60.png

১০

Re: জাফর ইকবাল স্যার-প্লিজ আপনিও পরিবর্তন হবেন না...

মানুষের ভিতর ভাল খারাপ দুইটাই আছে । তাই বেশি কিছু দেখা ভাল না। আর এক জন সুনাগরিক অবশ্যি যে কোন এক দলকে সাপোর্ট করবে

১১

Re: জাফর ইকবাল স্যার-প্লিজ আপনিও পরিবর্তন হবেন না...

পৃথিবীতে কোন বিষয়ে শতভাগ মানুষ কখনো একমত হতে পারেনা।ভিন্নমত অবশ্যই থাকবে।আর সমালোচনা করার মানুষেরও অভাব নেই।আকাশ থেকে ফেরেশতা নেমে এলেও মানুষ তারও খুঁত বের করে ফেলবে।
জাফর ইকবাল এসময়ের সবচে সাহসী মানুষদের একজন।তার কলামগুলো পড়লেই তা বোঝা যায়।একমুখী শিক্ষা,মুক্তিযুদ্ধ বা এরকম আরো অনেক অনেক বিষয়ে আমাদের মনের কথাগুলোই যেন তিনি তার কলামে তুলে ধরেছেন।
জনপ্রিয় লেখক তো আরও অনেকেই আছেন।কয়জন এভাবে উচিত কথা মুখের উপর বলতে পারে?
উনার কলাম পড়ে কখনো কোন দলের প্রতিনিধি বলে মনে হয়নি।জাতির সব দু:সময়ে তার সাহসী কলাম পেয়েছি।
তাই ছাত্রলীগ নিয়ে তার লেখা আমিও আশা করেছিলাম এবং হতাশ হয়েছি।   thinking   

সবশেষ কথা হল হ্যাঁ লেখক সত্বা,ব্যক্তিসত্বা আলাদা।তবে উনার ব্যক্তিসত্বার জনপ্রিয়তাও কিন্তু কম নয়। জাফর ইকবাল স্যার তরুণ প্রজন্মকে অসাধারণভাবে মোটিভেট করতে পারেন। তরুনরা উনাকে ফলো করে।তাই
উনি যদি সত্যের পক্ষে কথা না বলেন তাহলে এরচেয়ে হতাশার আর কিছু হতে পারেনা।

১২

স্পাইডারম্যান এবং Zelal আপনারা কি দাওয়াত ছাড়া বিয়ে বাড়িতে খেয়ে অভ্যস্থ।এই পোষ্টটে আপনাদের মন্তব্য না করার অনুরোধ তো প্রথমেই করেছিলাম।আপনাদের ক্ষোভ থাকলে নিজে পোষ্ট লিখেন।আপনাদের মতো মন মানসিকতার ব্যাক্তিদের জন্য আমার এই লেখা না।আমার মতো স্যারকে যারা পছন্দ করেন তাদের ভাবনাগুলো শোনার জন্যই এই লেখা।আশা করি, OFF যাবেন।

www.abcdfree.com

আমার ইচ্ছে করে সারা বাংলাদেশের সকল Science ও Medical Student দের এই সাইটটার নাম জানাতে।আপনি আপনার পরিচিত সবাইকে সাইটটা সম্পর্কে জানান।

১৩

তাই ছাত্রলীগ নিয়ে তার লেখা আমিও আশা করেছিলাম এবং হতাশ হয়েছি।

অন্য দলের সমালোচনা করার তো অনেকেই আছে। কিন্তু নিজের বা নিজের দলের সমালোচনা যে করতে পারে সে তো কম সাহসী নয়! তাই নয় কি? সেজন্যই আমি বলব তাঁর অনেক সাহস হতে এখনো কিছুটা বাকি আছে!

যদি লেখক ও ব্যক্তিসত্ত্বাকে আলাদা না করেন তাহলে কি হতাশ হওয়ার কারণ আছে? উনি তো ব্যক্তিগত জীবনে আওয়ামী লীগের সমর্থক। সুতরাং ব্যক্তিগত জীবন নিয়ে তিনি লিখেছেন কিনা সেটা তো তাহলে আলোচনার বিষয়ই না। বাস্তবিকতা হল, থিওরিটিক্যালি কথাটা সত্য হলেও আমরা কখনই বেশিক্ষণ সেটা মানতে পারি না।

বিঃদ্রঃ আমি সেভাবে তাঁর সমর্থক বা অসমর্থক কিছুই না কারণ তাঁর লেখা স্বল্প সংখ্যক লেখা পড়েছি। তাই এতটুকুর বিচারে প্রথমটির দিকে (সমর্থক) কিঞ্চিত ঝুঁকে আছি। সেজন্যই আশা করি পোস্ট করাটা আমার জন্য জায়েজ আছে। tongue 

উল্লেখ্য সক্রিয়ভাবে কোন দলীয় রাজনীতির সাথে যুক্ত এরকম যে কোন মানুষের প্রতি আমার নাক উষ্কানী ভাব আছে। অনেকের বিচারে সেটাই আমার সীমাবদ্ধতা!

http://twitstamp.com/thehungrycoder/standard.png
what to do?

১৪

Re: জাফর ইকবাল স্যার-প্লিজ আপনিও পরিবর্তন হবেন না...

problogger99 লিখেছেন:

স্পাইডারম্যান এবং Zelal আপনারা কি দাওয়াত ছাড়া বিয়ে বাড়িতে খেয়ে অভ্যস্থ।এই পোষ্টটে আপনাদের মন্তব্য না করার অনুরোধ তো প্রথমেই করেছিলাম।আপনাদের ক্ষোভ থাকলে নিজে পোষ্ট লিখেন।আপনাদের মতো মন মানসিকতার ব্যাক্তিদের জন্য আমার এই লেখা না।আমার মতো স্যারকে যারা পছন্দ করেন তাদের ভাবনাগুলো শোনার জন্যই এই লেখা।আশা করি, OFF যাবেন।

জবাব টা দারুন!! clap   সহমত ।

১৫

Re: জাফর ইকবাল স্যার-প্লিজ আপনিও পরিবর্তন হবেন না...

তিতির লিখেছেন:

পৃথিবীতে কোন বিষয়ে শতভাগ মানুষ কখনো একমত হতে পারেনা।ভিন্নমত অবশ্যই থাকবে।আর সমালোচনা করার মানুষেরও অভাব নেই।আকাশ থেকে ফেরেশতা নেমে এলেও মানুষ তারও খুঁত বের করে ফেলবে।
জাফর ইকবাল এসময়ের সবচে সাহসী মানুষদের একজন।তার কলামগুলো পড়লেই তা বোঝা যায়।একমুখী শিক্ষা,মুক্তিযুদ্ধ বা এরকম আরো অনেক অনেক বিষয়ে আমাদের মনের কথাগুলোই যেন তিনি তার কলামে তুলে ধরেছেন।
জনপ্রিয় লেখক তো আরও অনেকেই আছেন।কয়জন এভাবে উচিত কথা মুখের উপর বলতে পারে?
উনার কলাম পড়ে কখনো কোন দলের প্রতিনিধি বলে মনে হয়নি।জাতির সব দু:সময়ে তার সাহসী কলাম পেয়েছি।
তাই ছাত্রলীগ নিয়ে তার লেখা আমিও আশা করেছিলাম এবং হতাশ হয়েছি।   thinking   

সবশেষ কথা হল হ্যাঁ লেখক সত্বা,ব্যক্তিসত্বা আলাদা।তবে উনার ব্যক্তিসত্বার জনপ্রিয়তাও কিন্তু কম নয়। জাফর ইকবাল স্যার তরুণ প্রজন্মকে অসাধারণভাবে মোটিভেট করতে পারেন। তরুনরা উনাকে ফলো করে।তাই
উনি যদি সত্যের পক্ষে কথা না বলেন তাহলে এরচেয়ে হতাশার আর কিছু হতে পারেনা।

আমি ঠিক যা বলতাম তার অধিকাংশই তিতির বলে দিয়েছেন।তিতিরকে অনেক ধন্যবাদ।

যে আমারে চিনে তার কাছে আমি অনেক কিছু...
যে আমারে চিনে না তার কাছে আমি কিছুই না...

১৬

Re: জাফর ইকবাল স্যার-প্লিজ আপনিও পরিবর্তন হবেন না...

কোডার ভাইকে ধন্যবাদ সুন্দর করে নিজের বক্তব্য তুলে ধরার জন্য thumbs_up

www.abcdfree.com

আমার ইচ্ছে করে সারা বাংলাদেশের সকল Science ও Medical Student দের এই সাইটটার নাম জানাতে।আপনি আপনার পরিচিত সবাইকে সাইটটা সম্পর্কে জানান।

১৭

Re: জাফর ইকবাল স্যার-প্লিজ আপনিও পরিবর্তন হবেন না...

problogger99 লিখেছেন:

স্পাইডারম্যান এবং Zelal আপনারা কি দাওয়াত ছাড়া বিয়ে বাড়িতে খেয়ে অভ্যস্থ।এই পোষ্টটে আপনাদের মন্তব্য না করার অনুরোধ তো প্রথমেই করেছিলাম।আপনাদের ক্ষোভ থাকলে নিজে পোষ্ট লিখেন।আপনাদের মতো মন মানসিকতার ব্যাক্তিদের জন্য আমার এই লেখা না।আমার মতো স্যারকে যারা পছন্দ করেন তাদের ভাবনাগুলো শোনার জন্যই এই লেখা।আশা করি, OFF যাবেন।

দেখুন, যখনই কেউ কোন ফোরামের সদস্য হয় তখনই সে যে কোন টপিকে যে কোন পোস্টের প্র্রেক্ষাপটে নিজের মতামত পোস্ট করতে পারে। অর্থাৎ ফোরামের সদস্য হওয়া মানেই আপনার কথিত বিয়েবাড়ীর দাওয়াত পেয়ে যাওয়া।

আপনি বা আপনারা যতই "প্লিজ, আমার এই টপিকে অমুক টাইপের লোকেরা পোস্ট করবেন না" জাতীয় নানাবাড়ীর আবদার করুন না কেন, এতে কান দেয়ার দরকার আছে বলে মনে হয় না।

কারণ, তাহলে তখন সুযোগটা নিয়ে অনেকেই বলতে পারে- "আমি একটা টপিক খুলছি। এখানে আমি ইচ্ছামত খিস্তি-খেউড় আওড়াব, প্রলাপ বকব। অতএব শুধুমাত্র আমার তরীকার লোকজনরাই (অর্থাৎ আমার মত খিস্তি-খেউড় আওড়ানেওয়ালারাই বা প্রলাপ বকনেওয়ালারাই) পোস্ট করুন। অন্যরা করবেন না।"।

হ্যাঁ, ফোরামের মডারেটরদেরকে অনুরোধ করে যদি আপনারা এমন একটি উপ-বিভাগ খুলতে পারেন যেটা শুধুমাত্র আপনাদের সিলসিলার লোকদের জন্যই রিজার্ভ থাকবে তাহলে এক কথা। আম-জনতা আর উঁকি মারবে না ওই দিকে।

সর্বশেষ সম্পাদনা করেছেন জেলাল (01-10-2009 07:16)

স্বাধীণতা অর্জণের চাইতে এটি রক্ষা করা অনেক বেশী কঠিন।
আমার বানানো কিছু ব্যাকগ্রাউন্ড এনিমেশন:
http://cgwebsoft.com/widget_animations_zelal.jpg

১৮

Re: জাফর ইকবাল স্যার-প্লিজ আপনিও পরিবর্তন হবেন না...

problogger99 লিখেছেন:

স্পাইডারম্যান এবং Zelal আপনারা কি দাওয়াত ছাড়া বিয়ে বাড়িতে খেয়ে অভ্যস্থ।এই পোষ্টটে আপনাদের মন্তব্য না করার অনুরোধ তো প্রথমেই করেছিলাম।আপনাদের ক্ষোভ থাকলে নিজে পোষ্ট লিখেন।আপনাদের মতো মন মানসিকতার ব্যাক্তিদের জন্য আমার এই লেখা না।আমার মতো স্যারকে যারা পছন্দ করেন তাদের ভাবনাগুলো শোনার জন্যই এই লেখা।আশা করি, OFF যাবেন।

পাবলিক ফোরামে আপনার অনুরোধ বোকামি ছাড়া আর কিছুই না।

http://sfx-images.mozilla.org/affiliates/Buttons/Firefox3.5/468x60.png

১৯

Re: জাফর ইকবাল স্যার-প্লিজ আপনিও পরিবর্তন হবেন না...

যে পোস্টে সকলে শেয়ার করতে পারবে না, সে রকম পোস্ট না করাটাই ভাল। ফোরামে প্রত্যেকেই তার মতামত প্রদান করবে এটাই স্বাভাবিক।

problogger99 লিখেছেন:

স্পাইডারম্যান এবং Zelal আপনারা কি দাওয়াত ছাড়া বিয়ে বাড়িতে খেয়ে অভ্যস্থ।এই পোষ্টটে আপনাদের মন্তব্য না করার অনুরোধ তো প্রথমেই করেছিলাম।আপনাদের ক্ষোভ থাকলে নিজে পোষ্ট লিখেন।আপনাদের মতো মন মানসিকতার ব্যাক্তিদের জন্য আমার এই লেখা না।আমার মতো স্যারকে যারা পছন্দ করেন তাদের ভাবনাগুলো শোনার জন্যই এই লেখা।আশা করি, OFF যাবেন।

সব জায়গায় যুক্তি খাটে না।

২০

Re: জাফর ইকবাল স্যার-প্লিজ আপনিও পরিবর্তন হবেন না...

@problogger99
ভাই আপনি হলেন এক বিরাট ইমোশনাল ব্যক্তি আর লিখেছেনও আরেক ইমোশনাল ব্যক্তির সম্পর্কে। দয়া করে ঐসব ব্যক্তিকে নিজের রোলমডেল হিসেবে বেছে নিন যারা বাস্তববাদী। অর্থাৎ দেশ, জাতি ও নিজের চিন্তাধারা-মূল্যবোধ উন্নয়নে সর্বদা সচেষ্ট।

"যেই সব অন্ধ স্যারের সমালোচনা করেন, গালি দেন তাদের এই পোষ্টটে মন্তব্য না করতে অনুরোধ করব।"

কেউ যদি গালি দেয়ার মত কাজ করে তবে গালিটা তার প্রাপ্য, তাই নয় কি??

পাবলিক ফোরামে আপনার অনুরোধ বোকামি ছাড়া আর কিছুই না।

স্পাইডারম্যানের এই মন্তব্যের সাথে আমি একমত।

ইংরেজি সাহিত্য ও ভাষার ভক্ত হলে এখানে ক্লিক করুন: http://tanvirdhaka.blogspot.com

পোস্টঃ [ ১ থেকে ২০ মোট ২১ ]

পাতা পরের পাতা

উত্তর দেয়ার জন্য আপনাকে অবশ্যই প্রবেশ বা নিবন্ধন করতে হবে

সম্পর্কিত বিষয়

শিরোনাম উত্তর সমূহ প্রদর্শন সর্বশেষ পোস্ট

  • ১৭ উত্তর সমূহ
  • ৮০০ প্রদর্শন
  • সর্বশেষ পোস্ট 09-02-2010 14:23 লিখেছেন উন্মাতাল_তারুণ্য

সায়েন্স ফিকশান ও মুঃ জাফর ইকবাল

লিখেছেন Albatross ( পাতাগুলি      )

  • ১৪০ উত্তর সমূহ
  • ২০৯৯৪ প্রদর্শন
  • সর্বশেষ পোস্ট 20-02-2010 21:23 লিখেছেন al
  • ৫০ উত্তর সমূহ
  • ৩৯১৮ প্রদর্শন
  • সর্বশেষ পোস্ট 14-12-2009 16:06 লিখেছেন বর্ষণ
  • ১৪ উত্তর সমূহ
  • ১২৩০ প্রদর্শন
  • সর্বশেষ পোস্ট 23-07-2007 21:21 লিখেছেন স্বপ্নচারী
  • ১৬ উত্তর সমূহ
  • ৩০১৮ প্রদর্শন
  • সর্বশেষ পোস্ট 15-12-2008 00:56 লিখেছেন নীল আকাশ

X

Currently installed 10 official extensions. Copyright © 2003–2009 PunBB.

English Pad: