সোলার প্যানেল কোথায় পাওয়া যাবে? (পাতা ১) - বিজ্ঞান - প্রজন্ম ফোরাম
আজ ৮ চৈত্র ১৪১৬ বাংলা

আপনি প্রবেশ করেন নি। দয়া করে নিবন্ধন অথবা প্রবেশ করুন

2 পাতা থেকে পাতা 1

পাতা পরের পাতা

উত্তর দেয়ার জন্য আপনাকে অবশ্যই প্রবেশ বা নিবন্ধন করতে হবে

আরএসএস

পোস্টঃ [ ১ থেকে ২০ মোট ২২ ]

টপিকঃ সোলার প্যানেল কোথায় পাওয়া যাবে?

আমি জানিনা, ফোরামের এই বিভাগে এই টপিকটা পোস্ট করা ঠিক হচ্ছে কিনা।

২/১ বছরের মধ্যে আমার গ্রামে চলে যাওয়ার এবং সেখানে স্থায়ীভাবে থাকার পরিকল্পনা আছে। কিন্তু সমস্যা হবে সেখানে বিদ্যুতের অনুপস্থিতি। আমাদের অজপাড়াগাঁয়ে এখনো বিদ্যুত (নাকি বিদ্যুৎ?) যায়নি।

তাই আমি চাইব তখন সোলার প্যানেল ব্যবহার করতে। কিন্তু এর সম্পর্কে, মানে কোথায় পাওয়া যায়, ইন্সটলেশন পদ্ধতি, খরচ, ব্যবহার পদ্ধতি ইত্যাদি সম্পর্কে কিছুই জানি না।

কারো কাছে যদি বিস্তারিত তথ্য থাকে, প্লিজ শেয়ার করবেন।

আগাম ধন্যবাদ।

সর্বশেষ সম্পাদনা করেছেন জেলাল (25-09-2009 15:09)

স্বাধীণতা অর্জণের চাইতে এটি রক্ষা করা অনেক বেশী কঠিন।
আমার বানানো কিছু ব্যাকগ্রাউন্ড এনিমেশন:
http://cgwebsoft.com/widget_animations_zelal.jpg

Re: সোলার প্যানেল কোথায় পাওয়া যাবে?

সায়েন্স ল্যাবে ওভার ব্রিজের পশ্চম পাশে একটি দোকানা আছে,  সোলার প্যানেল  বিক্র করে। খোঁজ নিতে পারেন।

এক হাতে মাউস আমার অন্য হাত খালি.............
http://badge.facebook.com/badge/636693839.3377.1735462452.png
http://ovroniil.files.wordpress.com/2010/01/mint001.png

Re: সোলার প্যানেল কোথায় পাওয়া যাবে?

আচ্ছা ছোট সাইজের প্যানেল ও কি পাওয়া যায়... ৩/৪ ভোল্টের? দেখি ওই দিকে গেলে খোজ নিব নে।

Re: সোলার প্যানেল কোথায় পাওয়া যাবে?

সাকিব লিখেছেন:

আচ্ছা ছোট সাইজের প্যানেল ও কি পাওয়া যায়... ৩/৪ ভোল্টের? দেখি ওই দিকে গেলে খোজ নিব নে।

ভাই, ঐ দিকে গেলে এই অধমের কথাডাও হ্যাগোরে একটু বুঝায়া বইলেন। ভাড়া লাগলে দিমু নে।

স্বাধীণতা অর্জণের চাইতে এটি রক্ষা করা অনেক বেশী কঠিন।
আমার বানানো কিছু ব্যাকগ্রাউন্ড এনিমেশন:
http://cgwebsoft.com/widget_animations_zelal.jpg

Re: সোলার প্যানেল কোথায় পাওয়া যাবে?

সাকিব লিখেছেন:

আচ্ছা ছোট সাইজের প্যানেল ও কি পাওয়া যায়... ৩/৪ ভোল্টের?

ভাই কি মোবাইল চার্জার হিসেবে ব্যবহার করবেন নাকি?

লেখাটি CC by-nc-nd 3. এর অধীনে প্রকাশিত

Re: সোলার প্যানেল কোথায় পাওয়া যাবে?

আমি এই মূহুর্তে নিচের লিংকটা দেখছি।

http://www.instructables.com/id/How-to- … ar-Panels/

এখানে স্টেপ বাই স্টেপ সোলার প্যানেল বানানোর পদ্ধতি দেখানো হয়েছে। অন্ততঃ এখন পর্যন্ত তা-ই মনে হচ্ছে। দেখি কোন কুসুম পাওয়া যায় কিনা ডিমের ভেতরে। আল্লাহ সহায়।

====================
অতঃপর.......(মানে কিছুক্ষণ পরে)......
কুসুম পাইছি। তয় সাইজে অতিশয় ছোট। সাকিব ভাইজানের ৩/৪ ভোল্ট এর কারবার এর মত। আমার মামলা এইটা দিয়া কুলাইবো না।

কারো কোন ইনফরমেশন থাকলে কইয়েন কিন্তু। আচ্ছা গ্রামীণ বাইটেক, রহিম আফরোজ এরা কি করে? এদের কাছে আছে নাকি?

সর্বশেষ সম্পাদনা করেছেন জেলাল (20-11-2009 21:26)

স্বাধীণতা অর্জণের চাইতে এটি রক্ষা করা অনেক বেশী কঠিন।
আমার বানানো কিছু ব্যাকগ্রাউন্ড এনিমেশন:
http://cgwebsoft.com/widget_animations_zelal.jpg

Re: সোলার প্যানেল কোথায় পাওয়া যাবে?

এখন মোটামুটি সকল অজপাড়া গায়ে সোলার বিদুৎ এর ব্যবস্থা আছে। চিন্তা করার কিছু নাই। গ্রামীন শক্তির অনেকগুলো শাখা - প্রশাখা আছে। তারাই সাধারনত সোলার বিদুৎ দিয়ে থাকে। কয়েকটা সিস্টেম এ বিদুৎ দিয়ে থাকে। কিস্তি সিস্টেম বা এক কালিন। এক্ষেত্রে ব্যাটারীর ৫ বছরের ওয়্যারেন্টি আর সোলার এর ২০ বছর এর ওয়্যারেন্টি দিয়ে থাকে।
আপনার এলাকায় উপজেলায় গিয়ে যোগাযোগ করলে গ্রামীন শক্তির শাখা খুজতে বা যারা এই ব্যবসা করে তাদের খুজতে সুবিধা হবে। আর এলাকার এজেন্টদের নিকট থেকে নেয়ার সুবিধা হলো তারা সমস্যা এসে মেরামত করে যাবে।

Re: সোলার প্যানেল কোথায় পাওয়া যাবে?

পরান লিখেছেন:

ভাই, কঠিন পোস্ট মারছেন। জব্বর ইনফরমেশন দিলেন। ধন্যবাদ+রেপু। খোঁজ নিমু নে।

সর্বশেষ সম্পাদনা করেছেন জেলাল (20-11-2009 21:27)

স্বাধীণতা অর্জণের চাইতে এটি রক্ষা করা অনেক বেশী কঠিন।
আমার বানানো কিছু ব্যাকগ্রাউন্ড এনিমেশন:
http://cgwebsoft.com/widget_animations_zelal.jpg

Re: সোলার প্যানেল কোথায় পাওয়া যাবে?

যদি কারো প্রয়োজন হয়, নিচের লিংকটি শেয়ার করছি গ্রামীণ শক্তির ওয়েবসাইট থেকে:

http://www.gshakti.org/solar.html

খুব বেশী ইনফরমেশন যে আছে এখানে তা বলা যাবে না (প্রাইসটা দিয়ে দিলেই পারত)। তবে ইনিশিয়াল তথ্য হিসেবে নট ব্যাড। এছাড়া তাদের সাথে যোগাযোগ এর লিংকতো আছেই।

স্বাধীণতা অর্জণের চাইতে এটি রক্ষা করা অনেক বেশী কঠিন।
আমার বানানো কিছু ব্যাকগ্রাউন্ড এনিমেশন:
http://cgwebsoft.com/widget_animations_zelal.jpg

১০

Re: সোলার প্যানেল কোথায় পাওয়া যাবে?

রহিমআফরোজ রিনিউএবল এনার্জি আছে। হোম সিস্টেম আছে, কাস্টমাইজড সলুশন আছে। ৮৮৩২২০৬-৮ এই নাম্বারে ফোন করলেই চলবে।

আমাদের আগে বুঝতে হবে সোলার কোন দিন ই গ্রিড এর মত সস্তা হবে না। আমরা এত বেশি সাবসিডি তে অভ্যাস্ত যে আমাদের কাছে সবকিছুই বেশি দাম্মি মনে হবে। ৫০০ টাকা প্রতি ওয়াট এরকম একটা থাম্বরুল আছে। তবে কত ঘন্টা এর সলুশন তার উপরে নির্ভর করে দাম কত।

এত দামি হলেও আপনারা জানলে অবাক হবেন যা, গ্রামীন বা এক্টেল ধিরে ধিরে সোলার দিয়ে তাদের BTS পাওয়ার করতে চায়। ইন ফ্যাক্ট গ্রামীন এর ৬ টা আর এক্টেলের ১ টা গত ১/২ মাসের মধ্যে সোলার পাওয়ার এ চলে গেছে।

কেউ বলতে পারবেন কি বাংলাদেশের সবচে বড় সোলার ইন্সটলেশন কোথায়? দেখি কে পারে।

আর জেলাল ভাই, আপনি আপ্নার এলাকার 'ব্র্যাক' অথবা 'আর এস এফ' এর এর সাথে যোগাযোগ করতে পারেন সোলার হোম সিস্টেমের জন্য। গ্রামীন বেশি বড় তো, তাই বেশি বড় হলে যা হয় আর কি গ্রামীন এ তাই হইসে।

কতদুর আর যাওয়ার আছে
কত পথ রয়েছে বাকী,
কত মেঘ এই আকাশে উড়ে
আজ রোদের হাসি কাল বৃষ্টি।

১১

Re: সোলার প্যানেল কোথায় পাওয়া যাবে?

বেশ কিছুদিন আগে পত্রিকায় দেখেছিলাম রহিমআফরোজ কোথায় যেন সোলার সিস্টেমের মাধ্যমে ধানক্ষেতে সেচের ব্যবস্থা চালু করেছে। প্রথম আলোতে পড়েছিলাম খবরটা। এরপর কিছুদিন পর পড়লাম গ্রামীণ শক্তি ও নাকি সেচের ব্যবস্থা চালু করেছে সোলারের মাধ্যমে। গ্রামীণ শক্তিরটা পড়েছিলাম রহিমআফরোজ এর খবরের পর। অথচ দুটো কোম্পানীই দাবি করল তারাই বাংলাদেশে এ ব্যবস্থা প্রথম চালূ করেছে। mad (বাংলাদেশ হলে যা হয় আর কি lol)
আর হ্যা গ্রামীণের একটা বিজ্ঞাপন দেখেছিলাম সোলারের মাধ্যমে ওদের টাওয়ারগুলো চালানোর কথা। হবিগঞ্জ থেকে ওরা বোধহয় শুরু করেছিল। confused তবে আমার সবচেয়ে অবাক লাগে জেনারেটর ব্যবহার করে ওদের টাওয়ারগুলো চালু করা দেখে। আমি বেশ কিছুদিন আগে ভোলার চরফ্যাশন থানার অন্তর্গত চর কুকরী-মুকরী তে গিয়েছিলাম। ওখানে শুধুমাত্র গ্রামীনের নেটওয়ার্ক আছে একটা টাওয়ার থাকার কল্যাণে। ওটা চলে জেনারেটর এর মাধ্যমে। জেনারেটরটা আজ থেকে প্রায় ৮ মাস আগে যে চালু হয়েছে, এখনও বন্ধ করা হয়নি। mad

http://www.mahbubinfo.co.cc/sig.php

১২

Re: সোলার প্যানেল কোথায় পাওয়া যাবে?

জিয়া ও মাহবুব ভাই, ধন্যবাদ তথ্যগুলো শেয়ার করার জন্য। আমার এক চাচাতো ভাইয়ের কাছ থেকে কয়েকদিন আগে জানতে পেরেছি যে রশিদ নামে তার এক বন্ধু (আমাদের এক গ্রাম পরে থাকে) এলাকায় নিজ বাড়ীতে গ্রামীণ শক্তির সোলার প্যানেল ইউজ করছেন। এটা স্থাপন করতে তাঁর ২০,০০০/- টাকার মতো খরচ পড়েছে। তবে এটি দিয়ে তিনি কতগুলো লোড চালান তা জিজ্ঞেস করতে ভুলে গেছি।

স্বাধীণতা অর্জণের চাইতে এটি রক্ষা করা অনেক বেশী কঠিন।
আমার বানানো কিছু ব্যাকগ্রাউন্ড এনিমেশন:
http://cgwebsoft.com/widget_animations_zelal.jpg

১৩

Re: সোলার প্যানেল কোথায় পাওয়া যাবে?

জেলাল ভাই কোন গ্রামে নির্বাসিত হবেন জানলে হয়তো একটা কন্টাক্ট নম্বর দিতে পারতাম।  thinking

১৪

Re: সোলার প্যানেল কোথায় পাওয়া যাবে?

রোশানদিন লিখেছেন:

জেলাল ভাই কোন গ্রামে নির্বাসিত হবেন জানলে হয়তো একটা কন্টাক্ট নম্বর দিতে পারতাম।  thinking

গ্রামের নাম কল্যাণপুর,
এখান থেকে অনেক দুর।
জেলার নাম লক্ষীপুর,
দেবেন নাকি একটা ট্যুর?

এইতো আর মাত্র ক'দিন,
কাটবে জীবন কোলাহলবিহীন।
ও ভাই রোশানদিন,
কন্টাক্ট নম্বর এবার দিন।

স্বাধীণতা অর্জণের চাইতে এটি রক্ষা করা অনেক বেশী কঠিন।
আমার বানানো কিছু ব্যাকগ্রাউন্ড এনিমেশন:
http://cgwebsoft.com/widget_animations_zelal.jpg

১৫

Re: সোলার প্যানেল কোথায় পাওয়া যাবে?

উন্মাতাল_তারুণ্য লিখেছেন:
সাকিব লিখেছেন:

আচ্ছা ছোট সাইজের প্যানেল ও কি পাওয়া যায়... ৩/৪ ভোল্টের?

ভাই কি মোবাইল চার্জার হিসেবে ব্যবহার করবেন নাকি?

big_smile  big_smile  lol2 lol2

আরে আপনার বাড়ি লক্ষীপুর এ...বৃহত্তর নোয়াখালী তেই...তাই না...
বেশ কয়েক বছর আগে আমাদের বাড়িতে(নোয়াখালী)গ্রামীন শক্তি নামে একটা এনজিও এসে বায়োগ্যাস প্লান্ট(গুরুর টা দিয়া)বসিয়ে দিয়েছিল এমন কি এরা আমাদের কে ৫০০০ টাকা ও দিয়ছিল...আমি তখন বাড়িতেই ছিলাম ওদের সাথে কথা বলে জানতে পারলাম ওরা নাকি নবায়ন যোগ্য শক্তি নিয়ে কাজ করে ওদের অফিস লক্ষীপুরই বাস স্ট্যন্ড আশেপাশেই যত যতদূর মনে পড়ে... তবুও আপনি খবর নিয়ে দেখতে পারেন...

জানার কোন শেষ নাই.........
       জানার চেষ্টা বৃথা তাই......

১৬

Re: সোলার প্যানেল কোথায় পাওয়া যাবে?

দক্ষিণের-মাহবুব লিখেছেন:

বেশ কিছুদিন আগে পত্রিকায় দেখেছিলাম রহিমআফরোজ কোথায় যেন সোলার সিস্টেমের মাধ্যমে ধানক্ষেতে সেচের ব্যবস্থা চালু করেছে। প্রথম আলোতে পড়েছিলাম খবরটা। এরপর কিছুদিন পর পড়লাম গ্রামীণ শক্তি ও নাকি সেচের ব্যবস্থা চালু করেছে সোলারের মাধ্যমে। গ্রামীণ শক্তিরটা পড়েছিলাম রহিমআফরোজ এর খবরের পর। অথচ দুটো কোম্পানীই দাবি করল তারাই বাংলাদেশে এ ব্যবস্থা প্রথম চালূ করেছে। mad (বাংলাদেশ হলে যা হয় আর কি lol)
আর হ্যা গ্রামীণের একটা বিজ্ঞাপন দেখেছিলাম সোলারের মাধ্যমে ওদের টাওয়ারগুলো চালানোর কথা। হবিগঞ্জ থেকে ওরা বোধহয় শুরু করেছিল। confused তবে আমার সবচেয়ে অবাক লাগে জেনারেটর ব্যবহার করে ওদের টাওয়ারগুলো চালু করা দেখে। আমি বেশ কিছুদিন আগে ভোলার চরফ্যাশন থানার অন্তর্গত চর কুকরী-মুকরী তে গিয়েছিলাম। ওখানে শুধুমাত্র গ্রামীনের নেটওয়ার্ক আছে একটা টাওয়ার থাকার কল্যাণে। ওটা চলে জেনারেটর এর মাধ্যমে। জেনারেটরটা আজ থেকে প্রায় ৮ মাস আগে যে চালু হয়েছে, এখনও বন্ধ করা হয়নি। mad

আসলে রহিমআফরোজ আর অন্য একটা কোম্পানী (বানিজ্য মন্ত্রী এর কি যেন হয় তারা) একসাথে পাম্প এর ইন্সটলেশন করে। আসল উদেশ্য মতিয়া চৌধুরী কে দেখানো। কিভাবে যেন শাইখ সিরাজ এটার প্রচার করে ফেলে চ্যানেল আই তে। এখনো এই পাম্প আছে, ঢাকার কাছেই, সাভারের ভাকুর্তাতে।

গ্রামীন শক্তি তো কোন পাম্প করে নাই। তারা এই দুইটা কোম্পানী এর কাছ থেকে নিয়ে বাজারজাচ করবে। আমার মনে হচ্ছে একি কলা সবাই নিজের দাবি করতেছে।

কতদুর আর যাওয়ার আছে
কত পথ রয়েছে বাকী,
কত মেঘ এই আকাশে উড়ে
আজ রোদের হাসি কাল বৃষ্টি।

১৭

Re: সোলার প্যানেল কোথায় পাওয়া যাবে?

জিয়া লিখেছেন:

কেউ বলতে পারবেন কি বাংলাদেশের সবচে বড় সোলার ইন্সটলেশন কোথায়? দেখি কে পারে।

বলতে পারলাম না... কোথায় ভাই?  confused

Nothing Happens Until Something Moves. - Albert Einstein

১৮

Re: সোলার প্যানেল কোথায় পাওয়া যাবে?

রাহাত লিখেছেন:

আরে আপনার বাড়ি লক্ষীপুর এ...বৃহত্তর নোয়াখালী তেই...তাই না...
বেশ কয়েক বছর আগে আমাদের বাড়িতে(নোয়াখালী)গ্রামীন শক্তি নামে একটা এনজিও এসে বায়োগ্যাস প্লান্ট(গুরুর টা দিয়া)বসিয়ে দিয়েছিল এমন কি এরা আমাদের কে ৫০০০ টাকা ও দিয়ছিল...আমি তখন বাড়িতেই ছিলাম ওদের সাথে কথা বলে জানতে পারলাম ওরা নাকি নবায়ন যোগ্য শক্তি নিয়ে কাজ করে ওদের অফিস লক্ষীপুরই বাস স্ট্যন্ড আশেপাশেই যত যতদূর মনে পড়ে... তবুও আপনি খবর নিয়ে দেখতে পারেন...

জ্বী, ঠিক ধরেছেন। ধন্যবাদ তথ্যটি দেওয়ার জন্য।
আপনাদের ঐ বায়োগ্যাস প্লান্টটি কি এখনো সচল?

স্বাধীণতা অর্জণের চাইতে এটি রক্ষা করা অনেক বেশী কঠিন।
আমার বানানো কিছু ব্যাকগ্রাউন্ড এনিমেশন:
http://cgwebsoft.com/widget_animations_zelal.jpg

১৯

Re: সোলার প্যানেল কোথায় পাওয়া যাবে?

সচল আছে তবে মাঝে মাঝে পাইপ লাইন টা ক্লিন করা লাগে...কয়েক বছরের নাকি ওয়ারেন্টি দিছিল মনে নাই...২ নাকি ৩ এই রকম হবে...

জানার কোন শেষ নাই.........
       জানার চেষ্টা বৃথা তাই......

২০

Re: সোলার প্যানেল কোথায় পাওয়া যাবে?

রেজওয়ান লিখেছেন:
জিয়া লিখেছেন:

কেউ বলতে পারবেন কি বাংলাদেশের সবচে বড় সোলার ইন্সটলেশন কোথায়? দেখি কে পারে।

বলতে পারলাম না... কোথায় ভাই?  confused

এটা কি খুলনায় অবস্থিত Solar Production and Training Centre এ?

স্বাধীণতা অর্জণের চাইতে এটি রক্ষা করা অনেক বেশী কঠিন।
আমার বানানো কিছু ব্যাকগ্রাউন্ড এনিমেশন:
http://cgwebsoft.com/widget_animations_zelal.jpg

পোস্টঃ [ ১ থেকে ২০ মোট ২২ ]

পাতা পরের পাতা

উত্তর দেয়ার জন্য আপনাকে অবশ্যই প্রবেশ বা নিবন্ধন করতে হবে

সম্পর্কিত বিষয়

শিরোনাম উত্তর সমূহ প্রদর্শন সর্বশেষ পোস্ট

  • উত্তর সমূহ
  • ৫৫৯ প্রদর্শন
  • সর্বশেষ পোস্ট 24-03-2009 19:28 লিখেছেন আউল
  • উত্তর সমূহ
  • ১৩১৫ প্রদর্শন
  • সর্বশেষ পোস্ট 17-06-2008 15:59 লিখেছেন microqatar
  • উত্তর
  • ৪০৩ প্রদর্শন
  • সর্বশেষ পোস্ট 06-06-2008 16:56 লিখেছেন সামিউল
  • উত্তর সমূহ
  • ৫৪৮ প্রদর্শন
  • সর্বশেষ পোস্ট 24-07-2009 09:39 লিখেছেন সাইফ দি বস ৭
  • উত্তর সমূহ
  • ১৭৮ প্রদর্শন
  • সর্বশেষ পোস্ট 27-12-2008 17:29 লিখেছেন মেহেদী আকরাম

X

Currently installed 10 official extensions. Copyright © 2003–2009 PunBB.

English Pad: