Re: Payoneer US Virtual Account
আমি এখনো এই ধরণের মেইল পাইনি, তবে এই ব্যাপারে কিছুটা জানি। গত বছর এই প্রোগ্রামটা বেটা স্টেজে ছিলো।
পেয়োনিয়ার মূলত: ইজরেলী স্টার্টাপ হলেও এরা নিউ ইয়র্কে ইনকর্পোরেটেড কোম্পানী। এরা First Bank of Delaware-এর মাধ্যমে ভার্চুয়াল ব্যাংক এ্যাকাউন্ট দিয়ে থাকে। আমি যতদূর জানি, First Bank of Delaware-এ তাদের মাস্টার ব্যাংকিং এ্যাকাউন্ট আছে - এই এ্যাকাউন্ট-এর মাধ্যমে ক্লায়েন্টদের ভার্চুয়াল এ্যাকাউন্টগুলো ম্যানেজ করে।
আপনাকে এরা যে ABA রাউটিং নাম্বার এবং FDIC এ্যাকাউন্ট নাম্বার দেবে, সেটাতে বিশেষভাবে "কোডেড"। এই এ্যাকাউন্ট দিয়ে আপনি ডাইরেক্ট ডিপোযিট বা এসিএইচ-এর মাধ্যমে টাকা নিতে পারবেন, তবে সরাসরি পাবেন না। কেউ আপনাকে টাকা পাঠালে প্রথমে পেয়োনিয়ারের মাস্টার ব্যাংক এ্যাকাউন্টে জমা হবে, ফান্ডটা পরে তারা আপনার ভার্চুয়াল ক্রেডিট কার্ডে লোড করে দেবে। প্রসেসিংটা খুব তাড়াতাড়িই হয় - শুনেছি কয়েক ঘন্টার মধ্যেই সাধারণত: কার্ডে টাকাটা চলে আসে।
বুঝতেই পারছেন এটা দিয়ে কেবলমাত্র ফান্ড রিসিভ করতে পারবেন - ডাইরেক্ট ডিপোজিট অথবা ACH (Automated Clearing House) টাকা গ্রহণ করা যাবে। এছাড়া আর কিছু করা সম্ভব নয়, কোথাও টাকা পাঠাতে পারবেন না (তবে আপনার মাস্টার কার্ড তো আছেই
) এই এ্যাকাউন্ট দিয়ে পেপাল থেকে ট্রান্সফার করা যায় কিনা জানিনা।
এই এ্যাকাউন্টের বার্ষিক ফী ৯৯ ডলার - তবে প্রথম বছরটা সম্ভবত: ফ্রী (আপনার মাস্টারকার্ডে ৯৯ ডলার ডেবিট করবে, আবার সেটা ব্যাংকে কেটে নেবে)।
নিউ ইয়র্ক টাইমসে গত বছর একটা আর্টিকল ছেপেছিলো - আরো বিস্তারিত জানতে এখানে দেখুন:
http://bits.blogs.nytimes.com/2008/08/2
rs-abroad/
সর্বশেষ সম্পাদনা করেছেন invarbrass (17-09-2009 13:00)
Re: Payoneer US Virtual Account
আমি এখনো এই ধরণের মেইল পাইনি, তবে এই ব্যাপারে কিছুটা জানি। গত বছর এই প্রোগ্রামটা বেটা স্টেজে ছিলো।
পেয়োনিয়ার মূলত: ইজরেলী স্টার্টাপ হলেও এরা নিউ ইয়র্কে ইনকর্পোরেটেড কোম্পানী। এরা First Bank of Delaware-এর মাধ্যমে ভার্চুয়াল ব্যাংক এ্যাকাউন্ট দিয়ে থাকে। আমি যতদূর জানি, First Bank of Delaware-এ তাদের মাস্টার ব্যাংকিং এ্যাকাউন্ট আছে - এই এ্যাকাউন্ট-এর মাধ্যমে ক্লায়েন্টদের ভার্চুয়াল এ্যাকাউন্টগুলো ম্যানেজ করে।
আপনাকে এরা যে ABA রাউটিং নাম্বার এবং FDIC এ্যাকাউন্ট নাম্বার দেবে, সেটাতে বিশেষভাবে "কোডেড"। এই এ্যাকাউন্ট দিয়ে আপনি ডাইরেক্ট ডিপোযিট বা এসিএইচ-এর মাধ্যমে টাকা নিতে পারবেন, তবে সরাসরি পাবেন না। কেউ আপনাকে টাকা পাঠালে প্রথমে পেয়োনিয়ারের মাস্টার ব্যাংক এ্যাকাউন্টে জমা হবে, ফান্ডটা পরে তারা আপনার ভার্চুয়াল ক্রেডিট কার্ডে লোড করে দেবে। প্রসেসিংটা খুব তাড়াতাড়িই হয় - শুনেছি কয়েক ঘন্টার মধ্যেই সাধারণত: কার্ডে টাকাটা চলে আসে।
বুঝতেই পারছেন এটা দিয়ে কেবলমাত্র ফান্ড রিসিভ করতে পারবেন - ডাইরেক্ট ডিপোজিট অথবা ACH (Automated Clearing House) টাকা গ্রহণ করা যাবে। এছাড়া আর কিছু করা সম্ভব নয়, কোথাও টাকা পাঠাতে পারবেন না (তবে আপনার মাস্টার কার্ড তো আছেই
) এই এ্যাকাউন্ট দিয়ে পেপাল থেকে ট্রান্সফার করা যায় কিনা জানিনা।
এই এ্যাকাউন্টের বার্ষিক ফী ৯৯ ডলার - তবে প্রথম বছরটা সম্ভবত: ফ্রী (আপনার মাস্টারকার্ডে ৯৯ ডলার ডেবিট করবে, আবার সেটা ব্যাংকে কেটে নেবে)।
নিউ ইয়র্ক টাইমসে গত বছর একটা আর্টিকল ছেপেছিলো - আরো বিস্তারিত জানতে এখানে দেখুন:
http://bits.blogs.nytimes.com/2008/08/2 rs-abroad/
ধন্যবাদ ইনফরমেশনের জন্য। তবে আমাকে যে ই-মেইল দিয়েছে সেখানে বলা হয়েছে-The fee for a Payonee Virtual US Account is $20 annually and 1% of transactions। আর ওদের কমিউনিটি সাইটে গিয়ে ফিডব্যাকগুলো দেখে মনে হলো PayPal একাউন্ট থেকেও টাকা লেনদেন করা যায়। আমি ওদের মূল এনাউন্সমেন্টটা (বা ওরকম কোন লিংক) দেখিনি। তবে আপনারা চাইলে আমি আমার কাছে পাঠানো ই-মেইলের একটা স্ক্রীণশট এখানে পোস্ট করতে পারি।
Re: Payoneer US Virtual Account
প্রোগ্রেস অন ১৮ই অক্টোবর ২০০৯
========================
২-১ দিন আগে আমি আমার এক বন্ধুর পেপ্যাল একাউন্টে (একাউন্টটা আমিই দেখভাল করি, বুঝতেই পারছেন আমার নিজেরটা ধরা খেল কয়েক দিন আগে, তাই আপাতত কয়েক সপ্তাহ আরেকটা পেপ্যাল খুলছিনা) আমার পেওনিয়ার ইউএস ভার্চুয়াল ব্যাংক একাউন্টটা add করলাম সাকসেসফুলি। এরপর পরীক্ষামূলকভাবে ২০$ ট্রান্সফার (উইথড্রয়াল টু ব্যাংক একাউন্ট) এর অর্ডার দিলাম। ৩-৪ দিন নাকি সময় লাগবে আসতে। পেপ্যালের একাউন্ট ওভারভিউতে দেখলাম ট্রান্স্যাকশনটা প্রথমে "পেন্ডিং" এবং গতকাল "কমপ্লিটেড" স্ট্যাটাসে আছে। "কমপ্লিটেড" মানে ব্যাংক একাউন্টে চলে আসা নয়, তাদের (পেপ্যালের) দিক থেকে "ওকে" মনে হয়। এখন আর ২-১টা দিন অপেক্ষার পালা। সফল হলেতো কথাই নেই।
Stay tuned, দেখা যাক কি হয়।
Re: Payoneer US Virtual Account
প্রোগ্রেস অন ১৯শে অক্টোবর ২০০৯
========================
পরীক্ষামূলকভাবে ট্রান্সফার করা ২০$ পে-প্যাল থেকে আমার পেওনিয়ার ইউ এস ভার্চুয়াল একাউন্টে চলে এসেছে এবং যথারীতি তা আমার কার্ডেও লোড হয়েছে।
মনে হয় পে-প্যাল এর ডলার ক্যাশ করতে এখন থেকে আর বেশী বেগ পেতে হবে না।
Re: Payoneer US Virtual Account
কঠিন ভাই কঠিন, তো আমারে কবে এই অ্যাকাউন্ট খোলার এলিজিবল মনে করবে পেওনিয়ার

Re: Payoneer US Virtual Account
আরেকটু কথা বাকী আছে
==================
একটুখানি সাবধানতামূলক কথা (আমার ধারণা অনুযায়ী) বলে নিই। কেউ যদি পেওনিয়ার ইউ এস ভার্চুয়াল একাউন্ট এর জন্য মনোনীত হন এবং পরে নিজের পে-প্যালের সাথে এই পেওনিয়ার ইউ এস ভার্চুয়াল একাউন্টটি লিংক করাতে চান তাহলে হয়তো অসুবিধা হবে না। কিন্তু অপরের পে-প্যালের সাথে লিংক করাতে গেলে সমস্যা হতেও পারে। আমার ক্ষেত্রে যেটা হয়েছে তা হলো- আমার বন্ধুর (পে-প্যাল) নামের প্রথম শব্দ ও শেষ শব্দের সাথে আমার নিজের (পেওনিয়ার) নামের প্রথম শব্দ ও শেষ শব্দের মিল আছে। তার নাম:
Md. <middle name> Rahman
আমার নাম:
Mohammad <middle name> Rahman
এজন্য পে-প্যাল যখন ব্যাংক একাউন্টে মানি ট্রান্সফার করার সময় ম্যানুয়ালী (বাই হিউম্যান) চেক করে তখন তারা আমার ক্ষেত্রে Md. ও Mohammad এর গড়বড়ের জন্য ঝামেলা করেনি। কিন্ত স্বয়ংক্রিয়ভাবে (বাই সফটওয়্যার) চেক করলে হয়তো এ ক্ষেত্রে সমস্যা হতেও পারতো। অবশ্য সফটওয়্যার-এও রুলস দিয়ে দেয়া যায় যাতে সফটওয়্যারও এইরকম ক্ষেত্রে গ্যাঞ্জাম না করে। আর তারা (পে-প্যাল) মনে হয় ব্যাংক একাউন্টের middle name টির সাথে পে-প্যাল একাউন্টের middle name মিলিয়ে দেখেনা। আমার এই রকম মনে করার কারণ হলো, পে-প্যাল থেকে ওই ২০$ ট্রান্সফার করার একটি স্টেপ-এ ট্রাঞ্জ্যাকশন ডিটেইলস কনফার্ম করার পেজটিতে দেখি অনেকটা এইরকম (আমার ওই পেইজের চেহারাটা পুরোপুরি মনে নেই):
---------
---------
To Bank Account:
------------------
Name: Md. Rahman
Type: Checking
A/C No. X-xxxx
Bank Name: First Bank of Delaware
----------
----------
আমার এই সাবধানতামূলক ধারণাটি ভুল হতেও পারে। আপনাদের কারো হয়তো এরকম পে-প্যাল টু পেওনিয়ার ইউএস ভার্চুয়াল একাউন্ট ট্রান্সফার করার দরকার হতে পারে। সেক্ষেত্রে নিশ্চিত হয়ে নেওয়ার জন্য আমার এই অতিরিক্ত (এবং হয়তো ভুল) সাবধাণতাপূর্ণ ধারণাটির অবতারণা। কথায় আছে- সাবধানের মার নেই।
কঠিন ভাই কঠিন, তো আমারে কবে এই অ্যাকাউন্ট খোলার এলিজিবল মনে করবে পেওনিয়ার
![]()
![]()
আমি ঠিক শিওর নই।
হয়তো, আপনার কার্ডের মাধ্যমে প্রথম থেকে শুরু করে এ পর্যন্ত একটা ন্যূনতম certain amount লেনদেন হয়ে থাকলে আপনাকে তারা বিবেচনা করবে।
অথবা হয়তো, আপনি একটা ন্যূনতম মেয়াদ ধরে কার্ডটি ব্যবহার করলে আপনাকে তারা বিবেচনা করবে।
অথবা হয়তো, তারা লটারী দেয় এবং লটারীতে আপনার নাম উঠলে আপনাকে তারা বিবেচনা করবে।
(এই কথাটা বে-আক্কেলের মত বলে ফেললাম মনে হয়)
আর বড় সম্ভাবনা হলো- এই প্রোগ্রামটি এখনো হয়তো বেটা ষ্টেজে আছে, যখনই এটা পরিপূর্ণ ভার্সণে রূপান্তরিত হবে তখন হয়তো সব পেওনিয়ার কার্ড ব্যবহারকারীই এই অফার পাবে।
আপনি এই ফোরামে একটু ঢুঁ মেরে দেখুননা:
http://community.payoneer.com/default.aspx।
ধন্যবাদ।
সর্বশেষ সম্পাদনা করেছেন জেলাল (03-12-2009 10:43)
Re: Payoneer US Virtual Account
পেপাল থেকে টাকা উত্তোলনের সবচেয়ে সহজ উপায় নেটস্পেন্ড-এর ডেবিট কার্ড।
Re: Payoneer US Virtual Account
পেপাল থেকে টাকা উত্তোলনের সবচেয়ে সহজ উপায় -এর ডেবিট কার্ড।
নেটস্পেন্ড এর ডেবিট কার্ড কি বাংলাদেশ থেকে পাওয়া যাবে।
আমি মানুষটা বড় বেশি রংছুট,চাঁদের ঘরে কড়া নেড়ে,চাঁদকে করি লুট
ইন্টারনেটে ব্যবসা হয় নাকি
Re: Payoneer US Virtual Account
নেটস্পেন্ড এ ঢু মাঁরলাম। কিন্তু রেজিষ্ট্রেশন করতে গিয়ে মনে হলো যুক্তরাষ্ট্রে বসবাসকারী হতে হবে।
এছাড়া, তাদের Our Company লিংকে গিয়ে দেখলাম:
NetSpend is one of the leading providers of reloadable prepaid debit cards and prepaid debit card services in the United States. The company's debit cards enable virtually anyone to make purchases, pay bills, secure reservations, and shop online without the need for a bank account or credit history. NetSpend's mission is to empower consumers with the convenience, security and freedom to be self-banked. NetSpend targets the 84 million United States citizens who lack or choose not to have a traditional bank account to become full participants in mainstream economic life. This low to moderate income (LMI) population receives over $1.1 trillion in payments from employers, state and government entities, and holds enormous spending power. NetSpend's customers range from people who don't have the credit histories or minimum account balances that banks require, to people who want to avoid confusing fee structures and statements, to casual users such as teens managing their allowance and travelers who want to protect their cash on the go.
Operating nationally, NetSpend has one of the most convenient and accessible retail networks in the country, including more than 30,000 card purchase locations and a total of approximately 90,000 debit card reload locations. NetSpend also offers full self-service sales and delivery capabilities through its web and mobile platforms.
NetSpend's proprietary, end-to-end approach is scalable and customizable, delivering cost benefits and revenue building opportunities to partners. The company manages all aspects of the debit card lifecycle, from managing the card design and approval processes with partners and associations, to production, packaging, distribution, and personalization. NetSpend also oversees inventory and security controls, renewals, lost and stolen card management and replacement.
উপরের যে অংশটুকু আমি বোল্ড করে দেখালাম, সেগুলো দেখলেও মনে হয় এটা শুধু যুক্তরাষ্ট্রে বসবাসকারীদের জন্যই।
তবে, পে-প্যাল থেকে টাকা ট্রান্সফার সহজেই করা যায় মনে হলো যদিও ওই পে-প্যাল একাউন্ট ইউএস/কানাডিয়ান/ইউকে হতে হবে কিনা কে জানে (রেজিস্ট্রেশন করা ছাড়া এটা বোঝার উপায় পাইনি)। আমি কয়েক মাস আগে একটি সাইটে দেখেছিলাম তারা পে-প্যাল থেকে মানিবুকার্সে টাকা ট্রান্সফার করে (একটুখানি ঘুরিয়ে)। কিন্তু সোর্স পে-প্যাল একাউন্ট ইউএস/কানাডিয়ান/ইউকে হতে হবে।
সর্বশেষ সম্পাদনা করেছেন জেলাল (22-10-2009 06:52)
Re: Payoneer US Virtual Account
পেপালে এত ঝামেলা হলে কাস্টমারকে বলেন অন্যভাবে টাকা দিতে।
এত ঝামেলা যদি কাস্টমার না বুঝে তাহলে তার সাথে লেনদেন না করাই ভাল। কারণ সে আরও অনেক সমস্যাই তাহলে বুঝতে চাইবে না।
আমাদের সমস্যা হল আমরা সমস্যা শেয়ার করি না। ক্লায়েন্ট বলেছে পেপালে দিবে, তো আমরা পেপাল নিয়ে উঠে পড়ে লাগছি। কেন ক্লায়েন্টকে তো বলতে পারি যে আমার সমস্যা আছে পেপালে। সেটা কিন্তু বলছি না। বেশিরভাগ ক্ষেত্রেই তাই হয়। আপনার ক্লায়েন্টের সব অপশন আছে। কিন্তু আপনার কিছু কিছু অপশন নেই। তার মধ্যে পেপাল একটা। পৃথিবীর যে কেউ তার ব্যাংক একাউন্ট থেকে আপনার ব্যাংক একাউন্টে টাকা পাঠাতে পারে। সময় লাগে। কিন্তু টাকা ঠিকই আসে। wire transfer করলেই হয়।
Re: Payoneer US Virtual Account
শিপলু ভাই, আসলে এখানে ব্যাপারটি মনে হয় সেরকম নয়। যাদের অলরেডী পে-প্যাল আছে তারা যদি এর টাকাটা ক্যাশ করার একটি স্থায়ী সমাধানের সুযোগ পেয়ে যায় তাহলেতো সমস্যা নেই। এখানে তো বলা হচ্ছে না যে আপনারা আপনাদের ক্লায়েন্টকে বলুন সে যেন শুধুমাত্র পে-প্যাল এর মাধ্যমেই পেমেন্টটা পাঠায়। অথবা বলা হচ্ছে না যে আপনারা ক্লায়েন্টের মন জোগানোর জন্য পে-প্যাল একাউন্ট খুলুন।
এদেশের অনেকেরই পেওনিয়ার ডেবিট কার্ড আছে। এবং একটা পর্যায়ে হয়তো পেওনিয়ার অনেককেই এই ইউএস ভার্চুয়াল ব্যাংক একাউন্টটা দেবে। আর পেওনিয়ার যখন নিজেই এই পে-প্যাল > ভার্চুয়াল একাউন্ট > ডেবিট কার্ড এর অফারটা দিচ্ছে আপনাকে-আমাকে (আমরা বাংলাদেশী হওয়া সত্ত্বেও) তখন এই সম্পর্কিত আলোচনা বা অভিজ্ঞতা শেয়ারিং মনে হয় খারাপ না।
আবার আমি এরকমও দেখেছি যে অনেক ক্লায়েন্টই কাজ দেয়ার পূর্বেই ঐ ফ্রি-ল্যান্সারের পে-প্যাল আছে কিনা তাও নিশ্চিত হয়ে নেয়। আবার কিছু কিছু সাইট (ফ্রি-ল্যান্সিং সাইটের কথা বলছিনা, অনলাইন কনটেন্ট সেলিং কিছু সাইটকে জানি এরকম) আছে যারা Wire Transfer বা MoneyBookers কোনটাই সাপোর্ট করে না। Wire Transfer সাপোর্ট করলেও একটা নির্দিষ্ট এমাউন্টের পূর্বে এরা পাঠায়না।
যেমন ধরুন Turbosquid সাইটটা। এদের ডিফল্ট পেমেন্ট অপশন পে-প্যাল এবং চেক। আমি যখন একেবারে শুরুতে চেকের মাধ্যমে পেমেন্ট নিতাম তখন দুইবার চেক আমার ঠিকানায় আসেনি। আমি তাদেরকে ই-মেইল করায় তারা ঐ চেকগুলোর জন্য উল্টো চেক-স্টপ ফি হিসেবে ৩০ ডলার করে কেটে নেয়। এছাড়া চেক encash করতে ১ মাসের মত সময় লেগে যেত, ব্যাংকওয়ালারা নানা প্রশ্ন করত। ইষ্টার্ণ ব্যাংকে (বাংলা মটর ব্রাঞ্চেরটায়) একবার একটা চেক নিয়ে গেলে তারাতো আমাকে রীতিমত জেরা করা শুরু করেছিল। আর চেক encash করাতে চার্জও বেশী লাগত।
এরপর Wire Transfer এর জন্য অনুরোধ করলে তারা (Turbosquid) ৫০০ ডলার এর থ্রেশোল্ড reach করার শর্ত দেয় (এখন অবশ্য এটা শিথিল করেছে)।
এরপরে চোখ বন্ধ করে একটা পে-প্যাল একাউন্ট খুলে ফেলি এবং দেখি অনলাইন ইনকামের অর্থ পাওয়াটা অনেকটাই ইজি হয়ে গেছে। এছাড়া অনলাইন থেকে টুকটাক কিছু কিনতে গেলে বা হোস্টিং ফি-টি পরিশোধ করতে গেলে পে-প্যালে যদি ইনকামের টাকাটা থাকে তা থেকে খরচ করাটা অনেক সুবিধার। পরিচিত ২/১ জনকেও এসব ক্ষেত্রে (যেমন- তাদের রেপিডশেয়ার একাউন্ট কেনা, থ্রিডি ম্যাক্সের ছোট-খাটো অথচ দরকারী প্লাগ-ইন কেনা ইত্যাদি ক্ষেত্রে) সাহায্য করা গেছে।
ও, আরেকটা ঘটনা বলে রাখি। একবার এক ইন্ডিয়ান (থাকে ইউকে তে) এর জন্য একটা আর্কিটেকচারাল ভিজুয়ালাইজেশনের কাজ করে দিয়েছিলাম। সেতো কাজ করার পরে পে-প্যাল নাই বলে আমাকে পেমেন্ট দিতেই রাজী হচ্ছিল না। পরে অনেক কষ্টে বুঝিয়ে-শুনিয়ে Western Union এর মাধ্যমে টাকাটা পকেটস্থ করি।
তারপরেও বলব, আসলে আমার এই টপিকটিতে যতটুকু সময় ব্যয় করেছি তা একটা নির্দিষ্ট টার্গেট গ্রুপ এর জন্য যাদের পে-প্যাল এবং পেওনিয়ার এই দু'টো একাউন্টই আছে। কাউকে নতুন করে পে-প্যাল একাউন্ট খোলার জন্য বা ক্লায়েন্টের কাছ থেকে শুধু পে-প্যালের মাধ্যমেই পেমেন্ট নেওয়া এবং তা পেওনিয়ার এর মাধ্যমে ক্যাশ করার জন্য উৎসাহিত করা আমার উদ্দেশ্য ছিল না।
তবে হ্যাঁ, আপনার উপদেশটিও খুব গুরুত্বপূর্ণ। ক্লায়েন্টকে বুঝিয়ে নিজের সুবিধামত উপায়ে পেমেন্ট পাওয়ার চেষ্টাটাই সবার প্রথমে করা উচিত যদি না ক্লায়েন্ট বেঁকে বসার চান্স থাকে।
ধন্যবাদ।
সর্বশেষ সম্পাদনা করেছেন জেলাল (22-10-2009 22:04)
Re: Payoneer US Virtual Account
give the all links
aacha aami bangla likhbo kikore?
Re: Payoneer US Virtual Account
netspend অনেক আগে থেকেই এই সুবিধা দিচ্ছে - তবে সমস্যা হলো এটা কেবল মাত্র ইউএস সিটিযেনদের জন্য। তবে আপনারা যেহেতু কোনো না কোনো ভাবে ইউএস পেপাল ম্যানেজ করে ফেলেছেন, কাজেই এটা খুব একটা সমস্যা না.. 
কেউ বাংলাদেশ থেকে পেপাল ডিপোযিট করতে চাইলে ই-ট্রেড এ এ্যাকাউন্ট খুলতে পারেন। তবে এটা ভার্চুয়াল এ্যাকাউন্ট না, পুরোদস্তুর ব্যাংক এ্যাকাউন্টের মতই - চেকবুক এবং ডেবিট কার্ডও পাবেন। ই-ট্রেড মূলত: ব্রোকারেজ হাউস, তবে ট্রেডিং-এর সাথে অল্পবিস্তর ব্যাংকিং সুবিধাও দেয়। ওসামা বিন লাদেনের কল্যাণে আমেরিকায় অফ-শোর ব্যাংকিং এ্যাকাউন্ট খোলা খুবই কঠিন হয়ে গেছে - ই-ট্রেড সম্ভবত: একমাত্র অর্গানাইজেশন যারা প্যাট্রিয়ট এ্যাক্ট শিথিলভাবে পালন করে।
আরো কিছু উপায় আছে ইউএস ব্যাংক এ্যাকাউন্ট তৈরীর - টমেটো ব্যাংক এবং হাতেগোণা কিছু কোম্পানীর মাধ্যমেও চোরাই এ্যাকাউন্ট খুলে পেপালের সাথে লিংক করা যায়।
তবে যাদের ইউএস পেপাল এ্যাকাউন্ট আছে, তাদের এত ঝামেলা করার দরকারই নেই। খোদ পেপাল নিজেই তো ফ্রী ডেবিট কার্ড দিচ্ছে!
Re: Payoneer US Virtual Account
আমার অবশ্য এখন পেপাল থেকে টাকা উঠানোর ক্ষেত্রে তেমন কোন সমস্যা হয় না। পেওনিয়ার ইউএস ভার্চুয়াল একাউন্ট এর মাধ্যমে একাধিকবার ক্যাশ করেছি। মনে হয়, পেপালের সিস্টেম এক্ষেত্রে কিছুটা শিথিল। অন্যদিকে পেওনিয়ারও গ্রাহকের প্রাইভেসী রক্ষায় বদ্ধপরিকর।
তবুও আপনার অপশনগুলো মনে হয় কখনো কাজে লাগতে পারে। ইনভার ভাই, লিংকগুলো (ই-ট্রেড, টমেটো ইতাদির) দিবেন নাকি একটু কষ্ট করে? আচ্ছা, এটার নাম টমেটো কেন? টমেটোর ব্যবসা আছে নাকি এদের? 
ইউএস পেপালের ঝামেলা নাকি সবচেয়ে বেশী। এসএসএন, টিআইএন সহ অনেক কিছুই নাকি চায় পেপাল। আবার ইংল্যান্ডবাসীর জন্যও মানিবুকার্স ঠিক তেমনি বিরক্তিকর মনে হয়। এটা-ওটা চায়। পিটার উইলিস নামে আমার এক পরিচিত ইংরেজ ভদ্রলোকতো রেগেমেগে শেষ পর্যন্ত মানিবুকার্স ছেড়েই দিল। কথায় আছেনা, বাড়ীর গরু ঘাটার (ঐ বাড়ীর সামনের) ঘাস খায়না। 
সর্বশেষ সম্পাদনা করেছেন জেলাল (07-11-2009 18:29)
Re: Payoneer US Virtual Account
Etrade এর ঠিকানা হলো: https://us.etrade.com/e/t/home
ওখানে ব্যাংকিং সেক্সনে গেলে বিভিন্ন অপশন পাবেন। Max Checking এ্যাকাউন্টটা সম্ভবত: বাংলাদেশ থেকে খোলা যায়। বাংলাদেশ (এবং অন্যান্য এশিয়ান দেশ) থেকে ওদের হংকং অফিসে ফর্ম, W8BEN এবং অন্যান্য ডকুমেন্টস ইত্যাদি পাঠাতে হয়।
ইট্রেড-এ এ্যাকাউন্ট ওপেন করা ফ্রী, তবে ১০০০ ডলার মিনিমাম ব্যালেন্স রাখতে হয়।
টমেটো ব্যাংকের ওয়েবসাইট হলো: http://www.tomatobank.com/
তবে এরা সরাসরি আপনাকে এ্যাকাউন্ট ওপেন করতে দেবেনা। একটি থার্ড পার্টি কোম্পানী আছে যারা এই কাজ করে। তবে কোম্পানীটির নাম বা ওয়েব এ্যাড্রেস কিছুই মনে নেই। শুধু মনে আছে, ৩০০ ডলার পে করলে তারা এ্যাকাউন্ট খুলে দেয়... তারা ১০০-১৫০ ডলার সার্ভিস ফী নেবে, বাকি টাকা আপনার এ্যাকাউন্টে ডিপোযিট হবে। তবে এটা বছর ২/৩ আগের কথা। দেখি আমার পুরণো জিমেইল এ্যাকাউন্ট সার্চ করে কোম্পানীটির নামধাম পাওয়া যায় কিনা... 
টমেটো ব্যাংকের নাম টমেটো হলো কেন সেটা আমিও জানিনা। তবে এটার মালিক হলো কিছু আমেরিকান চাইনীজ ব্যবসায়ী। এ কারণেই হয়তো এরা আমেরিকান আইন-ফাইন খুব একটা পাত্তা দেয় না! 
Re: Payoneer US Virtual Account
Payoneer US Virtual Account এর আমি কোন মেইল পাইনাই। আমি কিভাবে এই একাউন্ট খুলবো???

My English Blog http://comnews.co.nr
http://hostbangla.0lx.net (আমার ফ্রী হোস্টীং সাইট-যত খুশি সাইট করুন)



লেখাটি GPL v3 এর অধীনে প্রকাশিত