আপনার Pendrive রাখুন ভাইরাসমুক্ত আরো powerful এবং দীর্ঘস্থায়ী (পাতা ১) - টিউটোরিয়াল, টিপস এন্ড ট্রিকস - তথ্য ও যোগাযোগ প্রযুক্তি - প্রজন্ম ফোরাম
আজ ৬ চৈত্র ১৪১৬ বাংলা

আপনি প্রবেশ করেন নি। দয়া করে নিবন্ধন অথবা প্রবেশ করুন


পাতা 1

উত্তর দেয়ার জন্য আপনাকে অবশ্যই প্রবেশ বা নিবন্ধন করতে হবে

আরএসএস

পোস্টঃ [ ১২ ]

টপিকঃ আপনার Pendrive রাখুন ভাইরাসমুক্ত আরো powerful এবং দীর্ঘস্থায়ী

২০০৮ সালের আগে ও Pendrive বললে এর কাজটা কি তা আগে বলতে হত সবাইকে।কিন্তু সেই Pendrive যেন আজ কম্পিউটারের একটি গুরুত্বপুর্ণ অংশ।এটি ছাড়া আজ কম্পিউটারের কতটা কাজ সম্পন্ন হয় তা সবার জানা।তবে এটি যেমন উপকারী তেমনি আবার Bউজারের মাথাব্যাথার কারণ ও হয়।কারণ এটির বিরুদ্ধে ২ টি অভিযোগ প্রায় সবাই করে।যেমন:১.এটি নস্ট হয়ে যায় বা সাইজ কমে যায় ২.ভাইরাস ছড়াই।১ম অভিযোগটা কম হলেও ২য় সমস্যায় পড়েনি এরকম ব্যবহারকারী মনে হয় খুব কম।একজন ইউজার সতর্ক হলে কিন্তু এই সমস্যাগুলো থেকে পরিত্রাণ পাওয়া মোটেও অসম্ভব নয়।সমস্যা ২টি নিয়ে নিচে আলোচনা করছি।

১.সমস্যা:এই সমস্যাটা কিছুটা কারিগরি ত্রুটির কারণে হয়,বাকিটা ইউজারের অসতর্কতার কারণে হয়। Pendrive পিসিতে ঢুকালে ডানপাশের নিচের কোণায় একটি চিহ্ন আসে এবং Pendrive এর লাইটটি জ্বলে উঠে এটি সবাই জানে। কম্পিউটার ও মেসেজ দিয়ে জানিয়ে দেয় সে একটি USB পেয়েছে।কাজ শেষ করার পর আবার সেই ডানপাশের নিচের কোণার চিহ্নটিতে ক্লিক করলে safely remove USB mass storage device লেখাটি আসে এবং এতে ক্লিক করলে safe to remove hardware লেখার আরেকটি মেসেজ আসে। Pendrive এর লাইটটি ও তখন  নিভে যায়।আপনি তখন Pendrive টিও নিরাপদে পিসি থেকে খুলে নিতে পারেন।(অবশ্য right button করে properties এ গিয়ে ও খুলতে পারেন)
কিন্তু‘safe to remove hardware লেখাটি না এসে যদি“The device Generic volume cannot be stopped right now.Try stopping the device again later”এরকম সতর্ক মেসেজ আসে তাহলে সতর্ক হোন।ভুলে ও তখন Pendrive টি খুলতে যাবেননা।তাহলে ১ম সমস্যাটা ঘটতে পারে আপনার ভুলের জন্য।এই অবস্থায় দেখুন আপনার কম্পিউটার Pendrive এর কোন ফাইল ব্যাবহার করছে কিনা।প্রয়োজনে সব প্রোগ্রাম বন্ধ করে আবার চেস্টা করুন।আবার ও যদি কম্পিউটার ঐধরনের মেসেজ দেয় তাহলে আপনি নিশ্চিত হতে পারেন আপনার Pendrive এ কোন ভাইরাস ঢুকার চেষ্টা করছে কিংবা তাতে আগে থেকে  ভাইরাস ঢুকে আছে এবং তা কম্পিউটারে কাজ করছে ।তাই আপনি  Pendrive টি খুলতে চাইলে আপনাকে ভাইরাসটিই stop করতে হবে 1My Computer এ গিয়ে Pendrive টি খুলুন।ভাইরাসটি চিহ্নিত করুন।(ভাইরাস সম্পর্কে ২নং সমস্যায় আলোচনা হবে)এখনTask Manager>Processএ গিয়ে দেখুন ঐ নামটি আছে কিনা যেটি আপনি ভাইরাস হিসেবে চিহ্নিত করেছেন।থাকলে তার Processe বন্ধ করে দেন।যতটা পাবেন ততটাই বন্ধ করে দিন।প্রয়োজনে Explorer.exe বন্ধ করে আবার File>New Task এ গিয়ে Explorer লেখে ওকে করুন।
এসব চেস্টা করার পরও যদি ঐ মেসেজটি আসে তাহলে কম্পিউটার বন্ধ করেই Pendrive টি পিসি থেকে খুলুন।কারণ ঐ মেসেজটি অমান্য করা মানে আপনার Pendrive টি ১ নং সমস্যায় পড়া।সুজা কথা Pendrive এর লাইট বন্ধ না হলে আপনার Pendrive টি পিসি থেকে খুলা মোটেও নিরাপদ নয়।অনেক সময় পিসির USB পোর্টের সমস্যা থাকলেও Pendrive এর লাইট বন্ধ হয়না।সেক্ষেত্রে ও আপনাকে শেষ প্রচেষ্টা হিসেবে কম্পিউটার বন্ধ করে Pendrive টি খুলতে হবে।আপনার একটু সতর্কতা যদি আপনার ডিভাইসটি বাঁচিয়ে দেয় তাহলে অহেতুক রিস্ক নিবেন কেন?


২.ভাইরাস:প্রথমে ভাইরাস নিয়ে একটু আলোচনা।ভাইরাসের কয়েকটি বৈশিষ্ট্য হল *এটি প্রায় হিডেন থাকে,*এগুলো সবসময় .exe এক্সেটেন্‌শনযুক্ত হয়,(Autorun.inf কিন্তু ভাইরাস নয়।ভাইরাস এবং ইউজার ২ জনই একে নিজেদের কাজে ব্যাবহার করে।ভাইরাস যখন নিজের কাজে ব্যাবহার করে  তখন হয়ত একে ভাইরাসের সাহায্যকারী বলা যাবে)*এগুলো অনেক সময় কম্পিউটারের সিস্টেম ফাইলের মত বা অতি পরিচিত নাম ব্যাবহার করে যাতে আপনি একে ভাইরাস মনে না করেন।যেমন:explore.exe,svchost32.exe।(সিস্টেম ফাইলগুলোর নাম হল explorer.exe,svchost.exe)*এটি নিজে নিজে কপি ও সেটআপ হতে পারে।(অবশ্য এটা ঘটে যদি কম্পিউটারে Autorun অন করা থাকে আর Pendrive দেওয়ার সাথে সাথে Pendrive অটোরান হয় কিংবা কম্পিউটার বুট হওয়ার সময় Pendrive পিসিতে লাগানো থাকে।সুতরাং এ২টা কাজ এড়িয়ে চলুন) মূল আলোচনায় আসি।

ধরে নিলাম আপনার পেন্ড্রাইভে ভাইরাস আছে।অনেকে তখন ফরমেট করে।আজ থেকে ফরমেট করা বন্ধ করে দিন।পারলে কেনার পর একবার ছাড়া পেন্ড্রাইভকে কখনো ফরমেট করবেননা।এতে ১নং সমস্যা থেকে মুক্তি পাবেন,ডিভাইসটি ও  স্পিড হারাবেনা। Pendrivটি ঢুকানোর আগে অটোরান বন্ধ করে দিন।এজন্য রান এ গিয়ে gpedit.msc লেখে ওকে করুন।যে উইন্ডোটি আসবে তার বাম পাশে User Configurationএর+চিহ্নটিতেclick করুন।এরপরadministrative>system এর উপর।তখন ডানপাশে Turn off Autoplayলেখাটি দেখা যাবে।ওখানে ডাবল ক্লিক করে Enable optionটি দিন এবার drop down menuথেকেAll Drives select করে OKদিন।এবারMy Computer>Tools>Folder Option>Vew>Show hidden files and folder এ চেক মার্ক দিন।অনেক সময় এই অপশনটি ভাইরাসের কারণে কাজ করেনা।তাই ওকে করার পর প্রয়োজনে আবার দেখুন ওকে আছে কিনা।তারপর Hide extension for known file typesGes Hide protected operating system fileএর টিক চিহ্নটি তুলে দিন(Yes,No কমান্ড আসলেYesদিন।)
কাজগুলো করার পর Pendriveঢুকান।এরপর Explorerথেকে My Computerএ যান এবংPendriveটি খুলুন।কখনো ডাবল ক্লিক বা অপেন থেকে Pendriveখুলবেন না।Drop down Menu বা প্রয়োজনে Explorer থেকে খুলুন।এখন দেখুন .exe এক্সেটেন্‌শনযুক্ত কোন ফাইল আছে কিনা।থাকলে ওটাই ভাইরাস।কারণ আপনি .exe এক্সেটেন্‌শনযুক্ত কোন ফাইল আপনি ওখানে ঢুকাননি।তাই এটি থাকার কথা নয়।(মাঝে মধ্যে এটি কোন ফোল্ডারের ভিতর থাকে)আর ঢুকালে তার নাম নিশ্চয় আপনি জানেন।তাই আপনারটা ছাড়া অর্থাৎ আপনি যেগুলো পেনড্রাইভে ঢুকাননি সেসবগুলো ভাইরাস।এগুলোর সাথে Autorun.inf ফাইলটাও থাকতে পারে।এইটা সহ সব ভাইরাস একটা একটা করে ডিলিট করে দিন।ভুলেও ওগুলো ওপেন করবেননা।যদি ডিলিট হয় তাহলে ভাল আর যদি ডিলিট হবেনা বা হচ্ছেনা এরকম মেসেজ আপনি পান তাহলে ১ নং এর নিয়মগুলো ফলো করে ভাইরাসটা স্টপ করে তারপর ডিলিট করার চেস্টা করুন।ব্যর্থ হলে ১ নং এর নিয়ম ফলো করে Pendrive টি খুলে ফেলুন এবং যথানিয়মে অন্য একটি কম্পিউটারে ভাইরাসগুলো আপনি ডিলিট করতে পারেন।এই কম্পিউটারে হচ্ছেনা কারণ ভাইরাসগুলো দ্বারা আপনার উইন্ডোজটি আক্রান্ত হয়েছে এবং তা একটিভ আছে।আর যদি.exe এক্সেটেন্‌শনযুক্ত কোন ফাইল আপনি না দেখেন তাহলে আপনার ডিভাইসটিতে কোন ভাইরাস নেই।
এভাবে ভাইরাস দূর করা গেলে ফরমেট বা এন্টিভাইরাস কি জন্য দরকার? তবে উইন্ডোজে ভাইরাস থাকলে (প্লাগ এন্ড প্লে হওয়ায়)পেনড্রাইভে ঢুকতে পারে।
শুধু পেনড্রাইভ নয় মেমোরিকার্ড বা এরকম সব ডিভাইসের জন্য লেখাটি কাজে আসবে।এ লেখাটি সম্পূর্ণ আমার অভিজ্ঞতা থেকে লেখা।অভিজ্ঞরা নিজেদের আরো অভিজ্ঞতা এখানে তুলে ধরলে মনে হয় আরো কিছু জানা যাবে।
আমি কোন এন্টিভাইরাস ব্যবহার করিনা।এই নিয়মটাই প্রয়োগ করি।

সর্বশেষ সম্পাদনা করেছেন Kamrul08 (22-01-2010 17:10)

লেখাটি by 3.0 এর অধীনে প্রকাশিত

Re: আপনার Pendrive রাখুন ভাইরাসমুক্ত আরো powerful এবং দীর্ঘস্থায়ী

ধন্যবাদ লেখাটার জন্য।

এক লাইনে এসে পড়েছে লেখাগুলো। এজন্য পড়তে অসুবিধা হচ্ছে। অনুগ্রহ করে আলাদা আলাদা লাইন বানিয়ে দিন।

ফ্রি নোটের ওয়েবসাইট, যেখানে আন্ডা-বাচ্চা,ছেলে-বুড়ো সবাই কিছু শিখতে পারে: www.amarnotes.com
আপনার সমস্যা এখন কোনো সমস্যাই না: www.amarnotes.com/forum

Re: আপনার Pendrive রাখুন ভাইরাসমুক্ত আরো powerful এবং দীর্ঘস্থায়ী

চমৎকার। এরকম আরো টিপস চাই।

Re: আপনার Pendrive রাখুন ভাইরাসমুক্ত আরো powerful এবং দীর্ঘস্থায়ী

ধন্যবাদ আপনাকে। thumbs_up

আমি এখন গভ. ল্যাবের সপ্তম শ্রেনীর ছাত্র।
http://a.imagehost.org/t/0081/200px-Glhs-monoram.jpghttp://www.fahimblog.co.cc/wp-content/uploads/2010/02/pd2143486-150x150.jpg

Re: আপনার Pendrive রাখুন ভাইরাসমুক্ত আরো powerful এবং দীর্ঘস্থায়ী

আদনান শামীম লিখেছেন:

এক লাইনে এসে পড়েছে লেখাগুলো। এজন্য পড়তে অসুবিধা হচ্ছে। অনুগ্রহ করে আলাদা আলাদা লাইন বানিয়ে দিন।

সহমত।

http://img689.imageshack.us/img689/4840/nt13.png
http://linuxmint-bd.org/temp/twitter/statuses_user_timeline_30058216_rss.php
http://linuxmint-bd.org/temp/banshee_tracker/output.php

অয়ন খান'এর ওয়েবসাইট

লেখাটি CC by-nc-sa 3.0 এর অধীনে প্রকাশিত

Re: আপনার Pendrive রাখুন ভাইরাসমুক্ত আরো powerful এবং দীর্ঘস্থায়ী

আদনান শামীম লিখেছেন:

এক লাইনে এসে পড়েছে লেখাগুলো। এজন্য পড়তে অসুবিধা হচ্ছে। অনুগ্রহ করে আলাদা আলাদা লাইন বানিয়ে দিন।


ঠিক এই কথাটিই আমি বলতে যাচ্ছিলাম।

যে আমারে চিনে তার কাছে আমি অনেক কিছু...
যে আমারে চিনে না তার কাছে আমি কিছুই না...

Re: আপনার Pendrive রাখুন ভাইরাসমুক্ত আরো powerful এবং দীর্ঘস্থায়ী

আদনান শামীম লিখেছেন:

ধন্যবাদ লেখাটার জন্য।

এক লাইনে এসে পড়েছে লেখাগুলো। এজন্য পড়তে অসুবিধা হচ্ছে। অনুগ্রহ করে আলাদা আলাদা লাইন বানিয়ে দিন।

একমত

Kamrul08 ভাইয়া আপনার কথা তো ঠিকই বুঝলাম। কিন্তু আপনি বলেছেন এভাবে ভাইরাস দূর করা গেলে ফরমেট বা এন্টিভাইরাস কি জন্য দরকার? ফরম্যাটের ব্যাপারে এক মত হলেও এন্টিভাইরাসের ব্যাপারে একমত হতে পারছি না shame। কারণ ভাইরাস ফাইল নষ্ট করে দেয় ghusi। আর আপনার টিপস অনুযায়ী যত কাজ আমার মত অলস মানূষ করতে চাইবে না sleeping। ফলে কি হবে গুরুত্বপূর্ন ফাইল ছাড়া কিছুই নষ্ট হবেনা hairpull। কম্পিউটারে এন্টিভাইরাস থাকলেই বা সমস্যা কোথায় আর সেটা তো সাথে সাথে ভাইরাস ডিলিট করে দেবে। তাহলে কেন এন্টিভাইরাসের দরকার হবে না?

আপনার টিপসে অনেক অজানা তথ্য পেলাম। সেজন্য ধন্যবাদ smile

Life is short, you just need a moment to make it BIG.
http://www.tufts.edu/water/images/headers/001.jpg
"রাষ্ট্র সৃষ্টি হয়নি, গড়ে উঠেছে।"-গার্নার

Re: আপনার Pendrive রাখুন ভাইরাসমুক্ত আরো powerful এবং দীর্ঘস্থায়ী

ভাই আপনার লেখাটা শুধু মাত্র উন্ডোজ এর জন্য চলবে । তাই শিরোনামে উন্ডোজ  উল্লেখ করলে ভালো হত।

সর্বশেষ সম্পাদনা করেছেন বাতেন (04-09-2009 23:11)

http://ovroniil.files.wordpress.com/2010/01/ubuntu003.png

Re: আপনার Pendrive রাখুন ভাইরাসমুক্ত আরো powerful এবং দীর্ঘস্থায়ী

টিপসগুলো তো বেশ কাজের!!! surprised ধন্যবাদ আপনাকে। thumbs_up

আমি এখন গভ. ল্যাবের সপ্তম শ্রেনীর ছাত্র।
http://a.imagehost.org/t/0081/200px-Glhs-monoram.jpghttp://www.fahimblog.co.cc/wp-content/uploads/2010/02/pd2143486-150x150.jpg

১০

Re: আপনার Pendrive রাখুন ভাইরাসমুক্ত আরো powerful এবং দীর্ঘস্থায়ী

আরো আগে যদি টিপস টা দিতেন তাহলে আমার ১ জিবি টা নষ্ট হতনা। অবশ্য নষ্ট হয়েছে ২০০৮ এর March-April এ।
এখন পযর্ন্ত বিভিন্ন সমস্যার কারনে Pendrive কিনতে ইচ্ছে হয়নি। প্রয়োজনীয় কাজ ২ জিবি মেমোরিকাড দিয়ে চালাতাম তাও আবার ১ মাস আগে ঢাকায় গিয়ে চার টা সিম, ২টা মেমোরি(১ টা ২ জিবি ও ১টা ২৫৬ মেগা) কিছু টাকা এবং খুব গুরুত্বপূনৃ কাগজ সহ ম্যানিবাগ হারিয়েছি।

এখন প্রয়োজনীয় কাজে মোবাইল থেকে মেমোরি খুলে ব্যবহার করতে হয়।

Kamrul08 ভাই আপনার টিপসগুলো পড়ার পর এখন আবার Pendrive কেনার ইচ্ছে জেগে ইঠলো মনে।
ঈদের পর ১ টা (চার জিবি) কিনব।

যদিও Pendrive নষ্ট হবার পর কিছু কিছু জেনেছিলাম। আপনি আরো ভালোভাবে জানালেন।


যাই হোক Kamrul08 ভাই এই টিপস শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ এবং একটা +(রেপু)

১১

Re: আপনার Pendrive রাখুন ভাইরাসমুক্ত আরো powerful এবং দীর্ঘস্থায়ী

সব এক লাইনে হয়ে গেছে তা ঠিক।তবে পড়া যখন হয়ে গেছে আর এডিট করার দরকার কি?
অভিযাত্রিক ভাইয়ের কথায় লেখলাম,
আমি এন্টিভাইরাস ব্যবহার করি যখন পুরো কম্পিউটার স্ক্যান করতে হই।কিন্তু পুরো কম্পিউটার সবসময় স্ক্যান করতে হয়না।সুতরাং এন্টিভাইরাসটা কাজে আসে শুধু ইউন্ডোজ বা সি ড্রাইভের জন্য।আর উক্ত উপায়ে উইন্ডোজ পরিস্কার রাখা গেলে
এন্টিভাইরাসটা রাখব কেন?তাছাড়া একটি এন্টিভাইরাসের সাইজ ৫০ মে.বা. এর নিচে না।তার উপর আছে আপডেটের ঝামেলা।তাছাড়া সবসময় ঠিকমত ভাইরাস ধরতে পারে সে রকম কোন ওয়ারেন্টি/গ্যারান্টি নেই।পুরো কম্পিউটার স্ক্যান করতে ব্যবহার করুন সমস্যা নেই।

আর ভাইরাসের কথা বলতে গেলে বলতে হই যে কোন ভাইরাস প্রথমে আক্রমন করে উইন্ডোজ বা সি ড্রাইভকে।তার আগে আপনার অন্য ড্রাইভ বা ফাইলকে আক্রমন করার প্রশ্নই আসেনা।এমন কি আপনি যদি একটি ভাইরাস কোন ড্রাইভে(সি ছাড়া)রাখেন সেটা আপনার কোন ক্ষতিই করবেনা যতক্ষণ সে সি ড্রাইভে ঢুকতে না পারে।সি ড্রাইভে ঢুকার পর অন্য ডাইভের Volume Information কে আক্রমন করে,তারপর সেই ড্রাইভের .exe ফাইলকে।(তবে সব ভাইরাসের এই ক্ষমতাটা থাকেনা।তাও করে যদি আপনার উইন্ডোজটি বা সি ড্রাইভ দীর্ঘদিন ভাইরাসের দখলে থাকে)।তবে আর যাই করুক ভাইরাস .exe ফাইল ছাড়া অন্য কোন ফাইলকে(অডিউ,ভিডিউ,ইমেজ ইত্যাদি)আক্রমন করেছে সে রকম কখনো পাইনি।তাই  আপনার কম্পিউটারটি পুরো স্ক্যান সবসময় করতে হবে এমন কোন দরকার নেই।এমনকি যদি আপনার সি ড্রাইভ সবসময় সুস্থ(ভাইরাস থেকে)রাখতে পারেন বা অসুস্থ হলেও শিঘ্রী ব্যবস্থা নেন তাহলে চিন্তামুক্ত থাকতে পারেন।

আর আপনার উইন্ডোজ আক্রান্ত কিনা নিজে পরীক্ষা করতে পারেন।যেমন যদি সে আক্রান্ত হয় *পিসিতে পেনড্রাইভ ঢুকালেই তাতে ঢুকে পড়বে।*ফোল্ডার অপশনের show hidden files and folders করে দিলে ও তা donot show তে চলে যায়।এমনকি অনেক সময় ফোল্ডার অপশনটাই হারিয়ে যায়।এই সমস্যাটা থেকে মুক্তির জন্য বর্তমানে সফটওয়ার বের হয়েছে ঠিকই তবে তা করে আপনার পিসিকে দীর্ঘদিন রাখলে উপরে ভাইরাসের ক্ষতি সম্বন্ধে যা লেখেছি তাই হবে।
তাই আমার পরামর্শ হল প্রথমে আপনার পিসিটি সম্পুর্ণ ১ বার স্ক্যান করুন ভাল আপডেট এন্টিভাইরাস দ্বারা।তারপর থেকে সতর্ক হোন।তাহলে দেখবেন এন্টিভাইরাসটা আপনার সি ড্রাইভের জায়গা দখল করা ছাড়া কোন কাজই করছেনা।

১২

Re: আপনার Pendrive রাখুন ভাইরাসমুক্ত আরো powerful এবং দীর্ঘস্থায়ী

কামরুল ভাই, অনেক লিখেছেন ........আপনাকে ধন্যবাদ??

অবসর.কম বাংলা ভাষায় প্রথম গ্রাফিক্স, ওয়েব ডিজাইন ও সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বিষয়ক ফোরাম।
http://i.imagehost.org/0955/obosor_userbar_1_adn.gif

পোস্টঃ [ ১২ ]

পাতা 1

উত্তর দেয়ার জন্য আপনাকে অবশ্যই প্রবেশ বা নিবন্ধন করতে হবে

সম্পর্কিত বিষয়

শিরোনাম উত্তর সমূহ প্রদর্শন সর্বশেষ পোস্ট

  • উত্তর সমূহ
  • ৮২৪ প্রদর্শন
  • সর্বশেষ পোস্ট 07-08-2008 02:26 লিখেছেন আহমাদ মুজতবা
  • উত্তর সমূহ
  • ৫৫০ প্রদর্শন
  • সর্বশেষ পোস্ট 07-04-2009 22:46 লিখেছেন আদনান শামীম

শালীনতা বজায় রাখুন

লিখেছেন আকাশছোঁয়া

  • ১০ উত্তর সমূহ
  • ১০৬৩ প্রদর্শন
  • সর্বশেষ পোস্ট 08-02-2009 21:43 লিখেছেন সুমন

পৃথিবীকে আরও শীতল রাখুন ...

লিখেছেন অচেনা_পথিক

  • উত্তর সমূহ
  • ১০৭ প্রদর্শন
  • সর্বশেষ পোস্ট 13-09-2009 23:24 লিখেছেন অচেনা_পথিক

জিমেইলে ব্যাকআপ রাখুন

লিখেছেন অচেনা_পথিক

  • উত্তর সমূহ
  • ৩৫৯ প্রদর্শন
  • সর্বশেষ পোস্ট 02-02-2010 20:54 লিখেছেন mahfuzislam_89

X




Currently installed 10 official extensions. Copyright © 2003–2009 PunBB.




English Pad: