সত্যের সামনে আপনি! (পাতা ১) - সাহিত্য-সংস্কৃতি - প্রজন্ম ফোরাম
আজ ৭ চৈত্র ১৪১৬ বাংলা

আপনি প্রবেশ করেন নি। দয়া করে নিবন্ধন অথবা প্রবেশ করুন


পাতা 1

উত্তর দেয়ার জন্য আপনাকে অবশ্যই প্রবেশ বা নিবন্ধন করতে হবে

আরএসএস

পোস্টঃ [ ৫ ]

টপিকঃ সত্যের সামনে আপনি!

একবার ভাবুনত আপনি টিভি দেখছেন ষ্টার প্লাস (ভারতীয় চ্যনেল)। অনুষ্ঠান দেখছেন "সাস কি সামনে" একজন প্রশ্নকর্তা (উপস্থাপক) তার ছেলে মেয়ে ও তার দুই স্ত্রী সামনে তাকে প্রশ্ন করছেন আপনি কখনো কোন বেশ্যার সাথে রাত কাটিয়েছেন? উত্তরদাতা কিছুক্ষন অপেক্ষা করে (৩০ সে:) উত্তর দিল হ্যা। এর কিছুক্ষন পর পলিগ্রাফ মেশিন উত্তর দিল তিনি সত্য বলেছেন। এখন অপনি বলুন এটা কোন সভ্যদেশের টিভি টকশো হতে পারে । শুধু এই একটা প্রশ্ন না এই রকম কয়েকটা প্রশ্ন যেমনঃ

আপনি কোন মেয়ের সাথে রাত কাটিয়েছেন কিন্তু পরে তাকে বিয়ে করেন নি?
উত্তর: হ্যা
পলিগ্রাফ মেশিন উত্তর দিল তিনি সত্য বলেছেন।

আপনি আপনার মেয়ের বয়সী কোন মেয়ের সাথে রাত কাটিয়েছেন?
উত্তর: হ্যা।
পলিগ্রাফ মেশিন উত্তর দিল তিনি সত্য বলেছেন।

প্রতিটি উত্তরের জন্য  উত্তরদাতা চক্রবৃদ্ধি হারে টাকা পাচ্ছন। এই টাকা সর্ব উচ্চ এক কোটি ভারতীয় রুপী । বুঝুন কি নিলর্জ্জ মানুষ। পাশে তার মেয়েজামাই। এই অনুষ্ঠানটি সামাজিক রীতিনিতি ভুলে গিয়ে শুধু টাকা দিয়ে মানুষকে এইরকম সত্যকে জনসমুক্ষে স্বীকার করিয়ে নিচ্ছে। আর আমরা (দর্শক) তার সাক্ষী হয়ে দেখছি। সামাজিক শালীনতার নিময় ভেংগে নিমার্ণ করেছেন এর নিমাতারা।

ধিক্ক এই চিন্তা চেতনাকে যারা টাকার বিনিময়ে মানুষকে এইরকম অনুষ্ঠান করান ও দেখান।

আমার এই পোষ্টিটি ১১ আগস্টে ২০০৯ প্রথম আলো বগ্লে প্রকাশিত।
http://prothom-aloblog.com/users/base/shuvro1/6

Re: সত্যের সামনে আপনি!

সত্য বলার জন্য টাকা দিচ্ছে!

তাহলে তো ভালই! সোজা আঙ্গুলে ঘি না উঠলে আঙ্গুল বাকা করতেই হয়! এমনি এমনি সত্য বলছে না বলেই তো টাকা দিতে হচ্ছে! সত্য বললে তো আর দিতে হতো না! নির্মাতা'র দিকটা ভেবেই তো আমি বেশি চিন্তিত! তিনি সত্য বের জন্য কিরকম করছ করছেন!
lol2 lol2

যাহোক প্রাসঙ্গিক উত্তর হিসেবে দুটো উদাহরণ দেইঃ
একবার ইত্যাদিতে একজন চিঠি লিখেছিলেন যে সিটিং বাসে দাড়িয়ে লোক নেয়া'র বিরুদ্ধে! চিঠিতে তিনি কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছিলেন! হানিফ সংকেতের উত্তর ছিল এরকম 'আমরা যদি সিটিং বাসে দাঁড়িয়ে না যাই তাহলেই তো আর সিটিং বাসে দাঁড়িয়ে লোক নিবে না! সব দ্বায়িত্ব তো কর্তৃপক্ষের নয়! আমাদেরও কিছু দ্বায়িত্ব আছে'! কমপক্ষে ৭৫% সহমত!

আরেকটি:
ফিজআপ/আরসি কোমল পানিয়ের বিজ্ঞাপন নিয়ে ঢাবি'র এক শিক্ষিকা খুব রেগে গিয়েছিলেন! সম্ভবত আরসির! সেখানে লাইনটি এরকম ছিল '...মজা কত তোমার মত যখন যেমন চাই!'
তাঁর বক্তব্য এখানে পন্যকে নারী'র সাথে তুলনা করা হয়েছে বা নারীকে পন্য হিসেবে উপস্থাপন করা হয়েছে! বিষয়টি নিঃসন্দেহে নিন্দনীয়! কথা হল যে অনুষ্ঠান নির্মাতা সহ মডেল পর্যন্ত (এবং টিভিতে আসার এপ্রুভাল পর্যন্ত) যেসব নারীরা ছিল সেটি কেন তাদের চোখ এড়িয়ে গেল [পুরুষদের কথা না হয় বাদই দিলাম]।

আসা করি বুঝতে পারছেন কি বলতে চাইছি!

http://twitstamp.com/thehungrycoder/standard.png
what to do?

Re: সত্যের সামনে আপনি!

@শুভ্র চৌধুরী
আপনি যেই পর্বের কথা বললেন, আমার এক বন্ধু সেই পর্বের কথা আমাকে বলেছে।

এই অনুষ্ঠানের ২ টা নিয়মের কথা বলতে পারি।

  • যে প্রশ্নগুলো করা হয় সেগুলো আগেই প্রশ্ন কর্তাকে করা হয়। পরে তাকে লাইভশোতে  ডাকা হয়।  এখানে একজন চাইলেই না আসতে পারে।

  • একটা উত্তরও যদি পলিগ্রাফ মেশিনে মিথ্যা ধরা পরে তাহলে সে কোন টাকা পায় না। আর পলিগ্রাফ মেশিন সবসময় সঠিকভাবে যাচাই করে না।

এধরণের অনুষ্ঠান হওয়া মোটেও উচিৎ তা। যত ধরণের সেনসিটিভ প্রশ্ন আছে তা এখানে জিজ্ঞেস করা হচ্ছে। এ কারণে অনেক সম্পর্ক নষ্ট হবে। সংসার ভেঙ্গে যাবে।

"আমি একটি মেয়ের সাথে রাত কাটিয়েছি আমার স্ত্রী থাকা সত্বেও এবং সেই মেয়েকেই আমি ভালবাসি" - একথা বলি ১ কোটি রুপি কামানো সম্ভব। কিন্তু এর কারণে যা হারাবে তা ১ কোটি রুপি দিয়েও পাওয়া যাবে না।
এই ক্ষেত্রে যেই মেয়েকে সে এখনো ভালবাসে সেও তাকে বিশ্বাস করবে না।

এখানে সাধারণ মানুষ ধরে না এনে সরকারী কর্মকর্তা, মন্ত্রী, রাজনীতিবিদদের কেন ধরে আনছে না। তাতে দেশের মঙ্গল হত।

http://url.ie/zybhttp://url.ie/zydhttp://url.ie/zyc
মুখে তুলে কেউ খাইয়ে দেবে না। নিজের হাতেই সেটা করতে হবে।

শিপলু'এর ওয়েবসাইট

লেখাটি GPL v3 এর অধীনে প্রকাশিত

Re: সত্যের সামনে আপনি!

"সত্য কথার ভাত নাই" কথাটা এখন আর ঠিক না  lol2 lol2 lol2

Re: সত্যের সামনে আপনি!

অনুষ্ঠানটা Moment of Truth এর নকল। ওইদেশের টা হিন্দি সাচ কা সামনার থেকে বেশি আকর্ষনীয় লেগেছে আমার কাছে।

http://i47.tinypic.com/2mgjhcj.jpg
মেরাজ০৭
ডিসেগনিশনঃ গেমার

পোস্টঃ [ ৫ ]

পাতা 1

উত্তর দেয়ার জন্য আপনাকে অবশ্যই প্রবেশ বা নিবন্ধন করতে হবে

সম্পর্কিত বিষয়

শিরোনাম উত্তর সমূহ প্রদর্শন সর্বশেষ পোস্ট

  • উত্তর সমূহ
  • ৯২৫ প্রদর্শন
  • সর্বশেষ পোস্ট 16-11-2008 18:35 লিখেছেন SIBONI
  • উত্তর
  • ১৩০ প্রদর্শন
  • সর্বশেষ পোস্ট 16-08-2009 08:53 লিখেছেন সাইফ দি বস ৭
  • উত্তর সমূহ
  • ১২৬ প্রদর্শন
  • সর্বশেষ পোস্ট 15-08-2009 22:18 লিখেছেন মেরাজ০৭

প্রজন্মাড্ডা আসছে সামনে...

লিখেছেন হাঙ্গরিকোডার ( পাতাগুলি     )

  • ৬৫ উত্তর সমূহ
  • ৩১৫৩ প্রদর্শন
  • সর্বশেষ পোস্ট গতকাল 18:42 লিখেছেন সেভারাস
  • উত্তর সমূহ
  • ১৯৪ প্রদর্শন
  • সর্বশেষ পোস্ট 23-09-2009 21:24 লিখেছেন নিপু

X




Currently installed 10 official extensions. Copyright © 2003–2009 PunBB.




English Pad: