টপিকঃ ঢাকায় তৈরি হচ্ছে টেলিছবি যোধা আকবর
বলিউডে গত বছর তৈরি হয় যোধা বাঈ ও সম্রাট আকবরের প্রেমকাহিনী নিয়ে চলচ্চিত্র 'যোধা আকবর'। ঐতিহাসিক প্রেক্ষাপটে ওই প্রেমকাহিনী নিয়ে এবার ঢাকায় তৈরি হচ্ছে একটি টেলিছবি। এতে আকবর চরিত্রে অপূর্ব আর যোধা বাঈয়ের ভূমিকায় অভিনয় করবেন সোহানা সাবা। আগামী কোরবানি ঈদে প্রচারের লক্ষ্যে এটি পরিচালনা করছেন ডায়েল রহমান। এতে অর্থলগ্নি করছে আরএমএস প্রডাকশন হাউজ। চলতি মাসেই অপূর্বর ব্যস্ততা কমলে টেলিছবিটির চিত্রায়ন শুরু হবে।
ডায়েল রহমান এর আগে 'বাংলার বারো ভূঁইয়া' নামে ঐতিহাসিক প্রেক্ষাপট নিয়ে একটি দীর্ঘ ধারাবাহিক নাটক পরিচালনা করেন। এ প্রসঙ্গে অপূর্ব বলেন, "পরিচালক হিসেবে তিনি নতুন হলেও শুনেছি তার কাজ ভালো। তার পরিচালিত 'বারো ভূঁইয়া' ধারাবাহিকটি নিয়ে বেশ আলোচনা হচ্ছে। 'যোধা আকবর'ও আশা করছি আলোচিত হবে, সম্রাট আকবরের ভূমিকায় অভিনয় করব ভেবে ভালো লাগছে।"
অন্যদিকে সাবা বলেন, 'যোধা বাঈয়ের চরিত্রে ঐশ্বরিয়া রাইয়ের অভিনয় দেখেছি। তিনি অসাধারণ কাজ করেছেন। তাকে ছাপিয়ে যাওয়া সহজ কথা নয়, তবুও চেষ্টা করব।

আসছে ১৬/০৯/০৯ যোধা আকবরের স্যুটিং শুরু
আপনাদের সকলের দোয়া ও শুভ কামনা প্রয়োজন
সর্বশেষ সম্পাদনা করেছেন আল-আরাবী (09-09-2009 08:14)



!




লেখাটি CC by-nc-nd 3. এর অধীনে প্রকাশিত

দেখা যাক ডিজিটাল বাংলাদেশের প্রভাব কিভাবে যোধা আকবরে প্রতিফলিত হয়...



আপনারা কেউ কি বুঝতে পারছেন? কবে ফিরে পাব আবার সেই আগের মত সুন্দর একটা ফোরাম?
