জুমলা টিউটোরিয়াল ৭: জুমলার বিভিন্ন মেন্যু বা অপশন পরিচিতি (পাতা ১) - টিউটোরিয়াল, টিপস এন্ড ট্রিকস - তথ্য ও যোগাযোগ প্রযুক্তি - প্রজন্ম ফোরাম
আজ ৭ চৈত্র ১৪১৬ বাংলা

আপনি প্রবেশ করেন নি। দয়া করে নিবন্ধন অথবা প্রবেশ করুন

পাতা 1

উত্তর দেয়ার জন্য আপনাকে অবশ্যই প্রবেশ বা নিবন্ধন করতে হবে

আরএসএস

পোস্টঃ [ ১৫ ]

টপিকঃ জুমলা টিউটোরিয়াল ৭: জুমলার বিভিন্ন মেন্যু বা অপশন পরিচিতি

আগের পর্বগুলোতে আপনার জেনেছেন কীভাবে বিভিন্ন ধাপে জুমলা ইনস্টল করতে হয়। এবার আসুন আস্তে আস্তে পরিচিত হতে থাকি জুমলার বিভিন্ন অংশের সাথে।

*****

জুমলা দিয়ে ওয়েব সাইট বানানোর আগে আপনি যদি একটি পরিকল্পনা করে নেন যে, আপনার ওয়েব সাইটে কী কী থাকবে, কোথায় থাকবে- তাহলে খুবই ভালো হয়। অর্থাৎ শুরু করার আগে গোছানো পরিকল্পনা থাকলে আপনার সময় তুলনামূলকভাবে কম লাগবে। না হলেও সমস্যা নেই, জুমলা এমনভাবে তৈরি করা হয়েছে যাতে আপনি ইচ্ছেমতো কাস্টমাইজ করতে পারেন। পরিকল্পনা করা না থাকলেও আপনি সবই করতে পারবেন, সেক্ষেত্রে আপনার খাটুনিটা বেশি হবে।

প্রশ্ন হতে পারে, পরিকল্পনা বলতে এখানে কী বুঝানো হচ্ছে? পরিকল্পনা বলতে এখানে বুঝানো হচ্ছে, আপনি আপনার ওয়েব সাইটে কী কী রাখতে চান সেটি ঠিক করা। কয়টি মেন্যু থাকবে, মেন্যুতে কী কী থাকবে, সার্চ বক্স থাকবে কিনা, বিজ্ঞাপন কোথায় থাকবে ইত্যাদি। আপনি কোনটিকে উপরে, কোনটিকে নিচে, ডানে বা বায়ে রাখতে চান, সেটিও পরিকল্পনায় থাকতে হবে। এছাড়া বিভিন্ন পৃষ্ঠার লেখাগুলোকে আপনি কীভাবে সাজাতে চান- লিস্ট আকারে নাকি ব্লগ আকারে নাকি আর্টিক্যালের মতো- সেগুলোও পরিকল্পনায় থাকতে পারে।

ধরে নিচ্ছি, আপনি পরিকল্পনা করে রেখেছেন। সেক্ষেত্রে জুমলার ডিফল্ট পরিকল্পনাটা ধরে আমরা এগুতে পারি, যাতে বুঝতে সুবিধা হয়।

*****
১. Wampserver রান করে http://localhost/yoursitename লিখে এন্টার করুন। নিচের মতো এটি পেজ আসবে। সেখানে ইউজারনেম ও পাসওয়ার্ড দিন, যেটি সেটাপের সময় আপনি দিয়েছিলেন।

http://img44.imageshack.us/img44/4720/29863017.th.gif

২. নিচের পৃষ্ঠাটির মতো একটি পৃষ্ঠা আসবে। সেখানে দেখুন বেশ কিছু অপশন দেখা যাচ্ছে।

http://img21.imageshack.us/img21/2965/24340411.th.gif

৩. এখানে উপরে দেখুন মেন্যুতে সাতটি অপশন রয়েছে। প্রতিটি অপশনের ভেতর আবার কিছু সাব-অপশন রয়েছে। কোনটির কী কাজ, সেগুলো একপলকে দেখে নিই।

*****
Site মেন্যুর অধীনে মোট পাঁচটি অপশন রয়েছে।

http://img25.imageshack.us/img25/9677/69165180.gif

প্রথমটি Control Panel। এটি নতুন কিছু না। লগইন করার পর আপনি প্রথমে যে পৃষ্ঠাটি দেখেন, সেটিই Control Panel. এখানে মূলত সর্বাধিক ব্যবহৃত অপশনগুলো ডিফল্টভাবে দেওয়া আছে।

দ্বিতীয়টি User Manager। এর দ্বারা আপনি ওয়েব সাইটব্যবহারকারীদের নিয়ন্ত্রণ করতে পারবেন। একাধিক ব্যবহারকারী তৈরি, নিয়ন্ত্রণ সবকিছুই করা যায় এটি দিয়ে।

পরেরটি Media Manager। আপনার সাইটের যাবতীয় ছবি, ভিডিও ইত্যাদি ফাইল এখানে রাখতে পারবেন ও এখান থেকে নিয়ন্ত্রণ করতে পারবেন।

শেষটি Global Configuration, যেখান থেকে আপনি পুরো সাইট নিয়ন্ত্রণ করবেন। এই জায়গায় কিছু কনফিগারেশন ঠিক করে দিতে হয়, যেমন আপনার সাইটের লিংক সার্চ ইঞ্জিন ফ্রেন্ডলি হবে কিনা, সার্ভার সেটিংস, ডেটাবেইজ সেটিংস কী থাকবে ইত্যাদি  বিষয় এখানে ঠিক করে দিতে হবে।

*****
Menus-এর অধীনে মোট আটটি অপশন দেখা যাচ্ছে। আপনি ইচ্ছে করলে সেগুলো রাখতে পারবেন বা মুছে নিজের মতো করে নতুন মেন্যু বানাতে পারবেন।

http://www.postimage.org/aVGPYOr.gif

প্রথমটি অর্থাৎ Menu Manager থেকে আপনি সবগুলো মেন্যু কন্ট্রোল করতে পারবেন।

কোনো মেন্যু মুছে ফেললে সেটি জমা হবে Menu Trash-এ।

Main Menu-তে দেখুন পাশে একটি এস্টেরিক চিহ্ন দেওয়া আছে। অর্থাৎ এটি আপনার সাইটের মূল মেন্যু হিসেবে কাজ করবে। তবে আপনি চাইলে Main Menu নাম বদলে আপনার ইচ্ছেমতো নাম দিতে পারবেন।

একইভাবে অন্য মেন্যুগুলো চাইলে মুছে ফেলতে পারবেন, নতুন মেন্যু যোগ করতে পারবেন বা এগুলোকে সম্পাদনা করে অন্য নামে পরিবর্তিত করতে পারবেন।

*****
Content-এর অধীনে পাঁচটি অপশন আছে।

http://img7.imageshack.us/img7/6905/19962884.gif

Article Manager-দ্বারা আপনার সমস্ত আর্টিক্যাল বা লেখাকে নিয়ন্ত্রণ করতে পারবেন এবং সাজাতে পারবেন।

Article Trash-এ মুছে ফেলা লেখাগুলো জমা হবে।

Section Manager থেকে আপনার তৈরি সমস্ত Section নিয়ন্ত্রণ, মুছা বা সাজাতে পারবেন।

একইভাবে Category Manager থেকে সমস্ত Category নিয়ন্ত্রণ করতে পারবেন।

Front Page Manager থেকে কোন লেখা প্রথম পৃষ্ঠায় থাকবে বা কোনটি থাকবে না তা নিয়ন্ত্রণ করতে পারবেন।

*****
Component-এ ডিফল্ট হিসেবে সাধারণত নিচের ছয়টি অপশন থাকে। পরে আপনি চাইলে জুমলা সাইট থেকে আরও নানা Component যুক্ত করতে পারেন।

http://img7.imageshack.us/img7/5972/76019685.gif

Banner-দিয়ে আপনি বিজ্ঞাপন বা অন্য বিশেষায়িত কোনো লেখা বা ছবি প্রদর্শন করতে পারবেন।

Contact-এ সাইটের সমস্ত Contact থাকবে। সাইটের নিয়ন্ত্রণকারী হিসেবে আপনি সমস্ত Contact নিয়ন্ত্রণ করতে পারবেন।

News Feed বিভিন্ন নিউজ রাখতে পারেন যা সাইটে বারবার প্রদর্শিত হবে।

Pools-এর মাধ্যমে নানা জরিপ চালাতে পারবেন।

Search-এর মাধ্যমে নির্দিষ্ট লেখা খুঁজে বের করতে পারবেন।

Web Links-এর মাধ্যমে বিভিন্ন Web Links রাখতে ও নিয়ন্ত্রণ করতে পারবেন।

*****
Extensions-এর মাধ্যমে আপনি বিভিন্ন টেমপ্লেট, মডিউল, ভাষা বা প্লাগইন নিয়ন্ত্রণ করতে পারবেন।

http://img197.imageshack.us/img197/3341/87304078.gif

Install/Uninstall-এর দ্বারা কোনো মডিউল, কম্পোনেন্ট, প্লাগইন বা টেমপ্লেট ইনস্টল বা আনইনস্টল করতে পারবেন।

Modules Manager-এর মাধ্যমে আপনার ইনস্টলকৃত সমস্ত মডিউল নিয়ন্ত্রণ করতে পারবেন।

Plugin Manager-এর মাধ্যমে আপনার ইনস্টলকৃত সমস্ত প্লাগইন নিয়ন্ত্রণ করতে পারবেন।

Template Manager-এর মাধ্যমে আপনার ইনস্টলকৃত সমস্ত টেমপ্লেট নিয়ন্ত্রণ করতে পারবেন।

Language Manager-এর মাধ্যমে ভাষা নিয়ন্ত্রণ করতে পারবেন।

*****
Tools-এর অধীনে ছয়টি অপশন আছে।

http://img197.imageshack.us/img197/4602/10013794.gif

Read Messages-এর দ্বারা আপনার কাছে আসা মেসেজ পড়তে পারবেন।

Write Messages- দিয়ে কাউকে মেসেজ পাঠাতে পারবেন।

Mass Mail- একসাথে অনেককে মেসেজ পাঠানোর জন্য ব্যবহার করা যায়।

Global Check-in সম্পর্কে আমি নিজেও জানি না। কখনও এটা ব্যবহার করতে হয় নি।

Clean Cache-দ্বারা ক্যাশ পরিষ্কার করা যাবে।

Purge Expired Cache-দ্বারা মেয়াদোত্তীর্ণ ক্যাশ পরিষ্কার করা যাবে।

*****
Help-এর সাহায্য নিয়ে আপনি নিজেই আসলে জুমলা শিখে ফেলতে পারবেন।

http://img7.imageshack.us/img7/1057/31022298.gif

Jomla Help দ্বারা জুমলা সম্পর্কিত বিভিন্ন বিষয় জানতে পারবেন।

System Info-দ্বারা সিস্টেমের বিভিন্ন তথ্য জানা যাবে।

শিক্ষাবিষয়ক বিভিন্ন লেখার জন্য দেখুন http://www.bdeduarticle.com
শিক্ষা বিষয়ে আপনার ভাবনা, মতামত, পরামর্শ আপনিও লিখতে পারেন। আপনার লেখাটি পাঠিয়ে দিন gtmroy@gmail.com-এ।

Re: জুমলা টিউটোরিয়াল ৭: জুমলার বিভিন্ন মেন্যু বা অপশন পরিচিতি

প্রথমেই ধন্যবাদ টানা ৭ম পর্ব পর্যন্ত লিখে ফেলার জন্য! আমার পুল টা চোখে পড়ল! শেষ উত্তর দেখে হাসি পেল! সবাই সব জিনিস জানে না! আপনি লিখে যান, পাঠক অবশ্যই আসবে!

আরেকটা টপিক করে একটি সূচীপত্র বানান! তখন ঐ টপিকটাকে স্টিকি করে দেব যাতে সহজেই পাওয়া যায়!

http://twitstamp.com/thehungrycoder/standard.png
what to do?

Re: জুমলা টিউটোরিয়াল ৭: জুমলার বিভিন্ন মেন্যু বা অপশন পরিচিতি

অনেক ধন্যবাদ এতো সুন্দর লেখার জন্য।

আমার নতুন ওয়েবসাইট : http://www.pqsofts.com

Re: জুমলা টিউটোরিয়াল ৭: জুমলার বিভিন্ন মেন্যু বা অপশন পরিচিতি

পড়ে ও মন্তব্য করে উৎসাহ দেওয়ার জন্য আপনাকেও ধন্যবাদ কাউছার ভাই। ভালো থাকবেন।

শিক্ষাবিষয়ক বিভিন্ন লেখার জন্য দেখুন http://www.bdeduarticle.com
শিক্ষা বিষয়ে আপনার ভাবনা, মতামত, পরামর্শ আপনিও লিখতে পারেন। আপনার লেখাটি পাঠিয়ে দিন gtmroy@gmail.com-এ।

Re: জুমলা টিউটোরিয়াল ৭: জুমলার বিভিন্ন মেন্যু বা অপশন পরিচিতি

হাঙ্গরিকোডার লিখেছেন:

প্রথমেই ধন্যবাদ টানা ৭ম পর্ব পর্যন্ত লিখে ফেলার জন্য! আমার পুল টা চোখে পড়ল! শেষ উত্তর দেখে হাসি পেল! সবাই সব জিনিস জানে না! আপনি লিখে যান, পাঠক অবশ্যই আসবে!

আরেকটা টপিক করে একটি সূচীপত্র বানান! তখন ঐ টপিকটাকে স্টিকি করে দেব যাতে সহজেই পাওয়া যায়!

ধন্যবাদ হাঙ্গরিকোডার ভাই। সূচীপত্রটা কি এখনই বানানো ঠিক হবে? নাকি সবগুলো পর্ব শেষ করে বানাবো? জানান।

আর আরেকটি বিষয়ে ভাবছি। পুরো সিরিজটিকে কি ইবুক আকারে বের করা যায় যাতে কোথাও লিংক রেখে দিলে সবাই ডাউনলোড করে পড়তে পারবে? এ ব্যাপারে আপনার মতামত জানতে চাচ্ছি।

ভালো থাকবেন।

শিক্ষাবিষয়ক বিভিন্ন লেখার জন্য দেখুন http://www.bdeduarticle.com
শিক্ষা বিষয়ে আপনার ভাবনা, মতামত, পরামর্শ আপনিও লিখতে পারেন। আপনার লেখাটি পাঠিয়ে দিন gtmroy@gmail.com-এ।

Re: জুমলা টিউটোরিয়াল ৭: জুমলার বিভিন্ন মেন্যু বা অপশন পরিচিতি

Wampserver রান করে http://localhost/yoursitename লিখে এন্টার করুন।

এট কি আর একটু বুঝিয়ে দিবেন?

Re: জুমলা টিউটোরিয়াল ৭: জুমলার বিভিন্ন মেন্যু বা অপশন পরিচিতি

আহাদ লিখেছেন:

Wampserver রান করে http://localhost/yoursitename লিখে এন্টার করুন।

এট কি আর একটু বুঝিয়ে দিবেন?

মনে করুন, WWW ফোল্ডারে ahad নামে একটি ফোল্ডার তৈরি করে সেখানে জুমলার ফাইলগুলো রেখেছেন। সেক্ষেত্রে ফায়ারফক্স ওপেন করে আপনাকে Wampserver রান করে http://localhost/ahad লিখে এন্টার করুতে হবে।

বুঝাতে পারলাম কি?

শিক্ষাবিষয়ক বিভিন্ন লেখার জন্য দেখুন http://www.bdeduarticle.com
শিক্ষা বিষয়ে আপনার ভাবনা, মতামত, পরামর্শ আপনিও লিখতে পারেন। আপনার লেখাটি পাঠিয়ে দিন gtmroy@gmail.com-এ।

Re: জুমলা টিউটোরিয়াল ৭: জুমলার বিভিন্ন মেন্যু বা অপশন পরিচিতি

সূচীপত্র টা লিখে ফেলুন। সবগুলো খুঁজে পেতে সমস্যা হয়। পিডিএফ বের করলে তো আরো ভালো হয়।
অনেক ধন্যবাদ এরকম একটি মহতী উদ্যোগের জন্য।

অ.ট.: পিএইচপি শেখার সবচাইতে ভালো পদ্ধতি কোনটা জানালে উপকৃত হতাম big_smile

অলি বারবার ফিরে আসে
অলি বারবার ফিরে যায়
তবেতো ফুল বিকাশে

Re: জুমলা টিউটোরিয়াল ৭: জুমলার বিভিন্ন মেন্যু বা অপশন পরিচিতি

সুন্দর thumbs_up আশাকরি জুমলার পরিপূর্ন বাংলা টিউটোরিয়াল পাব

এক হাতে মাউস আমার অন্য হাত খালি.............
http://badge.facebook.com/badge/636693839.3377.1735462452.png
http://ovroniil.files.wordpress.com/2010/01/mint001.png

১০

Re: জুমলা টিউটোরিয়াল ৭: জুমলার বিভিন্ন মেন্যু বা অপশন পরিচিতি

ধন্যবাদ শুকসারি। হুম, একটা সূচিপত্র করা দরকার। দেখি, এর মধ্যে করে ফেলব। আর সবগুলো পর্ব শেষ করে পিডিএফ করার চিন্তা আছে।

পিএইচপি শিখতে পারেন http://www.w3schools.com/ থেকে। এছাড়া বাজারে lynda.com-এর ভিডিও টিউটোরিয়াল পাওয়া যায়। সেগুলো দেখে দেখেও শিখতে পারেন।

শিক্ষাবিষয়ক বিভিন্ন লেখার জন্য দেখুন http://www.bdeduarticle.com
শিক্ষা বিষয়ে আপনার ভাবনা, মতামত, পরামর্শ আপনিও লিখতে পারেন। আপনার লেখাটি পাঠিয়ে দিন gtmroy@gmail.com-এ।

১১

Re: জুমলা টিউটোরিয়াল ৭: জুমলার বিভিন্ন মেন্যু বা অপশন পরিচিতি

আপনাকেও ধন্যবাদ আকাশছোঁয়া। আশা করি টিউটোরিয়ালটি শিগগিরই পূর্ণাঙ্গরূপ পাবে।

শিক্ষাবিষয়ক বিভিন্ন লেখার জন্য দেখুন http://www.bdeduarticle.com
শিক্ষা বিষয়ে আপনার ভাবনা, মতামত, পরামর্শ আপনিও লিখতে পারেন। আপনার লেখাটি পাঠিয়ে দিন gtmroy@gmail.com-এ।

১২

Re: জুমলা টিউটোরিয়াল ৭: জুমলার বিভিন্ন মেন্যু বা অপশন পরিচিতি

as a first time user i have got some little help......thanx

১৩

Re: জুমলা টিউটোরিয়াল ৭: জুমলার বিভিন্ন মেন্যু বা অপশন পরিচিতি

আপনি কিছু্টা হলেও উপকৃত হয়েছেন জেনে ভালো লাগলো। smile

শিক্ষাবিষয়ক বিভিন্ন লেখার জন্য দেখুন http://www.bdeduarticle.com
শিক্ষা বিষয়ে আপনার ভাবনা, মতামত, পরামর্শ আপনিও লিখতে পারেন। আপনার লেখাটি পাঠিয়ে দিন gtmroy@gmail.com-এ।

১৪

Re: জুমলা টিউটোরিয়াল ৭: জুমলার বিভিন্ন মেন্যু বা অপশন পরিচিতি

গৌতমদা Lynda/total training/vtc কোন ভিডিও টিউটোরিয়াল আছে আপনার কাছে থাকলে দয়া করে গোবা জানাবেন।

লেখাটি GPL v3 এর অধীনে প্রকাশিত

১৫

Re: জুমলা টিউটোরিয়াল ৭: জুমলার বিভিন্ন মেন্যু বা অপশন পরিচিতি

না ভাই, আমার কাছে কোনো ভিডিও টিউটোরিয়াল নেই। sad

শিক্ষাবিষয়ক বিভিন্ন লেখার জন্য দেখুন http://www.bdeduarticle.com
শিক্ষা বিষয়ে আপনার ভাবনা, মতামত, পরামর্শ আপনিও লিখতে পারেন। আপনার লেখাটি পাঠিয়ে দিন gtmroy@gmail.com-এ।

পোস্টঃ [ ১৫ ]

পাতা 1

উত্তর দেয়ার জন্য আপনাকে অবশ্যই প্রবেশ বা নিবন্ধন করতে হবে

সম্পর্কিত বিষয়

শিরোনাম উত্তর সমূহ প্রদর্শন সর্বশেষ পোস্ট

  • উত্তর সমূহ
  • ২৬৪ প্রদর্শন
  • সর্বশেষ পোস্ট 01-11-2009 16:43 লিখেছেন গৌতম
  • উত্তর সমূহ
  • ৩৩৬ প্রদর্শন
  • সর্বশেষ পোস্ট 05-02-2010 22:59 লিখেছেন গৌতম
  • ১৪ উত্তর সমূহ
  • ৯৭৪ প্রদর্শন
  • সর্বশেষ পোস্ট 08-03-2010 00:30 লিখেছেন জেলাল

জুমলার বাংলা ভিডিও টিউটোরিয়াল

লিখেছেন তারেক হাসান

  • উত্তর সমূহ
  • ১০৬৫ প্রদর্শন
  • সর্বশেষ পোস্ট 22-06-2009 15:48 লিখেছেন গৌতম
  • উত্তর
  • ৩৮ প্রদর্শন
  • সর্বশেষ পোস্ট 20-02-2010 00:21 লিখেছেন নীল আকাশ

X

Currently installed 10 official extensions. Copyright © 2003–2009 PunBB.

English Pad: