টপিকঃ কেউ কি GPর পুরাতন P3 (পুরো মাস, ২৪ ঘন্টা ৩৪৫টাকা) ব্যবহার করেন?
আপনারা কেউ কি গ্রামীণ ফোনের পুরাতন P3 প্যাকেজ ব্যবহার করেন, যেটা প্রথমে প্রিপেইড সিমএর জন্য রাত১২ থেকে সকাল ৮ টা পর্যন্ত ছিল এবং পরবর্তীতে পুরোমাস, ২৪ ঘন্টা (৩০০টাকা+১৫% কর) হয়ে যায়?
আমি এই প্যাকেজটা ব্যবহার করছি গত বছর সম্ভবত ফেব্রুয়ারী থেকে। দুই মাস পর কিছু প্রিপেইড P3 ব্যবহারকারী P1 এর সুবিধা পায়, যা এখনো বলবৎ আছে কিম্বা এই মাসে (জুন) পর্যন্ত ছিল। ক'দিন আগে জিপি মেসেজ পাঠায় যে P3 বাতিল এবং আমাকে ইন্টারনেট ব্যবহার করতে হলে ৯৭৭টাকা লাগবে। আমার মাথায় যেন বৃহষ্পতি ভেঙ্গে পড়ে (কম পয়সায় আনলিমিটেড খেয়ে অভ্যস্ত হয়ে পড়েছি কিনা)। আপনারা কি এরকম মেসেজ পেয়েছেন?
আমি ১২১ এ কল করে বার্তাটি নিশ্চিত করি। তারা জানায়, ওটা আসলে সুবিধা নয়, কারিগরি সমস্যা এবং তারা সেটা সারিয়ে ফেলেছে। তারপরও আমার ইন্টারনেট সক্রিয় হয়ে গেছে এবং ব্যালেন্স থেকে ৩৪৫টাকা কেটে নেয়া হয়েছে। (মনে হচ্ছে আমি স্বপ্ন দেখছি..)
আপনারা কেউ কি এই কারিগরি সমস্যায় ভূগছেন?





লেখাটি CC by-nc-sa 3.0 এর অধীনে প্রকাশিত






কিন্তু আমি যে সিটিসেল ব্যবহার করি। ওদের টা এমন হচ্ছে না কেন? আমার ক্রেডিট লিমিট ৬৫০ টাকা। আর ৬৫০.৫০ টাকা হলেই ওরা লাইন ডিসকানক্ট করে দেয়। 