লিনাক্সে ভার্চুয়াল বক্স - ৩০ সেকেন্ড টিউটোরিয়াল (পাতা ৩) - ওপেন সোর্স ও বাংলা কম্পিউটিং - তথ্য ও যোগাযোগ প্রযুক্তি - প্রজন্ম ফোরাম
আজ ৭ চৈত্র ১৪১৬ বাংলা

আপনি প্রবেশ করেন নি। দয়া করে নিবন্ধন অথবা প্রবেশ করুন

3 পাতা থেকে পাতা 3

পাতা আগের পাতা

উত্তর দেয়ার জন্য আপনাকে অবশ্যই প্রবেশ বা নিবন্ধন করতে হবে

আরএসএস

পোস্টঃ [ ৪১ থেকে ৫৫ মোট ৫৫ ]

৪১

Re: লিনাক্সে ভার্চুয়াল বক্স - ৩০ সেকেন্ড টিউটোরিয়াল

আমার কম্পিউটারে ২টি OS আছে

1. Win XP
2. Ubuntu

আমি XP তে boot করে ঔ Ubuntu (আমার PC তে setup করা Ubuntu ) চালাতে চাই। এটা কি সম্ভব?

virtualbox দিয়ে করলে সব কিছু নতুন করে install করতে হবে। সমস্যা এখানেই।

৪২

Re: লিনাক্সে ভার্চুয়াল বক্স - ৩০ সেকেন্ড টিউটোরিয়াল

করা সম্ভব। vmware দিয়ে সহজেই করা সম্ভব। VirtualBox দিয়েও করা সম্ভব। তবে কিছু ঝুঁকি আছে। যেমন, ঠিকঠাক মত শাটডাউন করতে হবে। গেস্ট ওএস পজ বা সেভ করে রাখার পর সরাসরি ঐ ওসে বুট করলে করাপশন হবে ইত্যাদি আরও অনেক কিছু।

vmware server বা vmware workstation ইনস্টল করুন। তারপর ভার্চুয়াল পিসি বানানোর সময়ই অপশন পাবেন পার্টিশন থেকে ওএস চালানোর।

৪৩

Re: লিনাক্সে ভার্চুয়াল বক্স - ৩০ সেকেন্ড টিউটোরিয়াল

Host: Ubuntu
Guest WinXp

Should I need to install Antivirus and Firewall in WinXp?

কতদুর আর যাওয়ার আছে
কত পথ রয়েছে বাকী,
কত মেঘ এই আকাশে উড়ে
আজ রোদের হাসি কাল বৃষ্টি।

৪৪

Re: লিনাক্সে ভার্চুয়াল বক্স - ৩০ সেকেন্ড টিউটোরিয়াল

জিয়া লিখেছেন:

Host: Ubuntu
Guest WinXp

Should I need to install Antivirus and Firewall in WinXp?

কি দরকার শুধু শুধু একটা এন্টিভাইরাসের সফটওয়্যার ইন্সটল করে পিসির গতি স্লো করা। আপনার হোস্ট যেহেতু উবুন্টু সুতরাং দরকার নেই। smile

http://www.mahbubinfo.co.cc/sig.php

৪৫

Re: লিনাক্সে ভার্চুয়াল বক্স - ৩০ সেকেন্ড টিউটোরিয়াল

হ্যাঁ, ফায়ারওয়াল ইনস্টল করা উচিত। এন্টিভাইরাসও ইনস্টল করা উচিত। উইন্ডোজ গেস্ট হোক আর হোস্ট হোক তাতে কিছু আসে যায় না।

তবে গেস্টের উপর চাপ কমাতে এন্টিভাইরাস ছাড়াও চালাতে পারেন। সেক্ষেত্রে উইন্ডোজের একটা স্ন্যাপশট নিয়ে রাখবেন, যাতে ভাইরাস আক্রমণ করলে রেস্টোর করতে পারেন।

৪৬

Re: লিনাক্সে ভার্চুয়াল বক্স - ৩০ সেকেন্ড টিউটোরিয়াল

উইন্ডোজের অপর নাম ভাইরাস lol2 lol2

http://valid.canardpc.com/cache/banner/591233.png
http://www.speedtest.net/result/730848614.png

৪৭

Re: লিনাক্সে ভার্চুয়াল বক্স - ৩০ সেকেন্ড টিউটোরিয়াল

উইন এক্সপি তে ফায়ারওয়াল ইন্সটল করতে যেয়ে বিপত্তি। উইন এক্সপি এখন খালি বালি ঘড়ি দেখায়।

কতদুর আর যাওয়ার আছে
কত পথ রয়েছে বাকী,
কত মেঘ এই আকাশে উড়ে
আজ রোদের হাসি কাল বৃষ্টি।

৪৮

Re: লিনাক্সে ভার্চুয়াল বক্স - ৩০ সেকেন্ড টিউটোরিয়াল

জিয়া লিখেছেন:

উইন এক্সপি তে ফায়ারওয়াল ইন্সটল করতে যেয়ে বিপত্তি। উইন এক্সপি এখন খালি বালি ঘড়ি দেখায়।

হাহাহা!  lol2 lol2 lol2 আপনার উইন্ডোজ মনে হয় টের পেয়ে গেছে সে লিনাক্সের মধ্যে চলছে! তাই রাগ করে ফায়ারওয়াল আপনাকেই ঢুকতে দিচ্ছেনা।
সেইফ মোডে বুট করে দেখুন, ফায়ারওয়াল ডিজেবল করে দিন। (শুধুই সেইফ মোড, safe mode w/ networking না কিন্তু)

সর্বশেষ সম্পাদনা করেছেন invarbrass (27-06-2009 13:53)

৪৯

Re: লিনাক্সে ভার্চুয়াল বক্স - ৩০ সেকেন্ড টিউটোরিয়াল

উইন্ডোজ এক্সপিতে ভার্চুযাল বক্স সেটাপ করে লিনাক্স মিন্ট চালাচ্ছি। ভার্চুয়ালবক্সে কোন ফাইল বা ড্রাইভ শেয়ার দিলে লিনাক্স মিন্টে কোথায় পাব?

http://ubuntucounter.geekosophical.net/img/ubuntu-user2.php?user=29578
http://beta.i-blood.com/img/i-blood-badge.gif

৫০

Re: লিনাক্সে ভার্চুয়াল বক্স - ৩০ সেকেন্ড টিউটোরিয়াল

আমি ভার্চুয়াল বক্সের মাধ্যমে উইন্ডোজ এক্সপির ভিতরে উইন্ডোজ ৭ ইন্সটল করেছি গতকাল রাতে। কিন্তু ভার্চুয়াল বক্সে উইন্ডোজ সেভেন ফুল স্ক্রীণে আসছে না। এটাকে ঠিক করার কোন ব্যবস্থা আছে?

http://www.mahbubinfo.co.cc/sig.php

৫১

Re: লিনাক্সে ভার্চুয়াল বক্স - ৩০ সেকেন্ড টিউটোরিয়াল

দক্ষিণের-মাহবুব লিখেছেন:

আমি ভার্চুয়াল বক্সের মাধ্যমে উইন্ডোজ এক্সপির ভিতরে উইন্ডোজ ৭ ইন্সটল করেছি গতকাল রাতে। কিন্তু ভার্চুয়াল বক্সে উইন্ডোজ সেভেন ফুল স্ক্রীণে আসছে না। এটাকে ঠিক করার কোন ব্যবস্থা আছে?

ভিএমওয়েরে রেজুলুশন সেট করে দেয়া যায়, ভিবক্সে মনে হয় এটা করা যায়না।
আমি ভিবক্সে গেস্টের রেজুলুশন বদলাই ভিএম উইন্ডোটি রিসাইজ করে।
আপনি ভিএম উইন্ডোর Machine মেনু ওপেন করুন। এখানে Auto-resize (Ctrl+G) এবং Adjust (Ctrl+A) দুইটি মেনু আইটেম দিয়ে উইন্ডোটি রিসাইজ করতে পারবেন। রিসাইজ হয়ে গেলে এরপর ফুলস্ক্রীণ (Ctrl+F) দিলেই পিসির ফুল রেজুলুশন পেয়ে যায়।
*এখানে Ctrl = হোস্ট কী (রাইট কন্ট্রোল)

৫২

Re: লিনাক্সে ভার্চুয়াল বক্স - ৩০ সেকেন্ড টিউটোরিয়াল

দারুন টিউটোরিআল, ধন্যবাদ ইনভারব্রাশ ভাই। Linux server এ কি virtual box install করা সমভব?

৫৩

Re: লিনাক্সে ভার্চুয়াল বক্স - ৩০ সেকেন্ড টিউটোরিয়াল

আমার কম্পিউটারে ২টি OS আছে

1. Win XP
2. Ubuntu

আমি XP তে boot করে ঔ Ubuntu (PC তে setup করা Ubuntu ) চালাতে চাই। এটা কি সম্ভব?

স্বপ্নচারী লিখেছেন:

vmware server বা vmware workstation ইনস্টল করুন। তারপর ভার্চুয়াল পিসি বানানোর সময়ই অপশন পাবেন পার্টিশন থেকে ওএস চালানোর।

VMware Server ইনস্টল করেছি। iso file আর CD দিয়ে OS ইনস্টল করা যায়। কিন্তু পার্টিশন থেকে OS বুট করতে পারছি না। সেরকম কোন option -ই তো পাচ্ছি না।

VirtualBox -এও  করতে পারি নাই।

৫৪

Re: লিনাক্সে ভার্চুয়াল বক্স - ৩০ সেকেন্ড টিউটোরিয়াল

তাজ্জব বেফার!

ভার্চুযাল বক্স ইন্সটল করার পর সে সব ফোল্ডার এ শেয়ার দেয়া ছিল সেগুলোতে আজোব আজোব সব ইএক্সই ফাইল আসে। একা একাই তৈরি হচ্ছে। এন্টিভাইরাস দিয়ে চেক করে দেখি ভাইরাস।

তাই ভার্চুযাল বক্স চালান বন।

কতদুর আর যাওয়ার আছে
কত পথ রয়েছে বাকী,
কত মেঘ এই আকাশে উড়ে
আজ রোদের হাসি কাল বৃষ্টি।

৫৫

Re: লিনাক্সে ভার্চুয়াল বক্স - ৩০ সেকেন্ড টিউটোরিয়াল

জিয়া লিখেছেন:

তাজ্জব বেফার!

ভার্চুযাল বক্স ইন্সটল করার পর সে সব ফোল্ডার এ শেয়ার দেয়া ছিল সেগুলোতে আজোব আজোব সব ইএক্সই ফাইল আসে। একা একাই তৈরি হচ্ছে। এন্টিভাইরাস দিয়ে চেক করে দেখি ভাইরাস।

তাই ভার্চুযাল বক্স চালান বন।

ভাইরে, কেউ যদি আপনাকে চোর ধরে দেয় আপনি কি তাকেও চোর বলবেন?

ভার্চুয়াল বক্স আপনার চোখ খুলে দিচ্ছে - উইন্ডোজে এই ভাইরাস ফাইলগুলো হিডেন অবস্থায় ছিলো; এখন ভার্চুয়াল বক্স চালিয়ছেন বলেই ফাইলগুলো ধরতে পারলেন।

আপনি নিজের অসাবধানতারবশত: ভাইরাস আক্রান্ত হবেন, আর সেটা প্রকাশ করার জন্য দোষ দেবেন ভার্চুয়াল বক্স-কে!  lol2

আপনি এ্যান্টি ভাইরাস দিয়ে পুরো পিসি স্ক্যান করুন - এমন আজব ফাইল পুরো হার্ড ডিস্কেই অসংখ্য পাবেন।

সর্বশেষ সম্পাদনা করেছেন invarbrass (01-08-2009 19:17)

পোস্টঃ [ ৪১ থেকে ৫৫ মোট ৫৫ ]

পাতা আগের পাতা

উত্তর দেয়ার জন্য আপনাকে অবশ্যই প্রবেশ বা নিবন্ধন করতে হবে

সম্পর্কিত বিষয়

শিরোনাম উত্তর সমূহ প্রদর্শন সর্বশেষ পোস্ট

  • উত্তর সমূহ
  • ১০৮ প্রদর্শন
  • সর্বশেষ পোস্ট 25-12-2009 20:08 লিখেছেন দক্ষিণের-মাহবুব
  • ১৩ উত্তর সমূহ
  • ৫৫১ প্রদর্শন
  • সর্বশেষ পোস্ট 11-11-2009 22:27 লিখেছেন হাঙ্গরিকোডার
  • উত্তর সমূহ
  • ৫৩৭ প্রদর্শন
  • সর্বশেষ পোস্ট 07-11-2008 01:34 লিখেছেন মুশাফ
  • উত্তর সমূহ
  • ৫৪৯ প্রদর্শন
  • সর্বশেষ পোস্ট 05-06-2009 01:40 লিখেছেন শামীম

৩০ সেকেন্ড

লিখেছেন প্রকৃতিপ্রেমিক

  • উত্তর সমূহ
  • ৭৮২ প্রদর্শন
  • সর্বশেষ পোস্ট 03-08-2007 10:54 লিখেছেন বিপ্রতীপ

X

Currently installed 10 official extensions. Copyright © 2003–2009 PunBB.

English Pad: