LINUX MINT ইউজ করলাম (পাতা ১) - লিনাক্স মিন্ট - লিনাক্স - অপারেটিং সিস্টেম - তথ্য ও যোগাযোগ প্রযুক্তি - প্রজন্ম ফোরাম
আজ ৫ চৈত্র ১৪১৬ বাংলা

আপনি প্রবেশ করেন নি। দয়া করে নিবন্ধন অথবা প্রবেশ করুন

2 পাতা থেকে পাতা 1

পাতা পরের পাতা

উত্তর দেয়ার জন্য আপনাকে অবশ্যই প্রবেশ বা নিবন্ধন করতে হবে

আরএসএস

পোস্টঃ [ ১ থেকে ২০ মোট ৩৮ ]

টপিকঃ LINUX MINT ইউজ করলাম

আজকে লিনাক্স মিন্ট ৭ ডাউনলোড করে ইন্সটল করলাম.. টেস্ট করার জন্য। টেস্ট করে একটা কথা বলতে ইচ্ছা হল সেইটা হল উবুন্টু এর চেয়ে আমার লিনাক্স মিন্ট বেশী ভাল লেগেছে। প্রধানত সব কোডেক আগেই দেওয়া আছে। কম্পিজ ফিউশান এনাবল করা থাকে এবং নিজের ইচ্ছামত কাস্টোমাইজ করা যায়। একটা কথা জানতে চাই অয়ন খান কিংবা ইনভারব্রাস ভাইয়ের কাছে.. কম্পিজের কোন কোন ফিচার এক্টিভেট করলে সবচেয়ে ভাল ফলাফল পাওয়া যাবে?? আমার গ্রাফিক্স কার্ড ATI RADEON X300/X550/X1050 Series.. 128 MB.. Pixel Shadder 2. আমি সব এনাবল করছিলাম দেখি যে উইন ৯৮ এর মত স্লো হয়ে গেছে.. তারপর আবার ডেস্কটপ ব্যাকগ্রাউন্ড এর ওইখানে যেয়ে এক্সট্রা এক্টিভেট করার পর ঠিক হয়েছে। কম্পিজের অতগুলা ফিচার এর কোনটার কি কাজ তাও একটু জানতে চাই.. জানলে জানায়েন প্লিজ...

পরিশেষে বলতে চাই মিন্ট ইজ বেটার দ্যান উবুন্টু!!! big_smile

সর্বশেষ সম্পাদনা করেছেন সাইফ দি বস ৭ (08-06-2009 19:30)

OH DEAR NEVER FEAR SAIF IS HERE
BOSS অর্থাৎ সাইফ
http://www.rongmohol.com/uploads/thumbs/346_deccan_chargers.png

Re: LINUX MINT ইউজ করলাম

এটা দিয়ে এক ক্লিকেই কনফিগার করা যাবে:

Mint Menu > All Applications > Preferences > Simple CompizConfig Settings Manager

আপাতত: মিনিমাল বা ডিফল্ট ইফেক্টস ট্রাই করে দেখুন সিস্টেম স্লো হয়ে যায় কিনা?

আরো ডিটেইলড কনফিগারেশন/ফাইন টিউনিং করতে চাইলে একই মেনুতে CompizConfig Settings Manager ট্রাই করুন।

Re: LINUX MINT ইউজ করলাম

আমারটাও ATI Radeon™ X550 Series (Asus EAX550HM512) তবে ৫১২ এমবি হাইপার মেমোরি (নিচে ছবি দেয়া হল)। কোন সমস্যা করে না। কম্পিজ এনাবল করার সময় একটা জিনিস খেয়াল রাখবেন যেটা অর্থাৎ যেই ইফেক্ট চালু করছেন সেটা যেন অন্য কোনটার সাথে কনফ্লিক্ট না করে। যদি করে থাকে তবে তা নিজের সুবিধা মত পরিবর্তন করে নিন। তাহলে সমস্যা হবার কথা না।

http://img523.imageshack.us/img523/8725/asuseax550hm.jpg
ছবিঃ Asus EAX550HM512

সংযুক্তিঃ লিনাক্স মিন্টের প্রসংশা শুনে ভাল লাগল।

সর্বশেষ সম্পাদনা করেছেন অয়ন খান (08-06-2009 19:48)

http://img689.imageshack.us/img689/4840/nt13.png
http://linuxmint-bd.org/temp/twitter/statuses_user_timeline_30058216_rss.php
http://linuxmint-bd.org/temp/banshee_tracker/output.php

অয়ন খান'এর ওয়েবসাইট

লেখাটি CC by-nc-sa 3.0 এর অধীনে প্রকাশিত

Re: LINUX MINT ইউজ করলাম

আচ্ছা ভি এল সি কিভাবে এক্টিভেট করব??? নেট ছাড়া?? কোন উপায় আছে??? thinking

OH DEAR NEVER FEAR SAIF IS HERE
BOSS অর্থাৎ সাইফ
http://www.rongmohol.com/uploads/thumbs/346_deccan_chargers.png

Re: LINUX MINT ইউজ করলাম

সাইফ দি বস ৭ লিখেছেন:

আচ্ছা ভি এল সি কিভাবে এক্টিভেট করব??? নেট ছাড়া?? কোন উপায় আছে??? thinking

অনেক পদ্ধতি আছে। তবে যেই পদ্ধতিই ব্যবহার করেননা কেন মূল কাজ হল ব্যাক আপ নেয়া। রিপো এর ডিভিডিও ব্যবহার করেও করতে পারেন। যদি ৬টা ডিভিডি ডাউনলোড করার ইচ্ছা থাকে। hehe যদিও সেটাও এক রকম ব্যাক আপই হল।

আসল কথা হল প্রথমবারের জন্য হলেও আপনাকে ব্যাক আপ নিতে হবে। আর পাশা ভাইয়ের সিম্পল অ্যাড-অনস প্যাকটি হয়ত ব্যবহার করা যেতে পারে। কোন কম্পিউটারে ভিএলসি ইনস্টল করা থাকলে ঐ কম্পিউটারের /var/cache/apt/archives ডিরেক্টরিতে ভিএলসি - এর জন্য (শুধু ভিএলসি না, apt-get, aptitude কমান্ড ব্যবহার করে ইনস্টল করা সব সফটওয়্যার - এরই) ডাউনলোড করা প্যাকেজগুলো সাধারণত আর্কাইভ অবস্থায় থাকে। সেখান থেকে ভিএলসি - এর জন্য প্রয়োজনীয় প্যাকেজ ফাইলগুলো নিয়ে ইন্টারনেট সংযোগ নাই এমন কম্পিউটারেও ভিএলসি ইনস্টল করতে পারবেন।

সর্বশেষ সম্পাদনা করেছেন অয়ন খান (08-06-2009 21:16)

http://img689.imageshack.us/img689/4840/nt13.png
http://linuxmint-bd.org/temp/twitter/statuses_user_timeline_30058216_rss.php
http://linuxmint-bd.org/temp/banshee_tracker/output.php

অয়ন খান'এর ওয়েবসাইট

লেখাটি CC by-nc-sa 3.0 এর অধীনে প্রকাশিত

Re: LINUX MINT ইউজ করলাম

আমি যে কিছুই পারি না তা কি জানেন না?? কিছুই তো বুঝলাম না... টিউটোরিয়াল দেন.. সাথে বাংলা লেখার সিস্টেম ও লাগবে!!!!

OH DEAR NEVER FEAR SAIF IS HERE
BOSS অর্থাৎ সাইফ
http://www.rongmohol.com/uploads/thumbs/346_deccan_chargers.png

Re: LINUX MINT ইউজ করলাম

সাইফ দি বস ৭ লিখেছেন:

আমি যে কিছুই পারি না তা কি জানেন না?? কিছুই তো বুঝলাম না... টিউটোরিয়াল দেন..

এই ইনডেক্স টপিক - টা দেখুন।

সাইফ দি বস ৭ লিখেছেন:

সাথে বাংলা লেখার সিস্টেম ও লাগবে!!!!

মানে কি আপনি বাংলা লিখতে চাচ্ছেন? ঐ লিংকে সব আছে। যদি সমস্যা মনে করেন তাহলে আওয়াজ দিয়েন।

http://img689.imageshack.us/img689/4840/nt13.png
http://linuxmint-bd.org/temp/twitter/statuses_user_timeline_30058216_rss.php
http://linuxmint-bd.org/temp/banshee_tracker/output.php

অয়ন খান'এর ওয়েবসাইট

লেখাটি CC by-nc-sa 3.0 এর অধীনে প্রকাশিত

Re: LINUX MINT ইউজ করলাম

উবুন্টু ৯.০৪- এর রিপোজেটরি ডিভিডি কেউ ডাউনলোড করতে চাইলে এখানে দেখুন

http://img689.imageshack.us/img689/4840/nt13.png
http://linuxmint-bd.org/temp/twitter/statuses_user_timeline_30058216_rss.php
http://linuxmint-bd.org/temp/banshee_tracker/output.php

অয়ন খান'এর ওয়েবসাইট

লেখাটি CC by-nc-sa 3.0 এর অধীনে প্রকাশিত

Re: LINUX MINT ইউজ করলাম

মিন্ট ইজ নট বেটার দ্যান উবুন্টু। মিন্ট ইজ উবুন্টু। শুধুমাত্র কোডেকগুলো দেয়া থাকে। কারণ মিন্টের ডেভেলপাররা আমেরিকা নিয়ে মাথা ঘামায় না। উবুন্টুকে ঘামাতে হয়।

১০

Re: LINUX MINT ইউজ করলাম

ভাইয়া আমি মাত্র ১ ঘন্টা ইউজ করে এই মন্তব্য করেছি... আপনারা গুরুজন..  smile যাহাই বলিবেন তাহাই মানিয়া নিব big_smile

OH DEAR NEVER FEAR SAIF IS HERE
BOSS অর্থাৎ সাইফ
http://www.rongmohol.com/uploads/thumbs/346_deccan_chargers.png

১১

Re: LINUX MINT ইউজ করলাম

কম্পিজ ফিউশন এর বিস্তারিত জানতে এই খানে দেখেন।

১২

Re: LINUX MINT ইউজ করলাম

স্বপ্নচারী লিখেছেন:

মিন্ট ইজ নট বেটার দ্যান উবুন্টু। মিন্ট ইজ উবুন্টু। শুধুমাত্র কোডেকগুলো দেয়া থাকে। কারণ মিন্টের ডেভেলপাররা আমেরিকা নিয়ে মাথা ঘামায় না। উবুন্টুকে ঘামাতে হয়।

সাইফ দি বস ৭ ভাই স্বপ্নচারী ভাই কিন্তু বলেন নাই যে, মিন্ট উবুন্টু থেকে খারাপ। উনি বলেছেন উবুন্টু থেকে মিন্ট ভাল না কারণ মিন্ট হচ্ছে উবুন্টু। কথাটা সত্যই মিন্ট আর উবুন্টুর তেমন পার্থক্য নেই। তাই আপনার তেমন একটা চিন্তা করার কারণ নেই। তবে উবুন্টু থেকে মিন্টকে বাংলাদেশের মত দেশের জন্য বেশি ব্যবহার উপযোগী বলব। কেননা উবুন্টু ডাউনলোড করতে আমাদের দেশে সাধারণ ইন্টারনেট স্পীডে লেগে যায় প্রায় ১৭ ঘন্টার মত। তার উপর রেস্ট্রিকটেড এক্সট্রা ডাউনলোড করে ইনস্টল করতে আরও প্রায় ৩ ঘন্টার মত। আর অন্যান্য সফটওয়্যার ইনস্টলের কথা না হয় বাদই দিলাম। তবে একটা দিক থেকে ভালই হল কারণ মিন্টের ডেভেলপাররা আমেরিকা নিয়ে মাথা ঘামায় না ফলে কোডেক নিয়ে কোন চিন্তাই নাই। ফ্ল্যাশ বলেন জাভা বলেন সবই দেয়া থাকে।

http://img689.imageshack.us/img689/4840/nt13.png
http://linuxmint-bd.org/temp/twitter/statuses_user_timeline_30058216_rss.php
http://linuxmint-bd.org/temp/banshee_tracker/output.php

অয়ন খান'এর ওয়েবসাইট

লেখাটি CC by-nc-sa 3.0 এর অধীনে প্রকাশিত

১৩

Re: LINUX MINT ইউজ করলাম

সাইফ দি বস ৭ লিখেছেন:

ভাই আপনার দেওয়া লিংক এ ঘুরে এসে বাংলা লিখতে পারলাম না.. কোন উপায় আছে?? আর ফন্ট গুলো কিভাবে ইন্সটল করব??

উৎসঃ ব্যক্তিগত বার্তা (প্রেরকঃ সাইফ দি বস ৭, প্রাপকঃ অয়ন খান)

এইটা একটা কথা বললেন? ঐ লিংকে সবই আছে। যাই হোক আপনার প্রশ্নের উত্তরগুলো এখানেই দিয়ে দিচ্ছি তাতে অন্যদের কাজে লাগলেও লাগতে পারে।

১. আপনি বাংলা কোন কি-বোর্ড লে-আউটে অভ্যস্ত? সেটা জানা দরকার। যদি বিজয় বা ইউনিজয়ে অভ্যস্ত হয়ে থাকেন তাহলে এই লিংক দেখুন। এখানে উল্লেখ্য যদি আপনি উবুন্টু ব্যবহার না করেন মানে মিন্ট ব্যবহার করেন তাহলে ফায়ারফক্স থেকে ঐ পোষ্ট অনুসরণ করে apt://scim-m17n গেলে কোন কাজ হবেনা। সেক্ষেত্রে আপনি সাইন্যাপ্টিক থেকে কুইক সার্চে scim-m17n সার্চ করে scim-m17n ইনস্টল করে নিতে পারেন। অথবা টার্মিন্যালে গিয়ে sudo apt-get install apturl কমান্ড দিয়ে apturl ইনস্টল করে ফায়ারফক্স থেকে apt://scim-m17n গিয়েও scim ইনস্টল করতে পারবেন।

২. ফন্ট ইনস্টল করতে এই টপিক - এ যান। সেখানে নটিলাস স্ক্রীপ্ট ব্যবহার করে খুব সহজেই ফন্ট ইনস্টলের পদ্ধতি বর্ণনা করা আছে।

৩. এখান থেকে একুশের ইউনিকোড ভিত্তিক বাংলা ট্রু-টাইপ ফন্ট ডাউনলোড করতে পারবেন।

সর্বশেষ সম্পাদনা করেছেন অয়ন খান (11-06-2009 16:39)

http://img689.imageshack.us/img689/4840/nt13.png
http://linuxmint-bd.org/temp/twitter/statuses_user_timeline_30058216_rss.php
http://linuxmint-bd.org/temp/banshee_tracker/output.php

অয়ন খান'এর ওয়েবসাইট

লেখাটি CC by-nc-sa 3.0 এর অধীনে প্রকাশিত

১৪

Re: LINUX MINT ইউজ করলাম

সাকিব লিখেছেন:

কম্পিজ ফিউশন এর বিস্তারিত জানতে এই খানে দেখেন।

সাকিব ভাই মিন্টের জন্য ঐ পদ্ধতি অনুসরণ করার কোন দরকার নাই। ওইটা অনেক পুরাতণ পোষ্ট। মনে হয় হার্ডির উপর ভিত্তি করে লেখা। উবুন্টুতে এখন এটিআই এক্স ৫৫০ সিরিজের গ্রাফিক্স কার্ডের ড্রাইভার ইনস্টল করতে হয়না। দেয়াই আছে।

http://img689.imageshack.us/img689/4840/nt13.png
http://linuxmint-bd.org/temp/twitter/statuses_user_timeline_30058216_rss.php
http://linuxmint-bd.org/temp/banshee_tracker/output.php

অয়ন খান'এর ওয়েবসাইট

লেখাটি CC by-nc-sa 3.0 এর অধীনে প্রকাশিত

১৫

Re: LINUX MINT ইউজ করলাম

স্বপ্নচারী লিখেছেন:

মিন্ট ইজ নট বেটার দ্যান উবুন্টু। মিন্ট ইজ উবুন্টু। শুধুমাত্র কোডেকগুলো দেয়া থাকে। কারণ মিন্টের ডেভেলপাররা আমেরিকা নিয়ে মাথা ঘামায় না। উবুন্টুকে ঘামাতে হয়।

আগে আমারও সেরকমই ধারণা ছিলো। তবে মিন্ট=উবুন্টু+কোডেক এই ধারণাটা ভুল, যতটুকু ভুল ডেবিয়ান আনস্টেবল=উবুন্টু।

এটাতে মিন্টের ডেভেলপাররা কিছু এক্সক্লুসিভ সফটওয়্যার বানিয়েছে যেগুলো অন্য ডিস্ট্রোতে নেই। যেমন মিন্ট ন্যানী, মিন্ট ব্যাকআপ, মিন্ট ইনস্টল ইত্যাদি ইত্যাদি (এগুলো সম্ভবত: ওপেনসোর্স না)। মিন্টের ডিফল্ট থীম/ওয়ালপেপারের কথা বাদ দিলাম (যেকোন ডিস্ট্রোর ডিফল্ট থীমের লাইফস্প্যান ৫ মিনিটের বেশি না... অন্তত: আমার ক্ষেত্রে  lol)।

বোনাস হিসাবে উবুন্টুর কিছু ফালতু ইডিয়টপ্রুফ ফীচার নাই  dancing - যেমন দরকারের সময় এটাতে su হওয়া যায়, হ্যাং হলে Alt+Ctrl+Backspace মারা যায় (অবশ্য এটা ডিফল্ট হিসাবে ছিলো, নাকি নিজে এক্স.কনফে DontZap এ্যাড করেছি ঠিক মনে নাই)।

মিন্টের একটা ইউনিভার্সাল এডিশনও আছে যেটাতে উবুন্টুর মতই কোন প্রোপিয়েটরী কোডেক নাই - মূলত: আমেরিকা, জাপানের ম্যাগাজিন পাবলিশারদের জন্য।

সাইফদিবসের (বস অর্থাৎ গরু না, বস অর্থাৎ সাইফ  tongue) মিন্ট ভালো লাগার একটা কারণ হলো এটাতে ওপেনস্যুসের মত এক্সপি স্টাইল মেনু সিস্টেম আছে। একদম ফার্স্ট-টাইম লিনাক্স নিউবী-দের দেখেছি অপরিচিত মেনু সিস্টেম নিয়ে সবচেয়ে কনফিউশনে ভোগে। উইন্ডোজ থেকে লিনাক্স কনভার্টদের জন্য এই মেনুটা বেশ উপকারী।

ব্যক্তিগতভাবে আমার মনে হয়েছে mint = ubuntu done right. But YMMV....  smile

১৬

Re: LINUX MINT ইউজ করলাম

invarbrass লিখেছেন:

মিন্টের একটা ইউনিভার্সাল এডিশনও আছে যেটাতে উবুন্টুর মতই কোন প্রোপিয়েটরী কোডেক নাই - মূলত: আমেরিকা, জাপানের ম্যাগাজিন পাবলিশারদের জন্য।

সাথে আরও কিছু কথা যোগ করতে চাই, এই ভার্শনের লক্ষ্য যারা ভাল ইংরেজি বোঝেনা তাদের যেন মিন্ট ব্যবহারে কোন সমস্যা না হয়। কারণ এটাতে সকল ভাষার সম্পূর্ণ ল্যাঙ্গুয়েজ প্যাকটাই দেয়া আছে। সাধারণ ভার্শনের মত ইনস্টলের পর আপডেট করে ল্যাঙ্গুয়েজ প্যাককে পূর্ণাঙ্গ করতে হয়না।

আরও একটা এডিশন রয়েছে লাইট এডিশন। যেটা জাপান বা আমেরিকার মত দেশে ডিস্ট্রিবিউট করার লক্ষ্য বের করা হয়। এটার কিছু বর্ণনাঃ

The purpose of the Light Edition is to bring a version of Linux Mint which doesn't contain:
    * Proprietary software
    * Patented technologies
    * Support for restricted formats

In some countries where the legislation allows software patents to be enforced distributors can be exposed to potential patent threats. The Light Edition provides a safer way to distribute Linux Mint by removing patent-encumbered components.

The following components are not present in the Light Edition:
    * Macromedia Flash
    * Support for encrypted DVDs
    * Windows codecs
    * Support for restricted multimedia formats
    * Unrar
    * Sun Java (replaced by GIJ)

উৎসঃ http://www.linuxmint.com/rel_elyssa_light.php

তবে এখন এই লাইট এডিশন বন্ধ করে তার সকল টার্মসগুলো ইউনিভার্সল এডিশনে যুক্ত করা হয়েছে (আমি এ ব্যপারে নিশ্চিত নই মানে লাইট এডিশন বন্ধ করে দেয়া হয়েছে কিনা। আমি এই জন্য বন্ধের কথা বলেছি কারণ Elyssa এরপর Felicia বা Gloria - তে এই লাইট এডিশন আর দেখি নাই। আর লাইট এডিশনের সব টার্মসই ইউনিভার্সাল এডিশনে রয়েছে। বা কে জানে হয়ত শুধুমাত্র এলটিএস রিলিজেই লাইট এডিশন রিলিজ করা হয়।)।

আমার কাছে,
mint = more than Ubuntu.
mint = all your needs.
mint = enjoy Ubuntu with some more features.
mint = when Ubuntu comes with mint flovor.
mint = a new way to feel Ubuntu.

http://img689.imageshack.us/img689/4840/nt13.png
http://linuxmint-bd.org/temp/twitter/statuses_user_timeline_30058216_rss.php
http://linuxmint-bd.org/temp/banshee_tracker/output.php

অয়ন খান'এর ওয়েবসাইট

লেখাটি CC by-nc-sa 3.0 এর অধীনে প্রকাশিত

১৭

Re: LINUX MINT ইউজ করলাম

মিন্ট উবুন্তু রিপো ব্যবহার করে সরাসরি। অর্থাৎ মিন্ট ইজ উবুন্তু। সাথে কিছু টুইক এবং টুইস্ট। উবুন্তু ডেবিয়ান না, কারণ ডেবিয়ান রিপো সরাসরি উবুন্তুতে ব্যবহার করা যায় না।

যাই হোক, এটা নিয়ে তর্ক করার কোন উদ্দেশ্য আমার ছিলো না। এটা শুধু এটুকুই বোঝানোর জন্য বলা হয়েছিল যে, ধুম করে মিন্ট রকস, উবুন্তু-ফেডোরা সাকস জাতীয় কথাবার্তা এড়ানোর জন্য।

১৮

Re: LINUX MINT ইউজ করলাম

ফেডোরা ১০ রিয়েলী ডাজ সাক বিগ টাইম... স্টেবিলিটি-ওয়াইজ  sad

সর্বশেষ সম্পাদনা করেছেন invarbrass (08-06-2009 23:52)

১৯

Re: LINUX MINT ইউজ করলাম

স্বপ্নচারী লিখেছেন:

মিন্ট উবুন্তু রিপো ব্যবহার করে সরাসরি। অর্থাৎ মিন্ট ইজ উবুন্তু। সাথে কিছু টুইক এবং টুইস্ট। উবুন্তু ডেবিয়ান না, কারণ ডেবিয়ান রিপো সরাসরি উবুন্তুতে ব্যবহার করা যায় না।

যাই হোক, এটা নিয়ে তর্ক করার কোন উদ্দেশ্য আমার ছিলো না। এটা শুধু এটুকুই বোঝানোর জন্য বলা হয়েছিল যে, ধুম করে মিন্ট রকস, উবুন্তু-ফেডোরা সাকস জাতীয় কথাবার্তা এড়ানোর জন্য।

আপনার উদ্দেশ্য ঠিক আছে। তবে আমি বলব, ধুম করে মিন্ট রকস বললে সমস্যা নাই কিন্তু সাথে উবুন্টু বা ফেডোরা সাকস বললেই সমস্যা।

যাই হোক এত বিজ্ঞের মধ্যে আমি কি করি? আমার জানা মতে স্বপ্নচারী ভাই লিনাক্স ব্যবহার করে আজ থেকে প্রায় ১৮ বছর আগে থেকে বা তারও বেশি সময় ধরে আর ইনভারব্রাশ ভাই ± এক যুগ ধরে। এনাদের মধ্যে গত বছর ০৪ ডিসেম্বর থেকে লিনাক্স ব্যবহার করা অয়ন খান কি বুঝে তর্কে যায়! surprised

http://img689.imageshack.us/img689/4840/nt13.png
http://linuxmint-bd.org/temp/twitter/statuses_user_timeline_30058216_rss.php
http://linuxmint-bd.org/temp/banshee_tracker/output.php

অয়ন খান'এর ওয়েবসাইট

লেখাটি CC by-nc-sa 3.0 এর অধীনে প্রকাশিত

২০

Re: LINUX MINT ইউজ করলাম

invarbrass লিখেছেন:

ফেডোরা ১০ রিয়েলী ডাজ সাক বিগ টাইম... স্টেবিলিটি-ওয়াইজ  sad

দেখি আসছে ১১ কি করে? waiting

http://img689.imageshack.us/img689/4840/nt13.png
http://linuxmint-bd.org/temp/twitter/statuses_user_timeline_30058216_rss.php
http://linuxmint-bd.org/temp/banshee_tracker/output.php

অয়ন খান'এর ওয়েবসাইট

লেখাটি CC by-nc-sa 3.0 এর অধীনে প্রকাশিত

পোস্টঃ [ ১ থেকে ২০ মোট ৩৮ ]

পাতা পরের পাতা

উত্তর দেয়ার জন্য আপনাকে অবশ্যই প্রবেশ বা নিবন্ধন করতে হবে

সম্পর্কিত বিষয়

শিরোনাম উত্তর সমূহ প্রদর্শন সর্বশেষ পোস্ট

Linux Mint-7 চাই plz help

লিখেছেন rico.hacker

  • উত্তর সমূহ
  • ২০২ প্রদর্শন
  • সর্বশেষ পোস্ট 07-09-2009 10:46 লিখেছেন rico.hacker

Linux mint 7

লিখেছেন jeeshan17

  • উত্তর সমূহ
  • ১০০ প্রদর্শন
  • সর্বশেষ পোস্ট 15-01-2010 23:16 লিখেছেন সাইফ দি বস ৭

সমস্যা Linux Mint 8 (Helena)

লিখেছেন মুজাহিদ

  • উত্তর সমূহ
  • ৩৬৮ প্রদর্শন
  • সর্বশেষ পোস্ট 05-01-2010 15:44 লিখেছেন মুজাহিদ

movie player তে সমস্যা (in ubuntu 9.04 & linux mint 7)

লিখেছেন খালেদ বিন ইসলাম

  • উত্তর সমূহ
  • ৩৫৮ প্রদর্শন
  • সর্বশেষ পোস্ট 07-06-2009 09:52 লিখেছেন খালেদ বিন ইসলাম
  • ১০ উত্তর সমূহ
  • ৫৫৬ প্রদর্শন
  • সর্বশেষ পোস্ট 01-07-2009 11:06 লিখেছেন invarbrass

X

Currently installed 10 official extensions. Copyright © 2003–2009 PunBB.

English Pad: