জুমলা টিউটোরিয়াল ৬: configuration.php ফাইল ঠিকঠাক করা (পাতা ১) - টিউটোরিয়াল, টিপস এন্ড ট্রিকস - তথ্য ও যোগাযোগ প্রযুক্তি - প্রজন্ম ফোরাম
আজ ৬ চৈত্র ১৪১৬ বাংলা

আপনি প্রবেশ করেন নি। দয়া করে নিবন্ধন অথবা প্রবেশ করুন


পাতা 1

উত্তর দেয়ার জন্য আপনাকে অবশ্যই প্রবেশ বা নিবন্ধন করতে হবে

আরএসএস

পোস্টঃ [ ৩ ]

টপিকঃ জুমলা টিউটোরিয়াল ৬: configuration.php ফাইল ঠিকঠাক করা

আগের পর্বে http://forum.projanmo.com/viewtopic.php?id=11598 লোকালহোস্ট বা ওয়েব সার্ভারে কীভাবে জুমলা ইনস্টল করতে হয়, সেটির বিস্তারিত দেখানো হয়েছিলো। অধিকাংশ সময়েই এভাবে কাজ হয়ে যাওয়ার কথা। কিন্তু কোনো কোনো সময়ে configuration.php ফাইলটিতে কিছু পরিবর্তন আনতে হতে পারে। যাদের জুমলা ইনস্টল করতে কোনো সমস্যা হয় নি বা ইনস্টলের পর জুমলা ঠিকমতো দেখাচ্ছে, তাদের এই ধাপটি পড়ার দরকার নেই। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে জুমলা ইনস্টলের পর অনেকে হয়তো সাইটে লগইন করতে সমস্যায় পড়তে পারেন। তাদের কিছু কনফিগারেশন ঠিক করে নিতে হবে।

১. প্রথমে যেখানে জুমলা ইনস্টল করেছেন, সেখানে configuration.php ফাইলটি বের করুন। নোটপ্যাডে ওপেন করুন। কিছু কিছু ক্ষেত্রে ফাইলটির নাম বদলে configuration.php-dist দেখাতে পারে। সেক্ষেত্রে নাম পরিবর্তন করে configuration.php করুন।

২. তারপর নিচের কাজগুলো করুন।
var $dbtype = 'mysql'; - এখানে mysql-এর জায়গায় কিছু লেখা না থাকলে বা অন্য কিছু লেখা থাকলে mysql লিখুন।
var $host = 'localhost'; - এখানে localhost লিখুন বা আপনার হোস্ট প্রভাইডার যদি অন্য কোনো নাম দেয়, তাহলে সেটি লিখুন।
var $user = 'root'; - এখানে root-এর বদলে আপনার ইউজার নেমটি লিখুন।
var $password = ' password '; - এখানে আপনার পাসওয়ার্ডটি দিন।
var $db = 'install'; - ডেটাবেজের যে নামটি আপনি মাইএসকিউএল সেটিংসের সময় দিয়েছিলেন, সেই ডেটাবেজের নাম দিন। নামটি হুবহু লিখতে হবে। নাম না মিললে সাইট ওপেন হবে না।
var $dbprefix = 'jos_'; - এখানে ব্র্যাকেটের ভিতর jos_ লিখতে হবে।

মোটামুটি জুমলা সেটাপ হয়ে গেলো। আগামী পর্ব থেকে জুমলায় কীভাবে সাইট বানাতে হবে, সেই আলোচনা থাকবে।

সর্বশেষ সম্পাদনা করেছেন গৌতম (11-07-2009 00:53)

শিক্ষাবিষয়ক বিভিন্ন লেখার জন্য দেখুন http://www.bdeduarticle.com
শিক্ষা বিষয়ে আপনার ভাবনা, মতামত, পরামর্শ আপনিও লিখতে পারেন। আপনার লেখাটি পাঠিয়ে দিন gtmroy@gmail.com-এ।

Re: জুমলা টিউটোরিয়াল ৬: configuration.php ফাইল ঠিকঠাক করা

এটা তো ইনেষ্টলের সময় নিজে নিজে করে নেয়। তাই না।

Re: জুমলা টিউটোরিয়াল ৬: configuration.php ফাইল ঠিকঠাক করা

না, অনেক সময় নাও নিতে পারে। তবে অধিকাংশ ক্ষেত্রেই এই ফাইলটি স্বয়ংক্রিয়ভাবে আপডেটেড হয়ে যাওয়ার কথা।

শিক্ষাবিষয়ক বিভিন্ন লেখার জন্য দেখুন http://www.bdeduarticle.com
শিক্ষা বিষয়ে আপনার ভাবনা, মতামত, পরামর্শ আপনিও লিখতে পারেন। আপনার লেখাটি পাঠিয়ে দিন gtmroy@gmail.com-এ।

পোস্টঃ [ ৩ ]

পাতা 1

উত্তর দেয়ার জন্য আপনাকে অবশ্যই প্রবেশ বা নিবন্ধন করতে হবে

সম্পর্কিত বিষয়

শিরোনাম উত্তর সমূহ প্রদর্শন সর্বশেষ পোস্ট

  • ১৪ উত্তর সমূহ
  • ৯৭২ প্রদর্শন
  • সর্বশেষ পোস্ট 08-03-2010 00:30 লিখেছেন জেলাল
  • উত্তর সমূহ
  • ৬৩৮ প্রদর্শন
  • সর্বশেষ পোস্ট 03-02-2008 21:02 লিখেছেন microqatar
  • উত্তর সমূহ
  • ২৬৪ প্রদর্শন
  • সর্বশেষ পোস্ট 01-11-2009 16:43 লিখেছেন গৌতম
  • উত্তর সমূহ
  • ৩৩৫ প্রদর্শন
  • সর্বশেষ পোস্ট 05-02-2010 22:59 লিখেছেন গৌতম
  • ১২ উত্তর সমূহ
  • ৯১২ প্রদর্শন
  • সর্বশেষ পোস্ট 05-02-2010 22:14 লিখেছেন jpsumon.niit

X




Currently installed 10 official extensions. Copyright © 2003–2009 PunBB.




English Pad: