জুমলা টিউটোরিয়াল ৫: জুমলা ইনস্টল (পাতা ১) - টিউটোরিয়াল, টিপস এন্ড ট্রিকস - তথ্য ও যোগাযোগ প্রযুক্তি - প্রজন্ম ফোরাম
আজ ৮ চৈত্র ১৪১৬ বাংলা

আপনি প্রবেশ করেন নি। দয়া করে নিবন্ধন অথবা প্রবেশ করুন


পাতা 1

উত্তর দেয়ার জন্য আপনাকে অবশ্যই প্রবেশ বা নিবন্ধন করতে হবে

আরএসএস

পোস্টঃ [ ১৫ ]

টপিকঃ জুমলা টিউটোরিয়াল ৫: জুমলা ইনস্টল

আশা করি, যে কনফিগারেশনগুলো করার কথা আগের পর্বগুলোতে বলা হয়েছিলো, সেগুলো করে ফেলেছেন এবং জুমলা সফটওয়্যারটাও ডাউনলোড করে রেখেছেন। জুমলার ফাইলগুলো হয় zip বা rar ফরম্যাটে থাকে। প্রথম কাজ হবে ফাইলটিকে আনজিপ করা।

১. যদি localhost বা নিজস্ব PC-কে সার্ভার হিসেবে ব্যবহার করেন, তাহলে www ফোল্ডারে ফাইলটি আনজিপ বা এক্সট্রাক্ট করতে হবে। আপনি যদি একই সার্ভারে একাধিক ওয়েব সাইট বানাতে চান, তাহলে www-এর ভেতর একাধিক ফোল্ডার করে নেওয়া ভালো। সেক্ষেত্রে প্রতিটি ফোল্ডারে আলাদা করে জুমলা ইনস্টল করতে হবে। শুধু তাই নয়, এই পদ্ধতি ভিন্ন ভিন্ন ফোল্ডার করে আপনি ওয়ার্ডপ্রেস বা ড্রুপালও ইনস্টল করতে পারবেন। ধরে নিলাম, আপনার কাজের জন্য www-এর ভেতরে joomla নামে একটি ফোল্ডার বানিয়েছেন। তাহলে সেই ফোল্ডারের ভিতর ফাইলটি আনজিপ বা এক্সট্রাক্ট করুন। আনজিপ করার পর অনেকগুলো ফাইল দেখা যাবে।

আপনি যদি সরাসরি ওয়েব সার্ভারে ইনস্টল করতে চান, তাহলে আপনার ওয়েব সাইটের public_html বা  public_www ফোল্ডারে জুমলা ফাইলটি আপলোড করে সেখানেই এক্সট্রাক্ট করুন।

২. এইবার ফায়ারফক্স ওপেন করে http://localhost/joomla লিখে এন্টার দিন। ওয়েব সার্ভারের ক্ষেত্রে www.yoursite.com লিখলেই চলবে। নিচের পেজটি আসবে।

http://www.postimage.org/aV1ZvTXJ.jpg

৩. এখানে আপনাকে আসলে ভাষা নির্বাচন করতে বলবে। বেশ কয়েকটি ভাষায় জুমলা পাওয়া যায়। ধরি, আপনি ইংরেজি ভাষা নির্বাচন করতে চাচ্ছেন। তাহলে Next-এ ক্লিক করুন। Pre-installation Check নামে একটি অপশন আসবে।

৪. এখানে দুটি ঘরে বিভিন্ন কনফিগারেশনের জন্য Yes বা No অপশন দেখা যাবে। সব কনফিগার ঠিকঠাকমতো করা থাকলে কোথাও No দেখার কথা না। তারপরও অনেকে বিশেষ করে যারা সার্ভারে প্রথমবারের মতো ইনস্টল করছেন, তারা প্রথম ঘরের শেষ অপশন অর্থাৎ configuration.php writable-এর জায়গায় No দেখতে পারেন। উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই। দ্বিতীয় ঘরে কোথাও No দেখা গেলেও চিন্তার কোনো কারণ নেই। Next বাটন চাপুন।

http://www.postimage.org/aV1ZvYX0.jpg

৫. লাইসেন্স অ্যাগ্রিমেন্টটি পড়ে একমত হলে আবার Next চাপুন।

http://www.postimage.org/Pq5tFAi.jpg

৬. এখন Basic Settings-এ কিছু কাজ করতে হবে।
Database Type-এর জায়গায় mysql থাকবে।
HostName-এর জায়গায় localhost লিখুন। যদি আপনার ওয়েব সার্ভার আপনাকে অন্য কোনো নাম দেয়, তাহলে সেটি বসাতে হবে। এখানে সাধারণত localhost-ই হওয়ার কথা।
User Name-এর জায়গায় root লিখুন। তবে যারা নিজস্ব সার্ভারে ব্যবহার করবেন তাদের একটা নিজস্ব নাম থাকবে। ধরি, সেটি yourname। তাহলে সেখানে yourname লিখুন।
mysql কনফিগার করার সময় যে পাসওয়ার্ডটি দিয়েছিলেন, সেটি এখানে বসান।
আপনার পিসিতে আগেই install নামে একটি ডেটাবেইজ তৈরি করেছেন। তাই এখানে install লিখুন। নিজস্ব ওয়েব সার্ভারের জন্য yourname_install ডেটাবেইজ তৈরি করেছিলেন। তাই এখানে  yourname_install লিখুন। আর কিছু করতে হবে না। Next চাপুন। নিচের চিত্রের মতো দেখা যাবে।

http://www.postimage.org/Pq5tI4r.jpg

৭. এফটিপি কনফিগারেশন চাইলে এখন করতে পারেন। না হলে এটা পরেও করা যাবে। আমি সবসময় পরে করি। কনফিগার করে কিংবা এখন করতে না চাইলে Next চাপুন।

http://www.postimage.org/Pq5tKzA.jpg

৮. এখানে প্রথমে আপনার সাইটের নাম দিতে হবে। তারপর আপনার ইমেইল ও পাসওয়ার্ডগুলো সংশ্লিষ্ট বক্সে বসাতে হবে। স্যাম্পল ডেটা ইনস্টল করতে চাইলে Install Sample Data-তে ক্লিক করুন। যারা প্রথমবারের মতো জুমলা ব্যবহার করছেন, তাদেরকে আমি এই Sample Data ইনস্টল করতেই বলবো। তাহলে জুমলা সাইট সম্পর্কে একটা প্রাথমিক ধারণা পাওয়া যাবে। তারপর Next-এ চাপুন।

http://www.postimage.org/Pq5tPyS.jpg

৯. কাজ মোটামুটি শেষ। এই পর্যায়ে নিচের প্রথম ছবিটির মতো দেখা যাবে যেখানে জুমলার Installation ফোল্ডারটি মোছার একটি বার্তা আসবে। যেখানে জুমলার ফাইল আনজিপ বা এক্সট্রাক্ট করেছিলেন, সেখানে গিয়ে Installation ফোল্ডারটি মুছে দিন। সাবধান, এই ধাপটি উপেক্ষা করা যাবে না। সাইটের নিরাপত্তার জন্য এই ফোল্ডারটি ডিলিট করতেই হবে।

http://www.postimage.org/gxZ1mV9.jpg

http://www.postimage.org/Pq5tUy9.gif

১০. Installation ফোল্ডারটি মুছার পর Admin-এ ক্লিক করুন। এখানে নাম Admin লিখে পাসওয়ার্ড দিন এবং এন্টার দিন। ব্যাস আপনার জুমলা সেটাপের কাজ শেষ।

http://www.postimage.org/Pq5tZxr.jpg

১১. অ্যাডমিনের পাসওয়ার্ড দেওয়ার পর জুমলার মূল কন্ট্রোল প্যানেল দেখাবে। সেটি দেখতে এরকম।

http://www.postimage.org/gxZ1ppi.jpg

যারা ওয়েব সার্ভারে ইনস্টল করবেন, চতুর্থ ধাপে এসে তাদের একটি সমস্যা পোহাতে হতে পারে। এই বিষয়টি নিয়ে আলোচনা আগামী পর্বে।

শিক্ষাবিষয়ক বিভিন্ন লেখার জন্য দেখুন http://www.bdeduarticle.com
শিক্ষা বিষয়ে আপনার ভাবনা, মতামত, পরামর্শ আপনিও লিখতে পারেন। আপনার লেখাটি পাঠিয়ে দিন gtmroy@gmail.com-এ।

Re: জুমলা টিউটোরিয়াল ৫: জুমলা ইনস্টল

অবশেষে ইন্সটল করে ফেললাম। ধন্যবাদ দিতে ইচ্ছে করছে না। কারণ ওটা কমন। অন্য কোন কিছু আনকমন থাকলে দিতাম। তারপরও ধন্যবাদ এই লম্বা টিউটোরিয়ালের জন্য। কি আর করা! কারণ ধন্যবাদের তো কোন বিকল্প নেই। big_smile
ভাল কাটুক আপনার সময় এবং সেই সাথে অপেক্ষা করছি পরবর্তী পর্বের জন্য।

http://www.mahbubinfo.co.cc/sig.php

Re: জুমলা টিউটোরিয়াল ৫: জুমলা ইনস্টল

দক্ষিণের-মাহবুব, টিউটোরিয়ালটি আপনার কাজে লেগেছে জেনে খুব ভালো লাগলো। আপনাকেও অসংখ্য ধন্যবাদ নিয়মিত পড়ার জন্য। বাকি টিউটোরিয়ালগুলোও আসবে তাড়াতাড়ি। আপনিও ভালো থাকবেন।

শিক্ষাবিষয়ক বিভিন্ন লেখার জন্য দেখুন http://www.bdeduarticle.com
শিক্ষা বিষয়ে আপনার ভাবনা, মতামত, পরামর্শ আপনিও লিখতে পারেন। আপনার লেখাটি পাঠিয়ে দিন gtmroy@gmail.com-এ।

Re: জুমলা টিউটোরিয়াল ৫: জুমলা ইনস্টল

গৌতম দা পরবর্তী পর্ব কবে আসবে? একটু তাড়াতাড়ি লিখেন।

অগ্রিম: ওয়েব সার্ভারে কিভাবে ইন্সটল করা যাবে কেউ একটু বলবেন। অন্য কোন সাইটের লিংক বা ইংরেজীতে দিলেও চলবে। smile

http://www.mahbubinfo.co.cc/sig.php

Re: জুমলা টিউটোরিয়াল ৫: জুমলা ইনস্টল

গৌতম লিখেছেন:
আপনি যদি সরাসরি ওয়েব সার্ভারে ইনস্টল করতে চান, তাহলে আপনার ওয়েব সাইটের public_html বা  public_www ফোল্ডারে জুমলা ফাইলটি আপলোড করে সেখানেই এক্সট্রাক্ট করুন।

আমি ওয়েব সার্ভারের public_html ফোল্ডারে জুমলার জিপ ফাইলটি আপলোড করেছি করেছি। কিন্তু এক্সট্রাক্ট করব কিভাবে ? কোন অপশন তো খুজে পাচ্ছি না। hairpull সমাধান জানাবেন কেউ।

http://www.mahbubinfo.co.cc/sig.php

Re: জুমলা টিউটোরিয়াল ৫: জুমলা ইনস্টল

দক্ষিণের-মাহবু্ব, এক্সট্রাক্ট অপশন অবশ্যই আছে। থাকতেই হবে। সম্ভব হলে আপনি ওই ফোল্ডারের স্ক্রিনশট দিন। দেখি কোথায় আছে।

আর ওয়েব সার্ভারে লোকালহোস্টের মতো ঠিক একইভাবে ইনস্টল করতে হবে। ফাইলগুলো আনজিপ করার পর ব্রাউজারে আপনার ওয়েব সাইটের নাম লিখে এন্টার দিন। ২ নং পয়েন্টের মতো ছবি আসবে। তারপরের কাজগুলো একইরকম।

শিক্ষাবিষয়ক বিভিন্ন লেখার জন্য দেখুন http://www.bdeduarticle.com
শিক্ষা বিষয়ে আপনার ভাবনা, মতামত, পরামর্শ আপনিও লিখতে পারেন। আপনার লেখাটি পাঠিয়ে দিন gtmroy@gmail.com-এ।

Re: জুমলা টিউটোরিয়াল ৫: জুমলা ইনস্টল

গৌতম লিখেছেন:

দক্ষিণের-মাহবু্ব, এক্সট্রাক্ট অপশন অবশ্যই আছে। থাকতেই হবে। সম্ভব হলে আপনি ওই ফোল্ডারের স্ক্রিনশট দিন। দেখি কোথায় আছে।

আর ওয়েব সার্ভারে লোকালহোস্টের মতো ঠিক একইভাবে ইনস্টল করতে হবে। ফাইলগুলো আনজিপ করার পর ব্রাউজারে আপনার ওয়েব সাইটের নাম লিখে এন্টার দিন। ২ নং পয়েন্টের মতো ছবি আসবে। তারপরের কাজগুলো একইরকম।

আমি ওয়েব হোস্টিং এর জন্য obosor -এর রেজিস্ট্রেশন করেছি।
নিচের cpanel এর ইমেজটি দেখুন:

http://www.postimage.org/PqqIny0.jpg

এরপর File Manager এ public_html এ joomla আপলোড করেছি। কিন্তু এরপর কি করব তা বুঝতে পারছি না। public_html থেকে joomla এক্সট্রাক্ট করব কিভাবে?


http://www.postimage.org/aVd8U2i.jpg


ফ্রিহোস্টিয়ার সিস্টেম আমি বুঝিনা। সেখানেও রেজিস্ট্রেশন করা আছে। দরকার হলে সেখানকার স্ক্রিণশটও দেব।

http://www.mahbubinfo.co.cc/sig.php

Re: জুমলা টিউটোরিয়াল ৫: জুমলা ইনস্টল

তাহলে পিসি তে এক্সট্রাক্ট করে তারপর ফাইলজিলা দিয়ে আপলোড করেন ।

"I know not with what weapons World War III will be fought, but World War IV
will be fought with sticks and stones."
    -Albert Einstein

Re: জুমলা টিউটোরিয়াল ৫: জুমলা ইনস্টল

অবশেষে দীর্ঘ সাধনার পর জুমলা দিয়ে ওয়েবসাইট তৈরি করলাম। thumbs_up
ঠিকানা: http://mahbub7m.freehostia.com

তবে আমার এই সফলতার মূল কারণ গৌতম দা। উনি যদি এই টিউটোরিয়াল লেখা না শুরু করতেন তা হলে জুমলা যে কবে শেখতাম তা আল্লাহ মালুম! thinking  thinking

http://www.mahbubinfo.co.cc/sig.php

১০

Re: জুমলা টিউটোরিয়াল ৫: জুমলা ইনস্টল

আপনার ওয়েব সাইটটি দেখলাম। অভিনন্দন। আশা করি কিছুদিনের মধ্যেই আরো অনেক কনটেন্ট আসবে সেখানে।

আর আপনার এই সফলতার কারণ মোটেও আমি নই। আপনি শিখতে চেয়েছিলেন, ঘটনাচক্রে আমি ওই সময় লেখা শুরু করেছি। আপনার উৎসাহই আপনাকে সফলতার দিকে এগিয়ে নিয়ে গেছে। এখন আপনার প্রতি আমার অনুরোধ থাকবে- এই কাজটুকু করতে গিয়ে যেখানে যেখানে আপনি হোঁচট খেয়েছেন এবং কীভাবে তার সমাধান করেছেন, সেই অভিজ্ঞতাগুলো লিখে ফেলার। যারা নিজে নিজে শিখতে চান, তাঁরা এতে উপকৃত হবেন।

ভালো থাকবেন।

শিক্ষাবিষয়ক বিভিন্ন লেখার জন্য দেখুন http://www.bdeduarticle.com
শিক্ষা বিষয়ে আপনার ভাবনা, মতামত, পরামর্শ আপনিও লিখতে পারেন। আপনার লেখাটি পাঠিয়ে দিন gtmroy@gmail.com-এ।

১১

Re: জুমলা টিউটোরিয়াল ৫: জুমলা ইনস্টল

amni liksen "আপনার পিসিতে আগেই install নামে একটি ডেটাবেইজ তৈরি করেছেন। তাই এখানে install লিখুন। নিজস্ব ওয়েব সার্ভারের জন্য yourname_install ডেটাবেইজ তৈরি করেছিলেন।"

kinto local pc tay install database kevabay toyri korbo. janaben

লেখাটি by 3.0 এর অধীনে প্রকাশিত

১২

Re: জুমলা টিউটোরিয়াল ৫: জুমলা ইনস্টল

একটু ধৈর্য্য ধরে সবগুলো পর্ব পড়ুন। আপনার প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। লেখাগুলো পড়ার জন্য ধন্যবাদ। smile

শিক্ষাবিষয়ক বিভিন্ন লেখার জন্য দেখুন http://www.bdeduarticle.com
শিক্ষা বিষয়ে আপনার ভাবনা, মতামত, পরামর্শ আপনিও লিখতে পারেন। আপনার লেখাটি পাঠিয়ে দিন gtmroy@gmail.com-এ।

১৩

Re: জুমলা টিউটোরিয়াল ৫: জুমলা ইনস্টল

Vaia porse vaia.

ekto abar amai likben install namok database local PC tay kevabay toiri korbo? please vaia

লেখাটি CC by 3.0 এর অধীনে প্রকাশিত

১৪

Re: জুমলা টিউটোরিয়াল ৫: জুমলা ইনস্টল

goutam da ami xampp use kori windows e ekhono www folder khuje pai ni.. ami ekdomi novice.. doya kore janaben ki xammpp te www konta or kothay thake. hairpull hairpull

2 # www.co.cc te profile khule ekta domain regester korechi.. kintu ekhono setup korte pari ni.. kivabe korbo??

১৫

Re: জুমলা টিউটোরিয়াল ৫: জুমলা ইনস্টল

মাহমুদ, আশা করি আপনি এক সময় বাংলা লেখা শিখে ফেলবেন। এ ব্যাপারে ফোরামে অনেক টপিক আছে যেগুলো আপনাকে হেল্প করতে পারে।

smahmud2 লিখেছেন:

goutam da ami xampp use kori windows e ekhono www folder khuje pai ni.. ami ekdomi novice.. doya kore janaben ki xammpp te www konta or kothay thake. hairpull hairpull ...............................

আপনি  xampp-এ "www" ফোল্ডার পাবেন না। এর বদলে "htdocs" নামে একটি ফোল্ডার পাবেন, সেটিতে অথবা তার মধ্যে "joomla" অথবা অন্য কোন উপযুক্ত নামের ফোল্ডার তৈরী করে জুমলা ইন্সটল করতে হবে।

ধরুন, আপনার xampp প্যাকেজটি ইন্সটল করা আছে G: ড্রাইভে। সুতরাং আপনার ওয়েব-রুট ফোল্ডার হবে G:\xampp\htdocs ফোল্ডারটি। আপনি যখন ব্রাউজারের এড্রেসবারে http://localhost লিখে এন্টার করবেন তখন ঐ G:\xampp\htdocs এর রুটে রাখা সাইট আপনি দেখবেন। ধরুন, আপনি সেখানে "joomla" নামের একটি ফোল্ডার তৈরী করে জুমলা ইন্সটল করলেন। সেক্ষেত্রে http://localhost/joomla আপনার কাংখিত সাইটের ওয়েব এড্রেস হবে।

কোন হোস্টেড সার্ভারে অবশ্য এই ওয়েব-রুট ফোল্ডারটি "htdocs" নামের না হয়ে "public_html", " public_www" বা "www" নামেরই হয় সাধারণত। আবার কোন কোন হোস্টিং সার্ভারে কনফিগার করেও নেয়া যায়।

smahmud2 লিখেছেন:

............................... 2 # www.co.cc te profile khule ekta domain regester korechi.. kintu ekhono setup korte pari ni.. kivabe korbo??

এখানে আপনি শুধু ".co.cc" এক্সটেনশনযুক্ত ডোমেইন নেইম পেয়েছেন। এই ডোমেইনটি হোস্টিং এর জন্য আপনাকে হোস্টিং সার্ভিস কিনতে হবে, অথবা কোথাও হোস্টিং ফ্রিও পেতে পারেন। এরপরে আপনার ডোমেইন এর আইপি, সি-নেইম, নেমসার্ভার ইত্যাদি কনফিগার করতে হবে। এগুলো নিজে নিজে কনফিগার করা আপনার জন্য কঠিন হতে পারে, সেক্ষেত্রে অভিজ্ঞ কারো সাহায্য নিতে পারেন।

সর্বশেষ সম্পাদনা করেছেন জেলাল (08-03-2010 00:33)

স্বাধীণতা অর্জণের চাইতে এটি রক্ষা করা অনেক বেশী কঠিন।
আমার বানানো কিছু ব্যাকগ্রাউন্ড এনিমেশন:
http://cgwebsoft.com/widget_animations_zelal.jpg

পোস্টঃ [ ১৫ ]

পাতা 1

উত্তর দেয়ার জন্য আপনাকে অবশ্যই প্রবেশ বা নিবন্ধন করতে হবে

সম্পর্কিত বিষয়

শিরোনাম উত্তর সমূহ প্রদর্শন সর্বশেষ পোস্ট

  • উত্তর সমূহ
  • ৫৩৪ প্রদর্শন
  • সর্বশেষ পোস্ট 18-02-2010 14:13 লিখেছেন mehedi24
  • উত্তর সমূহ
  • ১২৮ প্রদর্শন
  • সর্বশেষ পোস্ট 28-11-2009 22:08 লিখেছেন সালেহ আহমদ
  • উত্তর সমূহ
  • ১০১ প্রদর্শন
  • সর্বশেষ পোস্ট 08-03-2010 20:08 লিখেছেন রাসেল আহমেদ
  • উত্তর সমূহ
  • ২৬৪ প্রদর্শন
  • সর্বশেষ পোস্ট 01-11-2009 16:43 লিখেছেন গৌতম
  • উত্তর সমূহ
  • ৬৩৮ প্রদর্শন
  • সর্বশেষ পোস্ট 03-02-2008 21:02 লিখেছেন microqatar

X




Currently installed 10 official extensions. Copyright © 2003–2009 PunBB.




English Pad: