জুমলা টিউটোরিয়াল ৪: ফ্রি ওয়েব সার্ভারে মাইএসকিউএল কনফিগারেশন (পাতা ১) - টিউটোরিয়াল, টিপস এন্ড ট্রিকস - তথ্য ও যোগাযোগ প্রযুক্তি - প্রজন্ম ফোরাম
আজ ৬ চৈত্র ১৪১৬ বাংলা

আপনি প্রবেশ করেন নি। দয়া করে নিবন্ধন অথবা প্রবেশ করুন

পাতা 1

উত্তর দেয়ার জন্য আপনাকে অবশ্যই প্রবেশ বা নিবন্ধন করতে হবে

আরএসএস

পোস্টঃ [ ১৭ ]

টপিকঃ জুমলা টিউটোরিয়াল ৪: ফ্রি ওয়েব সার্ভারে মাইএসকিউএল কনফিগারেশন

গত পর্বে http://forum.projanmo.com/viewtopic.php … mp;login=1 দেখানো হয়েছিলো কীভাবে নিজের পিসিকে লোকাল সার্ভার বানিয়ে সেখানে পিএইচপি মাইএসকিউএল কনফিগার করতে হয়। এ পর্বে দেখানো হচ্ছে ফ্রি সার্ভারে কীভাবে এই সেটাপগুলো করতে হয়। যারা ডোমেইন-স্পেস কিনে নিজস্ব ওয়েব সাইট বানাতে চান, তাদের প্রতি পরামর্শ থাকবে প্রথম ফ্রি সার্ভারে এই কাজগুলো করে কিছুটা অভিজ্ঞতা নিয়ে তারপর নিজস্ব সার্ভারে হোস্ট করা। ফ্রিতে ডোমেইনের জন্য www.co.cc এবং হোস্টিঙের জন্য www.freehostia.com-এ যেতে পারেন।

এখানে freehostia-তে কনফিগার করার পদ্ধতিটা দেখানো হলো। আশা করি, কেউ অন্য কোনো ফ্রি ওয়েব সার্ভারে কাজ করলেও একইভাবে করতে সমর্থ হবেন। ফিচারগুলো এদিক-ওদিক হতে পারে, কিন্তু মূল পদ্ধতিটা একই।

১. freehostia-তে অ্যাকাউন্ট খোলার পর নিচের চিত্রের মতো একটি পেজ আসবে।

http://www.postimage.org/Pq1zrSpA.jpg

২. Site Management অংশে MySQL Databases আইকনে ক্লিক করুন। নিচের পেজটি আসবে।
http://www.postimage.org/Pq1zrUUJ.jpg

৩. Database Name অংশে আপনার অ্যাকাউন্ট নেম-এর পাশে একটি খালি ঘর দেখাবে। আপনার ডেটাবেজের একটি নাম দিন সেখানে। ধরি, আপনি নাম দিয়েছেন install। তাহলে আপনার MySQL Database-এর নাম হবে yourname_install.

৪. পাসওয়ার্ডের দুটে ঘরেই শক্তিশালী পাসওয়ার্ড দিন।

৫. Add SQL  Database-এ ক্লিক করুন।

ব্যাস, আপনার MySQL ডেটাবেইজ তৈরি হয়ে গেলো। আপনি এখন জুমলা ইনস্টল করার জন্য পুরোপুরি তৈরি। একই পদ্ধতিতে কিন্তু আপনি ওয়ার্ডপ্রেস বা ড্রুপালও ইনস্টল করতে পারবেন। আগামী পর্বে লোকালহোস্ট এবং ওয়েব সার্ভারে কীভাবে জুমলা ইনস্টল করতে হয়, সে সম্পর্কে আলোচনা করা হবে।

শিক্ষাবিষয়ক বিভিন্ন লেখার জন্য দেখুন http://www.bdeduarticle.com
শিক্ষা বিষয়ে আপনার ভাবনা, মতামত, পরামর্শ আপনিও লিখতে পারেন। আপনার লেখাটি পাঠিয়ে দিন gtmroy@gmail.com-এ।

Re: জুমলা টিউটোরিয়াল ৪: ফ্রি ওয়েব সার্ভারে মাইএসকিউএল কনফিগারেশন

ধন্যবাদ আপনার লেখাটির জন্য। www.co.cc শুধুমাত্র ১ বছর ফ্রী দেয়। পড়ে টাকা দিয়ে রিনিউ করতে হবে। আপনি কি আমাকে জুমলাতে ড্রপডাউন মেনু তৈরি করা দেখাতে পারেন। আমার খুবই দরকার। অপেক্ষায় রইলাম।

Re: জুমলা টিউটোরিয়াল ৪: ফ্রি ওয়েব সার্ভারে মাইএসকিউএল কনফিগারেশন

এলিন লিখেছেন:

ধন্যবাদ আপনার লেখাটির জন্য। www.co.cc শুধুমাত্র ১ বছর ফ্রী দেয়। পড়ে টাকা দিয়ে রিনিউ করতে হবে। আপনি কি আমাকে জুমলাতে ড্রপডাউন মেনু তৈরি করা দেখাতে পারেন। আমার খুবই দরকার। অপেক্ষায় রইলাম।

- www.co.cc-এর কথা বলা হয়েছে পরীক্ষা-নিরীক্ষার জন্য বা চর্চা করার জন্য। ব্যক্তিগতভাবে আমি সবাইকে নিজস্ব ডোমেইন কিনতেই উৎসাহিত করবো।

জুমলাতে ড্রপডাউন মেন্যুর জন্য তো প্রচুর এক্সটেনশন পাওয়া যায়। আপনি এই সাইটটি দেখতে পারেন - http://extensions.joomla.org/extensions … -tab-menus

শিক্ষাবিষয়ক বিভিন্ন লেখার জন্য দেখুন http://www.bdeduarticle.com
শিক্ষা বিষয়ে আপনার ভাবনা, মতামত, পরামর্শ আপনিও লিখতে পারেন। আপনার লেখাটি পাঠিয়ে দিন gtmroy@gmail.com-এ।

Re: জুমলা টিউটোরিয়াল ৪: ফ্রি ওয়েব সার্ভারে মাইএসকিউএল কনফিগারেশন

freehostia-তে অ্যাকাউন্ট খুলতে যদি help করতেন তাহলে একটু ভাল হত। কি করবেনতো ?

নামাজ, রোযা সকলের জন্য ফরজ। সকলে রোযা রাখি, নামাজ পড়ি, আল্লাহর হুকুম পালন করি এবং রাসুল(সাঃ)-এর সুন্নাত আদায় করি।

Re: জুমলা টিউটোরিয়াল ৪: ফ্রি ওয়েব সার্ভারে মাইএসকিউএল কনফিগারেশন

হাসান-মাহমুদ লিখেছেন:

freehostia-তে অ্যাকাউন্ট খুলতে যদি help করতেন তাহলে একটু ভাল হত। কি করবেনতো ?

অ্যাকাউন্ট খুলতে হেল্প করার তেমন কিছু নেই। ওই সাইটে গিয়ে সাইন আপ করুন। তাহলেই অ্যাকাউন্ট হয়ে যাবে।

শিক্ষাবিষয়ক বিভিন্ন লেখার জন্য দেখুন http://www.bdeduarticle.com
শিক্ষা বিষয়ে আপনার ভাবনা, মতামত, পরামর্শ আপনিও লিখতে পারেন। আপনার লেখাটি পাঠিয়ে দিন gtmroy@gmail.com-এ।

Re: জুমলা টিউটোরিয়াল ৪: ফ্রি ওয়েব সার্ভারে মাইএসকিউএল কনফিগারেশন

এলিন লিখেছেন:

ধন্যবাদ আপনার লেখাটির জন্য। www.co.cc শুধুমাত্র ১ বছর ফ্রী দেয়। পড়ে টাকা দিয়ে রিনিউ করতে হবে। আপনি কি আমাকে জুমলাতে ড্রপডাউন মেনু তৈরি করা দেখাতে পারেন। আমার খুবই দরকার। অপেক্ষায় রইলাম।

আমি যেসব টেমপ্লেট ডেভেলপ করি তাতে ড্রপডাউনের জন্য নিচের কোড ব্যাবহার করি।

<script type="text/javascript"><!--//--><![CDATA[//><!--
sfHover = function() {
    var sfEls = document.getElementById("nav").getElementsByTagName("LI");
    for (var i=0; i<sfEls.length; i++) {
        sfEls[i].onmouseover=function() {
            this.className+=" sfhover";
        }
        sfEls[i].onmouseout=function() {
            this.className=this.className.replace(new RegExp(" sfhover\\b"), "");
        }
    }
}
if (window.attachEvent) window.attachEvent("onload", sfHover);

//--><!]]></script>

এটা </head> এর আগের লাইনে লিখুন।

                        <div class="navcontainer">
                <div id="nav">
                    <jdoc:include type="modules" name="user3" style="xhtml" />
                </div>
            </div>    

এটা যেখানে মেনু বসাতে চান সেখানে লিখুন।

তারপর যেকোন একটা সিএসএস ফাইলে নিচের কোড লিখুন।

.navcontainer {
    padding: 0 2px;
}
#nav .moduletable h3 {
    display: none;
}
#nav  .moduletable {
    margin: 0;
    padding: 0;
}
#nav { /* all lists */
    width: 100%;
    margin: 0;
    padding: 0;
    height: 29px;
    background: #D4DDE2 url("../images/nav-bg.png") repeat-x;
    border: 1px solid #DBE2E8;
    float: right;
}

#nav ul {
    list-style-type: none;
    margin: 0;
    padding: 0;
    padding-left: 10px;    
    text-align: left;
    float: left;
}

#nav li { /* all list items */
    float: left;
    margin: 0;
    padding: 0;
    border: none;
    background: url("../images/hd.png") no-repeat top right;
    height: 29px;
    line-height: 29px;    
}

#nav a {
    font: normal 93% arial,helvetica,clean,sans-serif;
    padding: 0 8px;
    text-decoration: none;
    margin: 0;
    display: block;
    height: 29px;
    line-height: 29px;
    color: #16387C;
    background: none;
    
}

#nav a:hover{
    text-decoration: underline;
}
#nav li.active a  {
    text-decoration: none;
    font-weight: bold;
    color: #000;
    
}

#nav li ul { /* second-level lists */
    position: absolute;
    width: 200px;
    left: -999em;
    z-index: 99;
    margin: 0 -10px;
}

#nav li ul a, #nav li ul a:link, #nav li ul a:visited{
    width: 200px;
    font:normal 12px Helvetica,Arial,sans-serif;
    line-height: 30px;
    background-image: none;
    background-color: #EEEEEE;
    border: 1px solid #ccc;
    color: #666;
    text-transform: none;

}
#nav li ul a:hover{
    color: #666;
    background-color: #fff; 
    background-image: none;
}

#nav li ul.active  a{
    background-image: none;
    background-color: #fff;
    color: #666;
}

#nav li ul .active  a:hover{
color: #666;
background-color: #fff; 
background-image: none;
}

#nav li ul ul { /* third-and-above-level lists */
    margin: -37px 0 0 220px;
}

#nav li:hover ul ul, #nav li:hover ul ul ul, #nav li:hover ul ul ul ul, #nav li:hover ul ul ul ul ul, #nav li:hover ul ul ul ul ul ul, #nav li.sfhover ul ul, #nav li.sfhover ul ul ul, #nav li.sfhover ul ul ul ul, #nav li.sfhover ul ul ul ul ul, #nav li.sfhover ul ul ul ul ul ul {
    left: -999em;
}

#nav li:hover ul, #nav li li:hover ul, #nav li li li:hover ul, #nav li li li li:hover ul, #nav li li li li li:hover ul, #nav li li li li li li:hover ul, #nav li.sfhover ul, #nav li li.sfhover ul, #nav li li li.sfhover ul, #nav li li li li.sfhover ul, #nav li li li li li.sfhover ul, #nav li li li li li li.sfhover ul { /* lists nested under hovered list items */
    left: auto;
}

কাজ হয়ে যাবার কথা।
আমার সাইটে গেলে লাইভ উদাহরন দেখতে পাবেন।

সর্বশেষ সম্পাদনা করেছেন কাউছার(iTech) (28-05-2009 10:49)

আমার নতুন ওয়েবসাইট : http://www.pqsofts.com

Re: জুমলা টিউটোরিয়াল ৪: ফ্রি ওয়েব সার্ভারে মাইএসকিউএল কনফিগারেশন

ধন্যবাদ কাউছার ভাই।

http://www.mahbubinfo.co.cc/sig.php

Re: জুমলা টিউটোরিয়াল ৪: ফ্রি ওয়েব সার্ভারে মাইএসকিউএল কনফিগারেশন

কাউছার ভাইকে ধন্যবাদ। আশা করি, অনেকেই এতে উপকৃত হবেন।

শিক্ষাবিষয়ক বিভিন্ন লেখার জন্য দেখুন http://www.bdeduarticle.com
শিক্ষা বিষয়ে আপনার ভাবনা, মতামত, পরামর্শ আপনিও লিখতে পারেন। আপনার লেখাটি পাঠিয়ে দিন gtmroy@gmail.com-এ।

Re: জুমলা টিউটোরিয়াল ৪: ফ্রি ওয়েব সার্ভারে মাইএসকিউএল কনফিগারেশন

আচ্চা ভাই আমি Free Hostia তে একটি একাইন্ট খুলি কিন্তু এখানে কোন public_html ফোল্ডার নেই এখন আমি কি করব যত ফাইল আপলোড করি কাজ হয় না।সমস্যার সমাধান চাই

১০

Re: জুমলা টিউটোরিয়াল ৪: ফ্রি ওয়েব সার্ভারে মাইএসকিউএল কনফিগারেশন

nt লিখেছেন:

আচ্চা ভাই আমি Free Hostia তে একটি একাইন্ট খুলি কিন্তু এখানে কোন public_html ফোল্ডার নেই এখন আমি কি করব যত ফাইল আপলোড করি কাজ হয় না।সমস্যার সমাধান চাই

public_html ফোল্ডার নেই তো কি হয়েছে। আপনি www ফোল্ডারের ভিতরে আপলোড করুন। আর একটা কথা File Zila বা এ ধরনের অন্য কোন সফটওয়্যার দিয়ে আপলোড করবেন না। আপলোড হবে ঠিকই, কিন্তু আপলোড করে রিফ্রেস করার পর দেখবেন ফাইলটি হাওয়া হয়ে গিয়েছে। hairpull ফ্রি হোস্টিয়া এর কন্ট্রোল প্যানেল এর ফাইল ম্যানেজার থেকে সরাসরি আপলোড করুন।

সর্বশেষ সম্পাদনা করেছেন দক্ষিণের-মাহবুব (15-06-2009 15:11)

http://www.mahbubinfo.co.cc/sig.php

১১

Re: জুমলা টিউটোরিয়াল ৪: ফ্রি ওয়েব সার্ভারে মাইএসকিউএল কনফিগারেশন

গৌতমদা, জুমলা নিয়ে একটা বাংলা ই-বুক বানিয়ে ফেলুন  smile

http://img85.imageshack.us/img85/5010/newshoursbd.gif
http://img187.imageshack.us/img187/916/halfbaner.jpg
http://img215.imageshack.us/img215/8663/f11y.gif

১২

Re: জুমলা টিউটোরিয়াল ৪: ফ্রি ওয়েব সার্ভারে মাইএসকিউএল কনফিগারেশন

দক্ষিণের মাহবুব, ফাইলজিলা দিয়ে ঠিকমতো আপলোড করলে ফাইল হাওয়া হবে কেন? আমার তো কখনও এরকম হয় নি!

তবে ফ্রিহোস্টিয়াতে আপলোড করতে চাইলে আমি ওটার ফাইল আপলোডার দিয়েই আপলোড করতে বলবো। কারণ এতে ফাইলজিলার চেয়ে কম সময় লাগে।

khokongeo, চেষ্টা করবো। কিন্তু সিরিজটাই তো শেষ হচ্ছে না।

শিক্ষাবিষয়ক বিভিন্ন লেখার জন্য দেখুন http://www.bdeduarticle.com
শিক্ষা বিষয়ে আপনার ভাবনা, মতামত, পরামর্শ আপনিও লিখতে পারেন। আপনার লেখাটি পাঠিয়ে দিন gtmroy@gmail.com-এ।

১৩

Re: জুমলা টিউটোরিয়াল ৪: ফ্রি ওয়েব সার্ভারে মাইএসকিউএল কনফিগারেশন

গৌতম লিখেছেন:

দক্ষিণের মাহবুব, ফাইলজিলা দিয়ে ঠিকমতো আপলোড করলে ফাইল হাওয়া হবে কেন? আমার তো কখনও এরকম হয় নি!

তবে ফ্রিহোস্টিয়াতে আপলোড করতে চাইলে আমি ওটার ফাইল আপলোডার দিয়েই আপলোড করতে বলবো। কারণ এতে ফাইলজিলার চেয়ে কম সময় লাগে।

আমি জুমলার জিপ ফাইলটা এ পর্যন্ত কমপক্ষে প্রায় 8-9 বার ফাইলজিলা দিয়ে আপলোড করেছি। কিন্তু যতবারই করেছি ততবারই ফাইল আপলোড হওয়ার পর হাওয়া হয়ে গিয়েছে। এ সমস্যা হয় বড় ফাইলের ক্ষেত্রে। ছোট-খাট কোন ডকুমেন্টের ক্ষেত্রে এ ধরণের কোন সমস্যা হয় না।

http://www.mahbubinfo.co.cc/sig.php

১৪

Re: জুমলা টিউটোরিয়াল ৪: ফ্রি ওয়েব সার্ভারে মাইএসকিউএল কনফিগারেশন

ফাইল আপলোড হওয়ার পর ভাঙ্গে না, নষ্ট হয় না- এসব কারণেই নাকি ফাইলজিলা পুরষ্কার পেয়েছিলো। আপনার অভিজ্ঞতা তো তাহলে উল্টো কথা বলছে। surprised ক্যাম্নে কী?

তবে নিশ্চয়ই এর সমাধান আছে! প্রজন্মগুরুরা কী বলেন?

শিক্ষাবিষয়ক বিভিন্ন লেখার জন্য দেখুন http://www.bdeduarticle.com
শিক্ষা বিষয়ে আপনার ভাবনা, মতামত, পরামর্শ আপনিও লিখতে পারেন। আপনার লেখাটি পাঠিয়ে দিন gtmroy@gmail.com-এ।

১৫

Re: জুমলা টিউটোরিয়াল ৪: ফ্রি ওয়েব সার্ভারে মাইএসকিউএল কনফিগারেশন

হাওয়া হয়নি। সম্ভবত: পার্মিশনের গন্ডগোল - আপলোড করা ফাইলটি সিপ্যানেলে আর দেখতে পাচ্ছেন না।

১৬

Re: জুমলা টিউটোরিয়াল ৪: ফ্রি ওয়েব সার্ভারে মাইএসকিউএল কনফিগারেশন

invarbrass লিখেছেন:

হাওয়া হয়নি। সম্ভবত: পার্মিশনের গন্ডগোল - আপলোড করা ফাইলটি সিপ্যানেলে আর দেখতে পাচ্ছেন না।

ফাইলটা আপলোড হলে আর কিছু না হোক অন্তত সি প্যানেলে দেখা যাবে যে আমার জন্য বরাদ্দ অমুক করা জায়গার মধ্যে অমুক জায়গাটুকু ব্যবহ্রত হয়েছে। কিন্তু তা দেখাচ্ছে না।

http://www.mahbubinfo.co.cc/sig.php

১৭

Re: জুমলা টিউটোরিয়াল ৪: ফ্রি ওয়েব সার্ভারে মাইএসকিউএল কনফিগারেশন

ফাইলটা আপলোড হলে আর কিছু না হোক অন্তত সি প্যানেলে দেখা যাবে যে আমার জন্য বরাদ্দ অমুক করা জায়গার মধ্যে অমুক জায়গাটুকু ব্যবহ্রত হয়েছে

ঠিকমতো আপলোড হলে সেটা তো অবশ্যই দেখানোর কথা। এই সমস্যাটার কথা নতুন শুনলাম। প্রযুক্তিজগতে কত যে সমস্যা আছে!

আমার মনে হয় কোনো কারণে আপনার ফাইলটি আপলোড হয় নি, মাঝপথে কানেকশন বন্ধ হয়ে গিয়ে এ অবস্থা হতে পারে। কিন্তু দেখাচ্ছে যে আপলোড হয়েছে। তবে ফাইলজিলার যে সুনাম শুনেছি তাতে তো এমনটা হওয়ার কথা না! গুরুরা কী বলেন!

শিক্ষাবিষয়ক বিভিন্ন লেখার জন্য দেখুন http://www.bdeduarticle.com
শিক্ষা বিষয়ে আপনার ভাবনা, মতামত, পরামর্শ আপনিও লিখতে পারেন। আপনার লেখাটি পাঠিয়ে দিন gtmroy@gmail.com-এ।

পোস্টঃ [ ১৭ ]

পাতা 1

উত্তর দেয়ার জন্য আপনাকে অবশ্যই প্রবেশ বা নিবন্ধন করতে হবে

সম্পর্কিত বিষয়

শিরোনাম উত্তর সমূহ প্রদর্শন সর্বশেষ পোস্ট

  • ১২ উত্তর সমূহ
  • ৯১১ প্রদর্শন
  • সর্বশেষ পোস্ট 05-02-2010 22:14 লিখেছেন jpsumon.niit
  • ১৩ উত্তর সমূহ
  • ৩৬৮ প্রদর্শন
  • সর্বশেষ পোস্ট 10-03-2010 17:11 লিখেছেন সামিউল
  • ১৪ উত্তর সমূহ
  • ৯৬৫ প্রদর্শন
  • সর্বশেষ পোস্ট 08-03-2010 00:30 লিখেছেন জেলাল
  • উত্তর সমূহ
  • ১২৬ প্রদর্শন
  • সর্বশেষ পোস্ট 30-10-2009 18:38 লিখেছেন জেলাল
  • উত্তর সমূহ
  • ২৬১ প্রদর্শন
  • সর্বশেষ পোস্ট 01-11-2009 16:43 লিখেছেন গৌতম

X

Currently installed 10 official extensions. Copyright © 2003–2009 PunBB.

English Pad: