ম্যানড্রিভাতে ইন্টারনেট কানেকশন কিভাবে দেব?? (পাতা ১) - ট্রাবলশুটিং - তথ্য ও যোগাযোগ প্রযুক্তি - প্রজন্ম ফোরাম
আজ ৩০ ফাল্গুন ১৪১৬ বাংলা

আপনি প্রবেশ করেন নি। দয়া করে নিবন্ধন অথবা প্রবেশ করুন

2 পাতা থেকে পাতা 1

পাতা পরের পাতা

উত্তর দেয়ার জন্য আপনাকে অবশ্যই প্রবেশ বা নিবন্ধন করতে হবে

আরএসএস

পোস্টঃ [ ১ থেকে ২০ মোট ২৯ ]

টপিকঃ ম্যানড্রিভাতে ইন্টারনেট কানেকশন কিভাবে দেব??

গতকাল ম্যানড্রিভা ইন্সটল করলাম প্রথমবারের মত। প্রথমে যে সমস্যা হয়েছিল তা হচ্ছে এটাকে আমি উবুন্টুর সাথে ডুয়াল বুট করতে পারিনি। পরে সমস্যার সমাধান হয়েছে । কিন্তু বর্তমানে যে সমস্যা তা হচ্ছে এতে ইন্টারনেট কানেকশন কিভাবে দেব তা বুঝে উঠতে পারছি না। এই ফোরামেও এ সংক্রান্তু কোন লেখা খুজে পেলাম না।  আমি সিটিসেল ব্যবহার করি।
আশা রাখি সহায়তা পাব।
ধন্যবাদ সবাইকে।

http://www.mahbubinfo.co.cc/sig.php

Re: ম্যানড্রিভাতে ইন্টারনেট কানেকশন কিভাবে দেব??

http://www.lavluda.com/gprs-or-edge-set … een-phone/

Re: ম্যানড্রিভাতে ইন্টারনেট কানেকশন কিভাবে দেব??

মডেম বা হ্যান্ডসেট কম্পিউটারের সাথে লাগিয়ে দেখুন ম্যানড্রিভা কি মডেম হিসেবে পায় কি না।
মডেম হিসেবে পেলে কনফিগার করে ডায়াল করতে হবে।
মডেম হিসেবে না পেলে কনফিগার বা ডায়াল কোন কিছুতেই কোন লাভ হবে না।

উপরের কাজটুকু করুন। করে কি হল জানান। কোন এরর মেসেজ আসলে এখানে দিন।

http://url.ie/zybhttp://url.ie/zydhttp://url.ie/zyc
মুখে তুলে কেউ খাইয়ে দেবে না। নিজের হাতেই সেটা করতে হবে।

শিপলু'এর ওয়েবসাইট

লেখাটি GPL v3 এর অধীনে প্রকাশিত

Re: ম্যানড্রিভাতে ইন্টারনেট কানেকশন কিভাবে দেব??

শিপলু লিখেছেন:

হ্যান্ডসেট কম্পিউটারের সাথে লাগালাম। কিন্তু কোন মেসেজ এল না। worried অন্য কোন পদ্ধতি (মানে কমান্ডলাইন) আছে কিনা যে বুঝব ম্যানড্রিভা মডেম হিসেবে পেয়েছে কিনা।

http://www.mahbubinfo.co.cc/sig.php

Re: ম্যানড্রিভাতে ইন্টারনেট কানেকশন কিভাবে দেব??

মডেমটা ইউএসবিতে কানেক্ট করে lsusb কমান্ড দিন - মডেম যদি ডিটেক্ট করে তবে সেটা দেখাবে। সাধারণত: ইউএসবি মডেম /dev/ttyACM0 হিসাবে থাকে। lsusbর আউটপুটটা এখানে পোস্ট করুন।

অটো-কন্ফিগার করার জন্য wvdialconf কমান্ড দিন। এটা আপনার মডেম ডিটেক্ট করে /etc/wvdial.conf ফাইল তৈরী করবে। ফাইলটা আগের পোস্টে দেয়া ব্লগ অনুযায়ী এডিট করুন। এরপর wvdial কমান্ড দিলেই কানেক্ট করার কথা।

উল্লেখ্য, সব কমান্ড চালানোর জন্য আপনাকে রূট(su) হতে হবে।

সর্বশেষ সম্পাদনা করেছেন invarbrass (11-05-2009 01:28)

Re: ম্যানড্রিভাতে ইন্টারনেট কানেকশন কিভাবে দেব??

আমার মডেমটি বোধহয় ডিটেক্ট হয়েছে। স্ক্রীণশট অনুসারে।
http://www.postimage.org/aV1kyYlS.jpg

কিন্তু wvdialconf কমান্ডটি তো কাজ করল না। আমি অবশ্য পরেরটা দিয়েছি অনুমান করে। উবুন্টুতে যেভাবে করে।

http://www.mahbubinfo.co.cc/sig.php

Re: ম্যানড্রিভাতে ইন্টারনেট কানেকশন কিভাবে দেব??

হুমমম, wvdial প্যাকেজটি ইনস্টল করা নেই। আপনি সিডি থেকে ইনস্টল করে নিন। সিডিতে না থাকলে উবুন্টু/উইন্ডোজ দিয়ে ম্যান্ড্রিভার রেপো থেকে rpm ডাউনলোড করে নিন।
আমি নিজেও ম্যানড্রিভা ২০০৯.১ ওয়ান (গ্নোম) নামাচ্ছি এই মূহুর্তে  big_smile

Re: ম্যানড্রিভাতে ইন্টারনেট কানেকশন কিভাবে দেব??

invarbrass লিখেছেন:

ঠিক বুঝতে পারলাম না। একটু বুঝিয়ে বলবেন লিংকসহ।
আমি অবশ্য এখান থেকে  ডাউনলোড করেছিলাম কিন্তু ইন্সটল করতে পারিনি।

সর্বশেষ সম্পাদনা করেছেন দক্ষিণের-মাহবুব (11-05-2009 11:22)

http://www.mahbubinfo.co.cc/sig.php

Re: ম্যানড্রিভাতে ইন্টারনেট কানেকশন কিভাবে দেব??

আরপিএম ফাইল ইন্সটল করতে লিখুন

rpm -ivh /path/to/rpmfile.rpm

হুবুহু পেস্ট করে দিয়েন না আবার। আপনার ফাইলের নাম দিয়ে বদলে নিয়েন।

ম্যান্ড্রিভার সিডিতেও এই প্যাকেজ থাকার কথা।

http://url.ie/zybhttp://url.ie/zydhttp://url.ie/zyc
মুখে তুলে কেউ খাইয়ে দেবে না। নিজের হাতেই সেটা করতে হবে।

শিপলু'এর ওয়েবসাইট

লেখাটি GPL v3 এর অধীনে প্রকাশিত

১০

Re: ম্যানড্রিভাতে ইন্টারনেট কানেকশন কিভাবে দেব??

এখানে দেখুন:
http://rpmfind.net/linux/rpm2html/searc … ery=wvdial
এছাড়া wvstreams, libcrypto, pppd এইসব প্যাকেজও ডাউনলোড করতে হতে পারে।

১১

Re: ম্যানড্রিভাতে ইন্টারনেট কানেকশন কিভাবে দেব??

একটু আগে Mandriva 2009.1 Spring ইনস্টল করলাম। আসলেই ঠিক, লাইভসিডিতে wvdial ছিলোনা... অবশ্য আমি আমেরিকা/ইউরোপের জন্য সিডিটা ডাউনলোড করেছিলাম (এই টরেন্টে সীডার বেশি ছিলো  neutral ).. এশিয়ান এডিশনে থাকতে পারে  angry

যাই হোক ইন্টারনেট সমস্যার সমাধান হয়েছে!

আমি এই rpmগুলো ডাউনলোড করেছিলাম:

comgt-0.32-7mdv2009.1.i586.rpm
libwvstreams4.5-4.5-2mdv2009.1.i586.rpm
wvstreams-4.5-2mdv2009.1.src.rpm
ppp-2.4.4-9mdv2009.1.i586.rpm
wvdial-1.60-2mdv2009.1.i586.rpm

উপরোক্ত rpmগুলো ডাউনলোড করার জন্য এখানে সার্চ করুন:
http://rpm.pbone.net/

সার্চ-বক্সে rpmগুলোর ফাইলনেম দিলেই খুজে বের করবে।

বি:দ্র: আমি ম্যান্ড্রিভার লেটেস্ট ভার্শন ডাউনলোড করেছিলাম, কাজেই rpmগুলো ২০০৯.১-এর জন্য। আপনার ডিস্ট্রো যদি পুরণো হয় তবে ভার্সন নাম্বার ছাড়াই সার্চ করুন।

এরপর ম্যান্ড্রিভায় বুট করে পেনড্রাইভ থেকে ফাইলগুলোয় রাইটক্লিক করে ইনস্টল করুন (অথবা urpmi <packagename> দিয়েও করা যাবে)। যেভাবে লিস্ট দিয়েছি সেই অর্ডারে ইনস্টল করুন, না হলে ডিপেন্ডেন্সীর কারণে ইন্সটল হবে না (সমস্যা হলে ফাইলগুলোর অর্ডার শাফল করে ইনস্টল করার চেষ্টা করুন  hairpull)

এরপর রূট টার্মিনালে গিয়ে...

wvdialconf /etc/wvdial.conf

সিটিসেলের জন্য wvdial.conf এডিট করে নিন (আমারটা গ্রামীণ)

ব্যাস, এরপর wvdial দিলেই কানেক্ট হয়ে যাবে।  big_smile

১২

Re: ম্যানড্রিভাতে ইন্টারনেট কানেকশন কিভাবে দেব??

@invarbrass: ম্যানড্রিভার কয়েকটা স্ক্রীণশট দিন না !  smile দেখে চোখ সার্থক করি।

http://i45.tinypic.com/2vte35l.jpg

১৩

Re: ম্যানড্রিভাতে ইন্টারনেট কানেকশন কিভাবে দেব??

wvdial.conf ফাইলকে এডিট করব কিভাবে?? wvdialconf /etc/wvdial.conf  কমান্ড দিলে তো কমান্ডলাইনে ডায়াল হয়ে যায়।  hairpull hairpull

সর্বশেষ সম্পাদনা করেছেন দক্ষিণের-মাহবুব (11-05-2009 18:57)

http://www.mahbubinfo.co.cc/sig.php

১৪

Re: ম্যানড্রিভাতে ইন্টারনেট কানেকশন কিভাবে দেব??

gedit /etc/wvdial.conf

১৫

Re: ম্যানড্রিভাতে ইন্টারনেট কানেকশন কিভাবে দেব??

invarbrass লিখেছেন:
gedit /etc/wvdial.conf

http://www.postimage.org/Pq1MD529.jpg

angry angry angry hairpull hairpull hairpull

http://www.mahbubinfo.co.cc/sig.php

১৬

Re: ম্যানড্রিভাতে ইন্টারনেট কানেকশন কিভাবে দেব??

/etc/wvdial.conf ফাইলটা ডাবল ক্লিক, রাইট ক্লিক করে দেখুন খুলতে পারেন কি না। খুলে এডিট করলেই হবে।

ভাল হয় wdialconf কমান্ড দিন। এটা ইন্সটল করা না থাকলে আবার আরপিএম ডাউনলোড করুন।

http://url.ie/zybhttp://url.ie/zydhttp://url.ie/zyc
মুখে তুলে কেউ খাইয়ে দেবে না। নিজের হাতেই সেটা করতে হবে।

শিপলু'এর ওয়েবসাইট

লেখাটি GPL v3 এর অধীনে প্রকাশিত

১৭

Re: ম্যানড্রিভাতে ইন্টারনেট কানেকশন কিভাবে দেব??

nano FILENAME

ন্যানো একটা এডিটর। এটা দিয়ে খুলে দেখেন।

ম্যান্ড্রিভা কেডিই-বেসড ডিস্ট্রো। সুতরাং gedit না থাকটাই স্বাভাবিক। কেডিই-র এডিটর হচ্ছে kate।

১৮

Re: ম্যানড্রিভাতে ইন্টারনেট কানেকশন কিভাবে দেব??

invarbrass লিখেছেন:
আমি এই rpmগুলো ডাউনলোড করেছিলাম:

comgt-0.32-7mdv2009.1.i586.rpm
libwvstreams4.5-4.5-2mdv2009.1.i586.rpm
wvstreams-4.5-2mdv2009.1.src.rpm
ppp-2.4.4-9mdv2009.1.i586.rpm
wvdial-1.60-2mdv2009.1.i586.rpm

আজকে হঠৎ করে মাথা গরম হওয়াতে ম্যানড্রিভা নতুন করে ইন্সটল করি hairpull hairpull। কিন্তু 1 নং ও 2 নং ইন্সটল হওয়ার পর 3,4.5 কোনটাই ইন্সটল হচ্ছে না। ইন্সটল করতে গেলে এরকম মেসেজ দিচ্ছে

http://www.postimage.org/aV1tfToS.png

কি করব?? Ok করলে কাজ হচ্ছে না।

invarbrass লিখেছেন:
সমস্যা হলে ফাইলগুলোর অর্ডার শাফল করে ইনস্টল করার চেষ্টা করুন   hairpull

বুঝলাম না। অর্ডার শাফল কিভাবে করতে হয়?

http://www.mahbubinfo.co.cc/sig.php

১৯

Re: ম্যানড্রিভাতে ইন্টারনেট কানেকশন কিভাবে দেব??

দেখা যাচ্ছে সব সফটওয়্যার সিলেক্ট করা হয়েছে ইনস্টল করার জন্য। এর কোন দরকার নাই। ইনস্টলের সময় শুধুমাত্র প্রয়োজনীয় বান্ডল সিলেক্ট করলেই চলবে। যেমন - গ্রাফিক্যাল ডেস্কটপ।

অর্ডার শাফল মানে হচ্ছে - ফাইলগুলো ইনস্টল আগে-পিছে করা। মানে একটা প্যাকেজ ইনস্টলের সময় যদি বলে ঐটা নাই। তাহলে আগে ঐটা ইনস্টল করে তারপর এইটা ইনস্টল করা।

২০

Re: ম্যানড্রিভাতে ইন্টারনেট কানেকশন কিভাবে দেব??

স্বপ্নচারী লিখেছেন:

দেখা যাচ্ছে সব সফটওয়্যার সিলেক্ট করা হয়েছে ইনস্টল করার জন্য। এর কোন দরকার নাই। ইনস্টলের সময় শুধুমাত্র প্রয়োজনীয় বান্ডল সিলেক্ট করলেই চলবে। যেমন - গ্রাফিক্যাল ডেস্কটপ।

অর্ডার শাফল মানে হচ্ছে - ফাইলগুলো ইনস্টল আগে-পিছে করা। মানে একটা প্যাকেজ ইনস্টলের সময় যদি বলে ঐটা নাই। তাহলে আগে ঐটা ইনস্টল করে তারপর এইটা ইনস্টল করা।

বুঝলাম আপনার কথা। কিন্তু এখন কি করব??

http://www.mahbubinfo.co.cc/sig.php

পোস্টঃ [ ১ থেকে ২০ মোট ২৯ ]

পাতা পরের পাতা

উত্তর দেয়ার জন্য আপনাকে অবশ্যই প্রবেশ বা নিবন্ধন করতে হবে

সম্পর্কিত বিষয়

শিরোনাম উত্তর সমূহ প্রদর্শন সর্বশেষ পোস্ট

  • উত্তর সমূহ
  • ২৮৪ প্রদর্শন
  • সর্বশেষ পোস্ট 06-04-2009 21:15 লিখেছেন কণিষ্ক
  • উত্তর সমূহ
  • ৩২৬ প্রদর্শন
  • সর্বশেষ পোস্ট 17-07-2009 22:21 লিখেছেন অয়ন খান
  • ১৩ উত্তর সমূহ
  • ১৬৪৮ প্রদর্শন
  • সর্বশেষ পোস্ট 05-08-2008 15:51 লিখেছেন সামিউল

ইন্টারনেট কানেকশন শেয়ারিং

লিখেছেন অনির্বাণ

  • ১২ উত্তর সমূহ
  • ৯৭২ প্রদর্শন
  • সর্বশেষ পোস্ট 13-06-2009 14:42 লিখেছেন আরিফ হাসান
  • ১৪ উত্তর সমূহ
  • ৬২১ প্রদর্শন
  • সর্বশেষ পোস্ট 14-06-2009 14:52 লিখেছেন mohaiminul karim

X

Currently installed 10 official extensions. Copyright © 2003–2009 PunBB.

English Pad: