রেপিড শেয়ার সম্বন্ধে (পাতা ১) - তথ্য ও যোগাযোগ প্রযুক্তি - প্রজন্ম ফোরাম
আজ ৩ চৈত্র ১৪১৬ বাংলা

আপনি প্রবেশ করেন নি। দয়া করে নিবন্ধন অথবা প্রবেশ করুন


পাতা 1

উত্তর দেয়ার জন্য আপনাকে অবশ্যই প্রবেশ বা নিবন্ধন করতে হবে

আরএসএস

পোস্টঃ [ ১৪ ]

টপিকঃ রেপিড শেয়ার সম্বন্ধে

আমি রেপিড শেয়ার ব্যবহার করি নাই। এখন আগ্রহ জাগছে। আমাকে কি কেউ বলবেন রেপিড শেয়ার এর ফ্রী কোন অপশান আছে কি না? ফ্রী একাউন্ট ব্যবহার করে কি কি করা যায় আর কি কি করা যায় না। প্রথম প্রথম তো, ফ্রী টা ব্যবহার করে দেখে নেই। আর এতে কি করে সার্ট করবো ফাইল আমি যা চাই।

Re: রেপিড শেয়ার সম্বন্ধে

হ্যাঁ এলিন ভাই রেপিডশেয়ার এর ফ্রি এবং প্রিমিয়াম দুই ধরণের সুবিধা আছে। ফ্রি ব্যবহার করতে গেলে স্লো ডাউনলোড হবে। আর প্রিমিয়াম ব্যবহার করলে ফাস্ট ডাউনলোড হবে। অবশ্য বাংলাদেশের প্রেক্ষিতে এর তফাৎ হাইস্পিড ছাড়া বুঝতে পারবেন না। আর সার্চ করার জন্য এখানে দেখুন। আর বাকিটা বিজ্ঞজনরাই বলবেন। big_smile .

আছে স্মৃতির বেদিতে রক্ত জমাটবাঁধা
ভেজা মাটির গন্ধ আমার মা
বাংলা আমার শত জনমের প্রার্থণা

Re: রেপিড শেয়ার সম্বন্ধে

ধন্যবাদ আরিফ ভাইকে। রেপিডশেয়ারে ডাউনলোড করবার সময় আমি কি ফ্লাশগেট ব্যবহার করতে পারবোনা? আর ফাইল কি একবারেই ডাউনলোড করতে হবে, যদি বিদ্যুৎ চলে যায় তখন কি রিজিউম কাজ করবে। অর্থাৎ 'ফ্রী' একাউন্টে কি আমি একটি বড় ফাইলকে ২/৩ দিন বসে ডাউনলোড করতে পারবো???

Re: রেপিড শেয়ার সম্বন্ধে

এলিন নির্দিষ্ট বিভাগে পোস্ট করুন! আপনি তো টিউটোরিয়াল লিখছেন না!

বাংলাদেশে বসে ফ্রি একাউন্ট আর পেইড একাউন্টের স্পিডের পার্থক্য পাবেন না! মোটামুটি একই স্পিডে ডাউনলোড হবে! আপনি সম্ভবত ফ্লাশগেট ব্যবহার করতে পারবেন তবে ডাউনলোড চ্যানেল একটাই ব্যবহার করতে হবে! রিজিউমে সাপোর্ট পাবেন না!  প্রিমিয়ামে একাধিক চ্যানেলে ডাউনলোড করা যায় এবং রিজিউমে সাপোর্ট তো আছে!

http://twitstamp.com/thehungrycoder/standard.png
what to do?

Re: রেপিড শেয়ার সম্বন্ধে

ফ্রি মোডে ওয়েট টাইম বলে একটা ব্যাপার আছে । মানে ফাইল ডাউনলোডের আগে আপনাকে কিছু সময় অপেক্ষা করতে হবে। এই অপেক্ষা জিনিসটা ডাউনলোড ম্যানেজার "বুঝতে" পারে না । তাই ডাউনলোড ম্যানেজারে লিংক দিয়ে কাজ হবে না । ওয়েট টাইম শেষ হলে যখন ডাউনলোড button ক্লিক করবেন তখন ফ্লাশগেট টেক-ওভার করে নিলে হতে পারে। সেটা আপনার ফ্লাশগেটের সেটিং এর ওপর নির্ভর করছে।

ফ্রি মোডে রিজিউম সুবিধা নেই। তাই ব্ল্যাক আউট হওয়া মানে ফাইল গন !!!!

সর্বশেষ সম্পাদনা করেছেন কণিষ্ক (06-05-2009 12:27)

http://i45.tinypic.com/2vte35l.jpg

Re: রেপিড শেয়ার সম্বন্ধে

আমি 'http://rapidshare-search-engine.com/' এই লিংক দিয়ে ফাইল ডাউনলোড করছি এখন। এই লিংকটির ফাইল ডাউনলোডের সময় রিজিউম সাপোর্ট পাচ্ছি আর ফ্লাশগেট কাজ করছে। তবে জানি না ফাইনাল ডাউনলোডের পরে কি হবে? এটা কি রেপিডশেয়ারের কিছু? তাহলে আমি তো কোন একাউন্ট করি নাই তবে কেন রিজিউম সাপোর্টেড ডাউনলোড হচ্ছে? শুধুমাত্র কৌতুহল এর জন্য এই লেখা। আর এটা কোথায় পোষ্ট করবো বুঝতে পারছিলাম না। তাই এখানেই... (দূঃখিত)

Re: রেপিড শেয়ার সম্বন্ধে

ভাই ওইটাকে ফ্রি একাউন্ট বলেনা। ওইটা আসলে কালেক্টরস্ একাউন্ট। অর্থ্যাৎ আপনের আপলোডকৃত ফাইল কেউ ডাউনলোড করলে আপনে সামান্যা পয়েন্ট পাবেন। সেই পয়েন্ট দিয়ে (বেশি হলে) আপনি প্রিমিয়াম একাউনট কিনতে পারবেন। আর নাহলে কালেক্টরস্ একাউন্ট আর একাউন্ট নাইয়ের মধ্যে কোন পাথ্যক্য নেই।

http://i47.tinypic.com/2mgjhcj.jpg
মেরাজ০৭
ডিসেগনিশনঃ গেমার

Re: রেপিড শেয়ার সম্বন্ধে

ধন্যবাদ মেরাজ ভাইকে। আমি আসলেই সেই লিংকটি দিয়ে প্রায় ঘন্টাখানেক সময় ব্যয় করে ১০০ মেগার একটি ফাইল নামিয়েছিলাম কিন্তু চালাতে পারছি না।

Re: রেপিড শেয়ার সম্বন্ধে

আপনি হয়তো মাল্টি-পার্ট আর্কাইভের কোন একটি পার্ট ডাউনলোড করেছেন। চালাতে হলে সবগুলো পার্ট ডাউনলোড করতে হবে।

১০

Re: রেপিড শেয়ার সম্বন্ধে

j downloader নামে একটা রেপিড শেয়ার ডাউনলোডার আছে। এটা দিয়ে ডাউনলোড দিয়ে নাকে তেল মেখে ঘুমানো যায়  sleeping। নিজেই ঠিক করে নেয় যে কতক্ষণ পর ট্রাই করতে হবে। আপনাকে কিছু করতে হবেনা। সেই সাথে লিংকটি ডেড কিনা সেটাও আগে থেকেই চেক করে দেয়। অসাধারণ একটা জিনিস। আর বাংলাদেশের ক্ষেত্রে এর উপরে আর কিছু নেই। তবে হ্যাঁ সফটওয়্যারটা ডাউনলোড করার পর আপডেট করে নিবেন। এটা জাভার রান টাইম সাপোর্ট ছাড়া চলবেনা। কোন লিংক দিতে পারলাম না তাই গুগল মামুকে জিজ্ঞেস করুন। খুবই ভালো কাজ দেবে।

কখনো থামিনি, কখনো পিছন ফিরেও চাইনি। আর থামবোও না কোনদিন। চলছি। চলবই।

১১

Re: রেপিড শেয়ার সম্বন্ধে

jdownloader এবং Creyptload দিয়ে ফ্রি ইউজার হিসেবে সহজেই ডাউনলোড করা যায়।
দুটোই ফ্রিওয়্যার।
এ দুটির সুবিধা হল আপনি একটি ডাউনলোড লিস্ট তেরী করতে পারবেন যা অটো একটার পর একটা ফাইল ডাউনলোড করবে। অপেক্ষা করার দ্বায়িত্ব তার নিজেরই। হুদাই ব্রাউজার নিয়ে ঝামেলার দরকার নাই।
তবে এতেও রিজ্যুম করা যায় না। hairpull
আমি এ দুটি দিয়ে ৫/১০ মেগার ফাইল নামিয়ে সফল হয়েছিলাম। তবে এক রাতে ১০০ মেগা ডা.লোড দিয়ে ঘুম দিয়েছিলাম। পরদিন সকালে উঠে দেখি ডা.লোড ৩০% হয়ে কি যেন অপেক্ষা করেতেছে।  crying
আমার নেট দিয়ে মুভি নামানো হয় বেশী। তাই নিরুপায় হয়ে রেপি প্রিমিয়াম ব্যবহার করি।

১২

Re: রেপিড শেয়ার সম্বন্ধে

@ অবয়ব
জে ডাউনলোডার দিয়ে রেপিড শেয়ার ছাড়াও অন্যান্য এই ক্যাটাগরীর ওয়েব থেকে ফাইল নামানো যায়। কিছু কিছু সাইটের ক্ষেত্রে হিউম্যান ভেরিফিকেশনের প্রয়োজন পরে যেমন মেগাআপলোড। এবং এই সফটওয়্যারটি এখানে এসে অপেক্ষা করে ভেরিফিকেশনের জন্য। আপনি বোধহয় মেগাআপলোডের খপ্পরে পড়ে পুরো রাতের ব্যান্ডউইথটা নষ্ট করেছিলেন।

কখনো থামিনি, কখনো পিছন ফিরেও চাইনি। আর থামবোও না কোনদিন। চলছি। চলবই।

১৩

Re: রেপিড শেয়ার সম্বন্ধে

এই ২টা সাইট দখেন:

www.rslinkgens.info
www.desimagic.com

www.abcdfree.com


আমার ইচ্ছে করে সারা বাংলাদেশের সকল Science ও Medical Student দের এই সাইটটার নাম জানাতে।আপনি আপনার পরিচিত সবাইকে সাইটটা সম্পর্কে জানান।

১৪

Re: রেপিড শেয়ার সম্বন্ধে

torrent ROCKS. DOWNLOAD AR LAIGA TORRENT E VALO.

http://valid.canardpc.com/cache/banner/591233.png
http://www.speedtest.net/result/730848614.png

পোস্টঃ [ ১৪ ]

পাতা 1

উত্তর দেয়ার জন্য আপনাকে অবশ্যই প্রবেশ বা নিবন্ধন করতে হবে

সম্পর্কিত বিষয়

শিরোনাম উত্তর সমূহ প্রদর্শন সর্বশেষ পোস্ট

  • উত্তর সমূহ
  • ১৪৫৮ প্রদর্শন
  • সর্বশেষ পোস্ট 28-01-2009 20:34 লিখেছেন আমি_হিমু

রেপিড শেয়ার প্রিমিয়াম একাউন্ট

লিখেছেন TRIVUz ( পাতাগুলি     ১৯ )

  • ৩৭৫ উত্তর সমূহ
  • ৪৭৪৫৬ প্রদর্শন
  • সর্বশেষ পোস্ট 20-01-2010 02:02 লিখেছেন samehood

রেপিড শেয়ার এ ডাউনলোড সমস্যা

লিখেছেন উড়ালপঙ্খি

  • ১৩ উত্তর সমূহ
  • ১৮৭৫ প্রদর্শন
  • সর্বশেষ পোস্ট 01-05-2008 04:59 লিখেছেন আহমাদ মুজতবা
  • ১০ উত্তর সমূহ
  • ১৩২৩ প্রদর্শন
  • সর্বশেষ পোস্ট 24-09-2008 16:33 লিখেছেন স্পাইডারম্যান
  • ১০ উত্তর সমূহ
  • ১১৯৩ প্রদর্শন
  • সর্বশেষ পোস্ট 12-03-2010 23:25 লিখেছেন mizan51

X




Currently installed 10 official extensions. Copyright © 2003–2009 PunBB.




English Pad: