ঘড়ির কাঁটা এক ঘণ্টা এগিয়ে আনছে সরকার (পাতা ১) - সংবাদ বিশ্লেষন - দৈনন্দিন - প্রজন্ম ফোরাম
আজ ৬ চৈত্র ১৪১৬ বাংলা

আপনি প্রবেশ করেন নি। দয়া করে নিবন্ধন অথবা প্রবেশ করুন


পাতা 1

উত্তর দেয়ার জন্য আপনাকে অবশ্যই প্রবেশ বা নিবন্ধন করতে হবে

আরএসএস

পোস্টঃ [ ১৭ ]

টপিকঃ ঘড়ির কাঁটা এক ঘণ্টা এগিয়ে আনছে সরকার

বিদ্যুৎ সঙ্কট মোকাবেলায় সূর্যালোকের অধিক ব্যবহারের জন্য ঘড়ির কাঁটা এক ঘণ্টা এগিয়ে আনতে যাচ্ছে সরকার।

আগামী ১৬ জুন থেকে তা কার্যকর হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ে মঙ্গলবার এক আন্তঃমন্ত্রণালয় বৈঠক শেষে বিদ্যুৎ প্রতিমন্ত্রী শামসুল হক টুকু সাংবাদিকদের বলেন, "এ পদ্ধতি চালু করার ব্যাপারে বৈঠকে আমরা সবাই একমত হয়েছি। এতে বিদ্যুতের সাশ্রয় হবে।" (সংশোধনীসহ)

এ পদ্ধতি চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে কিনা- জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, "বৈঠকে আমরা এ বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নিয়েছি। এ বিষয়ে কিছু প্রক্রিয়া রয়েছে। প্রক্রিয়া শেষ হলে বিষয়টি চূড়ান্ত করা হবে।"

প্রতিমন্ত্রী আরো জানান, এ বছর ঘড়ির কাঁটা এক ঘণ্টা এগিয়ে আনার সিদ্ধান্ত ১৬ জুন থেকে কার্যকর হবে। বজায় থাকবে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত থাকবে। আর আগামী বছর চালু হলে ১ এপ্রিল শুরু হয়ে তা চলবে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত।

এ বিষয়ে আরো ২/৩টি বৈঠক হবে বলেও তিনি জানান।

বৈঠক উপস্থিত বিদ্যুৎ বিভাগের এক কর্মকর্তা সাংবাদিকদের বলেন, ঘড়ির কাঁটা এক ঘণ্টা এগিয়ে আনার বিষয়ে বিদ্যুৎ বিভাগ বিভিন্ন মন্ত্রণালয়ের মতামত চেয়েছিল। তারা এ পদ্ধতি চালুর পক্ষে মত দিয়েছে।

মন্ত্রণালয়গুলো হলো শ্রম ও কর্মসংস্থান, শিল্প, পররাষ্ট্র, ডাক ও টেলিযাগাযোগ, তথ্য, নৌ পরিবহন, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন। এছাড়া জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ, শ্রম পরিদপ্তর, ন্যূনতম মজুরি বোর্ড, কল-কারখানা ও প্রতিষ্ঠান পরিদপ্তর, শ্রম আপিল ট্রাইবুনাল এবং পরিকল্পনা বিভাগ এ পদ্ধতির পক্ষে মত দিয়েছে।

আবহাওয়া অধিদপ্তর, আইন মন্ত্রণালয় ও শিক্ষা মন্ত্রণালয় এবং এর আওতাধীন দপ্তর ও অধিদপ্তর এ সিদ্ধান্তের সঙ্গে ভিন্নমত ও আংশিক ভিন্নমত ব্যক্ত করেছে।

আবহাওয়া অধিদপ্তর বলেছে, প্রতি বছর ১ এপ্রিল থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত অফিসের সময় সূচি সকাল ৯টা থেকে ৫টার বদলে ৮টা থেকে ৪ টা পর্যন্ত করা যেতে পারে।

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন মতামত দিয়েছে, মানুষের দীর্ঘদিনের অভ্যাস নিয়ে বারবার পরীক্ষা নিরীক্ষা করার চেয়ে বিষয়টি নিয়ে আরো অনুসন্ধানমুলক পর্যবেক্ষণ করে সিদ্ধান্ত নেওয়া অধিকতর যুক্তিযুক্ত।

বিদুৎ বিভাগের ওই কর্মকর্তা জানান, সংস্থাপন, ধর্ম, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ, স্থানীয় সরকার বিভাগ এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এ বিষয়ে কোনো মতামত দেয়নি। তবে বৈঠকে এসব মন্ত্রণালয়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন এবং ইতিবাচক সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছেন।

বৈঠকে যেসব মন্ত্রণালয় প্রতিনিধি পাঠিয়েছে। কিন্তু মতামত দেয়নি বৃহস্পতিবারের মধ্যে তাদের মতামত দিতে বলা হয়েছে।

http://www.bdnews24.com/bangla/details. … amp;hb=top

Re: ঘড়ির কাঁটা এক ঘণ্টা এগিয়ে আনছে সরকার

খুবই ভাল একটি উদ্যোগ। স্বাগতম জানাই এই উদ্যোগকে।

Re: ঘড়ির কাঁটা এক ঘণ্টা এগিয়ে আনছে সরকার

এখনো বিষয়টি সম্পূর্ন ভাবে পরিস্কার না যে কি ভাবে এটা বাস্তবায়ন করা হবে।
তাই এর সাফল্য ও সম্ভবত প্রশ্নবিদ্ব।

http://www.mediafire.com/imgbnc.php/4fa2a8b5c518e82c29f17b05ce2712014g.jpg

http://www.flickriver.com/badge/user/all/interesting/shuffle/medium-horiz/ffffff/333333/26545485@N04.jpg

Re: ঘড়ির কাঁটা এক ঘণ্টা এগিয়ে আনছে সরকার

প্রচুর জটিলতার সৃষ্টি হবে। আমেরিকার ডে-লাইট সেভিংস সম্পর্কে যাদের অভিগ্গতা আছে ব্যাপারটা বুঝবেন। আমাদের সরকারী কর্মকর্তারা সেটা বোঝেন কিনা তা বিবেচনার বিষয়।

কয়েক বছর আগে পাকিস্তানেও ১ ঘন্টা আগিয়ে নিয়েছিলো মনে হয়...

Re: ঘড়ির কাঁটা এক ঘণ্টা এগিয়ে আনছে সরকার

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন মতামত দিয়েছে, মানুষের দীর্ঘদিনের অভ্যাস নিয়ে বারবার পরীক্ষা নিরীক্ষা করার চেয়ে বিষয়টি নিয়ে আরো অনুসন্ধানমুলক পর্যবেক্ষণ করে সিদ্ধান্ত নেওয়া অধিকতর যুক্তিযুক্ত।

একমত। কিন্তু বাইরের উন্নত দেশগুলোতে যখন দীর্ঘদিন ধরে ব্যাপারটি চলে আসছে, তাহলে বোঝা যায় ব্যাপারটিতে উপকার আছে।

Re: ঘড়ির কাঁটা এক ঘণ্টা এগিয়ে আনছে সরকার

সৈকত০০৭ লিখেছেন:

এখনো বিষয়টি সম্পূর্ন ভাবে পরিস্কার না যে কি ভাবে এটা বাস্তবায়ন করা হবে।
তাই এর সাফল্য ও সম্ভবত প্রশ্নবিদ্ব।


সরকার একটা ঘোষনা দিবে "১৬ই জুন সবাই প্রত্যেকটা ঘড়ির সময় ১ ঘন্টা পিছিয়ে দেবে"।
সেদিন সকালে যখন এই কাজটা করবেন তখন আপনার ঘড়িতে যদি ৯ টা বাজে তাহলে ঘড়ির কাটা ঘুড়িয়ে ৮টায় আনতে হবে।  এই কাজ প্রতিদিন করতে হবে না। একবারই। এরপর আবার ৩০শে সেপ্টেম্বর ৯টার সময় ঘড়িতে ১০ টা বাজাতে হবে। ব্যস।

ইনভার ভাই মনে হয় জটিলতার ব্যাপারগুলো ভালই জানেন। সেগুলো আমাদেরকেও জানাচ্ছেন না কেন?

http://url.ie/zybhttp://url.ie/zydhttp://url.ie/zyc
মুখে তুলে কেউ খাইয়ে দেবে না। নিজের হাতেই সেটা করতে হবে।

শিপলু'এর ওয়েবসাইট

লেখাটি GPL v3 এর অধীনে প্রকাশিত

Re: ঘড়ির কাঁটা এক ঘণ্টা এগিয়ে আনছে সরকার

সকালে উঠতে জান শেষ হয়ে যাবে। sad sad sad

http://img689.imageshack.us/img689/4840/nt13.png
http://linuxmint-bd.org/temp/twitter/statuses_user_timeline_30058216_rss.php
http://linuxmint-bd.org/temp/banshee_tracker/output.php

অয়ন খান'এর ওয়েবসাইট

লেখাটি CC by-nc-sa 3.0 এর অধীনে প্রকাশিত

Re: ঘড়ির কাঁটা এক ঘণ্টা এগিয়ে আনছে সরকার

আজকের খবরে শুনলাম। প্রথমে একটু কষ্ট হবে মানিয়ে নিতে। আশা করি আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আর ইনভার ভাই কি ধরনের জটিলতার কথা বলতে চাইছেন বুঝতে পারছিনা।

সাম্প্রতিক বিষয়বস্তু নিয়ে কারেন্ট ইস্যু
বিনোদন মূলক বাংলা ফোরাম রংমহল
মজার সাইট ধাঁধাঁরু

Re: ঘড়ির কাঁটা এক ঘণ্টা এগিয়ে আনছে সরকার

আমার ফোরামে (পিএইচপিবিবি) কিভাবে ডিএসটি ঠিক করবো তা ভাবছি।

আর জটিলতা যে আসবে তার সঙ্গে একমত। দেশের সব ঘড়ির সময় পরিবর্তন চাট্টিখানি কথা নয়। সবাই কতটুকু ব্যবাপারটা বুঝবে তাও দেখার বিষয়।

শিপলু লিখেছেন:

সরকার একটা ঘোষনা দিবে "১৬ই জুন সবাই প্রত্যেকটা ঘড়ির সময় ১ ঘন্টা পিছিয়ে দেবে"।
সেদিন সকালে যখন এই কাজটা করবেন তখন আপনার ঘড়িতে যদি ৯ টা বাজে তাহলে ঘড়ির কাটা ঘুড়িয়ে ৮টায় আনতে হবে।  এই কাজ প্রতিদিন করতে হবে না। একবারই। এরপর আবার ৩০শে সেপ্টেম্বর ৯টার সময় ঘড়িতে ১০ টা বাজাতে হবে। ব্যস।...

শিপলু ভাইয়ের মত সহজভাবে যদি আমরা ভাবতে জানতাম। smile আমরা শেষটা বুঝি তো প্রথমটা আবার গুলিয়ে ফেলি। শিপলু ভাইকে ধন্যবাদ, সহজভাবে বুঝিয়ে দেয়ার জন্য।

ফ্রি নোটের ওয়েবসাইট, যেখানে আন্ডা-বাচ্চা,ছেলে-বুড়ো সবাই কিছু শিখতে পারে: www.amarnotes.com
আপনার সমস্যা এখন কোনো সমস্যাই না: www.amarnotes.com/forum

১০

Re: ঘড়ির কাঁটা এক ঘণ্টা এগিয়ে আনছে সরকার

আদনান ভাই মায়ের পেট থেকে বের হয়ে কেউ হাটেনা। ঠিক তেমনি ঘড়ির কাটার পরিবর্তনের ব্যাপারটা সবার কাছে নতুন। একদিনেতো আর বুঝবেনা। আস্তে আস্তে সবাই বুঝতে পারবে।

সাম্প্রতিক বিষয়বস্তু নিয়ে কারেন্ট ইস্যু
বিনোদন মূলক বাংলা ফোরাম রংমহল
মজার সাইট ধাঁধাঁরু

১১

Re: ঘড়ির কাঁটা এক ঘণ্টা এগিয়ে আনছে সরকার

মেরু অঞ্চলে ব্যাপারটার গুরুত্ব অপরিসীম। কিন্তু বিষুবীয় অঞ্চলে এর যৌক্তিকতা কতটুকু?

আমাদের দেশে শীতকাল আর গ্রীষ্মকালে দিন-রাতের দৈর্ঘ্যের খুব বেশি পার্থক্য তো হয় না। শীতে আরও আলো ধরতে চাইলে একবারে এক ঘন্টা এগিয়ে দিলেই তো হয়। গ্রীষ্মকালে আবার বাড়ানোর দরকারটা কী!

১২

Re: ঘড়ির কাঁটা এক ঘণ্টা এগিয়ে আনছে সরকার

স্বপ্নচারী লিখেছেন:

মেরু অঞ্চলে ব্যাপারটার গুরুত্ব অপরিসীম। কিন্তু বিষুবীয় অঞ্চলে এর যৌক্তিকতা কতটুকু?

আমাদের দেশে শীতকাল আর গ্রীষ্মকালে দিন-রাতের দৈর্ঘ্যের খুব বেশি পার্থক্য তো হয় না। শীতে আরও আলো ধরতে চাইলে একবারে এক ঘন্টা এগিয়ে দিলেই তো হয়। গ্রীষ্মকালে আবার বাড়ানোর দরকারটা কী!


আমাদের দেশের মূল সমস্যা হল বিদ্যুতের চাহিদা বেশি কিন্তু সে অনুপাতে উৎপাদন কম। দিনের বেলার আলো যাতে একটু বেশি ব্যবহৃত হয় সেজন্য এই ব্যবস্থা। এতে করে কিছু বিদ্যুত সেভ হবে। এর ফলে লোডশেডিং কিছুটা কমানো সম্ভব হবে।

সাম্প্রতিক বিষয়বস্তু নিয়ে কারেন্ট ইস্যু
বিনোদন মূলক বাংলা ফোরাম রংমহল
মজার সাইট ধাঁধাঁরু

১৩

Re: ঘড়ির কাঁটা এক ঘণ্টা এগিয়ে আনছে সরকার

দুঃখিত, আমার কথাটা ঠিকমত বোঝাতে পারি নাই মনে হয়। একটু অঙ্ক করি তাহলে -

স্থানঃ লন্ডন
  সময়ঃ জুন মাস
    সূর্যোদয় হয় - ভোর পৌণে পাঁচটায়
    সূর্যাস্ত যায় - সন্ধ্যা সাড়ে নয়টায়

  সময়ঃ ডিসেম্বর মাস
    সূর্যোদয় হয় - ভোর আটটায়
    সূর্যাস্ত যায় - সন্ধ্যা চারটায়

এই কারণে এই দেশে শীতকালে ও গ্রীষ্মকালে সময় কমানো বাড়ানো হয়।

স্থানঃ ঢাকা
  সময়ঃ জুন মাস
    সূর্যোদয় হয় - ভোর পৌণে পাঁচটায়
    সূর্যাস্ত যায় - সন্ধ্যা সাড়ে ছয়টায়

  সময়ঃ ডিসেম্বর মাস
    সূর্যোদয় হয় - ভোর ছয়টায়
    সূর্যাস্ত যায় - সন্ধ্যা পাঁচটায়

এখন আমরা যদি শীতকালে এক ঘন্টা বাড়াই বিদ্যুৎ বাঁচানোর জন্য। উত্তম!
কিন্তু গ্রীষ্মকালে সেটা আবার এক ঘন্টা পরিবর্তনের কি দরকার আছে?

একবারে বাড়িয়ে দিলেই তো সমস্যার সমাধান হয়ে যায়। আবার আগ-পিছ করার দরকারটা কী?

১৪

Re: ঘড়ির কাঁটা এক ঘণ্টা এগিয়ে আনছে সরকার

সহমত। জাপানে দেখেছি...
গ্রীষ্মকালে...
সূর্যোদয় - রাত ৩.৩০-৪টায়
সূর্যাস্ত - সন্ধ্যা ৭টায়

শীতকালে...
সূর্যোদয় - সকাল ৮টায়
সূর্যাস্ত - বিকাল ৩.৩০-৪টায়

শীত-গ্রীষ্মের এত বিস্তর ফারাকের পরও ওরা তো ডে-লাইট সেভিংস টাইপের কিছু ব্যবহার করেনা। সারাবছর একই টাইমিং থাকে।

তবে কিছুটা সাশ্রয় অবশ্যই হবে। সন্ধ্যা হবে ১ ঘন্টা দেরীতে। বেশিরভাগ অফিস তো সন্ধ্যার আগেই বন্ধ হয়ে যায়, সন্ধার পর প্রধান বিদ্যুতখাদক হলো মার্কেট/দোকানপাটগুলো - এগুলো আগের চেয়ে এক ঘন্টা আগে বন্ধ হবে। এছাড়া ঘরবাড়ীতেও বাতি জালানোর সময় ১ ঘন্টা কমে যাচ্ছে।

তবে এটা পার্মানেন্টলী করা উচিত। আমেরিকান স্টাইলে সামারে এক টাইমিং, উইন্টারে আরেক - এমনটা আমাদের দরকার নেই।

১৫

Re: ঘড়ির কাঁটা এক ঘণ্টা এগিয়ে আনছে সরকার

এই ব্যাপারটা শুনে আমার এক বন্ধু আমাকে বলছিলো
"হায় হায়!!তাহলে তো এইচ এস সি পরীক্ষার সময় ২ ঘন্টা হবে!!এত লেখা লিখব কেমনে???" lol lol lol lol lol lol lol lol lol

১৬

Re: ঘড়ির কাঁটা এক ঘণ্টা এগিয়ে আনছে সরকার

ঘড়ির কাঁটা এক ঘণ্টা এগিয়ে আসছে ১৯ জুন মধ্যরাতে
সূর্যের আলো সাশ্রয়ে সরকার আগামী ১৯ জুন রাত ১২টা থেকে ঘড়ির কাঁটা এক ঘণ্টা এগিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে।

সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন তার প্রেস সচিব আবুল কালাম আজাদ। (আরও তথ্যসহ-১)

বৈঠক শেষে এক প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, "আগামী ১৯ জুন রাত ১২টায় ঘড়ির কাঁটা এক ঘণ্টা এগিয়ে সূর্যের আলো সংরক্ষণের ব্যবস্থা করা হবে। অর্থাৎ ১৯ জুন রাত ১২টা থেকে ঘড়ির কাঁটা এক ঘণ্টা বাড়িয়ে হিসাব করা হবে।"

বিদ্যুৎ সাশ্রয়ের জন্য মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে জানিয়ে আজাদ বলেন, "সূর্যের আলোর বেশি ব্যবহারের জন্য ঘড়ির কাঁটা এগিয়ে আনলে বিদ্যুৎ সাশ্রয় হবে।"

উদাহরণ হিসেবে বিশ্বের ৭০টি দেশে ঘড়ির কাঁটা এগিয়ে আনার এ ব্যবস্থা আছে বলে উল্লেখ করেন তিনি।

তবে কয়মাস এ ব্যবস্থা কার্যকর থাকবে তা জানাননি প্রধানমন্ত্রীর প্রেস সচিব। তিনি বলেন, "সরকার পরবর্তীতে এ বিষয়ে সিদ্ধান্ত নেবে।"

এর আগে গত ৫ মে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ে এক আন্তঃমন্ত্রণালয় বৈঠক শেষে বিদ্যুৎ প্রতিমন্ত্রী শামসুল হক টুকু সাংবাদিকদের ইঙ্গিত দিয়েছিলেন, এ পদ্ধতি এ বছর চালু হলে তা ১৬ জুন থেকে কার্যকর হবে এবং ১ অক্টোবর পর্যন্ত চলবে। আর আগামী বছর অর্থাৎ ২০১০ সালে চালু হলে তা ১ এপ্রিল থেকে ১ অক্টোবর পর্যন্ত চলবে।

আজাদ জানান, "আর্থসামাজিক উন্নয়নের কারণে বিদ্যুতের চাহিদা বৃদ্ধি পাচ্ছে। সান্ধ্যকালীন পাঁচ থেকে সাড়ে পাঁচ হাজার মেগাওয়াট বিদ্যুতের চাহিদা দেখা দেয়। পিক আওয়ারে আটশ' থেকে এক হাজার মেগাওয়াট বিদ্যুতের ঘাটতি দেখা দেয়।

"মার্চ থেকে সেপ্টেম্বর পর্যন্ত দিন বড় থাকে। এ সময় সূর্যের আলোও বেশি থাকে। সূর্যের আলো সংরক্ষণের মাধ্যমে ঘাটতি পুরণ সম্ভব।"

প্রেস সচিব আরও জানান, বৈঠকে ঘূর্ণিঝড় আয়লায় ক্ষতিগ্রস্ত এলাকায় আজ (সোমবার) থেকে কৃষিঋণ আদায় স্থগিত থাকবে বলেও সিদ্ধান্ত হয়েছে।

আয়লা দুর্গত এলাকায় ত্রাণ কার্যক্রম পর্যালোচনার জন্য কয়েকটি জেলায় কয়েকজন মন্ত্রীকে দায়িত্ব দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

এর মধ্যে স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হককে সাতক্ষীরায়, ধর্ম প্রতিমন্ত্রী মো. শাহজাহান মিয়াকে পটুয়াখালী, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মশিউর রহমান ও খুলনার মেয়র তালুকদার আব্দুল খালেককে খুলনায় এবং ভোলা ও বরিশাল জেলায় স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানককে দায়িত্ব দেওয়া হয়েছে।

প্রেস সচিব জানান, আয়লার কারণে নিয়ন্ত্রণ কক্ষ ২৪ ঘণ্টা খোলা রাখা হবে।

আজাদ জানান, আয়লায় ১১ জেলার ৫১টি উপজেলা ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব এলাকায় বেড়িবাঁধ নির্মাণ করা হবে।

মন্ত্রিসভায় ইতোমধ্যে নেওয়া বিভিন্ন সিদ্ধান্তের কথা তুলে ধরে তিনি বলেন, "সভায় প্রধানমন্ত্রী মন্ত্রিসভার সিদ্ধান্তগুলো সর্বাত্মক গুরুত্ব দিয়ে দ্রত পূর্ণাঙ্গ বাস্তবায়নের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন।"

তিনি জানান, গত ৭ জানুয়ারি থেকে ২৫ মে পর্যন্ত মন্ত্রিসভার ২৩টি বৈঠকে ১২৪টি সিদ্ধান্ত হয়। এর মধ্যে ৬৭টির পূর্ণ বাস্তবায়ন হয়েছে এবং ৫৭টি বাস্তবায়নাধীন রয়েছে।

http://www.bdnews24.com/bangla/details. … amp;hb=top

১৭

Re: ঘড়ির কাঁটা এক ঘণ্টা এগিয়ে আনছে সরকার

বিষয়টা আমার কাছে ভালই মনে হয়েছে। একটু আগে আগে বাসায় ফিরতে পারবো, অফিস শেষে একটু ঘুরতে টুরতে পারবো lol lol

সবকিছুর জন্য প্রস্তুতি নিচ্ছি, এমনকি মৃত্যুর জন্যও...
আমার বর্তমান  এবং স্থায়ী আবাস।
www.shamokaldarpon.com। যেখানে আমি কথা কই, আপন মনে

পোস্টঃ [ ১৭ ]

পাতা 1

উত্তর দেয়ার জন্য আপনাকে অবশ্যই প্রবেশ বা নিবন্ধন করতে হবে

সম্পর্কিত বিষয়

শিরোনাম উত্তর সমূহ প্রদর্শন সর্বশেষ পোস্ট

এবার নকিয়া ল্যাপটপ আনছে

লিখেছেন অচেনা_পথিক

  • ১৫ উত্তর সমূহ
  • ৭২৩ প্রদর্শন
  • সর্বশেষ পোস্ট 01-09-2009 16:00 লিখেছেন মোঃ ফাহিম মুর্শেদ
  • ৯৬ উত্তর সমূহ
  • ৫৫৩১ প্রদর্শন
  • সর্বশেষ পোস্ট 13-10-2009 18:43 লিখেছেন সাইফ দি বস ৭

ঘড়ির কাঁটা

লিখেছেন israfilazad

  • উত্তর সমূহ
  • ১৮০ প্রদর্শন
  • সর্বশেষ পোস্ট 09-01-2010 19:17 লিখেছেন কিংকর্তব্যবিমূঢ়

পেঁয়াজ কাঁটা নিয়ে

লিখেছেন সেভারাস

  • ১৫ উত্তর সমূহ
  • ৩১৮৮ প্রদর্শন
  • সর্বশেষ পোস্ট 31-05-2008 01:22 লিখেছেন মেহেদী আকরাম

ঘড়ির কাঁটা ১ ঘন্টা পেছাচ্ছে

লিখেছেন শামস ( পাতাগুলি   )

  • ২৪ উত্তর সমূহ
  • ৬৯৮ প্রদর্শন
  • সর্বশেষ পোস্ট 01-01-2010 17:44 লিখেছেন সেলিম রাজ

X




Currently installed 10 official extensions. Copyright © 2003–2009 PunBB.




English Pad: