জুমলা টিউটোরিয়াল ৩: লোকালহোস্টে wampserver কনফিগারেশন (পাতা ১) - টিউটোরিয়াল, টিপস এন্ড ট্রিকস - তথ্য ও যোগাযোগ প্রযুক্তি - প্রজন্ম ফোরাম
আজ ৪ চৈত্র ১৪১৬ বাংলা

আপনি প্রবেশ করেন নি। দয়া করে নিবন্ধন অথবা প্রবেশ করুন

পাতা 1

উত্তর দেয়ার জন্য আপনাকে অবশ্যই প্রবেশ বা নিবন্ধন করতে হবে

আরএসএস

পোস্টঃ [ ১৩ ]

টপিকঃ জুমলা টিউটোরিয়াল ৩: লোকালহোস্টে wampserver কনফিগারেশন

গত পর্বে http://forum.projanmo.com/viewtopic.php?id=11292 আমরা দেখেছিলাম কীভাবে wampserver ইনস্টল করতে হয়। এ পর্বে দেখবো লোকালহোস্টে wampserver কনফিগার করার নিয়মাবলী।

গত পর্বটি যারা পড়েছেন, তারা বুঝতে পেরেছেন যে wampserver ইনস্টল করা খুবই সহজ। অন্যান্য সফটওয়্যার ইনস্টল করার মতোই। কিন্তু প্যাঁচ লাগে সার্ভার কনফিগার করতে এসে। অনেক নতুন ব্যবহারকারীই জানেন না যে,  wampserver ইনস্টল করার পর কিছু কিছু জায়গায় পরিবর্তন করতে হয়। আমি নিজেও জানতাম না। ফলে wampserver  ইনস্টল করার পর সেটি লোকালহোস্টের উপযোগী করে কনফিগার না করে আমার মতো অনেকেই জুমলা সেটাপ দিতে গিয়ে ধরা খায়।

এই সমস্যার জন্য আমি বেশ কিছু টিউটোরিয়াল দেখেছি, বাংলা-ইংরেজি দুটোতেই। কিন্তু একেকটি একেকভাবে কনফিগার করতে বলে, বেশ কিছু কনফিগারেশন পদ্ধতি জটিলও বটে। এতে বিভ্রান্ত হওয়ারও আশঙ্কা থাকে। আমি নিজেই বিভিন্ন সময় বিভিন্নভাবে কনফিগার করতে গিয়ে ঝামেলায় পড়েছি।

এখানে যে পদ্ধতিতে কনফিগার করার কথা বলা হবে, সেভাবে করলে ঝামেলা কিছুটা কম হওয়ার কথা। তারপরও যদি হয়, জানাতে ভুলবেন না কিন্তু। প্রজন্মগুরুরা নিশ্চয়ই কোনো না কোনো সমাধান দিতে পারবেন।

১.  wampserver ইনস্টল করার পর সেটিতে ক্লিক করে চালু করুন। দেখুন সিস্টেম ট্রেতে একটি আইকন দেখা যাচ্ছে। আইকনে ক্লিক করে দেখুন সেখানে Put Offline লেখা আছে কি না। যদি থাকে, তাহলে Put Online-এ ক্লিক করুন। আর Put Online থাকলে কিছু করার নেই।
http://www.postimage.org/gx1Mghe9.png
২. আইকনে ক্লিক করার পর উপরের চিত্রের মতো যে পপআপ উইন্ডোটি দেখা যাবে সেখানে Localhost লেখায় ক্লিক করুন। অথবা আপনার ব্রাউজার (ফায়ারফক্স, সাফারি বা আইই) খুলে সেখানে http://localhost/ লিখে এন্টার দিন।
http://www.postimage.org/gx1MgtHS.png
৩. নিচের চিত্রের মতো একটি পেজ ওপেন হবে।
http://www.postimage.org/Pq2Jcl70.png
৪. Tools-এর এখানে phpMyAdminলেখাটিতে ক্লিক করুন। নতুন একটি পেজ আসবে। সেখানে পেজের একদম নিচের দিকে এরকম একটি লাল সতর্কবার্তা দেখা যাবে। এখানে যেটা বলা আছে, তার সারমর্ম হলো- আপনার root-এ কোনো পাসওয়ার্ড দেওয়া নাই। পাসওয়ার্ড দেওয়া দরকার।
http://www.postimage.org/Pq2Jcg7J.png
৫. Privileges লিংকে ক্লিক করুন। User overview সেকশনে ছবির মতো করে Root - Localhost বক্সে টিক চিহ্ন দিন। Edit Privileges বাটনে ক্লিক করুন।
http://www.postimage.org/Pq2JcsBr.png
৬. Change password সেকশনে গিয়ে দুটি বক্সেই আপনার নিজস্ব পাসওয়ার্ড দিন। মনে রাখবেন, পাসওয়ার্ডটি শক্তিশালী হলে ভালো হয়। ডিকশনারিতে পাওয়া যায় এমন শব্দ ব্যবহার করবেন না। ইংরেজি অক্ষর, সংখ্যা ও অন্যান্য ক্যারেক্টার মিলিয়ে পাসওয়ার্ড দেওয়ার চেষ্টা করবেন। Go বাটনে ক্লিক করুন।
http://www.postimage.org/aV2CBblS.png
৭. The password for 'root'@'localhost' was changed successfully. -এই লেখাসম্বলিত একটি মেসেজ দেখাবে। যদি না দেখায়, তাহলে বুঝতে হবে পাসওয়ার্ড দেওয়ার কাজ ঠিকমতো হয় নি। সেক্ষেত্রে পুনরায় চেক করুন।
http://www.postimage.org/Pq2JcF49.png
৮. ব্রাইজারটি মিনিমাইজ করে যেখানে wampserver ইনস্টল করেছেন, সেটি ওপেন করুন। সাধারণ C:\wamp/-এ ইনস্টল করা হয়। সেখানে C:\wamp\apps\phpmyadminx.x.x\ -এই ফোল্ডারটি ওপেন করুন। এখানে x.x.x দিয়ে পিএইচপি কোন ভার্সনের তা বুঝানো হচ্ছে।  apps ওপেন করলেই তা বুঝতে পারবেন। এর ভেতরে config.inc.php নামের ফাইলটি নোটপ্যাড, ড্রিমওয়েভার বা এ জাতীয় সফটওয়্যার দিয়ে ওপেন করুন।
http://www.postimage.org/gx1MgV8r.png
৯. $cfg['blowfish_secret'] = ''; লেখাটি সার্চ দিয়ে খুঁজে বের করুন। Ctrl + F প্রেস করে সার্চ করতে পারেন। সার্চ বক্স আসলে এই শব্দগুলো টাইপ করে বা কপি করে সার্চ দিন। নিচের মতো দেখাবে।
http://www.postimage.org/aV2CBiQi.png
১০. $cfg['blowfish_secret'] = '';কে পরিবর্তন করে ছবির মতো করে $cfg['blowfish_secret'] = 'mypassphrase'; করুন। এখানে  mypassphrase মানে আপনার নিজস্ব পাসওয়ার্ডকে বুঝাচ্ছে। তবে আগে মাইএসকিউএল-এর root-যে পাসওয়ার্ড দিয়েছিলেন, এখানে সেটি বসবে না। অর্থাৎ এখানে একটি নতুন পাসওয়ার্ড দিতে হবে।
http://www.postimage.org/Pq2Jd5vJ.png
১১. এবার ['auth_type'] = 'config'; লেখাটি সার্চ করে বের করুন। config শব্দটির জায়গায় cookie বসান। আর কোনো কিছু বদলাবেন না।
http://www.postimage.org/aV2CBnPA.png
১২. এবার $cfg['Servers'][$i]['password'] = ''; লেখাটি সার্চ করে বের করুন। সেখানে ছবির mysql-password  অংশে আপনি ৬ নম্বর ধাপে যে পাসওয়ার্ডটি দিয়েছিলেন, সেটি আবার বসান।
http://www.postimage.org/gx1Mh1CS.png
১৩. নোটপ্যাড বা এই ফাইলগুলো বন্ধ করে সিস্টেম ট্রেতে ক্লিক করে Restart All Services দিন।
http://www.postimage.org/Pq2JdhZr.png
১৪. ব্রাউজারে গিয়ে http://localhost/ রিফ্রেশ করুন। phpmyadmin-এ ক্লিক করুন। এখন আপনাকে ইউজার নেম ও পাসওয়ার্ড দিতে বলা হবে। ৬ নম্বর ধাপে যে ইউজার নেম (root) ও পাসওয়ার্ড দিয়েছিলেন, সেটি এখানে দিন। নিচে একটি লাল সতর্কবার্তা আসবে। সেটাকে পাত্তা দেওয়ার দরকার নেই।
http://www.postimage.org/gx1Mh96i.png
১৫. Privileges অপশনে গিয়ে root-এর পাশে যেখানে host-এর জায়গায়127.0.0.1 লেখা আছে, সেখানে Edit Privileges-এ ক্লিক করুন। ৬ নম্বর স্টেপে যে পাসওয়ার্ডটি দিয়েছিলেন, সেটি আবার দিন। নিচের ছবির মতো দেখাবে।
http://www.postimage.org/aV2CBAii.png
http://www.postimage.org/aV2CBHMJ.png
১৬. এখন root-এর পাশে যেখানে production.mysql.com লেখা আছে, সেটির Edit Privileges বাটনে ক্লিক করুন। ৬ নম্বর স্টেপে যে পাসওয়ার্ড দিয়েছিলেন, সেটি আবার দিন। নিচের ছবির মতো দেখাবে।
http://www.postimage.org/Pq14L0.png
http://www.postimage.org/gx1MlCYr.png
১৭. সিস্টেম ট্রে থেকে WAMP আইকনে ক্লিক করে PHP-তে ক্লিক করুন। সেটির মেন্যু থেকে PHP extensions থেকে php_mcrypt লেখাটিতে ক্লিক করুন।
http://www.postimage.org/Pq2Je4Si.png
১৮. ব্রাইজারে গিয়ে phpMyAdmin-কে রিফ্রেশ করুন। দেখুন আর কোনো সতর্কবার্তা দেখাচ্ছে না। এখন আপনি আপনার পাসওয়ার্ড দিয়ে মাইএসকিউএল-এ ঢুকতে পারবেন।
http://www.postimage.org/Pq14L0.png

এই কাজগুলো করা হয়ে গেলে আপনার সার্ভার কাজ করার জন্য রেডি। আগামী পর্বে দেখানো হবে কীভাবে ফ্রি হোস্ট সাইটে বা ওয়েব সার্ভারে এই কনফিগারেশন করতে হয়। কোনো অংশ বুঝতে সমস্যা হলে জানানোর অনুরোধ রইলো।

শিক্ষাবিষয়ক বিভিন্ন লেখার জন্য দেখুন http://www.bdeduarticle.com
শিক্ষা বিষয়ে আপনার ভাবনা, মতামত, পরামর্শ আপনিও লিখতে পারেন। আপনার লেখাটি পাঠিয়ে দিন gtmroy@gmail.com-এ।

Re: জুমলা টিউটোরিয়াল ৩: লোকালহোস্টে wampserver কনফিগারেশন

ধন্যবাদ লম্বা টিউটোরিয়ালের জন্য। রেপু জমছে একটা করে প্রতি টিউটোরিয়ালের জন্য। বুঝে নেবেন কিন্তু।

http://www.mahbubinfo.co.cc/sig.php

Re: জুমলা টিউটোরিয়াল ৩: লোকালহোস্টে wampserver কনফিগারেশন

ধন্যবাদ

Re: জুমলা টিউটোরিয়াল ৩: লোকালহোস্টে wampserver কনফিগারেশন

৪. Tools-এর এখানে phpMyAdminলেখাটিতে ক্লিক করুন। নতুন একটি পেজ আসবে। সেখানে পেজের একদম নিচের দিকে এরকম একটি লাল সতর্কবার্তা দেখা যাবে। এখানে যেটা বলা আছে, তার সারমর্ম হলো- আপনার root-এ কোনো পাসওয়ার্ড দেওয়া নাই। পাসওয়ার্ড দেওয়া দরকার।

http://www.postimage.org/Pq2Jcg7J.png

এটি করতে গেলে এরকম আসে...

http://www.postimage.org/aV4ndEA.jpg

কি করব??

http://www.mahbubinfo.co.cc/sig.php

Re: জুমলা টিউটোরিয়াল ৩: লোকালহোস্টে wampserver কনফিগারেশন

@দক্ষিণের-মাহবুব, একটা কেন? প্রতি টিউটোরিয়ালের জন্য কয়েকশ করে রেপু দেওয়া যায় না? big_smile আচ্ছা, এই রেপু দেওয়ার সিস্টেমটা কী? আমি একবার কারো লেখায় রেপু দিতে চেয়েছিলাম, কিন্তু দিতে পারি নি। এটার জন্য কি আলাদা কোনো যোগ্যতা লাগে?

আপনার সমস্যাটি ঠিক ধরতে পারছি না। এমন তো হওয়ার কথা নয়। কোনো কারণে আপনি mysql-এর পরিবর্তে mysqli সিলেক্ট করেছেন, তাই এ অবস্থা। অন্য ধাপগুলো কি প্রথম থেকে ঠিকমতো করেছেন? না হলে সার্ভার প্রথম থেকে টিউটোরিয়াল অনুযায়ী কনফিগার করে দেখুন।

তারপরও না হলে জানান। আমি গুগলিং করে দেখি কিছু পাই কিনা।

শিক্ষাবিষয়ক বিভিন্ন লেখার জন্য দেখুন http://www.bdeduarticle.com
শিক্ষা বিষয়ে আপনার ভাবনা, মতামত, পরামর্শ আপনিও লিখতে পারেন। আপনার লেখাটি পাঠিয়ে দিন gtmroy@gmail.com-এ।

Re: জুমলা টিউটোরিয়াল ৩: লোকালহোস্টে wampserver কনফিগারেশন

sohoj লিখেছেন:

ধন্যবাদ

আপনাকেও ধন্যবাদ।

শিক্ষাবিষয়ক বিভিন্ন লেখার জন্য দেখুন http://www.bdeduarticle.com
শিক্ষা বিষয়ে আপনার ভাবনা, মতামত, পরামর্শ আপনিও লিখতে পারেন। আপনার লেখাটি পাঠিয়ে দিন gtmroy@gmail.com-এ।

Re: জুমলা টিউটোরিয়াল ৩: লোকালহোস্টে wampserver কনফিগারেশন

গৌতম লিখেছেন:

@দক্ষিণের-মাহবুব, একটা কেন? প্রতি টিউটোরিয়ালের জন্য কয়েকশ করে রেপু দেওয়া যায় না? default/big_smile আচ্ছা, এই রেপু দেওয়ার সিস্টেমটা কী? আমি একবার কারো লেখায় রেপু দিতে চেয়েছিলাম, কিন্তু দিতে পারি নি। এটার জন্য কি আলাদা কোনো যোগ্যতা লাগে?

রেপুর সিস্টেমটা আগে ছিল। এখন আপাতত নেই। এটি কি আসবে নাকি আসবে না তা হাঙ্গরিকোডার-ই ভাল বলতে পারবেন। আর রেপু দেওয়া হয় টপিকের লেখককে।

গৌতম লিখেছেন:

আপনার সমস্যাটি ঠিক ধরতে পারছি না। এমন তো হওয়ার কথা নয়। কোনো কারণে আপনি mysql-এর পরিবর্তে mysqli সিলেক্ট করেছেন, তাই এ অবস্থা। অন্য ধাপগুলো কি প্রথম থেকে ঠিকমতো করেছেন? না হলে সার্ভার প্রথম থেকে টিউটোরিয়াল অনুযায়ী কনফিগার করে দেখুন।

তারপরও না হলে জানান। আমি গুগলিং করে দেখি কিছু পাই কিনা।

সবকিছু আবার প্রথম থেকে করেছি। তারপরও সমস্যার সমাধান হয় নাই। তবে একটা জিনিস পেয়েছি। সেটা হচ্ছে

http://www.postimage.org/PqbbQui.jpg

ইমেজটি দেখুন। এখানে শেষে যে Documentation শব্দটা রয়েছে সেখানে ক্লিক করলে বোধহয় হেল্প ফাইল আসে, সেখানে লেখা

1.20 I receive the error "cannot load MySQL extension, please check PHP Configuration".

To connect to a MySQL server, PHP needs a set of MySQL functions called "MySQL extension". This extension may be part of the PHP distribution (compiled-in), otherwise it needs to be loaded dynamically. Its name is probably mysql.so or php_mysql.dll. phpMyAdmin tried to load the extension but failed.

Usually, the problem is solved by installing a software package called "PHP-MySQL" or something similar.

এখন আমি কি করতে পারি। জানাবেন আশা রাখি। ধন্যবাদ।

http://www.mahbubinfo.co.cc/sig.php

Re: জুমলা টিউটোরিয়াল ৩: লোকালহোস্টে wampserver কনফিগারেশন

@দক্ষিণের-মাহবুব, আপনি সিস্টেম ট্রেতে ক্লিক করে PHP ট্যাবে php.ini ফাইলটিতে ক্লিক করুন। নোটপ্যাডে ওপনে হলৈ সার্চ দিয়ে extension=php_mysqli.dll-এই লাইনটি আছে কিনা দেখুন। যদি না থাকে, তাহলে extension=php_mysql.dll লাইনটির পর extension=php_mysqli.dll বসিয়ে সেভ করুন। আশা করি সমস্যার সমাধান হবে।

আর এটি না হলেও বাদবাকি কাজ ঠিকমতো হওয়ার কথা। সেখানে কি কোনো সমস্যা হচ্ছে?

শিক্ষাবিষয়ক বিভিন্ন লেখার জন্য দেখুন http://www.bdeduarticle.com
শিক্ষা বিষয়ে আপনার ভাবনা, মতামত, পরামর্শ আপনিও লিখতে পারেন। আপনার লেখাটি পাঠিয়ে দিন gtmroy@gmail.com-এ।

Re: জুমলা টিউটোরিয়াল ৩: লোকালহোস্টে wampserver কনফিগারেশন

আমার পূর্বের সমস্যার সমাধান হয়েছে। কিন্তু config.inc.php এই ফাইলটির ভিতর তো

$cfg['blowfish_secret'] = '';

লেখাটি খুজে পাচ্ছি না। অন্যগুলো পেয়েছি। কি করব? mad

http://www.mahbubinfo.co.cc/sig.php

১০

Re: জুমলা টিউটোরিয়াল ৩: লোকালহোস্টে wampserver কনফিগারেশন

দক্ষিণের-মাহবুব লিখেছেন:

আমার পূর্বের সমস্যার সমাধান হয়েছে। কিন্তু config.inc.php এই ফাইলটির ভিতর তো

$cfg['blowfish_secret'] = '';

লেখাটি খুজে পাচ্ছি না। অন্যগুলো পেয়েছি। কি করব? mad

আগের সমস্যার সমাধান কীভাবে হলো জানাবেন কিন্তু। না হলে অন্যেরা শিখবে কীভাবে?

এটা না থাকলে কিছু করার দরকার নেই। পরের ধাপে যান। বাকিগুলো করুন।

শিক্ষাবিষয়ক বিভিন্ন লেখার জন্য দেখুন http://www.bdeduarticle.com
শিক্ষা বিষয়ে আপনার ভাবনা, মতামত, পরামর্শ আপনিও লিখতে পারেন। আপনার লেখাটি পাঠিয়ে দিন gtmroy@gmail.com-এ।

১১

Re: জুমলা টিউটোরিয়াল ৩: লোকালহোস্টে wampserver কনফিগারেশন

production.mysql.com লেখাটি এখানে নেই। এখন কি করব?

নামাজ, রোযা সকলের জন্য ফরজ। সকলে রোযা রাখি, নামাজ পড়ি, আল্লাহর হুকুম পালন করি এবং রাসুল(সাঃ)-এর সুন্নাত আদায় করি।

১২

Re: জুমলা টিউটোরিয়াল ৩: লোকালহোস্টে wampserver কনফিগারেশন

হাসান-মাহমুদ লিখেছেন:

production.mysql.com লেখাটি এখানে নেই। এখন কি করব?

যদি না থাকে, তাহলে কিছু করার নেই। এই ধাপটি বাদ দিয়ে বাকি ধাপগুলো করুন।

শিক্ষাবিষয়ক বিভিন্ন লেখার জন্য দেখুন http://www.bdeduarticle.com
শিক্ষা বিষয়ে আপনার ভাবনা, মতামত, পরামর্শ আপনিও লিখতে পারেন। আপনার লেখাটি পাঠিয়ে দিন gtmroy@gmail.com-এ।

১৩

Re: জুমলা টিউটোরিয়াল ৩: লোকালহোস্টে wampserver কনফিগারেশন

Mozilla Firefox a http://localhost/ likhay Enter delam but kisue to show korsay na. worried

পোস্টঃ [ ১৩ ]

পাতা 1

উত্তর দেয়ার জন্য আপনাকে অবশ্যই প্রবেশ বা নিবন্ধন করতে হবে

সম্পর্কিত বিষয়

শিরোনাম উত্তর সমূহ প্রদর্শন সর্বশেষ পোস্ট

  • ১৬ উত্তর সমূহ
  • ৮৫৭ প্রদর্শন
  • সর্বশেষ পোস্ট 17-06-2009 12:22 লিখেছেন গৌতম
  • ১৪ উত্তর সমূহ
  • ৯৫৬ প্রদর্শন
  • সর্বশেষ পোস্ট 08-03-2010 00:30 লিখেছেন জেলাল
  • উত্তর সমূহ
  • ৬৩৫ প্রদর্শন
  • সর্বশেষ পোস্ট 03-02-2008 21:02 লিখেছেন microqatar
  • উত্তর সমূহ
  • ২৬০ প্রদর্শন
  • সর্বশেষ পোস্ট 01-11-2009 16:43 লিখেছেন গৌতম
  • উত্তর সমূহ
  • ৩৩১ প্রদর্শন
  • সর্বশেষ পোস্ট 05-02-2010 22:59 লিখেছেন গৌতম

X

Currently installed 10 official extensions. Copyright © 2003–2009 PunBB.

English Pad: