জুমলা টিউটোরিয়াল ২: wamp সার্ভার ইনস্টল (পাতা ১) - টিউটোরিয়াল, টিপস এন্ড ট্রিকস - তথ্য ও যোগাযোগ প্রযুক্তি - প্রজন্ম ফোরাম
আজ ৭ চৈত্র ১৪১৬ বাংলা

আপনি প্রবেশ করেন নি। দয়া করে নিবন্ধন অথবা প্রবেশ করুন


পাতা 1

উত্তর দেয়ার জন্য আপনাকে অবশ্যই প্রবেশ বা নিবন্ধন করতে হবে

আরএসএস

পোস্টঃ [ ৬ ]

টপিকঃ জুমলা টিউটোরিয়াল ২: wamp সার্ভার ইনস্টল

আগের পর্বে http://forum.projanmo.com/viewtopic.php?id=11158 বলা হয়েছিলো জুমলা এবং wamp সার্ভার সফটওয়্যার দুটো ডাউনলোড করে রাখার জন্য। আশা করি সফটওয়্যারগুলো আপনার কাছেই আছে। এখন wamp সার্ভার কীভাবে ইনস্টল করতে হয়, সেটি দেখা যাক।

১. আপনি যে wamp সার্ভারটি ডাউনলোড করেছেন, সেটি wampserver 2 সিরিজের। আপনার কম্পিউটারে যদি wampserver 1 সিরিজ ইতোমধ্যে ইনস্টল করা থাকে, তাহলে প্রথমেই সেটি আনইনস্টল করুন।

২. এবার ডাউনলোডকৃত wampserver 2-এর .exe ফাইলটিতে ডাবলক্লিক করুন। নিচের মেসেজটি আসবে।
http://www.postimage.org/gx1q_96J.png
আগের সিরিজের wamp সার্ভার ইনস্টল করা থাকলে no বাটনে ক্লিক করুন। তারপর প্রথমে পূর্বের সংস্করণটি আনইনস্টল করুন। আর আনইনস্টল করা থাকলে কিংবা কোনো সার্ভারই ইনস্টল করা না থাকলে yes বাটন চাপুন।

৩. এবার Next বাটন চাপুন।
http://www.postimage.org/Pq2nbW7A.png
৪. লাইসেন্স অ্যাগ্রিমেন্টটি পড়ে I accept the agreement-এ ক্লিক করুন।
http://www.postimage.org/gx1q_t3S.png
৫. এবার সার্ভারটি কোথায় ইনস্টল হবে তা জানতে চাইবে। সেখানে ডিফল্ট হিসেবে C:\wamp\ থাকে। তবে আপনি চাইলে এটি বদলে নিতে পারেন। Next বাটন চাপুন।
http://www.postimage.org/Pq2nca5r.png
৬. এবারে দুটো অপশন আসবে। আপনি যদি কুইক লাঞ্চ এবং ডেস্কটপে wampserver- এর আইকন চান, তাহলে দুটোতেই টিক চিহ্ন দিন। না হলে যেটি দরকার শুধু সেটিতে ক্লিক করুন।
http://www.postimage.org/gx1q_W_A.png
৭. এতোক্ষণ যে সেটাপ ঠিক করে দিলেন, সেটি দেখাবে। এখন Install বাটনে ক্লিক করুন।
http://www.postimage.org/Pq2ncz1S.png
৮. সার্ভার ইনস্টল হতে থাকবে। এতে খুব একটা সময় লাগার কথা নয়। ধৈর্য্য ধরে অপেক্ষা করুন।
http://www.postimage.org/Pq2ncBx0.png
৯. ইনস্টলের এক পর্যায়ে আপনার ডিফল্ট ব্রাউজার কোনটি হবে তা জানতে চাইবে। আমি ব্যক্তিগতভাবে ফায়ারফক্স ব্যবহার করি। আপনি চাইলে ইন্টারনেট এক্সপ্লোরার বা সাফারি বা অপেরা যেটি আপনি ব্যবহার করেন, সেটি ডিফল্ট হিসেবে রাখতে পারেন। তবে আমার পরামর্শ থাকবে ফায়ারফক্স ব্যবহার করা।
http://www.postimage.org/gx1r0aYr.png
১০. আপনার কম্পিউটারে যদি কোনো ফায়ারওয়াল ইনস্টল থাকে তাহলে নিচের মেসেজটি আসবে। Unblock-এ ক্লিক করুন। কিন্তু কোনোভাবেই Keep blocking-এ ক্লিক করা যাবে না। তাহলে কিন্তু সার্ভার চালাতে পারবে না। চালাতে হলে আরও কিছু গ্যাঞ্জাম পোহাতে হবে।
http://www.postimage.org/gx1r0irS.png
১১. এখন সার্ভারের নাম এবং ইমেইল চাইবে। SMTP-এর এখানে localhost এবং Email-এর এখানে আপনার ইমেইলটি দিন।
http://www.postimage.org/Pq2ncN_J.png
১২. Launch WampServer 2 now বাটনে ক্লিক চিহ্ন দিয়ে Finish বাটন চাপুন।
http://www.postimage.org/Pq2ncXZi.png
ব্যস, আপনার wampserver 2 ইনস্টল করা হয়ে গেলো। আগামী পর্বে থাকবে কীভাবে আপনার লোকালহোস্টের জন্য সার্ভারটিকে কনফিগার করতে হবে।

খুব জটিল লাগছে কি? লাগলে কোথায়, জানান। সম্ভব হলে আরও সহজ করে বলার চেষ্টা করবো।
(ছবিগুলো সিম্পলহেল্পের সৌজন্যে ব্যবহার করা হয়েছে)

শিক্ষাবিষয়ক বিভিন্ন লেখার জন্য দেখুন http://www.bdeduarticle.com
শিক্ষা বিষয়ে আপনার ভাবনা, মতামত, পরামর্শ আপনিও লিখতে পারেন। আপনার লেখাটি পাঠিয়ে দিন gtmroy@gmail.com-এ।

Re: জুমলা টিউটোরিয়াল ২: wamp সার্ভার ইনস্টল

অনেক অনেক ধন্যবাদ। আশা রাখি হঠাৎ করে কেটে পড়বেন না। নিয়মিত লেখুন। আমার অসীম আগ্রহ আছে জুমলা শেখার জন্য।

http://www.mahbubinfo.co.cc/sig.php

Re: জুমলা টিউটোরিয়াল ২: wamp সার্ভার ইনস্টল

দক্ষিণের-মাহবুব লিখেছেন:

অনেক অনেক ধন্যবাদ। আশা রাখি হঠাৎ করে কেটে পড়বেন না। নিয়মিত লেখুন। আমার অসীম আগ্রহ আছে জুমলা শেখার জন্য।

ধন্যবাদ আপনার আগ্রহের জন্য। কেটে পড়বো না, এটুকু নিশ্চিত করতে পারি। কিন্তু পোস্টগুলো আসবে বেশ কিছু দিন পরপর।

শিক্ষাবিষয়ক বিভিন্ন লেখার জন্য দেখুন http://www.bdeduarticle.com
শিক্ষা বিষয়ে আপনার ভাবনা, মতামত, পরামর্শ আপনিও লিখতে পারেন। আপনার লেখাটি পাঠিয়ে দিন gtmroy@gmail.com-এ।

Re: জুমলা টিউটোরিয়াল ২: wamp সার্ভার ইনস্টল

অনেক অনেক ধন্যবাদ। নিয়মিত লেখুন। আমার আগ্রহ আছে জুমলা শেখার জন্য।

নামায সবার উপর ফরয করা হয়েছে
http://khairulinfo.blogspot.com

Re: জুমলা টিউটোরিয়াল ২: wamp সার্ভার ইনস্টল

আপনাকেও ধন্যবাদ। জুমলা শেখা আসলে সহজ। আপনিও শুরু করে দিন।

শিক্ষাবিষয়ক বিভিন্ন লেখার জন্য দেখুন http://www.bdeduarticle.com
শিক্ষা বিষয়ে আপনার ভাবনা, মতামত, পরামর্শ আপনিও লিখতে পারেন। আপনার লেখাটি পাঠিয়ে দিন gtmroy@gmail.com-এ।

Re: জুমলা টিউটোরিয়াল ২: wamp সার্ভার ইনস্টল

অনেক আগে থেকে এটা খুজতে ছিলাম

পোস্টঃ [ ৬ ]

পাতা 1

উত্তর দেয়ার জন্য আপনাকে অবশ্যই প্রবেশ বা নিবন্ধন করতে হবে

সম্পর্কিত বিষয়

শিরোনাম উত্তর সমূহ প্রদর্শন সর্বশেষ পোস্ট

  • ১৪ উত্তর সমূহ
  • ৯৭৪ প্রদর্শন
  • সর্বশেষ পোস্ট 08-03-2010 00:30 লিখেছেন জেলাল
  • উত্তর সমূহ
  • ১০১ প্রদর্শন
  • সর্বশেষ পোস্ট 08-03-2010 20:08 লিখেছেন রাসেল আহমেদ
  • উত্তর সমূহ
  • ৬৩৮ প্রদর্শন
  • সর্বশেষ পোস্ট 03-02-2008 21:02 লিখেছেন microqatar
  • উত্তর সমূহ
  • ২৬৪ প্রদর্শন
  • সর্বশেষ পোস্ট 01-11-2009 16:43 লিখেছেন গৌতম
  • উত্তর সমূহ
  • ৩৩৬ প্রদর্শন
  • সর্বশেষ পোস্ট 05-02-2010 22:59 লিখেছেন গৌতম

X




Currently installed 10 official extensions. Copyright © 2003–2009 PunBB.




English Pad: