Windows 7 RC ডাউনলোড করুন (পাতা ১) - তথ্য ও যোগাযোগ প্রযুক্তি - প্রজন্ম ফোরাম
আজ ৭ চৈত্র ১৪১৬ বাংলা

আপনি প্রবেশ করেন নি। দয়া করে নিবন্ধন অথবা প্রবেশ করুন


পাতা 1

উত্তর দেয়ার জন্য আপনাকে অবশ্যই প্রবেশ বা নিবন্ধন করতে হবে

আরএসএস

পোস্টঃ [ ১০ ]

টপিকঃ Windows 7 RC ডাউনলোড করুন

গতমাসেই মাইক্রোসফট উইন্ডোজ ৭-এর রিলিজ ক্যান্ডিডেট (RC) বের হবার কথা ছিলো। কিন্তু মাইক্রোসফট তারিখ পিছিয়ে মে-র মাঝামাঝি নিয়ে গেছিলো।

এদিকে পাইরেট বে-র পাইরেট ভাইয়েরাও হাত গুটিয়ে বসে নাই। ৩/৪দিন আগে কিছু রাশিয়ান হ্যাকার Windows 7 build 7077 এর ডিভিডি ইমেজ লীক করে দিয়েছে টরেন্ট নেটওয়ার্কে। ওটা লীক হবার ৩/৪ ঘন্টার মধ্যে দাবানলের মত ছড়িয়ে পরে টরেন্টটি। বলা হচ্ছে এই লীক হওয়া ৭০৭৭ বিল্ডটাই আর ২০/২২ দিন পরে রিব্র্যান্ডিং করে ৭১০৫ বিল্ড নামে অফিশিয়ালী পাবলিকের জন্য উন্মুক্ত করে দেবে মাইক্রোসফট।

http://www.blogsdna.com/wp-content/uploads/2009/04/windows-7-build-7070-setup-properties.png

http://farm4.static.flickr.com/3368/3421490017_ba87cc2d7c_o.png

২.৩৫ গিগা সাইজের টরেন্টটি পাবেন মিনিনোভায়

সর্বশেষ সম্পাদনা করেছেন স্বপ্নচারী (13-04-2009 00:11)

Re: Windows 7 RC ডাউনলোড করুন

নিজ দায়িত্বে ডাউনলোড ও ব্যাবহার করুন বলে দিলে ভাল হতো না! hmm

http://fixpc.co.za/iplocator/flag.php Let's Go BIG!! http://g.imagehost.org/0746/biggrin.gif

লেখাটি by 3.0 এর অধীনে প্রকাশিত

Re: Windows 7 RC ডাউনলোড করুন

যাহারা রিলিজ ক্যান্ডিডেট শব্দখানার মাজেজা বুঝিতে সক্ষম, তাহারা নিজ দায়িত্বেই ডাউনলোড ও ব্যবহার করিতে পারিবেন বলিয়া মনে করিতেছি। wink
বাকিদেরও নিরাশ হইবার কারণ নাই, পাইরেট বে (ঢাকা) ইন্করপোরেট-এর কল্যাণে কিছুদিনের মধ্যেই ইহা ফুটপাথের জব্বার সিডি বিতানের ৫০টাকার ডিভিডিতেও আসিয়া পড়িবে। lol

সর্বশেষ সম্পাদনা করেছেন invarbrass (12-04-2009 08:14)

Re: Windows 7 RC ডাউনলোড করুন

এটা ফোরামের নিয়মের বিরোধী পোস্ট হয়ে গেল না ?
যাই হোক উইন্ডোজ ৭ নিয়ে আগ্রহ এখনো পর্যন্ত নেই। এর রিভিউ পড়ে দেখি..... মেমরি রিক্যোয়ারমেন্টের কি অবস্থা দেখি.....না আঁচালে বিশ্বাস নেই.. roll

http://i45.tinypic.com/2vte35l.jpg

Re: Windows 7 RC ডাউনলোড করুন

এই RC খানা এখনো মাইক্রোসফট কর্তৃক রিলিজকৃত নহে, আর টরেন্টে কেউ খালি খালি কোন ভেজাল না মিশাইয়া লিক করিবে তাও রাশিয়ানগন তাহা বিশ্বাসযোগ্য নহে।

http://fixpc.co.za/iplocator/flag.php Let's Go BIG!! http://g.imagehost.org/0746/biggrin.gif

লেখাটি by 3.0 এর অধীনে প্রকাশিত

Re: Windows 7 RC ডাউনলোড করুন

আশা করি ফোরামের নীতিবিরুদ্ধ হয়নি, কারণ উইন্ডোজ ৭-এর বেটা মাইক্রোসফটের সাইট থেকে বিনামূল্যে বৈধভাবেই ডাউনলোড করা যায়। যে টরেন্ট লিনক দিয়েছি, সেটাও আগামী মে-তে মাইক্রোসফট.কম থেকেই সরাসরি ডাউনল্ড করা যাবে।
তবে নভেম্বরে ফাইনাল রিলিজ বেরিয়ে গেলে তখন আর এই সুযোগ থাকবেনা, পয়সা দিয়েই কিনতে হবে। তাছাড়া এই বেটা/আরসি-গুলোর টাইমলিমিট আছে - মাত্র কয়েক মাস পর্যন্ত কাজ করবে (পাইরেট মামারা এই বেটা ভার্সনকেও জেনুইন বানানোর ওষুধ আবিষ্কার করে ফেলেছে ইতিমধ্যে)।
http://www.mydigitallife.info/wp-content/uploads/2009/04/windows-7-7077.jpg

সর্বশেষ সম্পাদনা করেছেন invarbrass (12-04-2009 08:26)

Re: Windows 7 RC ডাউনলোড করুন

জুয়েল লিখেছেন:

এই RC খানা এখনো মাইক্রোসফট কর্তৃক রিলিজকৃত নহে, আর টরেন্টে কেউ খালি খালি কোন ভেজাল না মিশাইয়া লিক করিবে তাও রাশিয়ানগন তাহা বিশ্বাসযোগ্য নহে।

ইহা একটি চিন্তার বিষয় বটে। তবে দেশের সিডি বিতানসমূহে যে সকল এক্সপি/ভিস্তা পাওয়া যায়, তাহারাও কোন না কোন রাশিয়ান বা চৈনিক চোরাই ফ্যাক্টরী হইতেই উৎপন্ন।

Re: Windows 7 RC ডাউনলোড করুন

জানালা ৭ একটু চেখে দেখার সাধ মনে জাগিয়াছিল, কিন্তু ইহার আকার দেখিয়া তো মহাচিন্তায় পড়িয়া গেলাম। ইহাকে তো ডাউনলোড করার কোন উপায় দেখিতেছি না। মনে হয় জব্বার সিডি বিতানের উপরই নির্ভর করিতে হইবে lol

Re: Windows 7 RC ডাউনলোড করুন

আমার পিসিতে অত জায়গা নাই থাকলে হয়তো ডাউনলোড করতাম।

সর্বশেষ সম্পাদনা করেছেন নিপু (12-04-2009 16:35)

Blood group = O+ 
কিভাবে ভাল হওয়া যায়?
হিংষা মানুষকে পশু বানায় , লোভ বানায় অন্ধ

১০

Re: Windows 7 RC ডাউনলোড করুন

হুমম। আরেকটি বাতিল মাল! ভিস্তার মতো একেও চৌর্যবৃত্তি দ্বারা স্বাগতম জানাতে হবে। টাকা দিয়ে এই রদ্দি কেনার তো প্রশ্নই আসে না।

পোস্টঃ [ ১০ ]

পাতা 1

উত্তর দেয়ার জন্য আপনাকে অবশ্যই প্রবেশ বা নিবন্ধন করতে হবে

সম্পর্কিত বিষয়

শিরোনাম উত্তর সমূহ প্রদর্শন সর্বশেষ পোস্ট

Installing Windows 7, Plz একটু Help করুন

লিখেছেন রেজা হামিদ

  • উত্তর সমূহ
  • ৩২৯ প্রদর্শন
  • সর্বশেষ পোস্ট 27-11-2009 10:23 লিখেছেন রেজা হামিদ
  • ১৮ উত্তর সমূহ
  • ৩৯৮ প্রদর্শন
  • সর্বশেষ পোস্ট 27-12-2009 14:38 লিখেছেন সাদাত হাসান

িফ্র বই ডাউনলোড করুন

লিখেছেন problogger99

  • উত্তর সমূহ
  • প্রদর্শন
  • সর্বশেষ পোস্ট 22-01-2009 23:02 লিখেছেন problogger99
  • ১১ উত্তর সমূহ
  • ৫১৬ প্রদর্শন
  • সর্বশেষ পোস্ট 21-01-2009 16:03 লিখেছেন স্বপ্নচারী
  • উত্তর সমূহ
  • প্রদর্শন
  • সর্বশেষ পোস্ট 04-02-2009 02:13 লিখেছেন undertaker

X




Currently installed 10 official extensions. Copyright © 2003–2009 PunBB.




English Pad: