টপিকঃ দৈনিক কত টাকার চা খান?
ইংরেজরা আমাদের যে অভ্যাস ধরিয়ে গেছে, তা আমরা বয়ে চলেছি কয়েক শতাব্দি ধরে। জ্বী, আমি চা-এর কথা বলছি। চা খায় না (দয়া করে 'খাওয়া'কে ভুল ধরবেন না) এমন লোক পাওয়া মুশকিল। তাই একটা কৌতুক বলে আমার কথার অবতারণা করছি।
প্রথম বন্ধু: দোস্ত, ওরা কি খায়?
দ্বিতীয় বন্ধু: চা।
প্রথম বন্ধু: তুই চা, আমার শরম করে!
এখন শরম করুক আর না-ই করুক, আমরা সারাদিনে একাধিক কাপ চা খেয়ে থাকি। আমি পারসোনালি সকালে নাস্তার পর, দুপুরে ভার্সিটিতে লাঞ্চের পর এবং সন্ধ্যায় বাসায় ফিরে চা খাই। দুধ চা খাই না, রং চা খাই। প্রতি কাপ এভারেজে ৪ টাকা পড়ে।
আমি জানতে চাই আপনারা দৈনিক কত টাকার চা খান? সেটা কি দুধ চা না রং চা? চা না খেলে কি আপনার শরীর ম্যাজ-ম্যাজ করে, মনে হয় কি যেন মিসিং?



লেখাটি CC by-nc-sa 3.0 এর অধীনে প্রকাশিত
। কফি না খেলে কি যেন মিসিং মনে হয় । অনেক চা খেলেও কফি মিসিং মনে হয় । তবে, বন্ধুদের সাথে মাঝে মাঝে খেতেই হয় । ইচ্ছা না থাকলেও খাই
।








,[-x[-X,[-x




