জুমলা টিউটোরিয়াল ১: প্রয়োজনীয় সফটওয়্যার ডাউনলোড (পাতা ১) - টিউটোরিয়াল, টিপস এন্ড ট্রিকস - তথ্য ও যোগাযোগ প্রযুক্তি - প্রজন্ম ফোরাম
আজ ৭ চৈত্র ১৪১৬ বাংলা

আপনি প্রবেশ করেন নি। দয়া করে নিবন্ধন অথবা প্রবেশ করুন

পাতা 1

উত্তর দেয়ার জন্য আপনাকে অবশ্যই প্রবেশ বা নিবন্ধন করতে হবে

আরএসএস

পোস্টঃ [ ১৫ ]

টপিকঃ জুমলা টিউটোরিয়াল ১: প্রয়োজনীয় সফটওয়্যার ডাউনলোড

আমি যখন জুমলা শেখা শুরু করি, তখন গুগলে বাংলাতে জুমলা টিউটোরিয়াল সার্চ দিয়ে বেশ ক’টি টিউটোরিয়াল পেয়েছিলাম। কিন্তু টিউটোরিয়ালগুলো খুব বেশিদূর যেতে পারে নি। হয় লেখক উৎসাহ হারিয়ে ফেলেছিলেন, নয়তো সময় পান নি। আবার একেক লেখক একেকটি বিষয় নিয়ে লিখেছেন। ফলে বাংলাতে জুমলার কোনো পূর্ণাঙ্গ টিউটোরিয়াল আমি অন্তত খুঁজে পাই নি। যে কারণে যখনই কোনো সমস্যায় পড়েছি, নানাজনকে বিরক্ত করে এবং গুগলিং করে করে সমস্যার সমাধান করতে হয়েছে।

আমি কিন্তু জুমলা সম্পর্কে ভালো জানি না। সামান্য কিছু এইচটিএমএল ছাড়া অন্য কোনো প্রোগ্রামিং ভাষাও জানি না। কিন্তু গুঁতোগুতি করে জুমলা দিয়ে একটি ওয়েব সাইট বানিয়েছি। সেই প্রথমদিন সেটআপ থেকে শুরু করে আজ পর্যন্ত যে বিষয়গুলো শিখেছি, সেগুলোই শেয়ার করার কথা ভাবছি। এতে নবীন জুমলা ব্যবহারকারীরা উপকার পেতে পারেন। তার চেয়ে বড় কথা- একজন নবীন ব্যবহারকারী জুমলা ব্যবহার করতে গিয়ে কী কী ‘সিলি’ সমস্যায় পড়েন, সেগুলো সম্পর্কেও জানা যাবে। অভিজ্ঞতা থেকে দেখেছি, বিজ্ঞ ব্যবহারকারীরা টিউটোরিয়াল দিতে গিয়ে ছোট ছোট সমস্যাগুলোকে এড়িয়ে যান, ভাবেন এই ছোট সমস্যাগুলো হয়তো নবীনরা সহজেই ঠিক করে নিতে পারবে। কিন্তু আমার অভিজ্ঞতা থেকেই দেখেছি, সামান্য সমস্যা মানুষকে বড় বিপদে ফেলতে পারে।

যা হোক, এই টিউটোরিয়াল থেকে কিছু শেখার আশা না করাই ভালো। বরং একজন নবীন ইউজার পদে পদে ঠেকতে ঠেকতে কীভাবে একটি জুমলা সাইট বানিয়ে ফেললো, সেই অভিজ্ঞতা পড়ার মানসিকতা নিয়ে বসাটাই বোধহয় ভালো হবে।

জুমলা দিয়ে ওয়েব সাইট বানাতে হলো দুটো সফটওয়্যার ডাউনলোড করতে হবে। একটি হলো জুমলা এবং আরেকটি সার্ভার।

জুমলা

জুমলা একটি সিএমএস (কনটেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম)। গুরুজনেরা বলেন, জুমলা দিয়ে নাকি ওয়েবের সব কাজই করা যায়। কেবল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সম্পর্কে জ্ঞান থাকলেই হলো। তবে সাধারণ ওয়েব সাইট বা ফোরামের মতো সাইট বানাতে হলে তাও জানতে হয় না। ওয়েব সম্পর্কে সাধারণ জ্ঞান থাকলেই হয়। তো, জুমলা দিয়ে ওয়েব সাইট বানাতে হলে সবার আগে যেটা লাগবে সেটা হলো জুমলা। জুমলার ওয়েব সাইট থেকে সর্বশেষ সংস্করণটি ডাউনলোড করে নিন। ওয়েব সাইটের ঠিকানা হলো- http://www.joomla.org/

সার্ভার

আপনি দু’ভাবে জুমলা ব্যবহার করতে পারেন। ডোমেইন নেম এবং স্পেস কিনে বা বিনামূল্যের ওয়েব সাইটগুলোতে রেজিস্ট্রেশন করে সেখানে জুমলা সেটআপ করে ব্যবহার করতে পারেন। বিনামূল্যে ডোমেইন ও স্পেসের জন্য প্রচুর ওয়েব সাইট রয়েছে। আমি যেখানে পরীক্ষা-নিরীক্ষা চালিয়েছি, সেটি হচ্ছে www.freehostia.com। সেখানে গিয়ে আপনি জুমলা ইনস্টল করে পরীক্ষা-নিরীক্ষা করতে পারেন।

তবে শেখার জন্য লোকালহোস্ট অর্থাৎ আপনার নিজের কম্পিউটারটাকেই সার্ভার হিসেবে ব্যবহার করা ভালো। তাতে অনেক কিছু শিখতে পারবেন। নিজের পিসিকে সার্ভার বানাবার জন্য wamp, xamp, lamp (লিনাক্সের জন্য) ইত্যাদি সার্ভার রয়েছে। আপনি এর যে কোনোটিই ব্যবহার করতে পারেন।

আমি ব্যক্তিগতভাবে wamp সার্ভার ব্যবহার করি। সার্ভারটির সর্বশেষ সংস্করণ http://www.wampserver.com/en/download.php ওয়েব সাইট থেকে ডাউনলোড করে নিতে হবে।

জুমলা দিয়ে ওয়েব সাইট বানানোর জন্য আপনাকে পিএইচপি, মাইএসকিউএল এবং অ্যাপাচি ব্যবহার করতে হবে। এগুলোর বিভিন্ন ভার্সন বা সংস্করণ থাকলেও আপনাকে সেগুলো নিয়ে ভাবতে হবে না। কারণ wamp ইনস্টল করলে এগুলো নিয়ে আপনার চিন্তা করার দরকার হবে না।

আশা করি, wamp সার্ভার এবং জুমলা ডাউনলোড করে রেখেছেন। আগামী পর্বে দেখানো হবে কীভাবে wamp সার্ভার ইনস্টল করতে হয়।

বি.দ্র. এই টিউটোরিয়াল খুব আস্তেধীরে প্রকাশিত হবে। তবে হবেই।

শিক্ষাবিষয়ক বিভিন্ন লেখার জন্য দেখুন http://www.bdeduarticle.com
শিক্ষা বিষয়ে আপনার ভাবনা, মতামত, পরামর্শ আপনিও লিখতে পারেন। আপনার লেখাটি পাঠিয়ে দিন gtmroy@gmail.com-এ।

Re: জুমলা টিউটোরিয়াল ১: প্রয়োজনীয় সফটওয়্যার ডাউনলোড

দারুন কাজ করছেন, চালিয়ে যান। যখন আমি জুমলা প্রথম ইন্সটল করি, এর কিচ্ছু বুঝিনি। তাই বাদ দিয়ে দিয়েছিলাম। এরপর ওয়ার্ডপ্রেস নিয়ে ঘাটাঘাটি শুরু করে দিলাম। পরে আবার যখন জুমলা নিয়ে বসেছিলাম, তখন এক বেলা লেগেছিল জুমলা শিখতে big_smile

Re: জুমলা টিউটোরিয়াল ১: প্রয়োজনীয় সফটওয়্যার ডাউনলোড

ধারাবাহিকভাবে যেহেতু লিখছেন সেহেতু ৩-৫ পর্ব হলে পরবর্তীতে সূচীপত্র নামে আরও একটি টপিক করতে পারেন যেখানে আপনি সবগুলো টপিকের লিংক দিবেন যাতে সহজেই খুঁজে পাওয়া যায়! টিউটোরিয়াল ভাল হলে তখন সেই সূচীপত্রটি স্টিকি করে দেয়া হবে।

http://twitstamp.com/thehungrycoder/standard.png
what to do?

Re: জুমলা টিউটোরিয়াল ১: প্রয়োজনীয় সফটওয়্যার ডাউনলোড

তারেক হাসান লিখেছেন:

দারুন কাজ করছেন, চালিয়ে যান। যখন আমি জুমলা প্রথম ইন্সটল করি, এর কিচ্ছু বুঝিনি। তাই বাদ দিয়ে দিয়েছিলাম। এরপর ওয়ার্ডপ্রেস নিয়ে ঘাটাঘাটি শুরু করে দিলাম। পরে আবার যখন জুমলা নিয়ে বসেছিলাম, তখন এক বেলা লেগেছিল জুমলা শিখতে big_smile

আমারও একই অবস্থা। এখন তো মনে হয় এক বসাতেই একটি সাধারণ মানের ওয়েব সাইট বানিয়ে ফেলতে পারবো। পরবর্তী পর্ব দেরিতে আসলেও আসবে।

শিক্ষাবিষয়ক বিভিন্ন লেখার জন্য দেখুন http://www.bdeduarticle.com
শিক্ষা বিষয়ে আপনার ভাবনা, মতামত, পরামর্শ আপনিও লিখতে পারেন। আপনার লেখাটি পাঠিয়ে দিন gtmroy@gmail.com-এ।

Re: জুমলা টিউটোরিয়াল ১: প্রয়োজনীয় সফটওয়্যার ডাউনলোড

হাঙ্গরিকোডার লিখেছেন:

ধারাবাহিকভাবে যেহেতু লিখছেন সেহেতু ৩-৫ পর্ব হলে পরবর্তীতে সূচীপত্র নামে আরও একটি টপিক করতে পারেন যেখানে আপনি সবগুলো টপিকের লিংক দিবেন যাতে সহজেই খুঁজে পাওয়া যায়! টিউটোরিয়াল ভাল হলে তখন সেই সূচীপত্রটি স্টিকি করে দেয়া হবে।

আস্তে আস্তে লিখতে থাকি। কয়েক পর্ব হোক, তারপর সূচীপত্র দিয়ে দেয়া যাবে। তবে লেখা ভালো হওয়ার সম্ভাবনা কম। কারণ শুধু ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে লেখা। অভিজ্ঞরা যেভাবে খুঁটিনাটি বিষয় নিয়ে লিখেন, সেরকমটা এখানে পাওয়া যাবে না। ধন্যবাদ।

শিক্ষাবিষয়ক বিভিন্ন লেখার জন্য দেখুন http://www.bdeduarticle.com
শিক্ষা বিষয়ে আপনার ভাবনা, মতামত, পরামর্শ আপনিও লিখতে পারেন। আপনার লেখাটি পাঠিয়ে দিন gtmroy@gmail.com-এ।

Re: জুমলা টিউটোরিয়াল ১: প্রয়োজনীয় সফটওয়্যার ডাউনলোড

গৌতম লিখেছেন:

কারণ শুধু ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে লেখা। অভিজ্ঞরা যেভাবে খুঁটিনাটি বিষয় নিয়ে লিখেন, সেরকমটা এখানে পাওয়া যাবে না। ধন্যবাদ।

অভিজ্ঞরা ভাল লিখেন সন্দেহ নেই। কিন্তু একজন নবীন ব্যবহারকারী কি কি সমস্যার সম্মুখীন হন তারা অনেক সময় সেটা এড়িয়ে যান, মানে বুঝতে পারেন। সেই হিসেবে মনে করি আপনার টিউটেরিয়ালটি নবীনদের জন্য সহায়ক হবে। cool

Re: জুমলা টিউটোরিয়াল ১: প্রয়োজনীয় সফটওয়্যার ডাউনলোড

Thanks Boss.
I want ur help.

Re: জুমলা টিউটোরিয়াল ১: প্রয়োজনীয় সফটওয়্যার ডাউনলোড

গৌতম ভাই আপনাকে ধন্যবাদ জুমলার অনেকগুলো পোস্ট দেওয়ার জন্য। আমার অনেক কাজের পোস্ট। চেস্টা করে যাইতেছি দেখি পারি কি না।

Re: জুমলা টিউটোরিয়াল ১: প্রয়োজনীয় সফটওয়্যার ডাউনলোড

হায় হায়, এক লোক আমার কাছে কোর্স ফী দিয়ে জুমলা শিখবে বলে কথা হয়েছিল। শিঘ্রই হয়তো সে আসবে শিখতে। এই টপিক দেখলেতো আমার সারা মাথায় এক বারি। হেহ হেহ

আরাফাত রহমান, Web Application Developer
চি‌ৎকার করতে করতে গলাটা ফাইট্টা গেছে (প্রজন্ম ফোরামে)

আরাফাত'এর ওয়েবসাইট

লেখাটি CC by 3.0 এর অধীনে প্রকাশিত

১০

Re: জুমলা টিউটোরিয়াল ১: প্রয়োজনীয় সফটওয়্যার ডাউনলোড

অভিজ্ঞরা ভাল লিখেন সন্দেহ নেই। কিন্তু একজন নবীন ব্যবহারকারী কি কি সমস্যার সম্মুখীন হন তারা অনেক সময় সেটা এড়িয়ে যান, মানে বুঝতে পারেন। সেই হিসেবে মনে করি আপনার টিউটেরিয়ালটি নবীনদের জন্য সহায়ক হবে। cool

জানি না এই টিউটোরিয়ালটি নবীনদের জন্য আদৌ সহায়ক হচ্ছে কিনা। তবে আমি আমার মতো করে চেষ্টা করে যাচ্ছি। ধন্যবাদ আপনার উৎসাহমূলক মন্তব্যের জন্য।

শিক্ষাবিষয়ক বিভিন্ন লেখার জন্য দেখুন http://www.bdeduarticle.com
শিক্ষা বিষয়ে আপনার ভাবনা, মতামত, পরামর্শ আপনিও লিখতে পারেন। আপনার লেখাটি পাঠিয়ে দিন gtmroy@gmail.com-এ।

১১

Re: জুমলা টিউটোরিয়াল ১: প্রয়োজনীয় সফটওয়্যার ডাউনলোড

@jpsumon.niit, I want ur help. - অবশ্যই, কোনো প্রয়োজন হলে জানাবেন।

@ধন্যবাদ আহাদ ভাই। কোনো সমস্যা হলে জানাবেন।

@আরাফাত ভাই, হা হা হা। না, টিউটরিয়াল থাকলেও শিক্ষক লাগেই। আমি বরং আপনাকে একটা প্রস্তাব দিই। আমি নিজেও জুমলার কিছু বিষয় বুঝি না। সেগুলো শেখা দরকার। আপনি কি আমাকে শিখাবেন? জানাবেন প্লিজ। আমি কিন্তু সিরিয়াস। ধন্যবাদ।

শিক্ষাবিষয়ক বিভিন্ন লেখার জন্য দেখুন http://www.bdeduarticle.com
শিক্ষা বিষয়ে আপনার ভাবনা, মতামত, পরামর্শ আপনিও লিখতে পারেন। আপনার লেখাটি পাঠিয়ে দিন gtmroy@gmail.com-এ।

১২

Re: জুমলা টিউটোরিয়াল ১: প্রয়োজনীয় সফটওয়্যার ডাউনলোড

কারো পৌষ মাস, কারো সর্বনাস।

১৩

Re: জুমলা টিউটোরিয়াল ১: প্রয়োজনীয় সফটওয়্যার ডাউনলোড

পরান সাহেব কী বললেন বুঝলাম না।

শিক্ষাবিষয়ক বিভিন্ন লেখার জন্য দেখুন http://www.bdeduarticle.com
শিক্ষা বিষয়ে আপনার ভাবনা, মতামত, পরামর্শ আপনিও লিখতে পারেন। আপনার লেখাটি পাঠিয়ে দিন gtmroy@gmail.com-এ।

১৪

Re: জুমলা টিউটোরিয়াল ১: প্রয়োজনীয় সফটওয়্যার ডাউনলোড

পরান ভাইয়ের জন্য টিউটোরিয়ালটি সর্বনাশ হলেও হতে পারে,
তবে আমার পৌষমাস শেষ এখন মাঘমাস।

http://badge.facebook.com/badge/100000712018020.1034.1188357874.png

লেখাটি by 3.0 এর অধীনে প্রকাশিত

১৫

Re: জুমলা টিউটোরিয়াল ১: প্রয়োজনীয় সফটওয়্যার ডাউনলোড

বিমূড় সাহেব, মাঘমাসের কী অবস্থা যদি একটু দেখাতেন!  wink

শিক্ষাবিষয়ক বিভিন্ন লেখার জন্য দেখুন http://www.bdeduarticle.com
শিক্ষা বিষয়ে আপনার ভাবনা, মতামত, পরামর্শ আপনিও লিখতে পারেন। আপনার লেখাটি পাঠিয়ে দিন gtmroy@gmail.com-এ।

পোস্টঃ [ ১৫ ]

পাতা 1

উত্তর দেয়ার জন্য আপনাকে অবশ্যই প্রবেশ বা নিবন্ধন করতে হবে

সম্পর্কিত বিষয়

শিরোনাম উত্তর সমূহ প্রদর্শন সর্বশেষ পোস্ট

  • ১৪ উত্তর সমূহ
  • ৯৭৩ প্রদর্শন
  • সর্বশেষ পোস্ট 08-03-2010 00:30 লিখেছেন জেলাল
  • উত্তর সমূহ
  • ৮৪৭ প্রদর্শন
  • সর্বশেষ পোস্ট 13-12-2007 16:10 লিখেছেন শিপলু
  • উত্তর সমূহ
  • ২৬৪ প্রদর্শন
  • সর্বশেষ পোস্ট 01-11-2009 16:43 লিখেছেন গৌতম
  • উত্তর সমূহ
  • ৬৩৮ প্রদর্শন
  • সর্বশেষ পোস্ট 03-02-2008 21:02 লিখেছেন microqatar
  • উত্তর সমূহ
  • ৩৩৬ প্রদর্শন
  • সর্বশেষ পোস্ট 05-02-2010 22:59 লিখেছেন গৌতম

X

Currently installed 10 official extensions. Copyright © 2003–2009 PunBB.

English Pad: