টপিকঃ টপিকের ট্যাগ দিন বুঝে শুনে
ফোরামর নতুন সংস্করণে ট্যাগ ফিচার যুক্ত করা হয়েছে। এর ফলে যে কোন টপিককে ট্যাগ দেয়া যাবে। ট্যাগ দেয়ার সুবিধা হল পরবর্তীতে ঐ ট্যাগ ধরে একই রকম টপিকগুলোকে খুঁজে বের করা সহজ হবে।
সেজন্যই টপিক তৈরির সময় ভেবেচিন্তে ট্যাগিং করুন। অথ্যাৎ ঠিক কোন শব্দ দিয়ে সার্চ করলে বা ট্যাগ ধরে খুঁজলে এ টপিকটি পাওয়া যাবে সেরকমভাবে ট্যাগ দিন।
ট্যাগ একটা ঐচ্ছিক সুবিধা! আপনার যদি এটি ব্যবহারের ইচ্ছা না হয় তাহলে তা ফাঁকা রাখতে পারেন। তবে সহজে খুঁজে পাওয়ার সুবিধার্থে সঠিকভাবে ট্যাগ ফিচার ব্যবহারের জন্য উৎসাহিত করা হচ্ছে!
ধন্যবাদ।

what to do?



লেখাটি GPL v3 এর অধীনে প্রকাশিত

[মা.খা.এ.ন.আ.জু.]