firoj alam লিখেছেন:invarbrass লিখেছেন:এজন্য ওয়ারলেস রাউটার কিনতে হবে।
ওয়ারলেস রাউটারের রেঞ্চ কত মিটার একটু বলবেন
কোন রাউটারের রেন্জ কত সেটি বাক্সেই লেখা থাকে। ১৫-২০ মিটার থেকে ৫০ কিলোমিটার পর্যন্তও হতে পারে।
সাধারণত:, 802.11b এবং 802.11g রাউটারের তুলনায় 802.11n-এর রেন্জ বেশী থাকে। তবে বাংলাদেশে বেশি পয়সা দিয়ে 802.11n কিনার যুক্তি নাই; 802.11g-এর সর্বোচ্চ স্পীড ৫৪ এমবিপিএস, এবং 802.11n-এর ৩০০ এমবিপিএস। 802.11g-এর ফুল ক্যাপাসিটি ব্যবহার করতে করতে হয়তো ২০২১ সাল চলে আসবে! 802.11g রাউটারই সবচেয়ে বেশি জনপ্রিয় এখন, এবং ম্যাচিউর টেকনোলজী। 802.11n এখনো তূলনামূলকভাবে নতুন টেকনোলজী - অনেক সাইটে দেখেছি N সিরিজ কিনে ব্যবহারকারী সন্তুষ্ট নয়, স্পীড ২০০/২৫০ এমবিপিএস-এর উপরে উঠলেই সিগন্যাল ড্রপ করে, বা হাই-স্পীডে রেন্জ অনেক কমে যায় ইত্যাদি।
অনেক রাউটারের এ্যান্টেনাগুলো ডিটাচেবল ধরণের হয় - রেন্জ বেশি পেতে চাইলে আপনি আরো বেশি ক্ষমতার এ্যান্টেনা কিনে লাগাতে পারেন (বেশি রেন্জের এ্যান্টেনার দামও ঐরকম - রাউটারের চেয়েও বেশি
)। এছাড়া ওয়ারলেস রিপিটার-ও ব্যবহার করা যায় রেন্জ এক্সটেন্ড করার জন্য।
সর্বশেষ সম্পাদনা করেছেন invarbrass (07-02-2010 19:02)