বন্ধুদের আমন্ত্রণ জানান (পুরষ্কারের ঘোষণা আসছে সামনে) (পাতা ১) - হোমপেজ নোটিশ - নোটিসবোর্ড - প্রজন্ম ফোরাম
আজ ৮ চৈত্র ১৪১৬ বাংলা

আপনি প্রবেশ করেন নি। দয়া করে নিবন্ধন অথবা প্রবেশ করুন

পাতা 1

উত্তর দেয়ার জন্য আপনাকে অবশ্যই প্রবেশ বা নিবন্ধন করতে হবে

আরএসএস

পোস্টঃ [ ১৬ ]

টপিকঃ বন্ধুদের আমন্ত্রণ জানান (পুরষ্কারের ঘোষণা আসছে সামনে)

ফোরামের খুব শীঘ্রই একটি ঘোষণা আসছে। বর্তমানে এর প্রস্তুতি চলছে। সেটি হল, আপনি আপনার বন্ধুদের (ইমেইলের এড্রেসবুকে যাদের ঠিকানা আছে) আমন্ত্রণ জানাতে পারবেন। আর যার আমন্ত্রণে একটি নির্দিষ্ট সময়ে সবচেয়ে বেশি সদস্য আসবে তাঁকে দেয়া হবে আকর্ষণীয় পুরষ্কার!

বর্তমানে আমন্ত্রণ জানানোর স্ক্রিপ্ট এর পরীক্ষা-নীরিক্ষা চলছে। এটি রিলিজ হলেই মূল প্রতিযোগিতা ঘোষণা করা হবে।

পরীক্ষা করার জন্য: http://forum.projanmo.com/invite.php

সমস্যাগুলো জানানোর জন্য অনুরোধ করছি।

http://twitstamp.com/thehungrycoder/standard.png
what to do?

Re: বন্ধুদের আমন্ত্রণ জানান (পুরষ্কারের ঘোষণা আসছে সামনে)

বুদ্ধি খারাপ না। আমি তো আমার নিজের পিসিতে ইন্টারনেট ব্যবহারের প্রথমদিন থেকেই প্রজন্ম ফোরামের সদস্য। আমাদের এখানে অর্থাৎ পটুয়াখালী থেকে যতজন সদস্য আছে সবাই আমার থেকেই জেনে সদস্য হয়েছে। নতুন কেউ ইন্টারনেট ব্যবহার শুরু করলেই তাকে আগে বলি প্রজন্ম ফোরামের সদস্য হতে তারপর অন্য কথা। যাই হোক দেখা যাক পুরস্কার-টুরস্কার পাই কিনা:-?:-?

http://www.mahbubinfo.co.cc/sig.php

Re: বন্ধুদের আমন্ত্রণ জানান (পুরষ্কারের ঘোষণা আসছে সামনে)

কেনই বা লোকজন ফোরামের ঐ স্ক্রিপ্টকে নিজের ইমেইল আর পাসওয়র্ড দিয়ে মেইলবক্সে এক্সেস করতে দেবে? সিকিউরিটি জনিত ব্যাপার আছে না surprised

Re: বন্ধুদের আমন্ত্রণ জানান (পুরষ্কারের ঘোষণা আসছে সামনে)

কি দরকার বাবা lol, ফোরামের সদস্য তো আর কম হল না roll

Re: বন্ধুদের আমন্ত্রণ জানান (পুরষ্কারের ঘোষণা আসছে সামনে)

শামীম লিখেছেন:

কেনই বা লোকজন ফোরামের ঐ স্ক্রিপ্টকে নিজের ইমেইল আর পাসওয়র্ড দিয়ে মেইলবক্সে এক্সেস করতে দেবে? সিকিউরিটি জনিত ব্যাপার আছে না surprised

আমি এ ব্যাপারে নিরব থাকতে চাচ্ছিলাম। যদি সবাই হুজুগে পড়ে ঐ ফিচার ইউজই না করে??!!
শামীম ভাই দেখি ঢোলে বাড়ি দিলেন।:(
ব্যক্তিগত ভাবে এই ধরণের কোন স্ক্রিপ্টে আমি কখনই ইমেইল আর পাসওয়ার্ড দেইনি।
আর আমার মনে হয় সমমনা মানুষকে বলে নিয়ে আসলে খুব ভাল হয়। আমি অবশ্য কয়েকজনকে এনেছিলাম। তারা অদৃশ্য হয়ে গেছে।:(

http://url.ie/zybhttp://url.ie/zydhttp://url.ie/zyc
মুখে তুলে কেউ খাইয়ে দেবে না। নিজের হাতেই সেটা করতে হবে।

শিপলু'এর ওয়েবসাইট

লেখাটি GPL v3 এর অধীনে প্রকাশিত

Re: বন্ধুদের আমন্ত্রণ জানান (পুরষ্কারের ঘোষণা আসছে সামনে)

সিকিউরিটির ব্যাপারে কোন সমস্যা নেই।  কারণ এখানে একটি ওপেন সোর্স স্ক্রিপ্ট ব্যবহার করা হয়েছে। সুতরাং এমন কোন উপায় নাই যে তাদের ইমেইল এড্রেস ও পাসওয়ার্ড রেখে দেবে। এটা করলে একমাত্র আমরা করতে পারি। মানে স্ক্রিপ্টকে পরির্তন করে। কিন্তু সেটাও ওপেন বিতরনযোগ্য। সুতরাং ভেরিফিকেশনের জন্য সেটাও দেখা যেতে পারে। আর কোন লগিন তথ্যই সংরক্ষণ করা হয় না!

এরকম ফিচার সব সোশ্যাল নেটওয়ার্ক সাইটেই আছে। আর সব জিনিস সবার ভাল লাগবে না। যার ভাল লাগবে না সে ব্যবহার করবে না।

এটার মূল উদ্দেশ্য আসলে অন্য। ফোরামে একটি প্রতিযোগিতা'র ব্যবস্থা করতে চেয়েছিলাম। গনতন্ত্রের ধাক্কায় সে সিন্ধান্ত নেয়া হয়নি।  আর অন্য দিকে, ইনভাইটেশনের এক একটা স্ক্রিপ্টের জন্য কোম্পানীগুলো ৩০ - ২০০ ডলার পর্যন্ত চার্য করে। অন্য দিকে এটি ফ্রি এবং সবচেয়ে বেশি সাইট সমর্থণ করে। এটির উপর একটু পড়াশোনা করতে গিয়েই কাজটি করলাম।

http://twitstamp.com/thehungrycoder/standard.png
what to do?

Re: বন্ধুদের আমন্ত্রণ জানান (পুরষ্কারের ঘোষণা আসছে সামনে)

শামীম লিখেছেন:

কেনই বা লোকজন ফোরামের ঐ স্ক্রিপ্টকে নিজের ইমেইল আর পাসওয়র্ড দিয়ে মেইলবক্সে এক্সেস করতে দেবে? সিকিউরিটি জনিত ব্যাপার আছে না surprised

ধুর, অন্য সাইটে করি না ঠিক আছে, প্রজন্মতে সমস্যা কোথায়? প্রজন্ম কতৃপক্ষকে কি বিশ্বাস করা যায়? kidding

সর্বশেষ সম্পাদনা করেছেন মুন (17-03-2009 19:17)

আল্লাহুম্মা ইন্নাকা য়াফু্‌ঊন - (হে আল্লাহ আপনি ক্ষমাশীল)
তুহীব্বুল য়াফওয়া - (আপনি মাফ করতে ভালবাসেন)
ফা' ফু আন্নী - (আমাকে মাফ করে দিন।)

Re: বন্ধুদের আমন্ত্রণ জানান (পুরষ্কারের ঘোষণা আসছে সামনে)

মুন লিখেছেন:

ধুর, অন্য সাইটে করি না ঠিক আছে, প্রজন্মতে সমস্যা কোথায়? প্রজন্ম কতৃপক্ষকে কি বিশ্বাস করা যায়? kidding

সেরকম বিশ্বাস করার কারণও নেই! কারণ প্রজন্ম বাংলাদেশিরাই চালায়! তবে এখানে তো সহজেই ডেভেলপার কে ধরা যাচ্ছে! ফেসবুকের ইমপোর্টার নিয়ে নিশ্চয়ই কেউ কথা তোলে নি!

তবে এটার সহজ সমাধান হল, ইমপোর্ট করার আগে পাসওয়ার্ডটি পরিবর্তন করে নেয়া!

http://twitstamp.com/thehungrycoder/standard.png
what to do?

Re: বন্ধুদের আমন্ত্রণ জানান (পুরষ্কারের ঘোষণা আসছে সামনে)

হাঙ্গরিকোডার লিখেছেন:

ফোরামের খুব শীঘ্রই একটি ঘোষণা আসছে। বর্তমানে এর প্রস্তুতি চলছে। সেটি হল, আপনি আপনার বন্ধুদের (ইমেইলের এড্রেসবুকে যাদের ঠিকানা আছে) আমন্ত্রণ জানাতে পারবেন। আর যার আমন্ত্রণে একটি নির্দিষ্ট সময়ে সবচেয়ে বেশি সদস্য আসবে তাঁকে দেয়া হবে আকর্ষণীয় পুরষ্কার!

বর্তমানে আমন্ত্রণ জানানোর স্ক্রিপ্ট এর পরীক্ষা-নীরিক্ষা চলছে। এটি রিলিজ হলেই মূল প্রতিযোগিতা ঘোষণা করা হবে।

পরীক্ষা করার জন্য: http://forum.projanmo.com/invite.php

সমস্যাগুলো জানানোর জন্য অনুরোধ করছি।

অবশ্যই এটা খুব ভালো উদ্বোগ। কিন্ত অন্যভাবে বললে, যার যত বেশী বন্ধু এই ফোরামে যোগ দিবে তার রেপুর সংখ্যাও অকারনে বাড়তে পারে।

CHITTAGONG (BL G A+)

১০

Re: বন্ধুদের আমন্ত্রণ জানান (পুরষ্কারের ঘোষণা আসছে সামনে)

হাঙ্গরিকোডার লিখেছেন:

ফোরামের খুব শীঘ্রই একটি ঘোষণা আসছে। বর্তমানে এর প্রস্তুতি চলছে। সেটি হল, আপনি আপনার বন্ধুদের (ইমেইলের এড্রেসবুকে যাদের ঠিকানা আছে) আমন্ত্রণ জানাতে পারবেন। আর যার আমন্ত্রণে একটি নির্দিষ্ট সময়ে সবচেয়ে বেশি সদস্য আসবে তাঁকে দেয়া হবে আকর্ষণীয় পুরষ্কার!

বর্তমানে আমন্ত্রণ জানানোর স্ক্রিপ্ট এর পরীক্ষা-নীরিক্ষা চলছে। এটি রিলিজ হলেই মূল প্রতিযোগিতা ঘোষণা করা হবে।

পরীক্ষা করার জন্য: http://forum.projanmo.com/invite.php

সমস্যাগুলো জানানোর জন্য অনুরোধ করছি।

খুব শীঘ্রটা কবে আসবে স্যার ?  আর তো তর সইছে না !
না জ়েনেই বেশ ক'জনকে আমন্ত্রণ জানানো হয়েছে এবং ইতিমধ্যে অনেকে সদস্যও হয়েছে,
সেগুলো কী গননায় আসবে পুরষ্কার প্রাপ্তির ক্ষেত্রে ?

একজন মানুষের জীবন হচ্ছে - ক্ষুদ্র আনন্দের সঞ্চয়। একেকজন মানুষের আনন্দ একেক রকম ...             [আড্ডার আসর ! ~ এসো দেই জমিয়ে আড্ডা, মিলি প্রাণের টানে...]

১১

Re: বন্ধুদের আমন্ত্রণ জানান (পুরষ্কারের ঘোষণা আসছে সামনে)

তবে রেজিস্ট্রেশন করার সময় একটি রেফারেন্স (টেক্সট বক্স) থাকলে মন্দ হয় না।
আর যারা মেইল থেকে এড্রেস ইমপোর্ট করতে চাই না তাদের জন্য CSV অথবা ইমেইল এড্রেস কপি পেস্ট করার সুযোগ থাকতে পারে।

সবকিছুর জন্য প্রস্তুতি নিচ্ছি, এমনকি মৃত্যুর জন্যও...
আমার বর্তমান  এবং স্থায়ী আবাস।
www.shamokaldarpon.com। যেখানে আমি কথা কই, আপন মনে

১২

Re: বন্ধুদের আমন্ত্রণ জানান (পুরষ্কারের ঘোষণা আসছে সামনে)

কি দিবেন ? আগে থেকে বললে আর ও বেশি ভালো লাগতো !

১৩

Re: বন্ধুদের আমন্ত্রণ জানান (পুরষ্কারের ঘোষণা আসছে সামনে)

আমি এটাকে সমর্থন করছি। ফোরাম নতুন সদস্য আসলে বংলায় চিৎকার  notlistening বাড়বে যা শুনতে আমার ভালই লাগে smile

আফটপিক: আমার প্রিয় প্র্রজন্ম ফোরাম নিয়ে একটি পুথি গান লিখেছি http://forum.projanmo.com/topic14126.html
কেমন হলো জানাবেন  ghusi

সর্বশেষ সম্পাদনা করেছেন আকাশছোঁয়া (10-12-2009 01:01)

এক হাতে মাউস আমার অন্য হাত খালি.............
http://badge.facebook.com/badge/636693839.3377.1735462452.png
http://ovroniil.files.wordpress.com/2010/01/mint001.png

১৪

Re: বন্ধুদের আমন্ত্রণ জানান (পুরষ্কারের ঘোষণা আসছে সামনে)

খুব ভাল একটা উদ্যোগ নিয়েছেন। তবে আমি আকরাম ভাইয়ের সাথে একমত রেফারেন্স (টেক্সট বক্স) থাকলে মন্দ হয় না।

১৫

Re: বন্ধুদের আমন্ত্রণ জানান (পুরষ্কারের ঘোষণা আসছে সামনে)

হাঙ্গরিকোডার লিখেছেন:

এটা করলে একমাত্র আমরা করতে পারি।

এইখানেই তো কবি নীরব। প্রজন্ম ফোরামের কর্তৃপক্ষ যে সাধু লেক এটা অপরিচিত একজন লোক বিশ্বাস করবে কেন? আমি নিজে হলেই তো করতাম না।

পুরষ্কারের আইডিয়া আরো খারাপ প্রভাব ফেলতে পারে। পুরষ্কারের লোভে সবাই যদি রেফারেল দিয়ে স্প্যামিং শুরু করে তাহলে অপরিচিত লোকজনের মনে প্রজন্ম ফোরাম সম্পর্কে কি খুব ভাল কোন ধারণা হবে? ফোরামের ভাবমুর্তির ব্যাপারটা একটু বিবেচনায় রাখবেন প্লিজ। আর কোয়ান্টিটির চাইতে কোয়ালিটিই আমার ব্যক্তিগত পছন্দ। (যদিও আমার পছন্দ-অপছন্দে কারো কিছু যায় আসে না।  tongue_smile )

লেখাটি CC by-nc-nd 3. এর অধীনে প্রকাশিত

১৬

Re: বন্ধুদের আমন্ত্রণ জানান (পুরষ্কারের ঘোষণা আসছে সামনে)

উন্মাতাল_তারুণ্য লিখেছেন:
হাঙ্গরিকোডার লিখেছেন:

এটা করলে একমাত্র আমরা করতে পারি।

এইখানেই তো কবি নীরব। প্রজন্ম ফোরামের কর্তৃপক্ষ যে সাধু লেক এটা অপরিচিত একজন লোক বিশ্বাস করবে কেন? আমি নিজে হলেই তো করতাম না।

পুরষ্কারের আইডিয়া আরো খারাপ প্রভাব ফেলতে পারে। পুরষ্কারের লোভে সবাই যদি রেফারেল দিয়ে স্প্যামিং শুরু করে তাহলে অপরিচিত লোকজনের মনে প্রজন্ম ফোরাম সম্পর্কে কি খুব ভাল কোন ধারণা হবে? ফোরামের ভাবমুর্তির ব্যাপারটা একটু বিবেচনায় রাখবেন প্লিজ। আর কোয়ান্টিটির চাইতে কোয়ালিটিই আমার ব্যক্তিগত পছন্দ। (যদিও আমার পছন্দ-অপছন্দে কারো কিছু যায় আসে না।  tongue_smile )

স্প্যামিং শুরু হতে পারে। কোয়ান্টিটির চাইতে কোয়ালিটিই আমারও ব্যক্তিগত পছন্দ। ব্যাপারটি একটু ভেবে দেখবেন।

http://i50.tinypic.com/2i6jclk.jpg

পোস্টঃ [ ১৬ ]

পাতা 1

উত্তর দেয়ার জন্য আপনাকে অবশ্যই প্রবেশ বা নিবন্ধন করতে হবে

সম্পর্কিত বিষয়

শিরোনাম উত্তর সমূহ প্রদর্শন সর্বশেষ পোস্ট

প্রজন্মাড্ডা আসছে সামনে...

লিখেছেন হাঙ্গরিকোডার ( পাতাগুলি     )

  • ৬৫ উত্তর সমূহ
  • ৩১৬৯ প্রদর্শন
  • সর্বশেষ পোস্ট 20-03-2010 18:42 লিখেছেন সেভারাস
  • উত্তর সমূহ
  • ৪৯১ প্রদর্শন
  • সর্বশেষ পোস্ট 07-09-2009 12:05 লিখেছেন hamidul
  • উত্তর সমূহ
  • ৬৭৮ প্রদর্শন
  • সর্বশেষ পোস্ট 16-01-2009 22:44 লিখেছেন শামীম

স্টিকি : আসুন অন্যদেরকেও ফোরামে আমন্ত্রণ জানাই

লিখেছেন শামীম ( পাতাগুলি   )

  • ৩৭ উত্তর সমূহ
  • ৮০০০ প্রদর্শন
  • সর্বশেষ পোস্ট 11-12-2009 20:13 লিখেছেন জেলাল

ধূমপায়ী বন্ধুদের জন্য

লিখেছেন শুভ্র

  • উত্তর সমূহ
  • ১৫৮৬ প্রদর্শন
  • সর্বশেষ পোস্ট 26-06-2008 04:25 লিখেছেন আহমাদ মুজতবা

X

Currently installed 10 official extensions. Copyright © 2003–2009 PunBB.

English Pad: