দেখুন তো হাসি পায় কী-না ! (পাতা ১) - হাসির বাক্স - বিবিধ - প্রজন্ম ফোরাম
আজ ৮ চৈত্র ১৪১৬ বাংলা

আপনি প্রবেশ করেন নি। দয়া করে নিবন্ধন অথবা প্রবেশ করুন


পাতা 1

উত্তর দেয়ার জন্য আপনাকে অবশ্যই প্রবেশ বা নিবন্ধন করতে হবে

আরএসএস

পোস্টঃ [ ১৪ ]

টপিকঃ দেখুন তো হাসি পায় কী-না !

(১)
পুত্র : বাবা, আজ একটা ভালো কাজ করেছি।
বাবা : কী কাজ?
পুত্র : পাশের বাড়ির মোটকা ভদ্রলোক আছেন না, রোজ অফিসে যেতে ট্রেন ফেল করেন, তাকে আজ ট্রেন ধরিয়ে দিয়েছি।
বাবা : তাই নাকি! কী করে?
পুত্র : প্রতিদিনের মতো তিনি হেলেদুলে হেঁটে চলছিলেন, লালুকে (বাঘা কুকুর) লেলিয়ে দিলাম তার পেছনে। ব্যস এমন ছোটা ছুটলেন।

(২)
এক লোক আফিস থেকে সন্ধায় বাড়ি ফেরার সাথে সাথে তার ছোট ছেলেটি লোকটির হাত ধরে টান দিয়ে বলল বাবা আমার জন্য চকলেট এনেছ, লোকটি মাত্র আফিস থেকে এসেছে মাথা এমনিতেই গরম-রাগের চোটে লোকটি ছেলেকে বলল সর শালার পো শালা।
লোকটির স্ত্রী রান্না করছিল, এই কথা শুনতে পেয়ে সে রান্না ঘর থেকে এসে স্বামীকে বলল একি তুমি নিজের ছেলেকে শালার পো শালা বলে গালি দিলে। ছেলেকে কউ শালা বলে।
স্ত্রীর কথা শুনে স্বামী স্ত্রী বলল দেখ মা মাথা ঠিক নেই!!!

(৩)
একদিন এক রোগী ডাক্তারের কাছে গিয়ে বলল, “ডাক্তার সাব, আমার একটা অদ্ভুদ রোগ হয়েছে।”
ডাক্তার বললেন, “কি রকম ? ”
রোগী বলল, “আমি অল্পতেই রেগে যাই। গালাগালি করি”
ডাক্তার বলল, “ব্যাপারটা একটু খুলে বলুন তো।”
রোগী বলল, “হারামজাদা, কয়বার খুলে বলব!!!”

(৪)
একবার এক সদ্য গাজাখোর বাড়ী ফিরেছে। কোনভাবেই যেন বাবা টের না পায় সেজন্য খুব সতর্ক। দরজা খুলে দিতেই সে এ্যাজ ইউজুয়াল সালাম দিলো। তারপরে দরজা দিয়ে দিলো। বেশী রাত হয়েছে বলে তার বাবা কটমট করে তাকিয়ে আছে কিন্তু বকাবকি করছে না। বললো, ভাত খেয়ে নাও!
ছেলেটি গিয়ে টেবিলে বসেছে। রগচটা বাবা দাড়িয়ে আছে পাশে। ভয়ে ভয়ে সে খুব সতর্ক ভাবে ভাত নেয়, তরকারী নেয়, তারপরে ঠিকঠাক মত খেতে থাকে। এরপরে ডাল নেয়, ডাল দিয়ে খেতে থাকে। এবার বাবার দিকে তাকিয়ে দেখে বাবা চোখ বড়বড় করে তাকিয়ে আছে। ছেলেটি খুঁজে পায় না সে কি ভুল করেছে।
খাওয়া শেষ হয়েছে যেই বাবা এসে মারলো জোরে একটা থাপ্পর। বললো, হারামজাদা, তুই যে ভাত খেয়েছিস, প্লেট কই?


(৫)
প্রচণ্ড অলস এক লোক বড়শিতে মাছ তুলে বসে আছে।
পাশ দিয়ে একজনকে যেতে দেখে কোমল স্বরে বললেন, ভাই মাছটা একটু খুলে দেবেন?
একটু বিরক্ত হয়েও মাছটা খুলে দিলেন লোকটি। তারপর বললেন, এত অলস আপনি! এক কাজ করেন- একটা বিয়ে করেন। ছেলেপেলে হলে আপনাকে কাজে সাহায্য করতে পারবে।
উত্তর এলোঃ ভাই, আপনার জানাশোনা কোনো গর্ভবতী মেয়ে আছে?

(৬)
ইন্টারভিউ বোর্ডে এক যুবককে প্রশ্ন করা হলো, বল তো "ডাক্তার আসিবার পূর্বে রোগী মারা গেল" এর ইংরেজি কি হবে?
: এটার ইংরেজি পারি না স্যার | আরবিটা পারি |
: আরবিটা পার � ঠিক আছে বল |
: ইন্নালিল্লাহ ওয়া ইন্না ইলাইহে রাজিউন

একজন মানুষের জীবন হচ্ছে - ক্ষুদ্র আনন্দের সঞ্চয়। একেকজন মানুষের আনন্দ একেক রকম ...             [আড্ডার আসর ! ~ এসো দেই জমিয়ে আড্ডা, মিলি প্রাণের টানে...]

Re: দেখুন তো হাসি পায় কী-না !

masud3011 লিখেছেন:

(৩) রোগী বলল, “হারামজাদা, কয়বার খুলে বলব!!!”
(৪) খাওয়া শেষ হয়েছে যেই বাবা এসে মারলো জোরে একটা থাপ্পর। বললো, হারামজাদা, তুই যে ভাত খেয়েছিস, প্লেট কই?
(৫) উত্তর এলোঃ ভাই, আপনার জানাশোনা কোনো গর্ভবতী মেয়ে আছে?
(৬) বল তো "ডাক্তার আসিবার পূর্বে রোগী মারা গেল" এর ইংরেজি কি হবে?
: এটার ইংরেজি পারি না স্যার | আরবিটা পারি |
: ইন্নালিল্লাহ ওয়া ইন্না ইলাইহে রাজিউন

১,২ নং টা আগে কোথায় যেন পড়েছি, ৪ নং টা: তাহলে কি সে গাজা'র ঘোরে টেবিলে সব ঢেলে খেয়েছে?
৩,৫,৬ নং thumbs_up

http://i37.tinypic.com/2lmaryu.gif
                                                       http://i34.tinypic.com/28vvtwg.gif

Re: দেখুন তো হাসি পায় কী-না !

জি মাসুদ ভাই আমি হাসি পাইছি ।=))
৬ টা জোকস্‌ আমি আগে ই পড়ছি,
কারন আমার কাছে জোকস্‌ এর একটা বই  আছে।
কষ্ট করে টাইপ করার জন্য ধন্যবাদ ।(y)

জানার কোন শেষ নাই.........
       জানার চেষ্টা বৃথা তাই......

Re: দেখুন তো হাসি পায় কী-না !

মাসুদ ভাই ধন্যবাদ ।(y)

অবসর থাকলে চলুন ঘুরে আসি অবসর.কম থেকে।

চালু হলো নতুন টেকি ব্লগ টেক সিটিজি।ঘুরে আসুন একবার।

Re: দেখুন তো হাসি পায় কী-না !

৫ নং টা ঝাক্কাশ............................................:D:D:D

I am not far, but alone. Like a pair of rail tracks in winter morning.............

Re: দেখুন তো হাসি পায় কী-না !

পাঁচ নম্বরটার তুলনা খালি পাঁচ নম্বরটাই। বাপরে বাপ!! যা হাসি পেল!=))=))=))=))

http://i45.tinypic.com/2vte35l.jpg

Re: দেখুন তো হাসি পায় কী-না !

সবগুলো জোস হইছে.........=))=))=))

Re: দেখুন তো হাসি পায় কী-না !

কিসের টাইপ করছে?? মাসুদ ভাই টাউট লোক কপি-পেষ্ট মারসে। আমি প্রজন্মের সেরা কপি-পেষ্টার সে আমারেও টক্ক্র দিবার চায়!!!!!!!!!!!:-@:-@:-@:-@

মাসুদ মিয়া বলল ভেবে, ভাল হলাম আজকে থেকে, করব না আর চুরি দারি  মাঃখাঃএঃনঃ

Re: দেখুন তো হাসি পায় কী-না !

৪. নংটা সর্ম্পুণ কপি পেষ্ট।
http://forum.projanmo.com/t3043.html

ধুর কৌতুক পড়াই বাদ দিয়ে দিব।

এক জীবনই সম্পূর্ন নয়।..

My e-mail address

১০

Re: দেখুন তো হাসি পায় কী-না !

ফায়ারফক্স লিখেছেন:

কিসের টাইপ করছে?? মাসুদ ভাই টাউট লোক কপি-পেষ্ট মারসে। আমি প্রজন্মের সেরা কপি-পেষ্টার সে আমারেও টক্ক্র দিবার চায়!!!!!!!!!!!:-@:-@:-@:-@

মাসুদ মিয়া বলল ভেবে, ভাল হলাম আজকে থেকে, করব না আর চুরি দারি  মাঃখাঃএঃনঃ

ধন্যবাদ,ফায়ার (ফক্স) শৃগাল !
আপনার সহজ সরল স্বীকারোক্তির জন্য যে আপনি প্রজন্মের সেরা কপি-পেষ্টার,
তো কেউ যদি টক্কর দিবার চায় সেক্ষেত্রে এতটা মন খারাপ করতে আছে ?


আর  জনাব শাহরিয়ার, plz কপি পেষ্টের কারণে কৌতুক পড়াই বাদ দেবার মতো সিদ্ধান্ত নেবেন না। দেখেন না ফায়ারফক্স-এর কী সহজ সরল স্বীকারোক্তি ! অতএব কাজে কাজেই যেহেতু  ইত্যাদি সুতরাং............।



হাশেম ভাই ঠিক ধরেছেন,  তবে টিউব লাইটের মতো একটু দেরিতে - হ্যাঁ, টেবিলে সব ঢেলে খেয়েছে।

রাহাত সাহেব, বইয়ে জোক্ স  পড়া আর ফোরামে পড়ার মধ্যে নিশ্চই একটু হলেও পার্থক্য অবশ্যই আছে, কী বলেন ?


সব্বাইকে অনেক অনেক শুভেচ্ছা,

একজন মানুষের জীবন হচ্ছে - ক্ষুদ্র আনন্দের সঞ্চয়। একেকজন মানুষের আনন্দ একেক রকম ...             [আড্ডার আসর ! ~ এসো দেই জমিয়ে আড্ডা, মিলি প্রাণের টানে...]

১১

Re: দেখুন তো হাসি পায় কী-না !

মাঃখাঃএঃনঃ   বলছিলাম কিন্তু

আপনে নুতুন তাই কই
মাঃখাঃএঃনঃ=মাইন্ড খাওয়া এলাউড নহে।

১২

Re: দেখুন তো হাসি পায় কী-না !

কয়েকটা নতুন লাগল। ভাল হইছে lol2lol2=))=))

আছে স্মৃতির বেদিতে রক্ত জমাটবাঁধা
ভেজা মাটির গন্ধ আমার মা
বাংলা আমার শত জনমের প্রার্থণা

১৩

Re: দেখুন তো হাসি পায় কী-না !

masud3011 লিখেছেন:

ধন্যবাদ,ফায়ার (ফক্স) শৃগাল !
আপনার সহজ সরল স্বীকারোক্তির জন্য যে আপনি প্রজন্মের সেরা কপি-পেষ্টার,
তো কেউ যদি টক্কর দিবার চায় সেক্ষেত্রে এতটা মন খারাপ করতে আছে ?
...
সব্বাইকে অনেক অনেক শুভেচ্ছা,

ভাইজান রাগ কইরেন না। নাবালকরা অনেক কিছুই বলে। ভাল লিখছেন।

সর্বশেষ সম্পাদনা করেছেন স্বপ্নচারী (13-03-2009 19:27)

রক্তের গ্রুপঃ O+
দেশকে কতটা ভালবাসেন? আপনার প্রতিটা কাজে ও কথায় কি এর প্রতিফলন ঘটে?

১৪

Re: দেখুন তো হাসি পায় কী-না !

খুব ভালো লাগলো . . . lol2dancing. . . . . . . .

কিন্তু একটি বিষয় খুব খারাপ লাগলো. . .

         দয়াকরে কেউ ক‍াউকে নিরুৎসাহিত করবেননা । সবাইকে লেখার জন্য উৎসাহিত করুন ।


        উপদেশ না ; ‍অনুরোধ করলাম ।

পথে নেমেছি; পথই আমাকে পথ দেখাবে . . . . .
                                             জ্ঞানপথিক

পোস্টঃ [ ১৪ ]

পাতা 1

উত্তর দেয়ার জন্য আপনাকে অবশ্যই প্রবেশ বা নিবন্ধন করতে হবে

সম্পর্কিত বিষয়

শিরোনাম উত্তর সমূহ প্রদর্শন সর্বশেষ পোস্ট

দেখুন হাসি পায় কিনা - ২

লিখেছেন কণিষ্ক

  • উত্তর সমূহ
  • ৩৫৭ প্রদর্শন
  • সর্বশেষ পোস্ট 18-11-2009 11:40 লিখেছেন মোঃ ফাহিম মুর্শেদ

দেখুন হাসি পায় কিনা

লিখেছেন কণিষ্ক

  • ১০ উত্তর সমূহ
  • ৩২৭ প্রদর্শন
  • সর্বশেষ পোস্ট 10-11-2009 12:49 লিখেছেন শুকসারি
  • উত্তর সমূহ
  • ৭১২ প্রদর্শন
  • সর্বশেষ পোস্ট 16-01-2009 01:36 লিখেছেন দত্ত
  • উত্তর সমূহ
  • ৩২৭ প্রদর্শন
  • সর্বশেষ পোস্ট 17-01-2009 21:44 লিখেছেন আরিফ২১
  • উত্তর সমূহ
  • ২২০ প্রদর্শন
  • সর্বশেষ পোস্ট 18-01-2009 13:13 লিখেছেন NabaloK

X




Currently installed 10 official extensions. Copyright © 2003–2009 PunBB.




English Pad: