উবুন্টুতে কিভাবে সিটিসেলের মডেম এর মাধ্যমে ইন্টারনেট ব্যবহার করবেন (পাতা ১) - টিউটোরিয়াল, টিপস এন্ড ট্রিকস - তথ্য ও যোগাযোগ প্রযুক্তি - প্রজন্ম ফোরাম
আজ ২২ ভাদ্র ১৪১৭ বাংলা

আপনি প্রবেশ করেন নি। দয়া করে নিবন্ধন অথবা প্রবেশ করুন

2 পাতা থেকে পাতা 1

পাতা পরের পাতা

উত্তর দেয়ার জন্য আপনাকে অবশ্যই প্রবেশ বা নিবন্ধন করতে হবে

Topic RSS feed

পোস্টঃ [ ১ থেকে ২০ মোট ৩৮ ]

টপিকঃ উবুন্টুতে কিভাবে সিটিসেলের মডেম এর মাধ্যমে ইন্টারনেট ব্যবহার করবেন

উবুন্টুতে সিটিসেলের মডেম কনফিগার করা খুবই সোজা।
প্রথমেই চেক করে নিন উবুন্টু আপনার মডেম বা ফোনটিকে ডিটেক্ট করেছে কিনা।
এজন্য টারমিনাল খুলে কমান্ড দিন lsusb।

mahbub@ubuntu:~$ lsusb
Bus 005 Device 001: ID 1d6b:0002 Linux Foundation 2.0 root hub
Bus 004 Device 001: ID 1d6b:0001 Linux Foundation 1.1 root hub
Bus 003 Device 001: ID 1d6b:0001 Linux Foundation 1.1 root hub
Bus 002 Device 002: ID 05c6:3197 Qualcomm, Inc. CDMA Wireless Modem/Phone
Bus 002 Device 001: ID 1d6b:0001 Linux Foundation 1.1 root hub
Bus 001 Device 001: ID 1d6b:0001 Linux Foundation 1.1 root hub
mahbub@ubuntu:~$

এখানে দেখুন

Bus 002 Device 002: ID 05c6:3197 Qualcomm, Inc. CDMA Wireless Modem/Phone

এই লাইনটি হচ্ছে আপনার মডেমের ডিটেক্টেট অংশ

এরপর আপনার File System/etc তে দেখুন wvdial.conf নামক একটি ফাইল রয়েছে। আর যদি এটি না থাকে(৯.০৪ থেকে নেই) তবে এজন্য নিচের লিংক থেকে পাঁচটি ফাইল ডাউনলোড করে ইন্সটল করুন।

http://archive.ubuntu.com/ubuntu/pool/m … 1_i386.deb

  http://archive.ubuntu.com/ubuntu/pool/m … 2_i386.deb

এগুলো ইন্সটল করলে wvdial.conf ফাইলটি পাওয়া যাবে। ইন্সটলের সময় অবশ্যই ফাইলগুলো ধারাবাহিক ভাবে ইন্সটল করবেন। অর্থাৎ এখানে যেভাবে ধারাবাহিক ভাবে দেয়া আছে ঠিক তেমনি ডাউনলোড করে ইন্সটল করবেন। নয়তো ইন্সটলের সময় ডিপেডেন্সী দেখাতে পারে।

এখন  Alt+F2 চাপুন, Run Application ওপেন হলে তাতে লিখুন gksu gedit. Gedit Text Editor ওপেন হবে।
এরপর File থেকে Open সিলেক্ট করুন এবং File System >>etc(/etc) থেকে wvdial.conf ফাইলটি ওপেন করুন।
এবার ফাইলে যা লেখা আছে তা মুছে দিয়ে নিচের অংশটুকু লিখুন বা কপি পেষ্ট করুন।

[Modem0]
Modem = /dev/ttyUSB0
Baud = 230400
SetVolume = 0
Dial Command = ATDT
Init1 = ATZ
FlowControl = Hardware (CRTSCTS)
[Dialer cdma]
Username = waps
Password = waps
Phone = #777
Stupid Mode = 1
Inherits = Modem0

ব্যস হয়ে গেল। এখন ফাইলটি সেভ করুন।
এরপর থেকে আপনি টামির্নাল থেকে sudo wvdial cdma কমান্ডটি দিয়ে ইন্টারনেটে যুক্ত হতে পারবেন। thumbs_up
আর সংযোগ বিচ্ছিন্ন করতে চাইলে ctrl+c চাপুন। এ সময় অবশ্যই টারমিনাল ওপেন থাকতে হবে।

সর্বশেষ সম্পাদনা করেছেন দক্ষিণের-মাহবুব (22-11-2009 17:42)

http://j.imagehost.org/0267/twitter_exc4.png
ভাবছি এখন থেকে স্কাইপে নিয়মিত ব্যবহার করব। আমার ইয়াহুর বন্ধু(পেলাচ মুরুব্বীরা) এবং স্কাইপে ব্যবহারকারীরা আমাকে যোগ করুন (dokhiner_mahbub) অথবা স্কাইপে আইডিসহ চিপা দিয়া বার্তা পাঠান

Re: উবুন্টুতে কিভাবে সিটিসেলের মডেম এর মাধ্যমে ইন্টারনেট ব্যবহার করবেন

sudo wvdialconf/etc/wvdial.conf  এইখানে wvdialconf /etc/wvdial.conf হবে না ? মানে একটা Space হবে মনে হয়...

ধন্যবাদ আপনার Tutorial এর জন্য...

দোয়েল নিজেও জানে না যে সে জাতীয় পাখি...

Re: উবুন্টুতে কিভাবে সিটিসেলের মডেম এর মাধ্যমে ইন্টারনেট ব্যবহার করবেন

এখানে একটা জিনিষ না বললেই নয়।
যদি /dev/ttyUSB0 বা অন্য কোন নামে ডিভাইস তৈরী না হয় তাহলে যতই lsusb দিয়ে দেখা যাক বা যতই ডায়ালার পরিবর্তন করেন না কেন মডেম খুঁজে পাবে না।
অনেককেই দেখবেন মডেম লাগানোর পর ডায়াল করার জন্য বিভিন্ন সফটওয়্যার কনফিগার করে ডায়ালের আপ্রাণ চেষ্টা করবে। মডেম ডিভাইসই যদি তৈরী না হয় তাহলে যত কিছু করেন, কোন লাভ নাই। ডায়ালারের তো একটা লাগবে ডায়ালের জন্য। সেটা না পেলে ডায়াল করবে কি ভাবে?

http://imgsign.com/26http://imgsign.com/32
মুখে তুলে কেউ খাইয়ে দেবে না। নিজের হাতেই সেটা করতে হবে।

শিপলু'এর ওয়েবসাইট

লেখাটি GPL v3 এর অধীনে প্রকাশিত

Re: উবুন্টুতে কিভাবে সিটিসেলের মডেম এর মাধ্যমে ইন্টারনেট ব্যবহার করবেন

আমি gnomeppp দিয়ে কানেক্ট করেছিলাম ।

Re: উবুন্টুতে কিভাবে সিটিসেলের মডেম এর মাধ্যমে ইন্টারনেট ব্যবহার করবেন

শিপলু ভাই লিখেছেন-
যদি /dev/ttyUSB0 বা অন্য কোন নামে ডিভাইস তৈরী না হয় তাহলে যতই lsusb দিয়ে দেখা যাক বা যতই ডায়ালার পরিবর্তন করেন না কেন মডেম খুঁজে পাবে না।

এই /dev/ তে কি manually device তৈরী করা যায়না?

Re: উবুন্টুতে কিভাবে সিটিসেলের মডেম এর মাধ্যমে ইন্টারনেট ব্যবহার করবেন

অটঃ ওপেন সোলারিসে জিপি কীভাবে চালান যায়? একটু ডিটেইল জানালে ভাল হয়(এইটার মতন), আমি তো আবার বিশেষ-অজ্ঞ।b-(

Re: উবুন্টুতে কিভাবে সিটিসেলের মডেম এর মাধ্যমে ইন্টারনেট ব্যবহার করবেন

দক্ষিণের-মাহবুব লিখেছেন:

প্রথমেই চেক করে নিন উবুন্টু আপনার মডেম বা ফোনটিকে ডিটেক্ট করেছে কিনা।
এজন্য টারমিনাল খুলে কমান্ড দিন lsusb।

এই কমান্ডে কাজ করছে না। সম্ভবত আমার ফোনটাই ডিটেক্ট করতে পারে নাই।
ফোন ডিটেক্ট করার জন্য কি করতে হবে?

সর্বশেষ সম্পাদনা করেছেন হিমিবাবা (06-06-2009 11:43)

S@lim

Re: উবুন্টুতে কিভাবে সিটিসেলের মডেম এর মাধ্যমে ইন্টারনেট ব্যবহার করবেন

হিমিবাবা লিখেছেন:
দক্ষিণের-মাহবুব লিখেছেন:

প্রথমেই চেক করে নিন উবুন্টু আপনার মডেম বা ফোনটিকে ডিটেক্ট করেছে কিনা।
এজন্য টারমিনাল খুলে কমান্ড দিন lsusb।

এই কমান্ডে কাজ করছে না। সম্ভবত আমার ফোনটাই ডিটেক্ট করতে পারে নাই।
ফোন ডিটেক্ট করার জন্য কি করতে হবে?

আপনি কোন ফোন দিয়ে ইন্টারনেট চালান? একটু জানান তারপর বলা যাবে। তবে ফোন যদি ডিটেক্ট না করে তাহলে কিছুই করার নাই। sad শিপলু ভাই এ ব্যপারে ভাল বলতে পারবে।

http://j.imagehost.org/0267/twitter_exc4.png
ভাবছি এখন থেকে স্কাইপে নিয়মিত ব্যবহার করব। আমার ইয়াহুর বন্ধু(পেলাচ মুরুব্বীরা) এবং স্কাইপে ব্যবহারকারীরা আমাকে যোগ করুন (dokhiner_mahbub) অথবা স্কাইপে আইডিসহ চিপা দিয়া বার্তা পাঠান

Re: উবুন্টুতে কিভাবে সিটিসেলের মডেম এর মাধ্যমে ইন্টারনেট ব্যবহার করবেন

দক্ষিণের-মাহবুব লিখেছেন:
হিমিবাবা লিখেছেন:

এই কমান্ডে কাজ করছে না। সম্ভবত আমার ফোনটাই ডিটেক্ট করতে পারে নাই।
ফোন ডিটেক্ট করার জন্য কি করতে হবে?

আপনি কোন ফোন দিয়ে ইন্টারনেট চালান? একটু জানান তারপর বলা যাবে। তবে ফোন যদি ডিটেক্ট না করে তাহলে কিছুই করার নাই। sad শিপলু ভাই এ ব্যপারে ভাল বলতে পারবে।

ধন্যবাদ মাহবুব ভাই সাড়া দেওয়ার জন্যে। আমি সিটিসেলের Alcatel Music সেট ব্যবহার করি। এবার বোধ হয় মডেম ডিটেক্ট করেছে।
lsusb কমান্ড দিলে দেখায়
ID 05c6:3197 Qualcomm, Inc. CDMA Wireless Modem/Phone
তবে টারমিনাল থেকে sudo wvdial cdma কমান্ড দিলে ম্যাসেজ আসে
cannot open dev/ttyUSB0
ঘটনাটা কি? File system>dev-এ তো দেখি ttyUSB0 নামে কোনও ফাইল নাই।

S@lim

১০

হ্যান্ডসেট লাগানোর পরপরই টার্মিনালে

dmesg 

টাইপ করে আউটপুটের শেষ ১৫ লাইন এখানে পোস্ট করেন।
সমাধান পেয়ে যাবেন আশাকরি।

মাথার Processor-টা কোনদিনই stop হয়নি তবে প্রায়ই freeze হয়।

ভালোবাসি জন্মভূমি বাংলাদেশ, গর্বিত বাংলাতে কথা বলতে পেরে।

১১

Re: উবুন্টুতে কিভাবে সিটিসেলের মডেম এর মাধ্যমে ইন্টারনেট ব্যবহার করবেন

হিমিবাবা লিখেছেন:
দক্ষিণের-মাহবুব লিখেছেন:

আপনি কোন ফোন দিয়ে ইন্টারনেট চালান? একটু জানান তারপর বলা যাবে। তবে ফোন যদি ডিটেক্ট না করে তাহলে কিছুই করার নাই। sad শিপলু ভাই এ ব্যপারে ভাল বলতে পারবে।

ধন্যবাদ মাহবুব ভাই সাড়া দেওয়ার জন্যে। আমি সিটিসেলের Alcatel Music সেট ব্যবহার করি। এবার বোধ হয় মডেম ডিটেক্ট করেছে।
lsusb কমান্ড দিলে দেখায়
ID 05c6:3197 Qualcomm, Inc. CDMA Wireless Modem/Phone
তবে টারমিনাল থেকে sudo wvdial cdma কমান্ড দিলে ম্যাসেজ আসে
cannot open dev/ttyUSB0
ঘটনাটা কি? File system>dev-এ তো দেখি ttyUSB0 নামে কোনও ফাইল নাই।

আপনি উবুন্টুর কোন ভার্সনে ব্যবহার করতে চাচ্ছেন। মানে ৮.১০ নাকি ৯.০৪। আমি উবুন্টু ৮.১০ তে ইন্টারনেট চালাচ্ছি সিটিসেল এর Alcatel Music ফোনটা দিয়েই। কোন সমস্যা হচ্ছে না। কিন্তু ৯.০৪ এ চালাতে পারিনি। angry angry
৯.০৪ এ wvdial.conf ফাইলটাই নাই। surprised উপরের নিয়মে করার চেষ্টা করেছিলাম। কিন্তু পারি নাই। hairpull একবার ভেবেছিলাম ফোরামে এ বিষয়ে একটা পোষ্ট লিখব কিন্তু ৮.১০ ছেড়ে যেতে ইচ্ছে করছে না আবার সময়ও নাই। hairpull

http://j.imagehost.org/0267/twitter_exc4.png
ভাবছি এখন থেকে স্কাইপে নিয়মিত ব্যবহার করব। আমার ইয়াহুর বন্ধু(পেলাচ মুরুব্বীরা) এবং স্কাইপে ব্যবহারকারীরা আমাকে যোগ করুন (dokhiner_mahbub) অথবা স্কাইপে আইডিসহ চিপা দিয়া বার্তা পাঠান

১২

Re: উবুন্টুতে কিভাবে সিটিসেলের মডেম এর মাধ্যমে ইন্টারনেট ব্যবহার করবেন

দক্ষিণের-মাহবুব লিখেছেন:

আপনি উবুন্টুর কোন ভার্সনে ব্যবহার করতে চাচ্ছেন। মানে ৮.১০ নাকি ৯.০৪। আমি উবুন্টু ৮.১০ তে ইন্টারনেট চালাচ্ছি সিটিসেল এর Alcatel Music ফোনটা দিয়েই। কোন সমস্যা হচ্ছে না। কিন্তু ৯.০৪ এ চালাতে পারিনি। angry angry
৯.০৪ এ wvdial.conf ফাইলটাই নাই। surprised উপরের নিয়মে করার চেষ্টা করেছিলাম। কিন্তু পারি নাই। hairpull একবার ভেবেছিলাম ফোরামে এ বিষয়ে একটা পোষ্ট লিখব কিন্তু ৮.১০ ছেড়ে যেতে ইচ্ছে করছে না আবার সময়ও নাই। hairpull

আমি লিনাক্স মিন্ট-৭ এ ধরনের সমস্যার মধ্যে পরেছিলাম ওখানেও wvdial.conf ফাইলটা নাই এজন্য নেট থেকে পাঁচটি ফাইল ডাউনলোড করে ইনিষ্ট্রল করতে হবে।
http://archive.ubuntu.com/ubuntu/pool/m … 1_i386.deb
http://archive.ubuntu.com/ubuntu/pool/m … 2_i386.deb
http://archive.ubuntu.com/ubuntu/pool/m … 2_i386.deb
http://archive.ubuntu.com/ubuntu/pool/m … 2_i386.deb
http://archive.ubuntu.com/ubuntu/pool/m … 2_i386.deb

এগুলো ইনিষ্ট্রল করলে wvdial.conf ফাইলটি পাওয়া যাবে এবং মাহবুব ভাইয়ের টিউটোরিয়াল অনুযায়ী ফাইলটি
এভাবে এডিট করলে কাজ হবে।

[Modem0]
Modem = /dev/ttyUSB0
Baud = 230400
SetVolume = 0
Dial Command = ATDT
Init1 = ATZ
FlowControl = Hardware (CRTSCTS)
[Dialer cdma]
Username = waps
Password = waps
Phone = #777
Stupid Mode = 1
Inherits = Modem0

http://j.imagehost.org/0984/005_7.png

১৩

Re: উবুন্টুতে কিভাবে সিটিসেলের মডেম এর মাধ্যমে ইন্টারনেট ব্যবহার করবেন

...

সর্বশেষ সম্পাদনা করেছেন invarbrass (06-06-2009 19:14)

Calm Like a Bomb

১৪

Re: উবুন্টুতে কিভাবে সিটিসেলের মডেম এর মাধ্যমে ইন্টারনেট ব্যবহার করবেন

দক্ষিণের-মাহবুব লিখেছেন:
হিমিবাবা লিখেছেন:

ধন্যবাদ মাহবুব ভাই সাড়া দেওয়ার জন্যে। আমি সিটিসেলের Alcatel Music সেট ব্যবহার করি। এবার বোধ হয় মডেম ডিটেক্ট করেছে।
lsusb কমান্ড দিলে দেখায়
ID 05c6:3197 Qualcomm, Inc. CDMA Wireless Modem/Phone
তবে টারমিনাল থেকে sudo wvdial cdma কমান্ড দিলে ম্যাসেজ আসে
cannot open dev/ttyUSB0
ঘটনাটা কি? File system>dev-এ তো দেখি ttyUSB0 নামে কোনও ফাইল নাই।

আপনি উবুন্টুর কোন ভার্সনে ব্যবহার করতে চাচ্ছেন। মানে ৮.১০ নাকি ৯.০৪। আমি উবুন্টু ৮.১০ তে ইন্টারনেট চালাচ্ছি সিটিসেল এর Alcatel Music ফোনটা দিয়েই। কোন সমস্যা হচ্ছে না। কিন্তু ৯.০৪ এ চালাতে পারিনি। angry angry
৯.০৪ এ wvdial.conf ফাইলটাই নাই। surprised উপরের নিয়মে করার চেষ্টা করেছিলাম। কিন্তু পারি নাই। hairpull একবার ভেবেছিলাম ফোরামে এ বিষয়ে একটা পোষ্ট লিখব কিন্তু ৮.১০ ছেড়ে যেতে ইচ্ছে করছে না আবার সময়ও নাই। ~

আমি ৮.০৪ চালাচ্ছি। এখন আমার মডেম ডিটেক্ট করে। wvdial.conf ফাইলটাও আছে। এটা এডিট করে টারমিনাল থেকে sudo wvdial cdma কমান্ড দিলে ম্যাসেজ আসে
cannot open dev/ttyUSB0. File system>dev-এ ttyUSB0 নামে কোনও ফাইল নাই

S@lim

১৫

Re: উবুন্টুতে কিভাবে সিটিসেলের মডেম এর মাধ্যমে ইন্টারনেট ব্যবহার করবেন

উবুন্টুতে আমার দৌড় এই পর্যন্তই। আর কোন সমাধান দিতে পারছি না। sad আর আমি 8.04 চালাইনি। উবুন্টুতে আমার যাত্রা শুরু 8.10 দিয়ে। তারপরও সবকথার শেষকথা বলে একটা কিছু থাকে সেটা হচ্ছে আপনি 8.10 বা 9.04 এর লাইভ সিডি যোগাড় করুন। 8.10 তে চালাতে কোন সমস্যা হবে না, এমনকি আপনি উইন্ডোজের চেয়ে এটাতে গতি বেশি পেতে পারেন(আমি পাই)। ঢাকাতে আছেন সুতরাং সংগ্রহ করা কঠিন হবে না।

http://j.imagehost.org/0267/twitter_exc4.png
ভাবছি এখন থেকে স্কাইপে নিয়মিত ব্যবহার করব। আমার ইয়াহুর বন্ধু(পেলাচ মুরুব্বীরা) এবং স্কাইপে ব্যবহারকারীরা আমাকে যোগ করুন (dokhiner_mahbub) অথবা স্কাইপে আইডিসহ চিপা দিয়া বার্তা পাঠান

১৬

Re: উবুন্টুতে কিভাবে সিটিসেলের মডেম এর মাধ্যমে ইন্টারনেট ব্যবহার করবেন

হ্যা, আজ আমি ঊবুন্টু ৯.০৪ সেটআপ করলাম। ঠিকই বলেছেন, wvdial.conf ফাইল নাই। ইনশা আল্লাহ আগামীকালই ঊবুন্টু ৮.১০ যোগাড় করে ফেলবো।(এবং আপনার শরণাপন্ন হবো)।

S@lim

১৭

Re: উবুন্টুতে কিভাবে সিটিসেলের মডেম এর মাধ্যমে ইন্টারনেট ব্যবহার করবেন

আপনার কি কেউই মাহবুব ভাইয়ের টিউটোরিয়ালটি ভালো করে ফলো করেন নি?  roll উনি তো স্পষ্ট করে বলেছেন wvdialconf কমান্ডটা আগে দিতে হবে:

sudo wvdialconf /etc/wvdial.conf

এটা না চালালে wvdial.conf কখনই তৈরী হবেনা।

wvdialconf কমান্ডটি আপনার মডেম অটো-ডিটেক্ট করে wvdial.conf ফাইলে সেইভ করে রাখবে। এরপর আপনাকে wvdial.conf ফাইলটি এডিট করতে হবে, তারপর wvdial কমান্ড দিলে কাজ হবে।

সর্বশেষ সম্পাদনা করেছেন invarbrass (07-06-2009 18:26)

Calm Like a Bomb

১৮

Re: উবুন্টুতে কিভাবে সিটিসেলের মডেম এর মাধ্যমে ইন্টারনেট ব্যবহার করবেন

invarbrass লিখেছেন:

আপনার কি কেউই মাহবুব ভাইয়ের টিউটোরিয়ালটি ভালো করে ফলো করেন নি?  roll উনি তো স্পষ্ট করে বলেছেন wvdialconf কমান্ডটা আগে দিতে হবে:

sudo wvdialconf /etc/wvdial.conf

এটা না চালালে wvdial.conf কখনই তৈরী হবেনা।

wvdialconf কমান্ডটি আপনার মডেম অটো-ডিটেক্ট করে wvdial.conf ফাইলে সেইভ করে রাখবে। এরপর আপনাকে wvdial.conf ফাইলটি এডিট করতে হবে, তারপর wvdial কমান্ড দিলে কাজ হবে।

আরে ভাই ঊবুন্টু ৯.০৪-এ এই কমান্ড কাজই করে না। surprised

S@lim

১৯

আমার উবুন্টু ৯.০৪-এ তো কাজ করছে না। hairpull ওটা অবশ্য ভার্চুয়াল বক্স ব্যবহার করে ইন্সটল করা। কিন্তু সেটা তো গুরুত্বপূর্ণ না।

http://j.imagehost.org/0267/twitter_exc4.png
ভাবছি এখন থেকে স্কাইপে নিয়মিত ব্যবহার করব। আমার ইয়াহুর বন্ধু(পেলাচ মুরুব্বীরা) এবং স্কাইপে ব্যবহারকারীরা আমাকে যোগ করুন (dokhiner_mahbub) অথবা স্কাইপে আইডিসহ চিপা দিয়া বার্তা পাঠান

২০

Re: উবুন্টুতে কিভাবে সিটিসেলের মডেম এর মাধ্যমে ইন্টারনেট ব্যবহার করবেন

আরে, মাহবুব ভাই অনলাইনে নাকি?

S@lim

পোস্টঃ [ ১ থেকে ২০ মোট ৩৮ ]

পাতা পরের পাতা

উত্তর দেয়ার জন্য আপনাকে অবশ্যই প্রবেশ বা নিবন্ধন করতে হবে

Advertise

সম্পর্কিত বিষয়

শিরোনাম উত্তর সমূহ প্রদর্শন সর্বশেষ পোস্ট

উবুন্টুতে Siemens মোবাইলকে মডেম হিসাবে ব্যবহার

লিখেছেন শাহিদুজ্জামান রুবেল

  • ১৬ উত্তর সমূহ
  • ৭৬৩ প্রদর্শন
  • সর্বশেষ পোস্ট 18-01-2010 14:33 লিখেছেন শাহিদুজ্জামান রুবেল
  • উত্তর সমূহ
  • ৪৫৮ প্রদর্শন
  • সর্বশেষ পোস্ট 07-02-2010 13:37 লিখেছেন অয়ন খান
  • উত্তর সমূহ
  • ৩৬৬ প্রদর্শন
  • সর্বশেষ পোস্ট 17-07-2009 01:23 লিখেছেন অয়ন খান
  • উত্তর সমূহ
  • ৩২৭ প্রদর্শন
  • সর্বশেষ পোস্ট 06-04-2009 21:15 লিখেছেন কণিষ্ক
  • উত্তর সমূহ
  • ১৭৬ প্রদর্শন
  • সর্বশেষ পোস্ট 11-07-2010 09:44 লিখেছেন allexclusive

X

Currently installed 13 official extensions. Copyright © 2003–2009 PunBB.

English Pad: