মাটি তুই ফাঁক হ, আমি ভিতরে ঢুইক্যা যাই - ২ (পাতা ১) - হাসির বাক্স - বিবিধ - প্রজন্ম ফোরাম
আজ ৮ চৈত্র ১৪১৬ বাংলা

আপনি প্রবেশ করেন নি। দয়া করে নিবন্ধন অথবা প্রবেশ করুন


পাতা 1

উত্তর দেয়ার জন্য আপনাকে অবশ্যই প্রবেশ বা নিবন্ধন করতে হবে

আরএসএস

পোস্টঃ [ ১৫ ]

টপিকঃ মাটি তুই ফাঁক হ, আমি ভিতরে ঢুইক্যা যাই - ২

মাটি তুই ফাঁক হ. আমি ভিতরে ঢুইক্যা যাই (১) এই শিরোনামে আমার আগের লেখাটি যারা পড়েছেন তাদের ধন্যবাদ দিয়ে দ্বিতীয় পর্ব শুরু করছি।

(কাশি দিয়ে গলাটা পরিষ্কার করে নিলাম)
গত ২৩ জানুয়ারী আমার (এবং আপনাদের ভাবীর) একটি মেয়ে হয়েছে। (ভাবীর কথা না বললে কোডার ভাই আবার চেইত্যা উডে। যাউগ্গা) খবরটি প্রজন্ম ফোরামেও ছাপা হয়েছে
যাই হোক। আত্মীয়, বন্ধুবান্ধব, পরিচিতজন সবাইকে খবরটি দেয়া বাবা হিসেবে আমার প্রথম দায়িত্ব, কি বলেন? শুরু করলাম। প্রথমেই কয়েকটি ফোন, আমার বাবা মা, শশুড় বাড়ীতে। শাশুড়ী হাসপাতালেই ছিলেন। বড় বোন, মামা খালাদের জানালাম। ভাবলাম ফোন কোম্পানীদের টাকা বেশি দিয়ে কি লাভ? এস.এম.এস করি। যেই ভাবা সেই কাজ। কিছু এস.এম.এস করলাম বাংলালিংক নাম্বার থেকে। কিছু করলাম গ্রামীন নাম্বার থেকে। ইন্টারনেট ব্যবহারের জন্য একটি পোস্টপেইড লাইন কিনেছি কিছু দিন হলো, ওটা দিয়ে কাউকে কল করি না। ১০০ টি এস.এম.এস ফ্রি আছে। ভাবলাম ওটা দিয়ে কিছু করি। করলাম। ৩০০ থেকে ৪০০ এস.এম.এস হবে সব মিলে। আমার ইউনিভার্সিটির এক বান্ধবী বর্তমানে নায়েম এ চাকরী করে, তাকেও দিলাম। এস.এম.এস.এর শেষে আমার নামটিও লিখে দিতে ভুল করিনি। কারণ নাম্বারটি যেহেতু অপরিচিত সবার কাছে। আমার সেই বান্ধবী আরাফাত নামে আমাকে চিনতে পারেনি। সে ভেবেছে আমাদের জুনিয়র এক ছেলের নাম আরাফাত সে দুষ্টুমি করে তাকে এস.এম.এসটি করেছে। আমার সেই বান্ধবী সেই আরাফাতকে সেকি ধমক। আরাফাত বেচারাতো অবাক। তার কাছ থেকে নাম্বার নিয়ে বললো আমি প্রমান করে ছাড়বো যে এস.এম.এস. টি আমি করিনি। ওই আরাফাতকে আমি চিনিনা। ৩-৪ ইয়ারের জুনিয়র। আরাফাত নাম্বারটি নিয়ে তার এক বড় ভাই গ্রামীণফোনে উচু পদে চাকরী করে তাকে দিয়েছে। সে নাম্বারটি কার নামে রেজিস্ট্রেশন করা তা খুঁজে বের করে দিয়েছে। আমার বান্ধবীতো এই লোককে চেনে না। কারণ সীমটি আমার বউয়ের নামে নেয়া। আবার বড় ভাইয়ের কাছে গেলো গিয়ে আমি এই নাম্বার দিয়ে কোথায় কোথায় ফোন করেছি সেটা জোগাড় করে যখন কুল কিনারা পাচ্ছিলো না। তখন আরাফাত আমাকে ফোন করেছে। আমি ছিলাম বাথরুমে। কলটি ধরতে পারিনি। একটু পরে আমি কল ব্যাক করলাম।
-কে বলছেন প্লিজ।
-আমি আরাফাত, আপনার এই নাম্বার থেকে একটি এস.এম.এস.... ইত্যাদি ইত্যাদি।

আমি বললাম আপনি কোথা থেকে বলছেন সেটা আগে বলুন। পরিচয় বলার পর সে যা যা করেছে আমাকে বলল। আমি তাকে কিছু বলিনি। আমার সেই বান্ধবীকে ফোন করে বললাম তুমি আমার নাম্বারে একটা কল করে দেখলেইতো পারতে। তার উত্তর শুনে এই পোস্টের শিরোনামটি আমার মনে হয়েছিল। উত্তরটি ছিল এই-
"অপরিচিত নাম্বারে কল করার অভ্যাস আমার নেই।"

আমার সেই বান্ধবীর কথা এবার বাদ দেন। গ্রামীণফোনের প্রাইভেসি সম্পর্কে আমার উদ্বেগ। আমি কাস্টমার কেয়ারে ফোন করে বিষয়টি বলেছিলাম তারা আমাকে কম্প্লেইন ফ্যাক্স করতে বলেছে। বিভিন্ন ঝামেলায় ছিলাম বলে ফ্যাক্সটি করা হয় নি। দেখি এখন একটু ফ্রি হয়েছি। ফ্যাক্স করব ভাবছি।

(হাসির বাক্সের উপযোগী হয়েছে কিনা জানি না। নাহলে মাফ করবেন।)

সর্বশেষ সম্পাদনা করেছেন আরাফাত (08-02-2009 20:53)

আরাফাত রহমান, Web Application Developer
চি‌ৎকার করতে করতে গলাটা ফাইট্টা গেছে (প্রজন্ম ফোরামে)

আরাফাত'এর ওয়েবসাইট

লেখাটি CC by 3.0 এর অধীনে প্রকাশিত

Re: মাটি তুই ফাঁক হ, আমি ভিতরে ঢুইক্যা যাই - ২

আমি তো ভাবছিলাম আপনি অন্য আরাফতের কাছে ভালই গালাগালি খাবেন...;D;D.. যাক ছেলেটি ভদ্র।;D;D

http://i45.tinypic.com/2vte35l.jpg

Re: মাটি তুই ফাঁক হ, আমি ভিতরে ঢুইক্যা যাই - ২

আপনি ঢুকে যান! এছাড়া উপায় নেই। তৃতীয় বিশ্বের লোকদের প্রাইভেসি থাকতে নেই। অন্য কোম্পানীও কিন্তু সাধু নয়

http://twitstamp.com/thehungrycoder/standard.png
what to do?

Re: মাটি তুই ফাঁক হ, আমি ভিতরে ঢুইক্যা যাই - ২

কণিষ্ক লিখেছেন:

আমি তো ভাবছিলাম আপনি অন্য আরাফতের কাছে ভালই গালাগালি খাবেন...;D;D.. যাক ছেলেটি ভদ্র।;D;D

গালাগাল শুরুই করেছিল প্রায়। আমি উল্টা ওকে বললাম আমার নাম্বারে একটা ফোন করলেই তো হতো। এতো খাটুনি হতো না। এই কথার কোনো উত্তর দিতে পারেনি।
আমি আমার বান্ধবীর আক্কেলের প্রসংশা করি। জীবনে কতবার নোট ফটোকপি দিয়েছি তার হিসেব আছে? প্রত্যেকটি নোটের উপরে স্পষ্ট করে লেখা থাকতো "আরাফাত রহমান অপু"। আমি কিছু দিন ক্লাস ক্যাপ্টেনও ছিলাম।

@হাঙ্গরিকোডার
মাটির নিচে ঢুকলে কি প্রাইভেসি রক্ষা হবে বলে মনে হয় ?

সর্বশেষ সম্পাদনা করেছেন আরাফাত (08-02-2009 21:13)

আরাফাত রহমান, Web Application Developer
চি‌ৎকার করতে করতে গলাটা ফাইট্টা গেছে (প্রজন্ম ফোরামে)

আরাফাত'এর ওয়েবসাইট

লেখাটি CC by 3.0 এর অধীনে প্রকাশিত

Re: মাটি তুই ফাঁক হ, আমি ভিতরে ঢুইক্যা যাই - ২

আরাফাত লিখেছেন:

জীবনে কতবার নোট ফটোকপি দিয়েছি তার হিসেব আছে? প্রত্যেকটি নোটের উপরে স্পষ্ট করে লেখা থাকতো "আরাফাত রহমান অপু"। আমি কিছু দিন ক্লাস ক্যাপ্টেনও ছিলাম।

এই না হলে বান্ধবী hehehehe;D, আর আপনিও আরাফাত ভাই-ভার্সিটি লাইফে খালি ফটোকপি করে দিয়েছেন কিন্তু তাদের সাইকোলোজি বুঝতে পারেন নি shame

...ঈশ্বরের মত
ভবঘুরে স্বপ্নগুলো.....                                                                        রক্তের গ্রুপঃ B+

Re: মাটি তুই ফাঁক হ, আমি ভিতরে ঢুইক্যা যাই - ২

আপনি ক্যান মাটির তলে ঢুকবেন? surprised ঢুকবে ত বাকি দুইজন- আপনার বান্ধবী (আপনার কথা ভুলে গেছে! tongue_smile) আর যে আপনারে কল করার আগে আমার কল হিস্টিরি যোগাড় করছে! lol2

তয়... এখন থেকে মনে হয় আপনার (আর আমার) এইসব পুস্টগুলা দৈনন্দিনে পুস্টাইতে হবে।http://i180.photobucket.com/albums/x294/public_account_of_lin/emoticonz/sb/cry.gif আমার কৌতুক পইড়া একজন কয় ১৯৫৩ সালের কৌতুক! http://i180.photobucket.com/albums/x294/public_account_of_lin/emoticonz/sb/damn2.gif (যা কিনা নির্জলা মিথ্যা!) cry

কি কাল আইল।:rolleyes:

আল্লাহুম্মা ইন্নাকা য়াফু্‌ঊন - (হে আল্লাহ আপনি ক্ষমাশীল)
তুহীব্বুল য়াফওয়া - (আপনি মাফ করতে ভালবাসেন)
ফা' ফু আন্নী - (আমাকে মাফ করে দিন।)

Re: মাটি তুই ফাঁক হ, আমি ভিতরে ঢুইক্যা যাই - ২

বিব্রতকর অভিজ্ঞতা বটে। বান্ধবী এবং জুনিয়রের অতি আগ্রহের কারণেই এমন ঘটনা। কিন্তু, সব ক্ষেত্রে এমন হয় না।

যেমন, আমার প্রতিদিনই নিত্যনতুন নাম্বার থেকে ডিস্টার্বিং কল আসছে।:rolleyes: কেউ রাত ২টায় রিংটোন শুনবে, "কেউ ইচ্ছা হয়েছে, তাই কল দেব; মিসকল দেওয়া আমার স্বাধীনতা" ইত্যাদি ইত্যাদি কথা উল্টো শুনতে হয়। এদের দৌরাত্ম খুব একটা কম না। অনেক নাম্বারেই তারা ডিস্টার্ব করছে। সেদিন ফোরামেই শামীম ভাই আর শিপলুর অভিজ্ঞতা পড়লাম। আমার ছোট বোন তো কয়েকবার সিমই চেঞ্জ করেছে। মাঝে-মাঝে আমার কাছে মোবাইল রেখে যায়।

গতকাল ওয়ারিদের নাম্বার থেকে দেখি একজন সুকন্ঠী ডিস্টার্ব করছেন। প্রথমে ফোন ধরি নাই, এরপর এসএমএস শুরু হলো। মাশাল্লাহ, সব এসএমএস। ওয়ারিদে কোন বন্ধুকে ফোন করে লোকেশন জানা মিনিট দশেকের ব্যাপার। করলাম না, কয়জনেরটা ঠেকাবো? রিপ্লাই না করলে এম্নিতেই কয়দিন পর বন্ধ হয়ে যাবে।

রংধনু দেখতে হলে বৃষ্টিকেও হাসিমুখে বরণ করতে হয়। বৃষ্টি নিজেই তখন রূপান্তরিত হয় আনন্দের উৎসে।

রুমন'এর ওয়েবসাইট

লেখাটি by 3.0 এর অধীনে প্রকাশিত

Re: মাটি তুই ফাঁক হ, আমি ভিতরে ঢুইক্যা যাই - ২

ভাল লেগেছে। হা হা হা হা

http://www.waoIndia.com/register.php?r=rakibul

Re: মাটি তুই ফাঁক হ, আমি ভিতরে ঢুইক্যা যাই - ২

আরাফাত লিখেছেন:

আমি আমার বান্ধবীর আক্কেলের প্রসংশা করি। জীবনে কতবার নোট ফটোকপি দিয়েছি তার হিসেব আছে? প্রত্যেকটি নোটের উপরে স্পষ্ট করে লেখা থাকতো "আরাফাত রহমান অপু"

আহারে!!
আসলে আপনারতো বিয়ে হয়ে গেছে। তাই সে নাম মনে রেখে ব্রেইন/মনের সীমিত যায়গা নষ্ট করতে চায় নি।:D


রুমন লিখেছেন:

বান্ধবী এবং জুনিয়রের অতি আগ্রহের কারণেই এমন ঘটনা।

জুনিয়র হিরো হতে চাচ্ছিল।

রুমন লিখেছেন:

গতকাল ওয়ারিদের নাম্বার থেকে দেখি একজন সুকন্ঠী ডিস্টার্ব করছেন। প্রথমে ফোন ধরি নাই, এরপর এসএমএস শুরু হলো।.... ... ... রিপ্লাই না করলে এম্নিতেই কয়দিন পর বন্ধ হয়ে যাবে।

tongue_smile

ঐ নাম্বারটা আর ডিস্টার্ব করে না। কাহিনী বুঝলাম না। যাদের কে নাম্বারটা দিলাম তাদের কারও ঝাড়ি খেয়ে মনে হয় চুপ হয়ে গেছে।

http://url.ie/zybhttp://url.ie/zydhttp://url.ie/zyc
মুখে তুলে কেউ খাইয়ে দেবে না। নিজের হাতেই সেটা করতে হবে।

শিপলু'এর ওয়েবসাইট

লেখাটি GPL v3 এর অধীনে প্রকাশিত

১০

Re: মাটি তুই ফাঁক হ, আমি ভিতরে ঢুইক্যা যাই - ২

আপনার ক্যামন বান্ধবী ছিল! আপনাকে চিনেনা

Blood group = O+ 
কিভাবে ভাল হওয়া যায়?
হিংষা মানুষকে পশু বানায় , লোভ বানায় অন্ধ

১১

Re: মাটি তুই ফাঁক হ, আমি ভিতরে ঢুইক্যা যাই - ২

নিপু লিখেছেন:

আপনার ক্যামন বান্ধবী ছিল! আপনাকে চিনেনা

অতি বুদ্ধিমতি বান্ধবী, সরকারী চাকরী করে। কি আর বলবো। আমার ই সংকোচ লাগছে। পরে অবশ্য সে আমার কথা মনে করতে পেরেছে এবং আমার মেয়ের জন্য এসএমএস করেছে।

আরাফাত রহমান, Web Application Developer
চি‌ৎকার করতে করতে গলাটা ফাইট্টা গেছে (প্রজন্ম ফোরামে)

আরাফাত'এর ওয়েবসাইট

লেখাটি CC by 3.0 এর অধীনে প্রকাশিত

১২

Re: মাটি তুই ফাঁক হ, আমি ভিতরে ঢুইক্যা যাই - ২

ভাইয়া এতো সংকোচেরও কিছু নাই আসলে...। অনেক রকম ঘটনার মধ্যেএকটা বৈচিত্র্যপূর্ণ ঘটনা আর কি...। যেটা কিনা বেশ মজার! আরাফাত নামটাই খুব বেশি কমন। গুলিয়ে ফেলছে - ভুলভ্রান্তিতে, জীবনের যত ক্লান্তিতে.... (;D)।

বেশির ভাগ মেয়েই অপরিচিত নাম্বারে কল ব্যাক করে না। (অবশ্য আরেকজনকে গিয়ে জেরাও করে না! tongue_smile kidding) রুমন ভাইয়া বা শিপলু ভাইয়াদের মতো সবাই লাকি হয় না। আমাকে কোন নাম্বার ডিস্টার্ব করলে অনন্তকাল ধরে করতে থাকে! hairpull কল ধরি না, কোন রেসপন্সই করি না, তাও!!! surprised hairpull কমছে কম টানা একবছর। কল স্ক্রিনিং করা থাকে যাতে রিং না বাজে... তাদের কল বেজে বেজে শেষ হয়ে যায়, আমি দেখিও না। কিন্তু সেটাও বিরক্তিকর! আগের সেটে চার্জ শেষ হয়ে বসে থাকত, অনেক সময় কাজের ফোনগুলো আটকে যায় ইত্যাদি...। (এখন ত আম্মুর এ্যাসিটেন্ট হিসেবে আম্মুর সেটটাই দখল tongue) একারনে অপরিচিত নাম্বারে ফোন ধরা একদম বন্ধ করে দিয়েছি। বিদেশি ক্লাইন্ট হলে একদম খুব প্রবলেম হয়ে যায়, কিন্তু এখন যেহেতু সব কিছু বাদ দিয়েছি তাই একদম বন্ধ করা সম্ভব হয়েছে।

আপুটার অনেক বেশি দোষ নাই আসলে।http://i180.photobucket.com/albums/x294/public_account_of_lin/emoticonz/sb/angel.gif (আপনিই ত খোজ-খবর রাখেন না। মনে রাখবে কেমন করে? ghusi ভাবছে আপনি ভুলে গেছেন! ghusi hehe)

আল্লাহুম্মা ইন্নাকা য়াফু্‌ঊন - (হে আল্লাহ আপনি ক্ষমাশীল)
তুহীব্বুল য়াফওয়া - (আপনি মাফ করতে ভালবাসেন)
ফা' ফু আন্নী - (আমাকে মাফ করে দিন।)

১৩

Re: মাটি তুই ফাঁক হ, আমি ভিতরে ঢুইক্যা যাই - ২

মুন লিখেছেন:

ভাইয়া এতো সংকোচেরও কিছু নাই আসলে...। অনেক রকম ঘটনার মধ্যেএকটা বৈচিত্র্যপূর্ণ ঘটনা আর কি...। যেটা কিনা বেশ মজার! আরাফাত নামটাই খুব বেশি কমন। গুলিয়ে ফেলছে - ভুলভ্রান্তিতে, জীবনের যত ক্লান্তিতে.... (;D)।
........

আপুটার অনেক বেশি দোষ নাই আসলে।http://i180.photobucket.com/albums/x294 … /angel.gif (আপনিই ত খোজ-খবর রাখেন না। মনে রাখবে কেমন করে? ghusi ভাবছে আপনি ভুলে গেছেন! ghusi hehe)

গুলিয়ে ফেলেছে মানে? আমি ওর বিয়ের ঘটকালি করছি। আর আমার নাম ওর মনে থাকবে না? মাঝে মধ্যেই ওকে ফোন করি। বিষয়টি আসলে বেশি জটিল করেছে ওই দ্বিতীয় আরাফাত।

আরাফাত রহমান, Web Application Developer
চি‌ৎকার করতে করতে গলাটা ফাইট্টা গেছে (প্রজন্ম ফোরামে)

আরাফাত'এর ওয়েবসাইট

লেখাটি CC by 3.0 এর অধীনে প্রকাশিত

১৪

Re: মাটি তুই ফাঁক হ, আমি ভিতরে ঢুইক্যা যাই - ২

আরাফাত লিখেছেন:

আমার সেই বান্ধবী সেই আরাফাতকে সেকি ধমক।

আরাফাত লিখেছেন:

বিষয়টি আসলে বেশি জটিল করেছে ওই দ্বিতীয় আরাফাত।

বেচারার কি দোষ!? tongue ঝাড়ি খেয়ে স্ক্র খুলে পড়ে গেছিল আর কি! hehe
আপনার বান্ধবীকে এই পোস্টটা দেখাইছেন? মজা পাইত! ghusi

সর্বশেষ সম্পাদনা করেছেন মুন (12-02-2009 17:13)

আল্লাহুম্মা ইন্নাকা য়াফু্‌ঊন - (হে আল্লাহ আপনি ক্ষমাশীল)
তুহীব্বুল য়াফওয়া - (আপনি মাফ করতে ভালবাসেন)
ফা' ফু আন্নী - (আমাকে মাফ করে দিন।)

১৫

Re: মাটি তুই ফাঁক হ, আমি ভিতরে ঢুইক্যা যাই - ২

মুন লিখেছেন:

..... বেচারার কি দোষ!? tongue ঝাড়ি খেয়ে স্ক্র খুলে পড়ে গেছিল আর কি! hehe
আপনার বান্ধবীকে এই পোস্টটা দেখাইছেন? মজা পাইত! ghusi

না তিনি ইন্টারনেট ব্যবহার করেন না। কম্পিউটার সম্পর্কে তার মোটামুটি ধারণা আছে।

আরাফাত রহমান, Web Application Developer
চি‌ৎকার করতে করতে গলাটা ফাইট্টা গেছে (প্রজন্ম ফোরামে)

আরাফাত'এর ওয়েবসাইট

লেখাটি CC by 3.0 এর অধীনে প্রকাশিত

পোস্টঃ [ ১৫ ]

পাতা 1

উত্তর দেয়ার জন্য আপনাকে অবশ্যই প্রবেশ বা নিবন্ধন করতে হবে

সম্পর্কিত বিষয়

শিরোনাম উত্তর সমূহ প্রদর্শন সর্বশেষ পোস্ট

মাটি তুই ফাঁক হ. আমি ভিতরে ঢুইক্যা যাই (১)

লিখেছেন আরাফাত ( পাতাগুলি   )

  • ২৫ উত্তর সমূহ
  • ৩৩৬৩ প্রদর্শন
  • সর্বশেষ পোস্ট 15-04-2008 10:27 লিখেছেন সামিউল

মাটির মানুষ মাটি

লিখেছেন মাটি ( পাতাগুলি   )

  • ২১ উত্তর সমূহ
  • ২৪৯৯ প্রদর্শন
  • সর্বশেষ পোস্ট 18-07-2008 01:19 লিখেছেন মাটি

ছবির ভিতরে ছবি

লিখেছেন মেহেদী আকরাম

  • উত্তর সমূহ
  • ১১৫৩ প্রদর্শন
  • সর্বশেষ পোস্ট 26-05-2008 21:29 লিখেছেন টাট্টুহর্স

ছবির ভিতরে ছবি

লিখেছেন মেহেদী আকরাম

  • উত্তর সমূহ
  • ৫৫৫ প্রদর্শন
  • সর্বশেষ পোস্ট 29-09-2008 01:22 লিখেছেন ফায়ারফক্স

শিশুরা ভিতরে কি করে?

লিখেছেন শামস

  • উত্তর সমূহ
  • ২৫০ প্রদর্শন
  • সর্বশেষ পোস্ট 28-11-2009 22:01 লিখেছেন অভিযাত্রিক

X




Currently installed 10 official extensions. Copyright © 2003–2009 PunBB.




English Pad: