ধরি, ক =.৯৯৯৯৯৯৯৯৯৯...............১নং সমীকরণ
এখন ১নং সমীকরণ কে ১০ দিয়ে গুন করি
১০ক = ৯.৯৯৯৯৯৯৯৯৯
বা, ১০ক = ৯+.৯৯৯৯৯৯৯৯৯(এভাবে লিখতে তো কোনো সমস্যা নেই)
বা, ১০ক = ৯+ক(১নং সমীকরণ থেকে)
বা, ৯ক = ৯
বা, ক= ১
সুতরাং, ১=.৯৯৯৯৯৯৯৯
তাই না?
(এটা যদি এখানে না মানায় তবে অন্য কোথাও সরিয়ে নিন)

অফলাইন
মু হা হাবা, ১০ক = ৯+.৯৯৯৯৯৯৯৯৯(এভাবে লিখতে তো কোনো সমস্যা নেই)
উপরের লাইনে .৯৯৯৯৯৯৯৯৯ এই খানে ৯ আছে ৯টা কিন্তু ক =.৯৯৯৯৯৯৯৯৯৯...............১নং সমীকরণ এই লাইনে ৯ ছিলও ১০টা
অফলাইন
manchumahara লিখেছেন:
বা, ১০ক = ৯+.৯৯৯৯৯৯৯৯৯(এভাবে লিখতে তো কোনো সমস্যা নেই)
উপরের লাইনে .৯৯৯৯৯৯৯৯৯ এই খানে ৯ আছে ৯টা কিন্তু ক =.৯৯৯৯৯৯৯৯৯৯...............১নং সমীকরণ এই লাইনে ৯ ছিলও ১০টা
এখানে .৯৯৯৯৯৯৯৯৯৯ ১০ টা নয় বরং অগনিত বুঝানো হয়েছে।

অফলাইন
সেভারাস লিখেছেন:
ধরি, ক =.৯৯৯৯৯৯৯৯৯৯৯৯৯৯৯(অগনিত)..............১নং সমীকরণ
এখন ১নং সমীকরণ কে ১০ দিয়ে গুন করি
১০ক = ৯.৯৯৯৯৯৯৯৯৯৯৯৯(অগনিত)
বা, ১০ক = ৯+.৯৯৯৯৯৯৯৯৯৯৯৯৯৯৯(অগনিত)(এভাবে লিখতে তো কোনো সমস্যা নেই)
বা, ১০ক = ৯+ক(১নং সমীকরণ থেকে)
বা, ৯ক = ৯
বা, ক= ১
সুতরাং, ১=.৯৯৯৯৯৯৯৯(অগনিত)
তাই না?
(এটা যদি এখানে না মানায় তবে অন্য কোথাও সরিয়ে নিন)

সর্বশেষ সম্পাদনা করেছেন সেভারাস (০৮-০৫-২০০৭ ০৩:৩১)

অফলাইন
যুদ্ধের কী দরকার!কোন গণিতবিদ হয়ত এটা ভুল প্রমাণ করতে পারবেন ... কিন্তু একজন ইঞ্জিনিয়ারের কাছে এটা প্রমানের জন্য এত কষ্ট করার দরকার ছিল না.... বেশিরভাগ ক্ষেত্রেই দুটো বাস্তব বস্তুর মধ্যে পার্থক্য ১% এর কম হলে ঐ দুটোকে সমান ধরা হয়।
বর্তমান শিক্ষাব্যবস্থায়ও এই পার্থক্যের উদারতা আরো বেশি ... আপনিই বলুই এ+ গ্রেড পাওয়ার জন্য নম্বরের রেঞ্জ কত? ... সবাই কিন্তু সমান মেধার ধরা হচ্ছে! 
সবশেষে,
মানচুমাহারা ঠিক জায়গাতে ধরেছিলেন। তবে এর উত্তরে যদি বলেন এটা দশমিকের পরে অসীম সংখ্যক ঘর... তবে বলব যে, অসীম জিনিসটাই একটা কনসেপ্ট বা ধারণা
। এটা কোনক্রমেই বাস্তব কিছু না
। এমনকি এই বিশ্বব্রক্ষান্ডের ক্ষেত্রের উদাহরণ টেনেও যদি অসীম কনসেপ্ট গেলাতে চান তাহলেও সেটা অবাস্তবই থাকবে।

অফলাইন
বেশিরভাগ ক্ষেত্রেই দুটো বাস্তব বস্তুর মধ্যে পার্থক্য ১% এর কম হলে ঐ দুটোকে সমান ধরা হয়
কিন্তু এখানে পার্থক্য নির্ভর করবে দশমিকের পরে কতগুলো নয়(৯) আছে তার উপর ৯এর সংখ্যা যত বেশি হবে দশমিকের পরে শুন্য(০) এর সংখ্যা তত বেশি হবে। আর এর কারনে পার্থক্যটা তত শুন্যের(০) কাছাকাছি। আর পার্থক্য শুন্যের কাছাকাছি হলে দুটোকে সমান বলতে আপত্তি থাকার কথা না। শামীম ভাই ঠিকই বলেছেন একজন ইঞ্জিনিয়ারের জন্য এই হিসাবটা একটু হাস্যকরই বটে।
বর্তমান শিক্ষাব্যবস্থায়ও এই পার্থক্যের উদারতা আরো বেশি ... আপনিই বলুই এ+ গ্রেড পাওয়ার জন্য নম্বরের রেঞ্জ কত? ... সবাই কিন্তু সমান মেধার ধরা হচ্ছে!
এটা একটা বাস্তব উদাহরন।
সবশেষে,
সম্পুর্ন একমত![]()
![]()
সর্বশেষ সম্পাদনা করেছেন বাবু (০৮-০৫-২০০৭ ১০:৫৬)
অফলাইন
মু হা হাসেভারাস আপনি কিন্তু প্রথমে বলেননি যে ৯ অগনিত।তাই আমি ভাবছিলাম চোখের ভুল অর্থাত কয়টা ৯ পরের বার নেয়া হলো সেটা খেয়াল করেছি।
@শামীম ভাইঃ
সংখ্যা তত্ত্বে অসীম ২ ধরনেরঃ countable infinity and non countable infinity
স্বাভাবিক ভাবে অসীমের সংঙ্গা হতে পারে এমন "কোন নির্দিষ্ট অবস্থানে থেকে গননা করা যায় এমন বড় কোন সংখ্যা বা তার থেকে একটু বড়"।অসীমের কন্সেপটা অবাস্তব হলেও বাস্তব প্রয়োগে কিন্তু অসীম বলে কিছু থাকে না যখন আমরা কোন কিছুকে অসীম কোন কিছুর সাথে তুলনা করি।এই ক্ষেত্রে অসীম হিসাবে কিন্তু আমরা তুলনা যোগ্য বড় কোন সংখ্যাকে ধরে নেই।তবে অসীমকে যখন চিহ্ন হিসাবে ব্যবহার করি তখন এটা হয়ে যায় অপরিমান যোগ্য অসীম।বাদ বাকী ক্ষেত্রে এটা পরিমানযোগ্য অসীম।
কিন্তু একজন ইঞ্জিনিয়ারের কাছে এটা প্রমানের জন্য এত কষ্ট করার দরকার ছিল না.... বেশিরভাগ ক্ষেত্রেই দুটো বাস্তব বস্তুর মধ্যে পার্থক্য ১% এর কম হলে ঐ দুটোকে সমান ধরা হয়। ...............ধরা খাইছি।
সর্বশেষ সম্পাদনা করেছেন manchumahara (০৮-০৫-২০০৭ ০৯:৪২)
অফলাইন
যুদ্ধের কী দরকার!manchumahara লিখেছেন:
সেভারাস আপনি কিন্তু প্রথমে বলেননি যে ৯ অগনিত।তাই আমি ভাবছিলাম চোখের ভুল অর্থাত কয়টা ৯ পরের বার নেয়া হলো সেটা খেয়াল করেছি।
@শামীম ভাইঃ
সংখ্যা তত্ত্বে অসীম ২ ধরনেরঃ countable infinity and non countable infinity
স্বাভাবিক ভাবে অসীমের সংঙ্গা হতে পারে এমন "কোন নির্দিষ্ট অবস্থানে থেকে গননা করা যায় এমন বড় কোন সংখ্যা বা তার থেকে একটু বড়"।অসীমের কন্সেপটা অবাস্তব হলেও বাস্তব প্রয়োগে কিন্তু অসীম বলে কিছু থাকে না যখন আমরা কোন কিছুকে অসীম কোন কিছুর সাথে তুলনা করি।এই ক্ষেত্রে অসীম হিসাবে কিন্তু আমরা তুলনা যোগ্য বড় কোন সংখ্যাকে ধরে নেই।তবে অসীমকে যখন চিহ্ন হিসাবে ব্যবহার করি তখন এটা হয়ে যায় অপরিমান যোগ্য অসীম।বাদ বাকী ক্ষেত্রে এটা পরিমানযোগ্য অসীম।
কিন্তু একজন ইঞ্জিনিয়ারের কাছে এটা প্রমানের জন্য এত কষ্ট করার দরকার ছিল না.... বেশিরভাগ ক্ষেত্রেই দুটো বাস্তব বস্তুর মধ্যে পার্থক্য ১% এর কম হলে ঐ দুটোকে সমান ধরা হয়। ...............ধরা খাইছি।
তত্ত্বে অনেক কিছুই সম্ভব!! সেজন্যই বলেছি গণিতবিদের কাছে কি হবে জানিনা।
সব তত্ত্বেই কিছু ভেজাল থাকে। যেমন, অসীমের ব্যাপারটা -- এটা কোন সংখ্যা না, কারণ এটার সাথে কোন কিছু গুন, ভাগ, যোগ, বিয়োগ করে অর্থবহ কোন ফলাফল পাওয়া যাবে না --- এগুলো দিয়ে অনেক ভেজাল বানানো সম্ভব।
যা হোক, আমার মনে হয়
* ০.৯৯৯৯৯ পুনপৌনিক - এই সংখ্যাটাকে কোন ভগ্নাংশ দিয়ে প্রকাশ করা যায় না। করতে গেলেই দেখবেন এটা = ১ হয়ে যাবে... এত কষ্ট করে সমীকরণ বানিয়ে দেখানোর কি দরকার!!
০.৯ (পুনপৌনিক) = ৯/৯ = ১
১৫.৯ (পুনপৌনিক) = (১৫৯-১৫)/৯ = ১৪৪/৯ = ১৬
* সেভারাস কি এমন অন্য কোন পুনপৌনিক সংখ্যা দিতে পারবেন যেটাকে এরকম ভগ্নাংশ দিয়ে প্রকাশ করা যায় না?
অফলাইন
এই সমীকরণটা কেন ভুল? -
1 = 1
1¹ = 1°
1 = 0
অফলাইন
মু হা হাইশতিয়াক এখানের প্রথম ভুলই হচ্ছে এটা কোন সমীকরন না।কারন সমীকরন হতে গেলে অজানা কোন ভেরিয়েবল থাকতে হবে।
অনেক ১=২ বা ২=৩ প্রমান করে ফেলেন কিন্তু
১=২ এই লাইন ঠিক আছে কিন্তু এর পরের লাইনে যদি
এই ভাবে লেখা হয় তাহলে সেটা ঠিক নয়
যেমনঃ
১=২
বা,১+২=২+১ কারন এটা সমীকরন হলো না।
অফলাইন
যুদ্ধের কী দরকার!দুই পাশ সমান হলেই সমীকরণ .... এটার পেছনে অন্য লজিক আছে....
এখন এ্যাতই ঘুম পাচ্ছে যে মাথা কাজ করছে না। পরে দেখব।
অফলাইন
শামীম লিখেছেন:
যা হোক, আমার মনে হয়
* ০.৯৯৯৯৯ পুনপৌনিক - এই সংখ্যাটাকে কোন ভগ্নাংশ দিয়ে প্রকাশ করা যায় না। করতে গেলেই দেখবেন এটা = ১ হয়ে যাবে... এত কষ্ট করে সমীকরণ বানিয়ে দেখানোর কি দরকার!!
০.৯ (পুনপৌনিক) = ৯/৯ = ১
১৫.৯ (পুনপৌনিক) = (১৫৯-১৫)/৯ = ১৪৪/৯ = ১৬
* সেভারাস কি এমন অন্য কোন পুনপৌনিক সংখ্যা দিতে পারবেন যেটাকে এরকম ভগ্নাংশ দিয়ে প্রকাশ করা যায় না?
২৫.৯ (পুনপৌনিক) = (২৫৯-২৫)/৯ =২৩৪/৯=২৬
২৯.৯ (পুনপৌনিক)= (২৯৯-২৯)/৯= ২৭০/৯= ৩০
এইরকম আরো আছে বোধহয়!!!

অফলাইন
যুদ্ধের কী দরকার!সেভারাস লিখেছেন:
শামীম লিখেছেন:
যা হোক, আমার মনে হয়
* ০.৯৯৯৯৯ পুনপৌনিক - এই সংখ্যাটাকে কোন ভগ্নাংশ দিয়ে প্রকাশ করা যায় না। করতে গেলেই দেখবেন এটা = ১ হয়ে যাবে... এত কষ্ট করে সমীকরণ বানিয়ে দেখানোর কি দরকার!!
০.৯ (পুনপৌনিক) = ৯/৯ = ১
১৫.৯ (পুনপৌনিক) = (১৫৯-১৫)/৯ = ১৪৪/৯ = ১৬
* সেভারাস কি এমন অন্য কোন পুনপৌনিক সংখ্যা দিতে পারবেন যেটাকে এরকম ভগ্নাংশ দিয়ে প্রকাশ করা যায় না?২৫.৯ (পুনপৌনিক) = (২৫৯-২৫)/৯ =২৩৪/৯=২৬
২৯.৯ (পুনপৌনিক)= (২৯৯-২৯)/৯= ২৭০/৯= ৩০
এইরকম আরো আছে বোধহয়!!!
বলতে চাচ্ছিলাম যে, ক.৯(পুনপৌনিক) এরকম বাদে, অর্থাৎ পুনপৌনিক অংশটা শুধু ৯ বাদে কি কোন সংখ্যা আছে যেগুলোর মান পরিবর্তন হয়ে যায় বলে দেখায় না? (আগের প্রশ্নে 'ভগ্নাংশ' termটা ভুল ছিল ..)
প্রশ্নটা ব্যাখ্যা করি .......
৯ দিয়ে পুনপৌনিক উপরের সবগুলো উদাহরণ (আপনার এবং আমার দেয়া)
ক.৯ (পুনপৌনিক) বাদে বলতে চাচ্ছিলাম এমন সংখ্যা: উদাহরণ দিলাম
০.৯১৯৯১৯৯১৯৯১৯ ...... = ০.৯১৯ (৯১৯ পুনপৌনিক) = ৯১৯/৯৯৯
২৭.৪৫২২২২২২২২২...... = ২৭.৪৫২ (২ পুনপৌনিক) = (২৭৪৫২-২৭৪৫)/৯০০ = ২৪৭০৭/৯০০
৬১.৭৭৭৭৭................ = ৬১.৭ (৭ পুনপৌনিক) = (৬১৭-৬১)/৯ = ৫৫৬/৯
০.৪৪৪৪৪৪৪৪ ............. = ৪/৯
০.৫৪২৪২৪২৪২৪২৪২..... = (৫৪২-৫৪)/৯৯০ = ৪৮৮/৯৯০ = ২৪৪/৪৯৫
কিন্তু,
০.১২৯৯৯৯৯৯৯৯৯......... = (১২৯-১২)/৯০০ = ১১৭/৯০০ = ১৩/১০০ = ০.১৩ (এই উদাহরণ প্রযোজ্য হবে না, কারণ শুধু ৯ পুনপৌনিক হয়েছে, ফলাফল, ০.১২৯৯৯৯৯... = ০.১৩ !!!)
একই ভাবে,
৪৫৭৮.৭৮৬৯৯৯৯৯৯৯ ... = ৪৫৭৮.৭৮৭
০.৯৯৯৯........ = ১
০.০৯৯৯৯..... = ০.১
০.০০১৯৯৯৯৯ ... = ০.০০২ ...............ইত্যাদি উদাহরণগুলো বাদ কারণ এসব সংখ্যার শেষে পুনপৌনিক ৯।
--- এরকম ৯ পুনপৌনিক বাদে কি কোন সংখ্যা পাওয়া যাবে যেটার মান পরিবর্তন হয়ে যায়?
অফলাইন
শামীম লিখেছেন:
এরকম ৯ পুনপৌনিক বাদে কি কোন সংখ্যা পাওয়া যাবে যেটার মান পরিবর্তন হয়ে যায়?
হা এবার কিউটা বুঝতে পারছি

অফলাইন
যুদ্ধের কী দরকার!ইশতিয়াক লিখেছেন:
এই সমীকরণটা কেন ভুল? -
1 = 1
1¹ = 1°
1 = 0
এটা যে ভুল সেটা বুঝতে পারছি, তবে কেন- সেটা ঠিকভাবে ব্যাখ্যা করতে পারছি না বোধহয় ... .... ...
দেখুন:
০ x ক = ০ x ঙ
=> ক = ঙ
এটা ভুল কারণ,
০ x ক = ০ x ঙ
=> ০ x ক - ০ x ঙ = ০
=> ০ (ক - ঙ) = ০
এখানে, ০ = ০, সুতরাং,
ক - ঙ ≠ ০
=> ক ≠ঙ
একই ভাবে, ১ সংখ্যাটা নিয়ে ঝামেলা আছে,
পূর্ণ-সংখ্যা দুই প্রকার, মৌলিক ও যৌগিকঃ
- এই প্রকারভেদের কোনটাতেই ১ পড়ে না।
- ১ মৌলিক নয়, কারণ তাহলে আর কোন সংখ্যাই মৌলিক সংখ্যা বা প্রাইম নাম্বার হতে পারে না!
- ১ যৌগিক নয়, কারণ এটার যৌগিক সংখ্যার বৈশিষ্ট নাই।
-- আবার ১ ভগ্লাংশও নয়।
-- তবে, ১ বাস্তব সংখ্যা, কারণ এটা কাল্পনিক সংখ্যা (যেমন ঋণাত্নক -১ এর বর্গমূল) নয়।
তাই ১ একটি বিশেষ সংখ্যা।
সমস্ত সুত্র বিশেষ সংখ্যার ক্ষেত্রে প্রযোজ্য না ও হতে পারে।
বিশেষ সংখ্যার আরো কয়েকটি উদাহরণ
অসীম x ৫ = অসীম x ৫০
কিন্তু, ৫ ≠৫০
১ x ১ x ১ x ১ x ১.... = ১ অর্থাৎ যতই গুন করুন না কেন, এটার ফলাফল পরিবর্তন হবে না। ০, ১, ∞ (অসীম) বাদে কি অন্য কোন উদাহরণ দিতে পারবেন যেখানে এরকম হবে?
এখন বলুন,
অসীম x ০ = ?
অফলাইন
অলস সময়ের পাড়েভাইজান, এইটার উত্তর কি ০ হবেনা ??? 

অফলাইন
!!! ইন্ট্রাপিড আইবেক্স !!! আমি বরাবরই অংকে খারাপ সুতরাং আমাকে দিয়া হবে না এই কাজ 
অফলাইন
ইশতিয়াক লিখেছেন:
এই সমীকরণটা কেন ভুল? -
1 = 1
1¹ = 1°
1 = 0
২নং থেকে ৩নং লাইনে ভুল। আপনি এটা পেয়েছেন একভিত্তিক লগ দুইপাশে প্রয়োগ করে, তারপরের লগ১ "বাদ" দিয়ে। লগ খালি খালি বাদ দেয়া যায় না।
আলমগীর
অফলাইন
যুদ্ধের কী দরকার!আলমগীর লিখেছেন:
ইশতিয়াক লিখেছেন:
এই সমীকরণটা কেন ভুল? -
1 = 1
1¹ = 1°
1 = 0২নং থেকে ৩নং লাইনে ভুল। আপনি এটা পেয়েছেন একভিত্তিক লগ দুইপাশে প্রয়োগ করে, তারপরের লগ১ "বাদ" দিয়ে। লগ খালি খালি বাদ দেয়া যায় না।
আলমগীর
আরেকটু গাণিতিক ভাষায় লিখলে ....
1 = 1
1¹ = 1°
log 1¹ = log 1°
1 log 1 = 0 log 1
1 log 1 - 0 log 1 = 0
(1-0) log 1 = 0
এখানে,
log 1 = 0
সুতরাং,
1 - 0 ≠ 0
1 ≠ 0
অফলাইন
গণিতে লিমিট (Limit) বলে একটা কথা আছে। এটা কী জিনিষ একটু বোঝার চেষ্টা করি।
যে কোন দুটো সংখ্যার মাঝে কয়টা সংখ্যা আছে? যেমন - ০ এবং ১, অথবা ১ এবং ১১২৩৪৩৪০, অথবা ০.১ এবং ০.০১।
উত্তরঃ অগণিত, অসীম সংখ্যক।
এখন ধরুন আমরা একটা অসীম ধারার সমষ্টি বের করতে চাই, যেমন
.১+.০১+.০০১+.০০০১+...
একটু লক্ষ্য করলেই বোঝা যাচ্ছে, যত বেশি সংখ্যক পদ এখানে যুক্ত হবে যোগফল ততই বাড়তে থাকবে। কেননা এখানে ধনাত্মক সংখ্যা যোগ করা হচ্ছে। কিন্তু কতটুকু বাড়বে? এটা কী বিশাল একটা সংখ্যা হয়ে যাবে? নাকি অসীমে চলে যাবে?
এটা বিশাল সংখ্যাও হবে না বা অসীমেও চলে যাবে না। বরং এই সংখ্যাটা .১ এর কাছাকাছিই থাকবে। এটাকেই এই ধারার লিমিট বা সীমা বলা হয়। এই কারণেই .৯(পৌনপুনিক) = ১। কারণ .৯৯৯৯... এর সীমা ১। অর্থাৎ এতে যত ৯ থাকবে, এটা ততই ১ এর কাছে চলে যাবে। সুতরাং সংজ্ঞানুযায়ী .৯৯৯... = ১। এটা ভুল নয়।
অফলাইন