আমিও নতুন। আজকেই প্রথম। আপনার থ্রেডটি পেয়েই যেভাবে করলাম:
* মোবাইলে বুটুথ অন করলাম
* ডোঙ্গলটি কানেক্ট করলাম
* একটা আইকন আসল উপরের ডান দিকে প্যানেলে
* ক্লিক করলে ইনস্টল নিউ ডিভাইস নামক লিঙ্ক পাবেন।
* Forward
* আমার ডিভাইসটির নাম দেখাচ্ছে, ফরওয়ার্ড
* মোবাইলে আসলো আমার কম্পিউটারের সাথে পেয়ার করবে কিনা:x কম্পিউটারের স্ক্রিণে একটা কোড দেখালো
* পেয়ার রিকোয়েস্ট গ্রহণ করে ঐ কোডটি দেয়া লাগবে। [খাইছে কবে যে প্রেম করতে গেলেও এরকম পাসওয়ার্ড দেয়া লাগে!!!]
* ব্যাস পেয়ার হয়ে গেল।
এরপর 
!
গুগলে সার্চ দিয়ে হেল্প পেয়ে গেলাম। নিচের মত করে কাজ করেন। ইনশাআল্লাহ হয়ে যাবে:
১. প্রথমে ব্লুটুথ এর ম্যাক এড্রেস বের করতে হবে hcitool scan
thcoder@lappy:~$ hcitool scan
Scanning ...
00:22:FD:F3:8F:99 HungryCell
২. ম্যাক পাওয়া গেল। এবার আমাদের বের করতে হবে ব্লুটুথের কোন চ্যানেলে ডায়ালআপ সার্ভিসটি আছে। সেজন্য নিচের মত কোড:
# sdptool search DUN
thcoder@lappy:~$ sdptool search DUN
Inquiring ...
Searching for DUN on 00:22:FD:F3:8F:99 ...
Service Name: Dial-up networking
Service RecHandle: 0x10000
Service Class ID List:
"Dialup Networking" (0x1103)
"Generic Networking" (0x1201)
Protocol Descriptor List:
"L2CAP" (0x0100)
"RFCOMM" (0x0003)
Channel: 1
Language Base Attr List:
code_ISO639: 0x656e
encoding: 0x6a
base_offset: 0x100
Profile Descriptor List:
"Dialup Networking" (0x1103)
Version: 0x0100
নিচের লাইনগুলো লক্ষ্য করুন:
Service Name: Dial-up networking
"RFCOMM" (0x0003)
Channel: 1
দেখুন আমাদের কাঙ্খিত সার্ভিসটি ১ নম্বর চ্যানেলে আছে।
# sudo gedit /etc/bluetooth/rfcomm.conf
ঐ ফাইলের মধ্যে নিচের অংশ লিখে সেভ করুন:
rfcomm0 {
bind yes;
device your-phone-mac-address;
channel your-phone-rfcomm-channel;
comment "Bluetooth PPP Connection";
}
your-phone-mac-address এবং your-phone-rfcomm-channel এর মান লিখুন আগে যা পেয়েছি সেরকম। উদাহরণ অনুযায়ী:
rfcomm0 {
bind yes;
device 00:22:FD:F3:8F:99;
channel 1;
comment "Bluetooth PPP Connection";
}
এরপর নিচের কমান্ডটি দিন:
# sudo /etc/init.d/bluez-utils restart অথবা# sudo /etc/init.d/bluetooth restart
আমার ক্ষেত্রে পরেরটি কাজ করেছে।
# sudo gedit /etc/ppp/peers/BluetoothDialup
ফাইলের মধ্যে নিচের অংশটুকু লিখুন
debug
noauth
connect "/usr/sbin/chat -v -f /etc/chatscripts/BluetoothDialup"
usepeerdns
/dev/rfcomm0 115200
defaultroute
crtscts
lcp-echo-failure 0
সেভ করুন।
# sudo gedit /etc/chatscripts/BluetoothDialup
TIMEOUT 35
ECHO ON
ABORT '\nBUSY\r'
ABORT '\nERROR\r'
ABORT '\nNO ANSWER\r'
ABORT '\nNO CARRIER\r'
ABORT '\nNO DIALTONE\r'
ABORT '\nRINGING\r\n\r\nRINGING\r'
'' \rAT
OK 'AT+CGDCONT=1,"IP","gpinternet"'
OK ATD*99***1#
CONNECT ""
সেভ করুন। কাজ শেষ।
এবার কানেক্ট করার পালা!
# sudo pon BluetoothDialup
মোবাইলের দিকে লক্ষ্য রাখুন। সেখানে মেসেজ দেখাবে। আমার তো 
)+D !
আমি আসলে প্রথম অংশটুকু উবুন্টুর ইন্টারফেস দিয়েই করেছি। কিন্তু মূল টিউটোরিয়ালে প্রথম অংশটুকু কিভাবে কমান্ডলাইনে দেয়া আছে সেটা লেখা আছে।
মূল টিউটোরিয়াল: https://help.ubuntu.com/community/BluetoothDialup
কোন সমস্যা হলে বিস্তারিত জানাবেন। কারণ আমিও আপনার মতই জীবনে প্রথমবারের মতই করলাম 

what to do?