আর ভাল লাগে না!মশাগুলো আজকাল বেশি চালাক হয়ে গেছে নাকি ঔষধের ক্ষমতা কমে গেছে বুঝতে পারছি না। গত কয়েকদিনে মশার কামড়ে অতিষ্ঠ হয়ে আজকে বিকালে এসিআই এরোসল কিনে এনে ঘরের প্রতিটি জায়গায় স্প্রে করি। মশাগুলো কতক্ষন উড়াউড়ি করে তারপর আবার যে যার অবস্থানে। দুএকটি মরল বটে। তবে সেজন্যও আমাকে যুগালী দিতে হয়েছে।
মশাগুলোর প্রান কি কই মাছের প্রানের মডেল অনুসরণ করছে নাকি যে এরাও সহজে মরছে না। আর ঔষধ কোম্পানীও মশার কেমন ঔষধ তৈরি করে যা মশাই মরে না।
বড়ই বিরক্ত এই মশার যন্ত্রনায়।
; যদি ব্যাংক একাউন্ট লোপাট হয়ে যায়
!অনলাইন
যুদ্ধের কী দরকার!দুইটা ব্যাপার ঘটতে পারে
১. নকল ঔষধ
২. মশারা গ্যাসমাস্ক ব্যবহার করছে (বা অভিযোজিত হয়ে গেছে)
অফলাইন
আর ভাল লাগে না!ইত্যাদির নানা-নাতির গল্পটা মনে পড়ল। নাতির জিজ্ঞাসা কে শক্তিশালী বাঘ না মশা। বাঘকে মানুষ খাঁচায় বন্দি করে রাখে অন্যদিকে মশার ভয়ে সে নিয়েই মশারির নিচে লুকায়। 
না! আমি মশার যন্ত্রনায় অতিষ্ঠ। সম্ভবত এরা তত্ত্বাধায়ক সরকারকে পছন্দ করছে না। সেজন্য এখন বেশি হামলা করছে।
; যদি ব্যাংক একাউন্ট লোপাট হয়ে যায়
!অনলাইন
আর ভাল লাগে না!রাজশাহীতে তো বর্ষাকাল বলতে তেমন কিছু নেই। খুব সামান্যই বৃষ্টিপাত হয়।
কিন্তু শীতে অবস্থা খারাপ। আমি ঢাকা থেকে আসলাম ৩ দিন আগে। ঢাকায় ফ্যান ছেড়ে বসে থাকতাম। আর এখানে লেপের নিচে না থাকলেই নয়।
; যদি ব্যাংক একাউন্ট লোপাট হয়ে যায়
!অনলাইন
চট্টগ্রামে ঢাকার চাইতে শীত অনেক কম থাকে। আমি বুয়েটের হলে অনেক কষ্ট করেছি শীতে। শীতকালে আমাদের রুমে মজার দৃশ্য... , চার কোনায় চারজন লেপ মুড়ি দিয়ে নিস্তেজ হয়ে পড়ে আছে।
আমেরিকায় এখন যেখানে আছি, এই সময় এখানে -১৫ সেলসিয়াস তাপমাত্রা। এখানে ১০-১২ ডিগ্রি তাপমাত্রায় সবাই (আমিও) টি-শার্ট গায়ে চলি। দেশে গিয়ে কিন্তু ঠিকই ১০-১২ সেঃ অবস্থায় কেঁপেছি। আসলে দেশের বাড়িঘর তো আর তাপরোধক না, তাই ঐ ব্যাপার।
অফলাইন
মশারও অধীকার আছে বেঁচে থাকার
অফলাইন
কিন্তু আমারও মশার কামড় না খাওয়ার অধিকার আছে তাই না??? 
অফলাইন
মশার হাত থেকে বাচার অনেক উপায় আছে।
1) মশারি টানায়ে একটু ফাকা করে ভিতরে শুয়ে থাকুন। একটুও নড়বেন না। সব মশা আপনাকে কামড়ানোর জন্য ভিতরে ঢুকবে, তখন আপনি মশারি ঠিক মত গুজে, বাইরে এসে flooring করুন।
2) এক ব্যাগ ব্লাড ঘরের কোনে টানিয়ে রাখুন। মশা কম কষ্টে ওখান থেকেই খাবে। ওর মরারো ভয় নাই।
3) কাপর খুলে শুয়ে থাকুন, মশা লজ্জা পেয়ে না কামড়িয়ে চলে জাবে
সর্বশেষ সম্পাদনা করেছেন albatross (১৫-০২-২০০৭ ১৫:৫৮)
অফলাইন
যুদ্ধের কী দরকার!Albatross - আরেকটা দেখছিলাম .....
৪) আমার এইডস আছে বা এই ধরনের কোন অসুখের নাম সহ ছোট্ট নোটিশ লাগায় রাখুন... মশারা ভয়ে কামড়াবে না।
মশার উপর প্রতিশোধ নেয়ার জন্য হলে থাকাকালীন সময়ে, মশারী টাঙিয়ে ওর ভিতরে শুয়ে থাকতাম..... তবে শুতাম মশারী ঘেষে... মাত্র ১ সে.মি. দূরত্বে --- মশাগুলো ভাবত এই বুঝি মক্কেল পাইছি... রক্ত খেতে আসত কিন্তু নাগাল পেত না .... হু হা হা......
অফলাইন
শামীম লিখেছেন:

হাহাহাহাহ............
শামীম ভাই, মশারা অতি তুচ্ছ প্রানী, ওদের সাথেও আপনার রসিকতা !!!
আপনি ভাই বড়ই নিষ্ঠুর ....
অফলাইন
তাদের আমি পিট্টি দিবAlbatross লিখেছেন:
মশার হাত থেকে বাচার অনেক উপায় আছে।
1) মশারি টানায়ে একটু ফাকা করে ভিতরে শুয়ে থাকুন। একটুও নড়বেন না। সব মশা আপনাকে কামড়ানোর জন্য ভিতরে ঢুকবে, তখন আপনি মশারি ঠিক মত গুজে, বাইরে এসে flooring করুন।

এরকম কত হইছে। একবার এক তেলাপোকা মশারীর ভেতরে আর আমি সারারাত বাইরে ঘুমাইছি 
এখন তো মশারীই খাটাই না

শামীম লিখেছেন:
মশার উপর প্রতিশোধ নেয়ার জন্য হলে থাকাকালীন সময়ে, মশারী টাঙিয়ে ওর ভিতরে শুয়ে থাকতাম..... তবে শুতাম মশারী ঘেষে... মাত্র ১ সে.মি. দূরত্বে --- মশাগুলো ভাবত এই বুঝি মক্কেল পাইছি... রক্ত খেতে আসত কিন্তু নাগাল পেত না .... হু হা হা......

হাঙ্গরিকোডার লিখেছেন:
মশাগুলো আজকাল বেশি চালাক হয়ে গেছে নাকি ঔষধের ক্ষমতা কমে গেছে বুঝতে পারছি না। গত কয়েকদিনে মশার কামড়ে অতিষ্ঠ হয়ে আজকে বিকালে এসিআই এরোসল কিনে এনে ঘরের প্রতিটি জায়গায় স্প্রে করি। মশাগুলো কতক্ষন উড়াউড়ি করে তারপর আবার যে যার অবস্থানে। দুএকটি মরল বটে। তবে সেজন্যও আমাকে যুগালী দিতে হয়েছে।
মশাগুলোর প্রান কি কই মাছের প্রানের মডেল অনুসরণ করছে নাকি যে এরাও সহজে মরছে না। আর ঔষধ কোম্পানীও মশার কেমন ঔষধ তৈরি করে যা মশাই মরে না।
বড়ই বিরক্ত এই মশার যন্ত্রনায়।
ঠিক বলছেন কোড়ার ভাই, এরোসলের গন্ধে আমিই আধমরা হয়ে যাই, কিন্তু মশার কামড় থেকে রেহাই পাই না। 

অফলাইন
মশা মারার ব্যডমিন্টন ব্যাট আছে ঐটা ব্যবহার করেন। খেলাও হবে মশা মারাও হবে। আর ব্যায়াম ফ্রি!
অফলাইন
শিপলু লিখেছেন:
হ্যাঁ ইদানিং এই ব্যাডমিন্টন ব্যাট বের হয়েছে। ভাবছি একটা কিনব।
আমার একটা আছে, বিদ্যুৎ পরিবাহী কিছু ভেতরে ঢুকালে পটপট আওয়াজ হয় 
কিনে ফেলেন, খুব মজার খেলা 
সর্বশেষ সম্পাদনা করেছেন আলোকিত (২৩-০৩-২০০৮ ২২:৪২)
অফলাইন
!!! ইন্ট্রাপিড আইবেক্স !!! আমার ছোট ভাতিজা মশা কামড়ায় অনেক জ্বালাতন করে বেচারা
চু ক চুক চুক
অনলাইন
তাদের আমি পিট্টি দিবআলোকিত লিখেছেন:
শিপলু লিখেছেন:
হ্যাঁ ইদানিং এই ব্যাডমিন্টন ব্যাট বের হয়েছে। ভাবছি একটা কিনব।
আমার একটা আছে, বিদ্যুৎ পরিবাহী কিছু ভেতরে ঢুকালে পটপট আওয়াজ হয়
কিনে ফেলেন, খুব মজার খেলা
তেলাপোকা মরবে
মরলে চিন্তা করে দেখতে পারি
আমার আশে-পাশে কেউ থাকলে মশা আমাকে বেশি ঘাটায় না, সুতরাং চিন্তা নেই
, (বুঝতে পারে এরে কামড়ায় লাভ নেই, বরং শুড় ভাঙার সম্ভাবিলিটিস হ্যাস
)
কিন্তু তেলাপোকা চান্স পাইলেই গায়ের উঠে নইলে কাছে চলে আসে

(সমগোত্রীয় মনে করে মনে হয়
)
মাইরালামু।
তেলাপোকা মরবে না? 
সর্বশেষ সম্পাদনা করেছেন মুন (২৪-০৩-২০০৮ ০০:০৯)

অফলাইন