টপিকঃ ♪♪ ওঠো moon ওঠোনা...ডাকছে তোমায় জোছোনা... ~মুন-আপু,আজকে-তোমার-জন্মদিন~

http://forum.projanmo.com/uploads/2008/10/1128_tree.jpg

আতর আতর সুবাস নিয়ে
মিহিন বাতাস বইছিলো
জোনাক জ্বলা ডালিম ডালে
অপূর্ব  হৈ-চৈ ছিলো

মিষ্টি সুখের সুর ছিলো
তারায় তারায় নুর ছিলো

কাঠ বাদামের কোঠর হতে
কোকিল কুহু ডাকছিলো
ফেরেসতারা চোখের পাতায়
শিশির কণা মাখছিলো

কী-দারুন  স্নিগ্ধ মায়ায় ধরনী সেঁজেছিলো সেই ক্ষণটাতে !!
মনভুলানো কোলাহল - প্রান জুড়ানো কলরব । প্রকৃতির প্রতিটি প্রান্তরে প্রতিষ্ঠিত প্রাণের প্রবল প্রকাশ ।
এমন সময় খবর এলো, তবুও পৃথিবীর মন খারাপ !!!! 

পৃথিবীর মন ভাল নেই
এ-তো তার দোষ না

আকাশে সব-ই আছে
শুধু নেই জোসনা

বলা হলো, পৃথিবী এটা তো ঠিক বললে না !  ওই যে ,  চোখের পাঁপড়ি মেলে তাকাও মহাশূণ্যে । কোটি কোটি তারকারা তাদের সবটুকু রুপালী জোসনা ছড়িয়ে দিচ্ছে তোমার গায়ে !!

উহুহু...

আমার নিজের করে অনেক আপন একটা দারুন জোসনাধারা চাই -হে প্রভু ,
তোমার কাছে ।

পৃথিবী এতোদিনে খুব করে জেনে গেছে, মহাবিশ্বের স্রষ্টা তাকে কত ভালোবাসেন । তাই বুঝি আহ্লাদী পৃথিবীর মন ভরছিলো না লাখো তারকার হিম হিম শাদা আলোতেও ।

আচানক দুনিয়াটা আলো ঝলমল
আহা-আহা হয়েছে কি ? এত কোলাহল
কেন শুনি চারিধারে, ঘটনা টা কি ;

ঘুমভেঙে ছুটে আসে দোয়েল পাখি
গাছেদের পাতারাও জেগে উঠে কয়
ক্যামোনে হয়েছি আমি এত আলোময় !!
তখনি ঘোষণা হলো, আযানের সুরে
কোন এক মামনির কোলখানি জুড়ে
এসেছেন যিনি, তিনি নাকি
চাঁদ কন্যা
তাই চারিধারে এত- আলোকের বন্যা

কি সব লিখসি …  tongue tongue tongue

                      Flash not detected
                   
তা-হ-সি-ন    সা-ঈ-দা    মু-ন   আপুউ,

শু-ভ    জ-ন্ম-দি-ন ...

যেথায় থাকো, তোমায় ঘিরে
থাকুক খোদার রহম-ছোঁয়া
কেক চাইনা - কোক চাইনা
একটু শুধু দিও দোয়া
 
roll

http://forum.projanmo.com/uploads/2008/10/1128_FullM.JPG

______________________________
        প্রাণ-জুড়ে থাক ফুলের সুবাস, আনন্দ-স্পন্দন
        একেকটা লাইন , করুক দৃঢ় বন্ধুদের  এ বন্ধন

Re: ♪♪ ওঠো moon ওঠোনা...ডাকছে তোমায় জোছোনা... ~মুন-আপু,আজকে-তোমার-জন্মদিন~

আরে বাবা, বিবেক ভাই কি আবেগ ভরা কবিতা লিখছে মুন এর জন্ম দিনে। দারুন হয়ছে।
আবার কি জন্মদিনে শুভেচ্ছা জানাতে হবে?
নাহ,
আরেক বার জানাই
শূভ জন্মদিন, কাটুক আনন্দে।

অ টঃ আল বিবেক ভাই , আমি গানটা সম্পূর্ণটা চাই , লিংক পিলিজ with গোপন বার্তা।

সর্বশেষ সম্পাদনা করেছেন microqatar (26-10-2008 02:09)

Re: ♪♪ ওঠো moon ওঠোনা...ডাকছে তোমায় জোছোনা... ~মুন-আপু,আজকে-তোমার-জন্মদিন~

শুভ জন্মদিন আপুমনি, আপনার পরিপূর্ন জীবন কামনায়_স্বপ্নবাজ।

...ঈশ্বরের মত
ভবঘুরে স্বপ্নগুলো.....                                                                        রক্তের গ্রুপঃ B+
...because the life is too short !!!

Re: ♪♪ ওঠো moon ওঠোনা...ডাকছে তোমায় জোছোনা... ~মুন-আপু,আজকে-তোমার-জন্মদিন~

বিবেক ভাই ছড়া-কবিতা খুবই ভাল হইছে - আমার পছন্দ হইছে
আমার জন্যও কয়েক লাইন লিখেন - আজ আমারও ... :">:">

নূরুল আমীন রাসেল
nurulam.in

Re: ♪♪ ওঠো moon ওঠোনা...ডাকছে তোমায় জোছোনা... ~মুন-আপু,আজকে-তোমার-জন্মদিন~

মুন আপু ও ফারনার ভাই দু'জনকেই জন্মদিনের শুভেচ্ছা ও অভিনন্দন।

জোবায়ের সুমন
রক্তের গ্রুপ: B(-)

Re: ♪♪ ওঠো moon ওঠোনা...ডাকছে তোমায় জোছোনা... ~মুন-আপু,আজকে-তোমার-জন্মদিন~

মুনাপ্পু আর ফারনার ভাইকে শুভেচ্ছা। ভবিষ্যত উজ্জ্বল হোক এই কামনাই করি।

Re: ♪♪ ওঠো moon ওঠোনা...ডাকছে তোমায় জোছোনা... ~মুন-আপু,আজকে-তোমার-জন্মদিন~

ফারনার ভাই, লজ্জা পেলাম :"> :"> :">

ঘাসফুল পাঁপড়িতে একফোঁটা "সুন্দর"
প্রজাপতি ফুলে ফুলে ছুটে চলে দিনভর ..
আকাশের মেঘমালা আঁকে কত নকশা
এইসব ক্যামেরায় বাঁধা পড়ে সহসা

সেরা-সুনদর দেখে, সে-দারুন চোখ কার ?
আমাদের ফোরামের ভাইয়াটা "ফারনার"

হেপী বার্থডে .. .. ..  hehe

______________________________
        প্রাণ-জুড়ে থাক ফুলের সুবাস, আনন্দ-স্পন্দন
        একেকটা লাইন , করুক দৃঢ় বন্ধুদের  এ বন্ধন

Re: ♪♪ ওঠো moon ওঠোনা...ডাকছে তোমায় জোছোনা... ~মুন-আপু,আজকে-তোমার-জন্মদিন~

বিবেক লিখেছেন:

যেথায় থাকো, তোমায় ঘিরে
থাকুক খোদার রহম-ছোঁয়া
কেক চাইনা - কোক চাইনা
একটু শুধু দিও দোয়া
 
roll

তেলের নাহয় দাম কমেছে
বেশি ত নয় - এট্টুকুন।
তাই বলে কি তেল ফেলাবি
চাপ্পাবাজি চান্স মুতুন?:-O

এত্তো বেশি পাম্প দিলে তো
ফুটুস করে ফাটবনে-
ফাটলে বুঝিস- কিন্তু আমি
হাপুস হুপুস কাঁদবনে। mad

এই কথাটা বেশ হয়েছে
চাই খোদা - আর কিছুই না,
তুই দুয়া কর, আমিও করি
সবাইকে ফের বিলোই তা। love

microqatar লিখেছেন:

আরে বাবা, বিবেক ভাই কি আবেগ ভরা কবিতা লিখছে মুন এর জন্ম দিনে। দারুন হয়ছে।
শূভ জন্মদিন, কাটুক আনন্দে।

দেখতে হবে না ভাইয়াটা কার। love
আবার থ্যাঙ্কুশ। big_smile

স্বপ্নবাজ লিখেছেন:

শুভ জন্মদিন আপুমনি, আপনার পরিপূর্ন জীবন কামনায়_স্বপ্নবাজ।

ভাগ্যিস আমার শান্ত-শিষ্ট জীবন কামনা কর নাই। ghusi
অনেক ধন্যবাদ। big_smile

ফারনার লিখেছেন:

বিবেক ভাই ছড়া-কবিতা খুবই ভাল হইছে - আমার পছন্দ হইছে
আমার জন্যও কয়েক লাইন লিখেন - আজ আমারও ... :">:">

ফারনার ভাইটার
হাতে আছে কল্প,
যেই খানে ক্লীক করে
হয়ে যায় গল্প।

অবাক গল্পগুলো
অবাক দু' নয়নে,
দেখি কত জানা ছবি
অজানা কি মননে।

আমাদের পৃথিবীটা
ছোট এক রত্তি-
দেখি তারে যেই রূপে
দেখি নি তা - সত্যি।

ফড়িং টা নেচে উড়ে
কত কথা বলে যায়,
কচি দুটি পাতা ফুটে
কে বল দেখি তায়?

এত বড় বাড়িটাকে
ভেঙে ফেলে কুপিয়ে-
ছবি হয়ে বেচে থাকে
সেও চুপি চুপি যে।

সূর্য কি নদী বল,
গাছ নাকি পাতা-
অজানা গল্পে যত
ভরে যায় খাতা

জন্মটা না হলে কি
এতো কিছু জানতাম?
তার চোখ দিয়ে দেখা
বিশ্বটা আঁকতাম?

চোখ ফোটা দিবসের
শুভেচ্ছা জানিয়ে
বেঁচে থাক এই চোখ
দোয়া করি আমি এ। tongue_smile

সুমন লিখেছেন:

মুন আপু ও ফারনার ভাই দু'জনকেই জন্মদিনের শুভেচ্ছা ও অভিনন্দন।

ধইন্যাপাতা। big_smile

তিথি লিখেছেন:

মুনাপ্পু আর ফারনার ভাইকে শুভেচ্ছা। ভবিষ্যত উজ্জ্বল হোক এই কামনাই করি।

তিথি পাখিরে আদরও।

বিবেক লিখেছেন:

ফারনার ভাই, লজ্জা পেলাম :"> :"> :">

ঘাসফুল পাঁপড়িতে একফোঁটা "সুন্দর"
প্রজাপতি ফুলে ফুলে ছুটে চলে দিনভর ..
আকাশের মেঘমালা আঁকে কত নকশা
এইসব ক্যামেরায় বাঁধা পড়ে সহসা

সেরা-সুনদর দেখে, সে-দারুন চোখ কার ?
আমাদের ফোরামের ভাইয়াটা "ফারনার"

হেপী বার্থডে .. .. ..  hehe

হুলুস্তুল! clap

Re: ♪♪ ওঠো moon ওঠোনা...ডাকছে তোমায় জোছোনা... ~মুন-আপু,আজকে-তোমার-জন্মদিন~

জোস কবিতা মুনাপুকে আবারো শুভেচ্ছা এইরকম ঠান্ডা একটা ভোরে গরম গরম খিচুড়ীর ব্যবস্থা করতে পারলে ভালো হত আপু। এই খিদে লেগে গেছে ফারনার ভাই আগে খাওয়ানো চাই তারপরে আপনের শুভেচ্ছা নিয়েন tongue_smilehehe

১০

Re: ♪♪ ওঠো moon ওঠোনা...ডাকছে তোমায় জোছোনা... ~মুন-আপু,আজকে-তোমার-জন্মদিন~

surprised আমি স্তব্ধ, আমি বাক রুদ্ধ।

আরাফাত রহমান
চি‌ৎকার করতে করতে গলাটা ফাইট্টা গেছে (প্রজন্ম ফোরামে)

১১

Re: ♪♪ ওঠো moon ওঠোনা...ডাকছে তোমায় জোছোনা... ~মুন-আপু,আজকে-তোমার-জন্মদিন~

শুভ জন্মদিন। কুক, কেক খাইতাম চাই..মুন আপুর বাসায় রু-ডা পইযা থাকবো আজকে...:P

_______________________

dear admin, if possible please checkout the ads and change the color and horrible color combination and hurting my eyes - what about others? sad http://adserver.xenexbd.com/www/images/hawker_2.gif

১২

Re: ♪♪ ওঠো moon ওঠোনা...ডাকছে তোমায় জোছোনা... ~মুন-আপু,আজকে-তোমার-জন্মদিন~

বিবেক লিখেছেন:

ফারনার ভাই, লজ্জা পেলাম :"> :"> :">

ঘাসফুল পাঁপড়িতে একফোঁটা "সুন্দর"
প্রজাপতি ফুলে ফুলে ছুটে চলে দিনভর ..
আকাশের মেঘমালা আঁকে কত নকশা
এইসব ক্যামেরায় বাঁধা পড়ে সহসা

সেরা-সুনদর দেখে, সে-দারুন চোখ কার ?
আমাদের ফোরামের ভাইয়াটা "ফারনার"

হেপী বার্থডে .. .. ..  hehe

বাহ বাহ - বেশ বেশ
ধন্যবাদ

নূরুল আমীন রাসেল
nurulam.in

১৩

Re: ♪♪ ওঠো moon ওঠোনা...ডাকছে তোমায় জোছোনা... ~মুন-আপু,আজকে-তোমার-জন্মদিন~

মুন আপু এবং ফারনার ভাইকে জন্মদিনের শুভেচ্ছা। অনেক অনেক ভাল কাটুক আগামী দিন গুলো।

বাংলাকে ভালবাসুন, বাংলাদেশকে ভালবাসুন।                              
আমাকে জানুন "রেডিও গুনগুন" ২৪ ঘন্টা অনলাইন রেডিও
http://www.speedtest.net/result/440356333.png

১৪

Re: ♪♪ ওঠো moon ওঠোনা...ডাকছে তোমায় জোছোনা... ~মুন-আপু,আজকে-তোমার-জন্মদিন~

মুন লিখেছেন:
ফারনার লিখেছেন:

বিবেক ভাই ছড়া-কবিতা খুবই ভাল হইছে - আমার পছন্দ হইছে
আমার জন্যও কয়েক লাইন লিখেন - আজ আমারও ... :">:">

ফারনার ভাইটার
হাতে আছে কল্প,
যেই খানে ক্লীক করে
হয়ে যায় গল্প।

অবাক গল্পগুলো
অবাক দু' নয়নে,
দেখি কত জানা ছবি
অজানা কি মননে।

আমাদের পৃথিবীটা
ছোট এক রত্তি-
দেখি তারে যেই রূপে
দেখি নি তা - সত্যি।

ফড়িং টা নেচে উড়ে
কত কথা বলে যায়,
কচি দুটি পাতা ফুটে
কে বল দেখি তায়?

এত বড় বাড়িটাকে
ভেঙে ফেলে কুপিয়ে-
ছবি হয়ে বেচে থাকে
সেও চুপি চুপি যে।

সূর্য কি নদী বল,
গাছ নাকি পাতা-
অজানা গল্পে যত
ভরে যায় খাতা

জন্মটা না হলে কি
এতো কিছু জানতাম?
তার চোখ দিয়ে দেখা
বিশ্বটা আঁকতাম?

চোখ ফোটা দিবসের
শুভেচ্ছা জানিয়ে
বেঁচে থাক এই চোখ
দোয়া করি আমি এ। tongue_smile

খুব ভাল লাগল
অনেক ধন্যবাদ

নূরুল আমীন রাসেল
nurulam.in

১৫

Re: ♪♪ ওঠো moon ওঠোনা...ডাকছে তোমায় জোছোনা... ~মুন-আপু,আজকে-তোমার-জন্মদিন~

মুনাপু আর ফারনার ভাই...........আরেকটা জন্মদিন এসে পরায়, আপনার মত আমিও দুঃখিত। ইস.....জীবনের এমন সুন্দর সময়ের আরো একটা বছর চলে গেল........রইল বাকী........?? আচ্ছা, আপনারা তো এতটা কম্বাইন্ড পার্টি দিতে পারেন........

বি.এন.সি.সি গ্রুপের এক গর্বিত সদস্য।=D=D
O(+) গ্রুপের রক্ত লাগলে জায়গায় খাড়াইয়া আওয়াজ দেন।

১৬

Re: ♪♪ ওঠো moon ওঠোনা...ডাকছে তোমায় জোছোনা... ~মুন-আপু,আজকে-তোমার-জন্মদিন~

চাঁদের আলোর
প্রশান্তি আর
সুখ ছড়িয়ে পরুক
   প্রকৃ্তিতে
আর সেই অপরুপ
প্রকৃ্তির ছবি বন্দি হোক
ফারনারের চোখে।
অনেক অনেক দোয়া ও শুভ কামনা
শুভ জন্মদিন মুন ও ফারনার।

গোপন গহীন বন্ধনের টান ছিন্ন করে ,চলে যাব একদিন
                             দুরে,বহুদুরে
                           নক্ষত্রের ওপারে

১৭

Re: ♪♪ ওঠো moon ওঠোনা...ডাকছে তোমায় জোছোনা... ~মুন-আপু,আজকে-তোমার-জন্মদিন~

শুভ জন্মদিন ...........................
মুন আপু ও ফারনার ভাই দু'জনকেই অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন।
আনন্দে কাটুক সারাটা জীবন।

রক্তের গ্রুপ B+
যুদ্ধাপরাধী ও রাজাকারদের ঘৃণা করি।

১৮

Re: ♪♪ ওঠো moon ওঠোনা...ডাকছে তোমায় জোছোনা... ~মুন-আপু,আজকে-তোমার-জন্মদিন~

টপিকটা  ক্লাস হয়েছে।
সবাইকে ধন্যবাদ।
শুভেচ্ছা।:-/

বাংলা এবং বাংলাদেশকে  ভালোবেসে
http://www.freeimagehosting.net/uploads/1b7fb1eb51.png

১৯

Re: ♪♪ ওঠো moon ওঠোনা...ডাকছে তোমায় জোছোনা... ~মুন-আপু,আজকে-তোমার-জন্মদিন~

আরাফাত লিখেছেন:

surprised আমি স্তব্ধ, আমি বাক রুদ্ধ।

(পিচ্চি) tongue_smile আরাফাত ভাই কেন বাকরুদ্ধ, জাতি তা জানতে চায় ghusi ghusi   
ঠান্ডাজনিত স্বাস্থ্যসমস্যা হলে প্রেসক্রিপশন কিন্তু ফোরামেই আছে hehe hehe hehe

______________________________
        প্রাণ-জুড়ে থাক ফুলের সুবাস, আনন্দ-স্পন্দন
        একেকটা লাইন , করুক দৃঢ় বন্ধুদের  এ বন্ধন

২০

Re: ♪♪ ওঠো moon ওঠোনা...ডাকছে তোমায় জোছোনা... ~মুন-আপু,আজকে-তোমার-জন্মদিন~

আরেব্বাস! এতো কাব্যিক শুভেচ্ছায় আমার মিনমিনে ক্ষীণ কন্ঠ নির্ঘাৎ চাপা পড়বে! হাহাহা গুড জব বিবেক!

শুভেচ্ছা মুন কে। যা কিছু সুকুমার, তা আত্মস্থ করার অনন্য হৃদয় আছে তোমার। নিত্য নতুন সৃষ্টিশীলতায় সদা নিমগ্ন হয়ে থাক সেই মন-পাখি টি! ভালো থেকো।

আর ফারনার ভাইকেও অনেক অনেক শুভেচ্ছা! আপনার তোলা ছবিগুলোর অন্তর্নিহিত গল্প টা সব সময়ই বোঝার চেষ্টা করি। ফটোগ্রাফির ভূবনে আপনার পদচারণা আরো দৃপ্ত হোক।

সর্বশেষ সম্পাদনা করেছেন উদাসীন (26-10-2008 16:07)

কিছু কিছু সন্ধ্যা অবিরাম ঝরে
আবার শান্তও হয়ে যায়
শুধু অশান্ত থেকে যাই এ আমি