টপিকঃ স্বাস্থ্যবটিকা!

স্বাস্থ্যবটিকার উদ্দেশ্য রোগ নির্ণয় গোছের কিছু নয়! thinking

বরাবরই খাবার দাবার নিয়ে আমার বাড়াবাড়ির শেষ নেই! এটা খাব না, সেটা খাব না, আরও কত কি!%-( শাক-সবজি তো ছুঁয়েও দেখতাম না, তারউপর মাছের মধ্যে প্রিয় চিংড়ি পোকা:rolleyes: আর খাবারের মধ্যে চকলেট:rolleyes:!! চকলেট খেয়ে খেয়ে দাঁতের অবস্থা সাড়ে ১২!! cry cry cry

এখন ভাগ্যের ফেরে মেনুর দায়িত্ব আর তা পরিবারের সকলের প্লেটে পৌছানোর যাবতীয় দায়িত্ব আমার ঘাড়ে! cry আত্নীয় - স্বজনের নানারকম অসুখ-বিসুখের কারনে বিভিন্ন খাবারের উপকারিতা, অপকারিতা জানতে হচ্ছে!%-( নিজেও সংশোধন হচ্ছি,:-x পাশাপাশির আর সবার দিকেও খেয়াল রাখতে হচ্ছে! tongue_smile

নিজের এই সব টুকি-টাকি বিদ্যা একটু গুছিয়ে ফরমালভাবে শেয়ার করব ভাবছি এই স্বাস্থ্যবটিকায়!;D
সেইসাথে কিছু জানতেও পারব আশা রাখি!:P

মধুর উপকারিতা!:-O
http://www.organicfacts.net/images/image/Honey%20Bees%201.JPG

মধুর উপকারিতা এই অধম আর কি বলবে.... আল্লাহ সুবহানাওয়াতায়ালাই তো বলেছেন, কুরআন শরীফের সূরা নাহল এ!

   
      وَأَوْحَى رَبُّكَ إِلَى النَّحْلِ أَنِ اتَّخِذِي مِنَ الْجِبَالِ بُيُوتًا وَمِنَ الشَّجَرِ وَمِمَّا يَعْرِشُونَ      (68
    আপনার পালনকর্তা মৌমাছিকে আদেশ দিলেন: পর্বতে, গাছে ও উঁচু চালে বাড়ি তৈরী কর,       
    And your Lord inspired the bee, saying: ”Take you habitations in the mountains and in the trees and in what they erect.     
         
      ثُمَّ كُلِي مِن كُلِّ الثَّمَرَاتِ فَاسْلُكِي سُبُلَ رَبِّكِ ذُلُلاً يَخْرُجُ مِن بُطُونِهَا شَرَابٌ مُّخْتَلِفٌ أَلْوَانُهُ فِيهِ شِفَاء لِلنَّاسِ إِنَّ فِي ذَلِكَ لآيَةً لِّقَوْمٍ يَتَفَكَّرُونَ      (69
    এরপর সর্বপ্রকার ফল থেকে খাও এবং আপন পালনকর্তার উন্মুক্ত পথে চলো। তার পেট থেকে বিভিন্ন রঙের পানীয় নির্গত হয়। তাতে মানুষের জন্য রয়েছে রোগের প্রতিকার। নিশ্চই এতে চিন্তাশীল সম্প্রদায়ের জন্যে নিদর্শন রয়েছে।

”Then, eat of all fruits, and follow the ways of your Lord made easy (for you).” There comes forth from their bellies, a drink of varying colour wherein is healing for men. Verily, in this is indeed a sign for people who think.     

সূরা নাহল: আয়াত ৬৮-৬৯
চিন্তাশীল বিশ্লেষণ

বৈজ্ঞানিকভাবে মধুর অসংখ্য গুন দেখা যায়! চলুন এক পলকে দেখে নেই!

১. মধু সর্দি, ঠান্ডা লাগা, কাঁশি, জ্বর, হাপানি, হৃদরোগ, পুরনো আমাশয় এবং পেটের পীড়া নিরাময়সহ নানাবিধ জটিল রোগের উপকার করে থাকে। এছাড়া মধু শক্তি বৃদ্ধিকারক খাদ্য ও হজমে সহায়ক। মধুতে প্রিজারভেটিভ লাগে না কারন সে নিজেও প্রিজারভেটিভ হিসেবে কাজ করে!

২. মধু মিষ্টি হলেও এতে সুগার বাড়ে না। ডায়াবেটিকের রোগীরাও নির্ভয়ে মধু খেতে পারে! cool

৩. মৌমাছি ফুলের পরাগায়নে সাহায্য করে শস্য উৎপাদন বাড়ায়।

৪. মৌচাক থেকে যে মোম পাওয়া যায় তা বিভিন্ন শিল্পজাত দ্রব্য যেমন- লোশন, সাবান, কৃম ইত্যাদি তৈরিতে ব্যবহার করা হয়।

৫. রূপচর্চায় বিভিন্নভাবে উপকারী যেমন ব্রণ সারাতে, মুখের আদ্রতা বৃদ্ধিতে, মসৃণ করতে ইত্যাদি! big_smile

নাহ, মধুর উপকারিতা বলে শেষ করতে পারুম না! আপনারাই দেখে নিন!
মধুর হিলিং পাওয়ার! বিশাল আর্টিকেল worried
আরও ইত্যাদি ইত্যাদি কথা! nailbiting
ছোটখাট কিছু কথা!

ধুর!!! এত্তো বড় একটা পোস্ট হয়ে গেছে। খামোকা আমার কিছু জ্ঞানও বাড়ল! roll roll আর বিশাল পোস্ট লেখায় ঝাড়ি খাওনের সম্ভাবিলিটিও বাড়ল! cry শুধু বলে দিতাম নিজে যা জানি, মধু বহু রোগের মহৌষধ আর আর ডাইবেটিক রোগীরাও খেতে পারে! পরীক্ষিত! sad

এরপরে থেকে ছোট করেই লিখব! আমাকে মারবেন না, আমি ছোট! crying

সর্বশেষ সম্পাদনা করেছেন ??? (08-10-2008 16:17)

আল্লাহুম্মা ইন্নাকা য়াফু্‌ঊন - (হে আল্লাহ আপনি ক্ষমাশীল)
তুহীব্বুল য়াফওয়া - (আপনি মাফ করতে ভালবাসেন)
ফা' ফু আন্নী - (আমাকে মাফ করে দিন।)

Re: স্বাস্থ্যবটিকা!

মধু খেতে হবে দেখছি বেশী করে।

সবকিছুর জন্য প্রস্তুতি নিচ্ছি, এমনকি মৃত্যুর জন্যও...
আমার বর্তমান  এবং স্থায়ী আবাস।
www.shamokaldarpon.com। যেখানে আমি কথা কই, আপন মনে

Re: স্বাস্থ্যবটিকা!

হায় হায় বলে কি? আমিতো মধু খাইতেই পারি না। মধু খাইতে গেলে মনে হয় মৌমাছি খাচ্ছি।

Re: স্বাস্থ্যবটিকা!

মেহেদী আকরাম লিখেছেন:

মধু খেতে হবে দেখছি বেশী করে।

লেখিকা বোনকে আল্লাহ পাক্ আরও মানুষের উপকারে আসবার জন্য এমন সুন্দর আর্টিকেল আরও লিখার তৌফিক দিন এই আশীষ দিচ্ছি; সেই সঙ্গে যেই সব ভাইরা কুমার রয়েছেন তাদের জ্ঞাতার্থে বলছি (প্লিজ টেক ইট পজিটিভলি, আমাকে ফোরামে থাকতে দিবেন, তাড়াবেন না যেনো বাস্তব লেখার কারণে!) মধু যে এতো বেশি পুষ্টিকর এবং নব বিবাহিতদের জন্য এত্তো বড় টনিকের কাজ করে তা কিন্তু যখন ইন্টারে পড়তাম তখন বুঝিনি বাইওলজির টিচার জনাব রঞ্জিত কুমার ধর ক্যানো খুলনাবাসী ছাত্রদের দিয়ে সুন্দরবনের মধু আনাতেন উনার বিবাহের পর; আজ প্রবাসে আসার পর এখানকার দৈনিক পত্রিকাতে আর একটি আর্টিকেল পেয়েছিলাম তা হলো খেজুরকে পানিতে রাতভর ভিজিয়ে রেখে পরে আটি ফেলে দিয়ে দুধ দিয়ে সেদ্ধ করে খেলে নাকি সুপার টনিকের কাজ দ্যায়।

অনেক বলে ফেললাম, ভাইদের নুতন জীবন মধুময় হোক এই কামনায়; মুঝে মাফ করনা আগার ম্যায় কুছ গলতি বাদ পোষ্ট কিয়া তো!!!

রজনীবধুয়া

Re: স্বাস্থ্যবটিকা!

যাই, দোকান থেকে একটা মধুর বোতল কিনে আনি:">

http://microqatar.files.wordpress.com/2008/07/projanmodb1.png
রক্তের গ্রুপ AB+

Re: স্বাস্থ্যবটিকা!

microqatar লিখেছেন:

যাই, দোকান থেকে একটা মধুর বোতল কিনে আনি:">

ফর ইওর কাইন্ড ইনফরমেশন মাইক্রো ভাই; ইটস নট দ্যাট ইজি টু বাই এ বটল অফ পিওর হানি; আমার জানা মতে ইরান থেকে কি একটা স্পেশাল মধু আসে যা আরবী শেখরা ৮০০/১০০০ রিয়াল পার লিটার কিনে থাকে; আর তারা তো পলিগ্যামাছ!

তো কি করে কিনবেন খাঁটি মধু দোকান থেকে?? ইলেকট্রিসিটি স্ট্রীটে একটি দোকান আছে ওখানে চেষ্টা করতে পারেন মধুর দোকান!

রজনীবধুয়া

Re: স্বাস্থ্যবটিকা!

আসুন আমরা সবাই মধু খাওয়ার অভ্যাস করি ।

http://i376.photobucket.com/albums/oo210/jaatri/avatar22.gif
সময় বয়ে যায় অন্তহীন পথে ..........

Re: স্বাস্থ্যবটিকা!

সবার প্লেটে খাবার ম্যেনু পৌছানো ... দেড় বছর আগেই ... tongue_smiletongue_smile আচ্ছা, বাজার সদাই ও কি করা লাগে ? hehehehe  মধুর বোতলের দাম কেমন, জানতাম চাই তাইলে...    আল্লাহ সুবহানাওয়াতায়ালা মৌমাছিদের জন্য ফ্রি ফুলে ফুলে দুনিয়া ভারায় দিছেন..  কিন্তু হতভাগা আমরা মানবসম্প্রদায়কে তো কিনেই খেতে হবে...  আফসুস... brokenheartbrokenheart

______________________________
        প্রাণ-জুড়ে থাক ফুলের সুবাস, আনন্দ-স্পন্দন
        একেকটা লাইন , করুক দৃঢ় বন্ধুদের  এ বন্ধন

Re: স্বাস্থ্যবটিকা!

বাব্বাহ্. এত বড়, এত তথ্য... কখন করেন এসব?!!

কেউ কারো আগে নয়, চলো হঁাটি   হাত রেখে হাতে,
থাকুক হাজার বাধা, বলো কী এসে যায় তাতে?

১০

Re: স্বাস্থ্যবটিকা!

মধু পান করা পুরুষদের জন্য খুবই উত্তম, আর মহিলারা অতিরিক্ত মধু পান করলে উল্টো ফল হতে পারে।;D:cool:

http://fixpc.co.za/iplocator/flag.php Let's Go BIG!! http://g.imagehost.org/0746/biggrin.gif

লেখাটি by 3.0 এর অধীনে প্রকাশিত

১১

Re: স্বাস্থ্যবটিকা!

জুয়েল লিখেছেন:

মধু পান করা পুরুষদের জন্য খুবই উত্তম, আর মহিলারা অতিরিক্ত মধু পান করলে উল্টো ফল হতে পারে।hehe:cool:

"যক্ষা হলে রক্ষা নাই
এই কথার ভিত্তি নাই"  দুর কি জানাতে কি লিখলামb-(

জুলু তোমার কথার ভিত্তি কি?   মা খা এ ন জু

http://microqatar.files.wordpress.com/2008/07/projanmodb1.png
রক্তের গ্রুপ AB+

১২

Re: স্বাস্থ্যবটিকা!

মধু খুবই ভালো জিনিস। যদিও আমার খুব একটা খাওয়া হয় না। roll
মুনাপু এইবার কালো জিরা নিয়ে কিছু লিখো আরেকটা বস জিনিস। হাদীসে আছে মৃত্যূ ব্যাতীত সব রোগের ঔষধ কালো জিরার তেল smile

১৩

Re: স্বাস্থ্যবটিকা!

microqatar লিখেছেন:

জুলু তোমার কথার ভিত্তি কি?   মা খা এ ন জু

এইটার কোন বৈজ্ঞানিক ভ্যালু নাই। নিজের অভিজ্ঞতা থেকে বললাম। ছোটবেলা একবার শীতে গ্রামে গিয়েছিলাম বেড়াতে, তাদের বাড়িতে গাছের পিওর মধু ছিল, তারা সে মধু ছোট ছোট বোতলে করে সবাইকে দিত। তো আমি দিনের বেলাএক চামচ খাবার পর দেখি খুব গরম লাগছে, তাই ভাললাম এটাকে আইসবক্সে ঢুকেয়ে রাখি পরে ঠান্ডা হলে আবার খেয়ে দেখবো। গ্রামের বাড়ী হওয়ায় রাতে সেখানে প্রচন্ড শীত পড়েছিল, আর অনেক ঢেকেঢুকেও সবাই বরফ হয়ে যাচ্ছিলাম, তাই দিনের মধু খাওয়ার অভিজ্ঞতা থেকে ভিতর থেকে একটি বোতল এনে আমি তিন চামচ মধু খাওয়ার পর দেখি বেশ গরম অনুভব করছি, এটা শুনে আমার কাজিনও(মেয়ে) ভেতর থেকে আর একটি বোতল নিয়ে আসে আর একটু একটু করে ২০০ গ্রামের পুরো মধুর বোতল সাবাড় করে ফেলে।

এদিকে আমার শীত না লাগায় ঘুমিয়ে গিয়েছি। সকালে উঠে দেখি তার প্রচন্ড ঠান্ডা লেগে গেছে, টনসিলও বেধে গেছে, এ ঠান্ডা প্রায় সপ্তাহখানেক পর ঠিক হয়। সেই থেকে তার আম্মার ডায়ালগ যে মেয়েদের অতিরিক্ত মধু খেতে নেই। আমি সেখান থেকেই মেরে দিলাম tongue_smile

(কিন্তু তিনি কি আর জানেন যে সে যে বোতল থেকে মধু খেয়েছিল সেটা আইসবক্স থেকে আনা ছিল, বাইরের তাপমাত্রা আর  আইসবক্সের তাপমাত্রা প্রায় সমান ঠান্ডাই ছিল তাই আর বুঝতে পারেনি;D;D)

সর্বশেষ সম্পাদনা করেছেন জুয়েল (09-10-2008 01:49)

http://fixpc.co.za/iplocator/flag.php Let's Go BIG!! http://g.imagehost.org/0746/biggrin.gif

লেখাটি by 3.0 এর অধীনে প্রকাশিত

১৪

Re: স্বাস্থ্যবটিকা!

অাপাজান পোষ্টটি খুব দরকারী, বিশেষত অামার জন্য। প্রায় সবসময় সর্দি লেগে থাকেত তাই অারকি।

১৫

Re: স্বাস্থ্যবটিকা!

বান্দর! mad @ জুয়েল!

এরপরে কালো জিরা নিয়েই লিখব ঠিক করেছিলাম!.....;q @ মুজতবা

তারপর ধীরে ধীরে আরও কিছু উপকারী ফল-শাক-সবজি নিয়ে লিখব! thinking তার পর আর কি, ভোজন-রসিকরা এই থ্রেড দেখলেই ভাগবে! hehe

যার যেইটা নিয়ে কাজ, সে সেইটায় জ্ঞানী! roll kidding @ শিবনী

সবাইকে ধন্যবাদ!

তারমানে এই নয় যে অনেক বেশি করে মধু খেতে হবে! কিছু কিছু পাগল আছে তো...! donttell বেশি খেলে সহ্য করতে না পারারই কথা। ডাক্তার যদি ১ সপ্তাহের জন্য কোন ওষুধ প্রেসক্রাইব করে, তাহলে আমরা কেউ কি একদিনেই ডোজ কম্প্লিট করতে যাই!? kidding করলে বাঁচব? যে কোন ভাল কাজ অল্প অল্প কিন্তু নিয়মিত করা উচিত। thinking

বিভিন্ন দামের মধু পাওয়া যায়। বড় কোম্পানীর বাজারজাতকৃত মধুর দাম অনেক বেশি। সাধারণ কৃষকরা মৌচাক ভেঙে সাথে সাথে এনে বিক্রি করে, দাম কমে পাবি। চোখ কান খোলা রাখলেই হয়। তোর মা বাবাকেও বলে রাখতে পারিস। শহর এলাকার চেয়ে ভালো মধু পেতে পারিস ওখানে।@ বিবেক পিকলু tongue

সর্বশেষ সম্পাদনা করেছেন মুন (09-10-2008 02:26)

আল্লাহুম্মা ইন্নাকা য়াফু্‌ঊন - (হে আল্লাহ আপনি ক্ষমাশীল)
তুহীব্বুল য়াফওয়া - (আপনি মাফ করতে ভালবাসেন)
ফা' ফু আন্নী - (আমাকে মাফ করে দিন।)

১৬

Re: স্বাস্থ্যবটিকা!

মধুর গুণাগুণ সম্পর্কে নবিজী (সাঃ) বলেন,"আমি তোমাদের মধু পান করার উপদেশ দিচ্ছি"
প্রথমে ২০০ মিলি পানিতে এক টেবিল চামচ মধু মেশাল এবং পুরোটা ভাল মতো মিশিয়ে নিন। অতঃপর পান করুন।
এতে আপনার পুরো হজমতন্ত্র কার্যকর হবে এবং দেহ প্রয়োজনীয় খনিজ,লবন আর ভিটামিন পাবে।
আঘুনিক বিজ্ঞানে এই পদ্ধতির নাম হাইড্রোপ্যাথী।(y)(y)

শিমুল কাঠই হোক আর বকুল কাঠই হোক, আগুনের চেহারাটা একই
                                           _কবিগুরু

১৭

Re: স্বাস্থ্যবটিকা!

microqatar লিখেছেন:

যাই, দোকান থেকে একটা মধুর বোতল কিনে আনি:">

আংকেল দেশে এ সে আমার সাথে  যোগাযোগ কইরেন, আপনার এই কমেন্ট তো আমাকে চিন্তায় ফেলে দিলো big_smilebig_smile:D।

...ঈশ্বরের মত
ভবঘুরে স্বপ্নগুলো.....                                                                        রক্তের গ্রুপঃ B+

১৮

Re: স্বাস্থ্যবটিকা!

কালো জিরার উপকারিতা:

http://www.bulkoil.com/images/124type.jpg

আয়েশা (রাঃ) থেকে বর্ণিত, নবী করিম মুহম্মদ (সাঃ) বলেছেন, "তোমাদের জন্য 'সাম' ব্যতীত সকল রোগের আরোগ্য রয়েছে কালো জিরায়। আর সাম হলো মৃত্যু।"

আবু হুরাইরা (রাঃ), সেলিম বিন আবদুল্লাহ (রাঃ) প্রমুখ সাহাবীরাও এই হাদিস বর্ণনা করছেন যা সহীহ সিত্তাহ পাওয়া যায়।

কালো জিরার উপকারীতা বলতে গেলেও মোটামুটি আরেকটা রচনা হয়ে যাবে! সংক্ষেপে দুই একটা বলি,

১. মাথাব্যথা, জ্বর, টনসিলাইটিস, গলাব্যথা,  ব্রণ, যাবতীয় চর্মরোগ, এজমা, কুষ্ঠ, হাড়ভাঙ্গা, ডায়াবেটিস,  কিডনী, ঠান্ডা জনিত বক্ষব্যাধি, হৃদপিন্ড ও রক্তপ্রবাহ, গ্যাস্ট্রিক, আলসার ইত্যাদি অসংখ্য রোগের চিকিৎসায় ব্যবহৃত হয়।

২. চুলপড়া বন্ধে, অনিদ্রায়, মাথা ঝিমঝিম করা, মুখশ্রী ও সৌন্দর্য রক্ষা, অবসন্নতা-দুর্বলতা, নিষ্কিয়তা ও অলসতা, আহারে অরুচি, মস্তিষ্কশক্তি তথা স্মরণশক্তি বাড়াতেও কালোজিরার তেল উপযোগী।

আর বাকিগুলো জানতে এই লিংকগুলাতে কষ্ট করে ঢু মারিয়েন! wink কিভাবে ব্যবহার করবেন তা নিয়েও বিষদ বকবকানী আছে এইগুলায়! thinking

কালো জিরার ব্যবহার

বাংলায় এতো বড় আর্টিকেল দেখে ইংরেজীতে কারও না যাওয়ারই কথা, তাও...
বিভিন্ন দেশে নানা রোগে কালো জিরার ব্যবহার বিধি

বিভিন্ন বড় বড় বিজ্ঞানীদের বক্তব্য। এমনকি ক্যান্সারের চিকিৎসায়... thinking

হাদিসসহ সংক্ষেপে

আল্লাহুম্মা ইন্নাকা য়াফু্‌ঊন - (হে আল্লাহ আপনি ক্ষমাশীল)
তুহীব্বুল য়াফওয়া - (আপনি মাফ করতে ভালবাসেন)
ফা' ফু আন্নী - (আমাকে মাফ করে দিন।)

১৯

Re: স্বাস্থ্যবটিকা!

ইয়ে, মাথার খুশকির নির্মূলের জন্যে কি কালোজিরা ব্যবহার করা যাইতে পারে?

রংধনু দেখতে হলে বৃষ্টিকেও হাসিমুখে বরণ করতে হয়। বৃষ্টি নিজেই তখন রূপান্তরিত হয় আনন্দের উৎসে।

রুমন'এর ওয়েবসাইট

লেখাটি by 3.0 এর অধীনে প্রকাশিত

২০

Re: স্বাস্থ্যবটিকা!

রুমন লিখেছেন:

ইয়ে, মাথার খুশকির নির্মূলের জন্যে কি কালোজিরা ব্যবহার করা যাইতে পারে?

ভাইরে, খাইতে পাইনা আবার রূপচর্চা! roll জানি না।
খুশকির চিকিৎসাঃ
খুশকি দূর করতে টকদই ২ চামচ, পাতিলেবুর রস (মাথার ত্বকে) লাগিয়ে রাখুন ৪০ মিনিট। চায়ের লিকার ও পাতিলেবুর রস মিশিয়ে চুল ধুয়ে ফেলুন।

খুশকি থেকে মুক্তি পেতে দুই চামচ মেথির বীজ সারারাত পানিতে ভিজিয়ে রেখে পরদিন সকালে পেস্ট করে নিয়ে এর সঙ্গে পাতি লেবুর রস ও টক দই মিশিয়ে চুলের গোড়ায় লাগিয়ে রাখুন। আধ ঘণ্টা পর শ্যাম্পু করে নিন।

HAWN!!!

আল্লাহুম্মা ইন্নাকা য়াফু্‌ঊন - (হে আল্লাহ আপনি ক্ষমাশীল)
তুহীব্বুল য়াফওয়া - (আপনি মাফ করতে ভালবাসেন)
ফা' ফু আন্নী - (আমাকে মাফ করে দিন।)