টপিকঃ ছক্কা ;-)

একবলে ছয়রান
করতে যদি না পারি ভাই
হারাবো সম্মান :">
কি করি- কি করি
তীরের কাছে এসে বুঝি
ডুবলো আশার তরী 
সবাই সীমানায়
ভাবছে সবাই আপন মনে
কী যে হয়ে যায় 
হঠাৎ ভীষণ শব্দ হলো
জয়ের মিশন স্তব্ধ হলো
বোলার ভীষণ জব্দ হলো
ছক্কা হলো বুঝি....
বলটা কোথায়, ব্যাস্ত সবাই
করছে খোঁজাখুঁজি 
বল না পেয়ে হায়
মনের দুখে ছটফটিয়ে
স্বপন টুটে যায় 
মনের মাঝে স্বপন ঘরে
জয়ের আশা রোপন করে
রাত পোহালো যেই ,
ছোট্ট পিকু বলতে গিয়ে
হারায় কথার খেই 
প্রাণ-জুড়ে থাক ফুলের সুবাস, আনন্দ-স্পন্দন
একেকটা লাইন , করুক দৃঢ় বন্ধুদের এ বন্ধন


:clap::clap:
বেচারা স্বপ্নে একখানা ছক্কা মারিয়াছে অন্তত
তাও শেষ বলে - ম্যাচ জেতানো ছয় 


বাকিটুকুন পিকুরা করবে
ছক্কা তো হয়েই গেসিলো । এমন ই ছক্কা যে বল হারায়া গেছে


