টিনটিন পড়ছি ... বাংলা অনুবাদআচ্ছা কদিন ধরে কিছু লিবিয়ান ছেলে আমার কাছ থেকে ইংরেজি শিখতে চাচ্ছে। লিবিয়ান স্কুলগুলোতে ক্লাস সেভেন থেকে ইংরেজি শুরু হয় বলে এরা ইংরেজিতে খুব কাচা। তাই এদেরকে ইংরেজি শেখাতে হলে মহাপন্ডিত হওয়া লাগে না। যে কেউই শেখাতে পারে। কিন্তু সমস্যা হল এরা শিখতে চাচ্ছে স্পোকেন ইংলিশ।
যদি গ্রামার শিখতে চাইতো, তাহলে কোন সমস্যা ছিল না। টেন্স, ভয়েস, ন্যারেশন সব একেবারে জলবত তরলং করে বুঝিয়ে দিতে পারতাম। কিন্তু কোন সিলেবাস ছাড়া ইংরেজিতে কথাবার্তা কিভাবে শেখাবো? একটা গাইডলাইন তো দরকার। না হলে কোথা থেকে শুরু করব, কোথায় শেষ করব, আর পড়াবোটাই বা কি? কেউ কি এ বিষয়ের উপর ভালো কোন সাইট অথবা বইয়ের সন্ধান দিতে পারেন?
অফলাইন
ইংলিশ গুরুও কাজ দেবে আপনাকে; নট দ্যাট ভেরি ওয়েল; বাট যাদের জন্য লিখেছেন তাদের জন্য ওকে,
অফলাইন
টিনটিন পড়ছি ... বাংলা অনুবাদধন্যবাদ। খুজে দেখি। লিংক দিলে আর খোজা লাগত না।
বাকিরা কেউ কিছু বলছে না কেন?
অফলাইন
যদি সমস্ত কথা ইংলিশে বলতে চেষ্টা করে তাহলেও কাজ হবে..আটকে গেলে শুধরে দেবেন।
আর ইংলিশ মুভি দেখার (সাবটাইটেল সহ) অভ্যাস করা একটা ভাল উপায়।
অফলাইন
No Status!!!!সত্যি কথা বলতে ইংরেজী স্পিকিং এ এস-এস-সি পর্যন্তও আমি অনেক দূর্বল ছিলাম বিশেষ করে এস-এস-সি পরে তিনমাস টানা মুভি দেখা এবং ইংলিশ গান শোনার কল্যাণে আজ অনেকটাই আপগ্রেড করতে পেরেছি। প্রাকটিস করছি এখন শুধু একসেন্ট টা পুরোপুরি এমেরিকান করার। আশা করি পারবো। অবাক লাগে মাঝে মাঝে আই-এল-টি এস এর মক টেস্টের সময় কিছু ভাইয়া দেখলে অনার্স মাস্টার্স কম্প্লিট করা শেষ তারা ইংরেজীতে কথা বলতে গিয়ে আমতা আমতা করা ছাড়া কিছুই পারে না। আসলে আমাদের সবারই এই বিষয়ের প্রতি আরো জোর দিতে হবে কমিউনিকেটিভ ইংলিশ যতদিন থাকবে ততদিন কারো উন্নতি হবে না। সব স্কুল কলেজে গোড়া থেকে স্পিকিং ক্লাস নেয়াই আমার মতে সবচেয়ে উত্তম উপায়। ![]()
অফলাইন