Forum, Projanmo, projonmo, Bangla Forum, Bangladeshi Forum,Bangladesh,Adda, bangla, community, bulletin board, software, hardware, information technology, mobile, politics, history, culture, friendship, tutorial,get together, university, study, higher study, computer, trouble, troubleshooting, telecome
30% Discount in Hosting

#১ ১৯-০৭-২০০৮ ২২:০৯

MAHBUB
প্রজন্মানুরাগী
থেকে: ঢাকা
নিবন্ধিত হয়েছেন: ১৭-০৫-২০০৭
পোস্ট: ৪৯৫
ওয়েবসাইট

আই এস পি জনিত সাহায্য চাই।

ভাইয়েরা আমার সাহায্য প্রয়জন ডিসিশন নিতে পারছিনা। আমি বর্তমানে আমি গ্রমীন ফোন এর নেট ব্যবহার করি । আমি জি পি আর এস মডেম দিয়ে ব্যবহার করি আমার গড় স্পিড ৫ কিলো। আমি বাসার আসে পাশে বিভিন্ন ব্রডবেন্ড এর প্রভাইডারদের সাথে কথা বলে যা জানতে পরলাম
১। মাইসা টেলিকম - সেট আপ চার্য -১০০০ টাকা - প্রতি মাসে ১০০০ টাকা ১২ কেবি।
২।কেবল ভিষন - সেট আপ চার্য-১২০০ টাকা - প্রতি মাসে ১০০০ টাকা ১২ কেবি।
৩। জিপ সেটআপ চার্য ১২০০ টাকা - প্রতি মাসে ১০০০ টাকা ২০ কেবি

আমি থাকি সেগুনবাগিচা। আমার এক বন্ধু থাকে বাসাবো সে গড়ে জিপ এর লাইন এ ডাউনলোড ৪০ কেবি পায় কিন্তু সে নাকি ব্রাউস করতে গেলে খুবই কষ্ট হয়(এর সমাধান কি) আমি জিপের লাইন নিলে কি আমারো এমন হওয়ার সম্ভাবনা আছে? আমাকে একটা ভাল বুদ্ধি দেন আমি এখন কি করব? আর ব্রডবেন্ড এ কি মাদার বোর্ড এর ক্ষতি হওয়ার কোনো সম্ভাবনা আছে? আমি শুনেছি ব্রডবেন্ড মানে ল্যানকার্ড দিয়ে ইন্টারনেট সংযোগ দিয়ে নাকি মাঝে মধ্যে মাদার বোর্ড নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে আমি ব্রডব্যান্ড এর ব্যাপারে খুবই অজ্ঞ আমাকে যাহায্য করুন প্লিজ। (আমি খুবই অলস আর লিখতে পারবনাbig_smile)

অফলাইন

 

#২ ১৯-০৭-২০০৮ ২২:৫১

টাট্টুহর্স
প্রজন্মাসক্ত
Current Status...মনোবিজ্ঞানে নোবেল প্রাইজ কখন যে দিবে!
থেকে: বন্দিশালা
নিবন্ধিত হয়েছেন: ২৪-০৪-২০০৮
পোস্ট: ৮৭৪

Re: আই এস পি জনিত সাহায্য চাই।

মাহবুব ভাই আপনি গ্রামীন এর লাইনই ব্যবহার করুন। ব্রডব্রান্ড এর কথা বললেও এরা বিটিটিবি থেকে ব্যান্ডউইদ লীজ নিয়ে গ্রাহকদের মাঝে ভাগ করে দেয় ফলে স্পীড কমে যায়।


-----------------------
আমি মানুষটা বড় বেশি রংছুট
চাঁদের ঘরে কড়া নেড়ে
চাঁদকে করি লুট

অনলাইন

 

#৩ ১৯-০৭-২০০৮ ২৩:৩২

স্বপ্নবাজ
পাঁড়ফোরামিক
Current Status..."এমন দিনে তারে বলা যায়....."
নিবন্ধিত হয়েছেন: ১৩-০৪-২০০৭
পোস্ট: ১৩৬৬

Re: আই এস পি জনিত সাহায্য চাই।

BTCL নতুন নাকি ৬০০ টাকাতে কি ১টা প্যাকেজ দিয়েছে, সেটাও ট্রাই করে দেখতে পারেন। তবে আমার মনে হয় গ্রামীন এর লাইন বেশ ভাল। পারলে ১টা এজ সাপোর্টেড মোবাইল সেট কিনে নেন, সেটাই বেশ ভাল হবে। তবে আবারো ১টা কথা আছে যে গ্রামীন এর নেট কিন্তু সবজায়গায় এজ সাপোর্ট করে না। তাই আগে দেখুন আপনি যেখানে থাকেন সেখানে গ্রামীন এর এজ আছে কিনা। তা না হলে নতুন এজ মডেম কেনাও বৃথা।

সর্বশেষ সম্পাদনা করেছেন স্বপ্নবাজ (১৯-০৭-২০০৮ ২৩:৩৫)


-----------------------
...ঈশ্বরের মত
ভবঘুরে স্বপ্নগুলো.....                                                                        রক্তের গ্রুপঃ B+
...because the life is too short !!!

অফলাইন

 

#৪ ১৯-০৭-২০০৮ ২৩:৫০

MAHBUB
প্রজন্মানুরাগী
থেকে: ঢাকা
নিবন্ধিত হয়েছেন: ১৭-০৫-২০০৭
পোস্ট: ৪৯৫
ওয়েবসাইট

Re: আই এস পি জনিত সাহায্য চাই।

ধন্যবাদ মতামতের জন্য।

অফলাইন

 

#৫ ২০-০৭-২০০৮ ০০:১৪

microqatar
প্রজন্ম গুরু
Current Status...আমার খালি ঘুম আসে hairpull
থেকে: খেজুর গাছের তলায়, আগায় উঠতে ভয় লাগে
নিবন্ধিত হয়েছেন: ০৯-১২-২০০৭
পোস্ট: ৩৭১৭
ওয়েবসাইট

Re: আই এস পি জনিত সাহায্য চাই।

আমি শুনেছি ব্রডবেন্ড মানে ল্যানকার্ড দিয়ে ইন্টারনেট সংযোগ দিয়ে নাকি মাঝে মধ্যে মাদার বোর্ড নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে আমি ব্রডব্যান্ড এর ব্যাপারে খুবই অজ্ঞ আমাকে যাহায্য করুন প্লিজ।

notlisteningnotlisteningnotlisteningnotlisteningnotlisteningnotlisteningnotlistening


-----------------------
http://microqatar.files.wordpress.com/2008/07/projanmodb1.png
রক্তের গ্রুপ AB+

অফলাইন

 

#৬ ২০-০৭-২০০৮ ০০:৩০

হাঙ্গরিকোডার
সমন্বয়ক (মডারেটর)
Current Status...ঈদ শেষ! surprised
থেকে: $dream = 0
নিবন্ধিত হয়েছেন: ১৯-০১-২০০৭
পোস্ট: ৩৯১৬
ওয়েবসাইট

Re: আই এস পি জনিত সাহায্য চাই।

সেগুনবাগিছায় রুমন ভাই জিপ ব্যবহার করে। চমৎকার সেবা বলেই জানি। উনার পরামর্শ নিতে পারেন।


-----------------------
আমি স্বাক্ষর দিব কিনা ভাবছিthinking; যদি ব্যাংক একাউন্ট লোপাট হয়ে যায় big_smile!
ক্ষুধার্ত কোডারের প্যাঁচাল  ::  Domain Name Reg, Web Hosting & Dev.

অফলাইন

 

#৭ ২০-০৭-২০০৮ ০১:০৪

MAHBUB
প্রজন্মানুরাগী
থেকে: ঢাকা
নিবন্ধিত হয়েছেন: ১৭-০৫-২০০৭
পোস্ট: ৪৯৫
ওয়েবসাইট

Re: আই এস পি জনিত সাহায্য চাই।

রুমন ভাই আপনি কই? i need help. কোডার ভাই মেনি মেনি থ্যাংকস।

সর্বশেষ সম্পাদনা করেছেন MAHBUB (২০-০৭-২০০৮ ০১:১০)

অফলাইন

 

#৮ ২০-০৭-২০০৮ ০১:২২

joysprojanmo
নবাগত
থেকে: 27 south basaboo
নিবন্ধিত হয়েছেন: ০৩-০১-২০০৮
পোস্ট: ৩

Re: আই এস পি জনিত সাহায্য চাই।

আমি zip use করি।
monthly 1000 taka
Download speed  খুবই ওঠানামা করে (30-50)kbps big_smile
সাধারনত 700mb এর movie download করতে মাত্র ৬-৮ ঘন্টা লাগে। big_smile
তবে browsing speed খুবই কম। messenger এ খালি লাইন কেটে যায়।
মাসের মধ্যে তো ৪-৫ দিন লাইন ই থাকে না। hairpull

সর্বশেষ সম্পাদনা করেছেন joysprojanmo (২০-০৭-২০০৮ ০২:১০)


-----------------------
---Joy

অফলাইন

 

#৯ ২০-০৭-২০০৮ ০১:৪৬

আহমাদ মুজতবা
প্রজন্ম গুরু
Current Status...হায় হায় রে কি করবো সময় নাই !
থেকে: §ã‡åηι¢ ψøπ∫∂
নিবন্ধিত হয়েছেন: ০৩-১০-২০০৭
পোস্ট: ৩০৩৭
ওয়েবসাইট

Re: আই এস পি জনিত সাহায্য চাই।

হুমমম আমার পরামর্শ জিপ না ইউজ করার অনেক সমস্যা থাকে রেপিডশেয়ার অনেক সময় ক্লোজ করে রাখে টরেন্ট বন্ধ থাকে। তবে জিপির লাইন ইউজ করা থেকে ভালো আই,এস,পি র লাইন নেন। আর স্পিড পাইলেও ব্রাউজিং স্পিড খারাপ হলে লাভ কি?? মাদারবোর্ড নষ্ট হবে না যদি ঝড় বাদলের সমস্যা না হয়। সাধারণত এইসব সময় আই,এস,পি গুলো লাইন এমনিতেই বন্ধ করে দেয় সো ভয়ের কিছু নাই ভাই আমি তো ৬ বছর লাইন চালাই একই পিসিতে মাদারবোর্ড কিছুই তো হলো না


-----------------------
http://img147.imageshack.us/img147/8060/userbar661151yw2.gifhttp://img122.imageshack.us/img122/6918/userbar661153ga0.gif
::: Do Survey Earn Money :::::: ThirStY KnoWledgE :::

অফলাইন

 

#১০ ২০-০৭-২০০৮ ১০:৩২

উড়ালপঙ্খি
প্রজন্মানুরাগী
Current Status...হাটছি
থেকে: পথের খোঁজে...পথে পথে
নিবন্ধিত হয়েছেন: ২৮-০২-২০০৮
পোস্ট: ৩৬৬
ওয়েবসাইট

Re: আই এস পি জনিত সাহায্য চাই।

আপনার একটা ভয় দূর করি..ল্যান কার্ড এর যে ভয়টা আপনি পাচ্ছেন তা অমুলক । কারন আমি ২ বছর ব্রডব্যান্ড এর লাইন দিচ্ছি...কারও ল্যান কার্ড এর মাধ্যমে মাদারবোর্ড কিছু হতে দেখিনি ।

আর আপনি যদি ক্যাবল এর ঝামেলায় যেতে না চান তাহলে গ্রামীণ ই ভালো । আর যদি ক্যাবল ব্যবহারে আপত্তি না থাকে তবে আপনার পছন্দের তালিকায় রাখুন জিপ আর এমটিএল ।

আমি কয়েকদিন এমটিএল ব্যবহার করেছি বাসায় । ১০০এমবি ডাউনলোড হতে সময় নেয় ১.৪০-৫০ মিনিট । তবে আমার সুবিধা হচ্ছে এরা পিটুপি এলাউ করে । জিপ করে কি না সেটা আমি জানি না ।


-----------------------
http://i94.photobucket.com/albums/l118/uralponkhee/vv.jpg

অফলাইন

 

#১১ ২৬-০৭-২০০৮ ০০:৩৮

শোয়েব
নবাগত
থেকে: ঢাকা
নিবন্ধিত হয়েছেন: ২১-০৭-২০০৮
পোস্ট: ৯

Re: আই এস পি জনিত সাহায্য চাই।

স্বপ্নবাজ লিখেছেন:

BTCL নতুন নাকি ৬০০ টাকাতে কি ১টা প্যাকেজ দিয়েছে, সেটাও ট্রাই করে দেখতে পারেন। তবে আমার মনে হয় গ্রামীন এর লাইন বেশ ভাল। পারলে ১টা এজ সাপোর্টেড মোবাইল সেট কিনে নেন, সেটাই বেশ ভাল হবে। তবে আবারো ১টা কথা আছে যে গ্রামীন এর নেট কিন্তু সবজায়গায় এজ সাপোর্ট করে না। তাই আগে দেখুন আপনি যেখানে থাকেন সেখানে গ্রামীন এর এজ আছে কিনা। তা না হলে নতুন এজ মডেম কেনাও বৃথা।

গ্রামীন এর নেট অন্তত ঢাকার সবজায়গায় EDGE সাপোর্ট করার কথা। তবে Speed কমবেশি আছে। আর একটা কথা -কোন যায়গায় ইউজার বেড়ে গেলে তো সেখানে স্পিড কমে যাওয়াই স্বাভাবিক। স্পিড খুব বেশী কম হলে কমপ্লেন করলে কাজ হওয়ার কথা। ওরা তো এখন কাষ্টমার সার্ভিসের প্রতি অনেক জোর দিচ্ছে।
GSM এজ কন্সেপ্ট হিসাবে এজ (Class 10 or higher) এর average স্পিড 132kbps পাওয়ার কথা। যদিও practical কন্ডিসনে 200kbps-র উপরেও পাওয়া সম্ভব।

ওদের কাছ থেকে এটা আদায় করে নিতে পারলেই হল। আমার মতে এজ P2 নিয়ে 100kbps-র মত পেলেও অনেক ভাল, আপনারা কি বলেন?


-----------------------
//শোয়েব

অফলাইন

 

#১২ ২৬-০৭-২০০৮ ১০:০৮

শিপলু
সমন্বয়ক
থেকে: দোলাইড়পার আর জুরাইনের মাঝে, ঢাকা
নিবন্ধিত হয়েছেন: ১০-০৯-২০০৭
পোস্ট: ২২৩৫
ওয়েবসাইট

Re: আই এস পি জনিত সাহায্য চাই।

উড়ালপঙ্খি লিখেছেন:

আপনার একটা ভয় দূর করি..ল্যান কার্ড এর যে ভয়টা আপনি পাচ্ছেন তা অমুলক । কারন আমি ২ বছর ব্রডব্যান্ড এর লাইন দিচ্ছি...কারও ল্যান কার্ড এর মাধ্যমে মাদারবোর্ড কিছু হতে দেখিনি ।

বাংলাদেশে কত কি হয়! এটা মোটেও অসম্ভব না।

থার্ড ইয়ারে থাকতে নতুন মাদার বোর্ড কিনলাম। আসুসের মাদারবোর্ড, দুই বছরের ওয়ারেন্টি। আমি তো খুশি। ইন্টারনেটের লাইন নিলাম। কম খরচের জন্য আইএসপির (sol bd) কাছে একটি বাসা নিলাম। DSL মডেমের মাধ্যমে লাইন দিয়েছিল। আরামসেই কাটছিল। একদিন কারেন্ট চলে গেল। প্রতিদিনই যায়। কিন্তু সেই দিন ৪/৫ ঘন্টায়ও আসলো না। আমি আর আমার বন্ধু কামনাশীষ বাইরে ঘুরাঘুরি করছি। বিদ্যুতের লোক জন এসে দেখলাম লাইন ঠিক করছে। ভাবলাম কিছুক্ষনের মধ্যেই লাইন এসে পড়বে। হল ও তাই। ৩০ মিনিটের মধ্যে কারেন্ট এসে গেল। আমরা সাথে সাথে বাসায় গেলাম। ঘরে ঢুকে পোড়া পোড়া গন্ধ পেলাম।sad আমাদের মডেমটা পুড়ে গেছে। brokenheartbrokenheart  ল্যান কার্ডে হাই ভোল্টেজ এসেছিল। আমার ছিল বিল্টইন ল্যান কার্ড। rj45 পোর্টের অংশটা জুড়ে কালো হয়ে গেছে। মাদারবোর্ডতো শেষ।crying অন্যান্য ডিভাইসগুলো ভাল ছিল। পরে পরীক্ষা করে দেখেছিলাম। কামনাশীষের আলাদা ল্যানকার্ড ছিল। তার শুধু ল্যান কার্ড টাই গেছে। আর আমি তো শেষ।brokenheartbrokenheart

আমার মাদারবোর্ডটি এখনও আছে।

শোয়েব লিখেছেন:

GSM এজ কন্সেপ্ট হিসাবে এজ (Class 10 or higher) এর average স্পিড 132kbps পাওয়ার কথা। যদিও practical কন্ডিসনে 200kbps-র উপরেও পাওয়া সম্ভব।
ওদের কাছ থেকে এটা আদায় করে নিতে পারলেই হল।

ভাই আপনার কাছে বিশাল বড় পাতিল আছে যেটাতে ২০ জনের জন্য ভাত রান্না করা সম্ভব।  কিন্তু চাল আছে আধা কেজি roll
তাহলে কি ২০ জন খেতে পারবে??

শোয়েব লিখেছেন:

আমার মতে এজ P2 নিয়ে 100kbps-র মত পেলেও অনেক ভাল, আপনারা কি বলেন?

P1, P2, P3 এর মধ্যে স্পিডের কোন পার্থক্য নেই। 100kbps = 12.5kBps এটা খারাপ না। আমি 20kBps = 160kbps পাই।
আমার মত ভাগ্যবান দ্বিতীয় কাউকে দেখিনি।

সর্বশেষ সম্পাদনা করেছেন শিপলু (২৬-০৭-২০০৮ ১০:১০)


-----------------------
আমার আবাসস্থল
http://www.cmyweb.net/dyntext/wp-blog-title.phphttp://www.cmyweb.net/dyntext/now-playing.phphttp://www.cmyweb.net/dyntext/twitter-update.php

অফলাইন

 

#১৩ ২৬-০৭-২০০৮ ২২:৪৮

শোয়েব
নবাগত
থেকে: ঢাকা
নিবন্ধিত হয়েছেন: ২১-০৭-২০০৮
পোস্ট: ৯

Re: আই এস পি জনিত সাহায্য চাই।

শিপলু লিখেছেন:

ভাই আপনার কাছে বিশাল বড় পাতিল আছে যেটাতে ২০ জনের জন্য ভাত রান্না করা সম্ভব।  কিন্তু চাল আছে আধা কেজি roll
তাহলে কি ২০ জন খেতে পারবে??

বড় পাতিলে যে শুধু আধা কেজি চাল আছে, বেশি যে নাই এটা বলি কিভাবে? আপনি আধা কেজি চাল বলতে total bandwidth অনেক কম -এটা বুঝিয়েছেন তাই না? কিন্তু আপনি নিজে পাচ্ছেন 160kbps, আমার এক বন্ধু পাচ্ছে আপনার চেয়েও একটু বেশি, আমার পরিচিত অনেকেই 100-120kbps মত পাচ্ছে। অবশ্য দু-এক জন unsatisfied যে নাই তাও না। তারা max 60kbps পায় আবার 30kbps এর নিচেও যায়। কেমন যেন গোলমাল মনে হচ্ছে, তাই না?

শিপলু লিখেছেন:

P1, P2, P3 এর মধ্যে স্পিডের কোন পার্থক্য নেই। 100kbps = 12.5kBps এটা খারাপ না। আমি 20kBps = 160kbps পাই।
আমার মত ভাগ্যবান দ্বিতীয় কাউকে দেখিনি।

আমার মনে হয় আপনি বুঝতে পারেননি। আমি কিন্তু বলিনি P1, P2 অথবা P3 এর মধ্যে স্পিডের পার্থক্য আছে। আমি বু্ঝাতে চেয়েছিলাম অনান্য প্রোভাইডার থেকে ১০০০ টাকা (P2) দিয়ে unlimited @100kbps পেলেও অনেক ভাল।


-----------------------
//শোয়েব

অফলাইন

 

#১৪ ০৩-০৮-২০০৮ ০১:২৮

MAHBUB
প্রজন্মানুরাগী
থেকে: ঢাকা
নিবন্ধিত হয়েছেন: ১৭-০৫-২০০৭
পোস্ট: ৪৯৫
ওয়েবসাইট

Re: আই এস পি জনিত সাহায্য চাই।

আমি আজ কেবল ভিষন থেকে লাইন নিলাম ওরা আসলে স্মাইল এর ডিলার। লাইন এখন পর্যন্ত খারাপ না (আগের চেয়ে অনেক বেশী)২৫ পাচ্ছি এভারেজ আর ২৫-৪০ এ উঠা নামা করছে।

সর্বশেষ সম্পাদনা করেছেন MAHBUB (০৩-০৮-২০০৮ ০১:৩০)

অফলাইন

 

#১৫ ০৩-০৮-২০০৮ ০৩:৩৮

আহমাদ মুজতবা
প্রজন্ম গুরু
Current Status...হায় হায় রে কি করবো সময় নাই !
থেকে: §ã‡åηι¢ ψøπ∫∂
নিবন্ধিত হয়েছেন: ০৩-১০-২০০৭
পোস্ট: ৩০৩৭
ওয়েবসাইট

Re: আই এস পি জনিত সাহায্য চাই।

MAHBUB লিখেছেন:

আমি আজ কেবল ভিষন থেকে লাইন নিলাম ওরা আসলে স্মাইল এর ডিলার। লাইন এখন পর্যন্ত খারাপ না (আগের চেয়ে অনেক বেশী)২৫ পাচ্ছি এভারেজ আর ২৫-৪০ এ উঠা নামা করছে।

ভাই ইনারা কোন কোন এলাকায় প্রভাইড করে কাইন্ডলি যদি বলতেন


-----------------------
http://img147.imageshack.us/img147/8060/userbar661151yw2.gifhttp://img122.imageshack.us/img122/6918/userbar661153ga0.gif
::: Do Survey Earn Money :::::: ThirStY KnoWledgE :::

অফলাইন

 

#১৬ ০৩-০৮-২০০৮ ১০:৪৮

সুমন
নিয়ন্ত্রক (এডমিনিস্ট্রেটর)
Current Status...ঈদ মোবারক
থেকে: ঢাকা
নিবন্ধিত হয়েছেন: ২৯-০১-২০০৭
পোস্ট: ১৯৬৬
ওয়েবসাইট

Re: আই এস পি জনিত সাহায্য চাই।

আহমাদ মুজতবা লিখেছেন:

MAHBUB লিখেছেন:

আমি আজ কেবল ভিষন থেকে লাইন নিলাম ওরা আসলে স্মাইল এর ডিলার। লাইন এখন পর্যন্ত খারাপ না (আগের চেয়ে অনেক বেশী)২৫ পাচ্ছি এভারেজ আর ২৫-৪০ এ উঠা নামা করছে।

ভাই ইনারা কোন কোন এলাকায় প্রভাইড করে কাইন্ডলি যদি বলতেন

স্মাইলের একটি বিজ্ঞাপন আসছে আজ প্রথমআলোতে।
মাত্র ১৬০০ টাকায় ১ মেগাবাইট শেয়ার্‌ড ব্যান্ডউইথ। surprised
http://www.smile.com.bd/home_content.js … p;y=1400px এখানে সকল প্যাকেজ রেট দেখুন। যদি সত্যিই এমন ব্যান্ডউইথ দেয় তবে আমার জানা মতে এটাই হবে বাংলাদেশের মধ্যে সেরা রেট।
কেউ কি স্মাইলের সংযোগ ব্যবহার করছেন? করলে আওয়াজ দিয়েন।


-----------------------
জোবায়ের সুমন
অর্থহীন কিছু লেখা
রক্তের গ্রুপ: B(-)

অফলাইন

 

#১৭ ০৩-০৮-২০০৮ ১১:৪৪

MAHBUB
প্রজন্মানুরাগী
থেকে: ঢাকা
নিবন্ধিত হয়েছেন: ১৭-০৫-২০০৭
পোস্ট: ৪৯৫
ওয়েবসাইট

Re: আই এস পি জনিত সাহায্য চাই।

সেগুনবাগিচায় করে এটাতো জানি । বিস্তারিত আমি জেনে আপনাকে জানাব।

অফলাইন

 

Board footer

এটি তৈরি করা হয়েছে পানবিবি ইঞ্জিনের উপর
অনুবাদ ও পরিচালনা: দ্যা হাঙ্গরিকোডার
পানবিবি'র স্বত্ব:  পানবিবি
তথ্য বিনিময় (সিন্ডিকেশন)

[ Generated in 0.153 seconds, 9 queries executed ]