Forum, Projanmo, projonmo, Bangla Forum, Bangladeshi Forum,Bangladesh,Adda, bangla, community, bulletin board, software, hardware, information technology, mobile, politics, history, culture, friendship, tutorial,get together, university, study, higher study, computer, trouble, troubleshooting, telecome

#১ ১৯-০৭-২০০৮ ১৮:৫২

বিবেক
প্রজন্মানুরাগী
Current Status...
নিবন্ধিত হয়েছেন: ০৮-০৪-২০০৮
পোস্ট: ৪১৮
ওয়েবসাইট

বাংলাদেশের প্রতি ভারতের নগ্ন আক্রোশঃ তীব্র ঘৃণা ও ধিক্কার ভারতকে

http://forum.projanmo.com/uploads/2008/07/1128_masranga007_1216455308_1-3663_1gfhfh.jpg

দিল্লীতে অনুষ্ঠিত বাংলাদেশ-ভারত দ্বিপক্ষীয় বৈঠকে ভারতকে ট্রানজিট না দেওয়ার ঘোষনার পরপরই ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বি.এস.এফ সম্পূর্ণ বিনা উস্কানিতে অতর্কীতে বাংলাদেশ সীমানার দেড় কি. ভেতর অনুপ্রবেশ করে আমাদের সীমান্তরক্ষী বাহিনী বিডিআর এর দুই সদস্য হাবিলদার আব্দুল হান্নান সরকার ও ল্যান্স নায়েক কৃষ্ণপদ সাহাকে বেপরোয়া গুলি করে হত্যা করেছে।

পররাষ্ট্র উপদেষ্টা এই হীন ঘটনাকে মারাত্মক বলে অভিহিত করেছেন। বাংলাদেশ সরকারের তরফ থেকে আনুষ্ঠানিক প্রতিবাদ জানানো হয়েছে। ইতিপূর্বে বাংলাদেশে চাল সংকটের নেপথ্যেও ভারতীয় সরকারের পরিকল্পিত কারসাজি ছিলো। তত্বাবধায়ক সরকার আসার পর থেকেই ভারতীয় সরকার চট্টগ্রাম বন্দর ব্যাবহারের অনুমতি সহ স্হল ওআকাশপথে ট্রানজিট দাবী করে আসছিলো। বৈঠকে ইতিপূর্বের, বাংলাদেশেকে চুক্তি অনুযায়ী গঙ্গার পানি বন্টনের বিষয়টি ভারতের তরফ থেকে নাকচ করে দেয়া হয় ।

ইতিপূর্বে সেনাপ্রধান জে. মইন ইউ আহমেদের ভারত সফরকালে ভারতীয় সেনা প্রধানকে বাংলাদেশে আমন্ত্রন জানান। ভারতীয় সেনাপ্রধান শীঘ্রই বাংলাদেশ সফরে আসবেন বলে জানানো হয়েছে। সেনাপ্রধানের ভারত সফরের সময় , বাংলাদেশ ও ভারতের সম্পর্ক সাম্প্রতিক কালে যে কোনো সময়ের চেয়ে ভালো ও সফল ভারত সফরের কথা মিডিয়ায় ব্যাপক ফলাও করে প্রচার করা হয়। জনমনেও মিডিয়ায় প্রশ্ন উঠেছে, সেই সংবাদ কি বিভ্রান্তিকর ও উদ্দেশ্যমূলক ছিল ? ইতিপূর্বেও দুই দেশের আন্ত বৈঠক চলাকালে বাংলাদেশ সীমান্তে বি.এস.এফে'র আগ্রাসনের শিকার হয়ে বিডিআরের বহু সৈনিক হতাহত হয়েছে। বৈঠকে বাংলাদেশকে চাপে রাখার জন্য ভারতের ঘৃণ্য এই কৌশল অনেক পুরোনো ।

অনির্বাচিত সরকারকে চাপে রেখে অন্যায্য সুবিধাও দাবী আদায়ের সুযোগের জন্যই সেনাসমর্থিত এই তত্বাবধায়ক সরকারকে প্রতিষ্ঠিত ও সমর্থন দিয়েছে ভারত। আমাদের বর্তমান রাজনৈতিক ও অর্থনৈতিক বিপর্যয় যে, প্রতিবেশীও আন্তর্জাতিক মহলের স্বার্থে পরিকল্পনার বাস্তবায়ন ধীরে ধীরে সব মহলের কাছেই পরিষ্কার হচ্ছে।

দেশপ্রেমিক সীমান্তপ্রহরী,নিহত দুই শহীদের প্রতি শ্রদ্ধা জানাই।বাংলাদেশের প্রতি প্রতিবেশী দেশের এই ন্যাক্কারজনক আচরনের তীব্র নিন্দা ও ধিক্কার জানাই।

কৃতজ্ঞতা:  লেখাটা swi এর ব্লগার "রাঙা মীয়া"  এর পোষ্টের হুবহু কপি ।

সর্বশেষ সম্পাদনা করেছেন বিবেক (১৯-০৭-২০০৮ ১৮:৫৮)

-----------------------
______________________________
        প্রাণ-জুড়ে থাক ফুলের সুবাস, আনন্দ-স্পন্দন
        একেকটা লাইন করুক দৃঢ়, বন্ধুদের  এ বন্ধন
______________________________

অনলাইন

#২ ১৯-০৭-২০০৮ ১৯:১৭

হাঙ্গরিকোডার
সমন্বয়ক (মডারেটর)
Current Status...আর ভাল লাগে না!
থেকে: $dream = 0
নিবন্ধিত হয়েছেন: ১৯-০১-২০০৭
পোস্ট: ৪০২৭
ওয়েবসাইট

Re: বাংলাদেশের প্রতি ভারতের নগ্ন আক্রোশঃ তীব্র ঘৃণা ও ধিক্কার ভারতকে

হুম...সকালেই ইত্তেফাকে খবরটি পড়লাম। থ্রেড ওপেন করতে ভুলে গেছিলাম। আপনাকে ধন্যবাদ।

ভারত তো বরাবরই সীমান্তে লোক জনকে মেরে আসছে। এবারে তো একেবারে আমাদের সীমান্ত রক্ষীদের (!)। এটি নিশ্চিতভাবেই উষ্কানীমূলক। কেউই আমাদের বন্ধু নয়। শুধুমাত্র সুবিধাভোগী!

-----------------------
আমি স্বাক্ষর দিব কিনা ভাবছিthinking; যদি ব্যাংক একাউন্ট লোপাট হয়ে যায় big_smile!
ইউটিউব ডাউনলোড ও টরেন্ট সার্চ  ::  টাইম পাস...

অনলাইন

#৩ ১৯-০৭-২০০৮ ১৯:৩৯

স্পাইডারম্যান
প্রজন্মাসক্ত
Current Status...মুঠোফোনে সুডোকু খেলছি
থেকে: রাজশাহী
নিবন্ধিত হয়েছেন: ১০-০৩-২০০৮
পোস্ট: ৭০৬

Re: বাংলাদেশের প্রতি ভারতের নগ্ন আক্রোশঃ তীব্র ঘৃণা ও ধিক্কার ভারতকে

তীব্র প্রতিবাদ ও ঘৃণা ভারতের আগ্রাসী নীতির প্রতি।

অফলাইন

#৪ ১৯-০৭-২০০৮ ১৯:৫৫

Pongta-lyricist
প্রজন্মাসক্ত
Current Status...ধ্রুবক অন্ধকার, দৈব রাজপথে আমার চিহ্ন, আমি নৈশ ঈশ্বর যেন আরেক ধ্রুবতার জন্ম.
থেকে: পুংটির পাশ থেকে
নিবন্ধিত হয়েছেন: ২০-০৫-২০০৮
পোস্ট: ৫৫৭
ওয়েবসাইট

Re: বাংলাদেশের প্রতি ভারতের নগ্ন আক্রোশঃ তীব্র ঘৃণা ও ধিক্কার ভারতকে

সবগুলো হারামি.........নিজের প্রয়োজনে সবাই বাংলাদেশকে ব্যবহার করে.....ঘৃণা এবং ধ্বিকার...

-----------------------
http://i508.photobucket.com/albums/s330/pongta-lyricist/kaalpurushlogo3rd1.jpg

ধ্রুবক অন্ধকার, দৈব রাজপথে আমার চিহ্ন, আমি নৈশ ঈশ্বর যেন আরেক ধ্রুবতার জন্ম.

অফলাইন

#৫ ১৯-০৭-২০০৮ ২০:৩৫

দত্ত
পাঁড়ফোরামিক
Current Status...ক্লোজআপ ওয়ান হতে "অপু"কে সকলে ভোট করেন। APU 1234
থেকে: স্যাম চাচার দেশে
নিবন্ধিত হয়েছেন: ২৫-০৮-২০০৭
পোস্ট: ১১৫৪
ওয়েবসাইট

Re: বাংলাদেশের প্রতি ভারতের নগ্ন আক্রোশঃ তীব্র ঘৃণা ও ধিক্কার ভারতকে

ভারতের আগ্রাসী ভূমিকার তীব্র নিন্দা জানাচ্ছি। তবে আমি খবরে শুনেছিলাম গতকাল কিংবা গত পরসুদিন যে, বি.এস.এফের একজনকে নাকি বাংলাদেশের বিডিআরের লোকেরা মেরেছে। ঠিক শিওর না সত্য কিনা।

-----------------------
বাঙালী হয়ে গর্বিত
বাংলা গানের গীতিকবিতা
মনের খোরাক মেটাই

অফলাইন

#৬ ১৯-০৭-২০০৮ ২০:৫৯

বিবেক
প্রজন্মানুরাগী
Current Status...
নিবন্ধিত হয়েছেন: ০৮-০৪-২০০৮
পোস্ট: ৪১৮
ওয়েবসাইট

Re: বাংলাদেশের প্রতি ভারতের নগ্ন আক্রোশঃ তীব্র ঘৃণা ও ধিক্কার ভারতকে

দত্ত লিখেছেন:

ভারতের আগ্রাসী ভূমিকার তীব্র নিন্দা জানাচ্ছি। তবে আমি খবরে শুনেছিলাম গতকাল কিংবা গত পরসুদিন যে, বি.এস.এফের একজনকে নাকি বাংলাদেশের বিডিআরের লোকেরা মেরেছে। ঠিক শিওর না সত্য কিনা।

বিডিআর একটা খুনীর ভবলীলা সাঙ্গ করেছে। আর একটারে পাকড়াও করছে...

সাবাস বিডিআর thumbs_up

-----------------------
______________________________
        প্রাণ-জুড়ে থাক ফুলের সুবাস, আনন্দ-স্পন্দন
        একেকটা লাইন করুক দৃঢ়, বন্ধুদের  এ বন্ধন
______________________________

অনলাইন

#৭ ১৯-০৭-২০০৮ ২১:১৭

সামিউল
প্রজন্ম গুরু
Current Status...উফফ পরীক্ষায় কিছুই পারি না cryingcrying
থেকে: ক্যাঙ্গারুস্থান।
নিবন্ধিত হয়েছেন: ২৩-০৭-২০০৭
পোস্ট: ২৬৫৯
ওয়েবসাইট

Re: বাংলাদেশের প্রতি ভারতের নগ্ন আক্রোশঃ তীব্র ঘৃণা ও ধিক্কার ভারতকে

ধিক্কার আর ঘৃণা জানাচ্ছি। ধিক ধিক

-----------------------
বাংলাকে ভালবাসুন, বাংলাদেশকে ভালবাসুন।                              
আমাকে জানুন
রেডিও গুনগুন ২৪ ঘন্টা অনলাইন রেডিও

অফলাইন

#৮ ১৯-০৭-২০০৮ ২১:৫৭

আমি_জানি_না
নবাগত
থেকে: চৈতন্যে
নিবন্ধিত হয়েছেন: ২৬-০৪-২০০৮
পোস্ট: ১৩
ওয়েবসাইট

Re: বাংলাদেশের প্রতি ভারতের নগ্ন আক্রোশঃ তীব্র ঘৃণা ও ধিক্কার ভারতকে

আমাদের তথাকথিত প্রানপ্রিয় দোষর(!)  আজ আরও দুজন বাংলাদেশিকে হত্যা করেছে। বিডিনিউজে গেলে দেখবেন। আমরা সভ্য জাতি। চুপ করে থাকাই ভদ্রতা(!)!

অফলাইন

#৯ ১৯-০৭-২০০৮ ২২:৪৯

টাট্টুহর্স
পাঁড়ফোরামিক
Current Status...ভবঘুরে জীবন বেশি ভালো ভাবছি তাই সন্যাসী হবো
থেকে: বন্দিশালা
নিবন্ধিত হয়েছেন: ২৪-০৪-২০০৮
পোস্ট: ১০৮৬

Re: বাংলাদেশের প্রতি ভারতের নগ্ন আক্রোশঃ তীব্র ঘৃণা ও ধিক্কার ভারতকে

ধিক ভারত ধিক। ভারত যে কতটা সুবিধাভোগী এই দুটো প্রানের বিনিময়ে আমরা তা দেখতে পেলাম।

-----------------------
আমি মানুষটা বড় বেশি রংছুট
চাঁদের ঘরে কড়া নেড়ে
চাঁদকে করি লুট

অফলাইন

#১০ ১৯-০৭-২০০৮ ২৩:৩৬

asraful_3883
প্রজন্মানুরাগী
থেকে: Dhaka
নিবন্ধিত হয়েছেন: ২৬-০৩-২০০৮
পোস্ট: ২৬২

Re: বাংলাদেশের প্রতি ভারতের নগ্ন আক্রোশঃ তীব্র ঘৃণা ও ধিক্কার ভারতকে

ধিক্কার দিয়ে কি লাভ !!!!!!

ধিক্কার দিয়ে আমারা এক সময় সবাই চুপ হয়ে যাব !

কি ভাবে এর প্রতিরোধ করা য়ায় ? তা আমরা ভাবি না ? আমাদের এখনই ভাবতে হবে । প্রায় আমাদের দেশের লোক মারা যাবে এটা আর চলতে দেওয়া য়ায় না?shameshame

অফলাইন

#১১ ১৯-০৭-২০০৮ ২৩:৫৫

জেগেআছি
নবাগত
নিবন্ধিত হয়েছেন: ১৯-০৪-২০০৮
পোস্ট: ৯

Re: বাংলাদেশের প্রতি ভারতের নগ্ন আক্রোশঃ তীব্র ঘৃণা ও ধিক্কার ভারতকে

ধিক্কার জানাই। কিছু একটা করা উচিত। x-( x-(

অফলাইন

#১২ ২০-০৭-২০০৮ ০১:১৮

বিবেক
প্রজন্মানুরাগী
Current Status...
নিবন্ধিত হয়েছেন: ০৮-০৪-২০০৮
পোস্ট: ৪১৮
ওয়েবসাইট

Re: বাংলাদেশের প্রতি ভারতের নগ্ন আক্রোশঃ তীব্র ঘৃণা ও ধিক্কার ভারতকে

asraful_3883 লিখেছেন:

ধিক্কার দিয়ে কি লাভ !!!!!!

ধিক্কার দিয়ে আমারা এক সময় সবাই চুপ হয়ে যাব !

কি ভাবে এর প্রতিরোধ করা য়ায় ? তা আমরা ভাবি না ? আমাদের এখনই ভাবতে হবে । প্রায় আমাদের দেশের লোক মারা যাবে এটা আর চলতে দেওয়া য়ায় না?shameshame

-ভারতের যে কোন ধরনের দালালদের প্রতিহত করি..
-ভারতীয় টিভি চ্যানেলগুলো ব্ন্ধ করে দেয়ার দাবী তুলি..
-বিডিআর এর প্রতি সর্বোচ্চ সমর্থন এবং সহযোগিতা  করি..
-ভারতীয় পণ্য যতটা সম্ভব এড়িয়ে চলতে শুরু করি..
-সর্বোপরি, ঐক্যবদ্ধ/সম্মিলিত যে কোন সিদ্ধান্ত নিতে পারলে  পৃথিবীর এমন কোন শক্তি নেই  যারা বাঙালি জাতিকে আক্রমন করে পার পেয়ে যাবে ।

* একটা কথা, ৭১ এ পাকিস্তানী হানাদার বাহিনীকে  এদেশের মানুষ কিভাবে প্রতিহত করেছিলো, ভারত কিন্তু তার প্রত্যক্ষ্যদর্শী । এরা এই মুহূর্তে বাংলাদেশকে অস্তিথিশীল ভেবে একটা সুযোগ নেয়ার চেষ্টা করছে । বিডিআর শক্ত একটা মার দিতে পারলে লেজ গুটিয়ে পালাবে এরা ।

যতটা সম্ভব-একতাবদ্ধ হয়ে নিজ নিজ ক্ষেত্র থেকে প্রতিবাদ - ধিক্কার জানিয়ে যাবো- এটাই আপাতত "সাধারন আমাদের" দায়িত্ব ।

-----------------------
______________________________
        প্রাণ-জুড়ে থাক ফুলের সুবাস, আনন্দ-স্পন্দন
        একেকটা লাইন করুক দৃঢ়, বন্ধুদের  এ বন্ধন
______________________________

অনলাইন

#১৩ ২০-০৭-২০০৮ ০৭:০৩

মেহেদী আকরাম
প্রজন্ম গুরু
Current Status...নামাজ পড়তে মাত্র কয়েক মিনিট সময় লাগে। আপনি আজকের নামাজ পড়েছেন কি???
থেকে: ঢাকা
নিবন্ধিত হয়েছেন: ১২-০৪-২০০৮
পোস্ট: ২৯৭৭
ওয়েবসাইট

Re: বাংলাদেশের প্রতি ভারতের নগ্ন আক্রোশঃ তীব্র ঘৃণা ও ধিক্কার ভারতকে

প্রথম আলোতে গতকাল পড়েছি। এধরনের হামলা প্রায়ই হচ্ছে।
কোন সরকারই এর তেমন কোন প্রতিকার করেনি।

-----------------------
সবকিছুর জন্য প্রস্তুতি নিচ্ছি, এমনকি মৃত্যুর জন্যও...
আমার বর্তমান  এবং স্থায়ী আবাস।
www.shamokaldarpon.com

অনলাইন

#১৪ ২০-০৭-২০০৮ ১২:০০

প্রশান্তি.com
নবাগত
থেকে: ঢাকা
নিবন্ধিত হয়েছেন: ১৯-০৭-২০০৮
পোস্ট: ৬
ওয়েবসাইট

Re: বাংলাদেশের প্রতি ভারতের নগ্ন আক্রোশঃ তীব্র ঘৃণা ও ধিক্কার ভারতকে

ভারত শুধু বাংলাদেশের সাথেই এমন করছে না, তারা নিজেদের কে আশ-পাশের দেশগুলোর নিয়ন্ত্রক হিসাবে গড়ে তোলার চেষ্টা চালাচ্ছে। বাংলাদেশ, চীন, পাকিস্তান ও মায়ানমার সহ সবার উচিত এক সংগে ভারত কে প্রতিহত করা।

-----------------------
**************************************************
সাদিকুর রহমান
www.Sadiq-Bd.com www.NextArticles.com
***************************************************

অফলাইন

#১৫ ২০-০৭-২০০৮ ১২:৫৩

স্পাইডারম্যান
প্রজন্মাসক্ত
Current Status...মুঠোফোনে সুডোকু খেলছি
থেকে: রাজশাহী
নিবন্ধিত হয়েছেন: ১০-০৩-২০০৮
পোস্ট: ৭০৬

Re: বাংলাদেশের প্রতি ভারতের নগ্ন আক্রোশঃ তীব্র ঘৃণা ও ধিক্কার ভারতকে

প্রশান্তি.com লিখেছেন:

ভারত শুধু বাংলাদেশের সাথেই এমন করছে না, তারা নিজেদের কে আশ-পাশের দেশগুলোর নিয়ন্ত্রক হিসাবে গড়ে তোলার চেষ্টা চালাচ্ছে। বাংলাদেশ, চীন, পাকিস্তান ও মায়ানমার সহ সবার উচিত এক সংগে ভারত কে প্রতিহত করা।

thumbs_upthumbs_upthumbs_upthumbs_upthumbs_up

অফলাইন

#১৬ ২০-০৭-২০০৮ ১৩:২০

উড়ালপঙ্খি
প্রজন্মানুরাগী
Current Status...হাটছি
থেকে: পথের খোঁজে...পথে পথে
নিবন্ধিত হয়েছেন: ২৮-০২-২০০৮
পোস্ট: ৩৬৬
ওয়েবসাইট

Re: বাংলাদেশের প্রতি ভারতের নগ্ন আক্রোশঃ তীব্র ঘৃণা ও ধিক্কার ভারতকে

আমি আমাদের সেনা আর বিডিআর ভাইদের নিয়ে গর্ব করি thumbs_upthumbs_up। কারন ভারত যেখানে সিমান্তে কয়েক লক্ষ অতন্ত্য আধুনিক অস্ত্রসহ বিএসএফ দিয়েছে সেখানে আমাদের বিডিআর হাতে গোনা যাবে এমন। তবু দু:সাহসিকতার প্রমান বার বার রেখেছে তারা । একজন বিবেসএফ মারা একটা বিশাল ব্যাপার, কারন অপর প্রান্তে অপেক্ষা করছে লাখ লাখ বুলেট ।

তবে এটাও সত্য হত্যার বদলা হত্যা কখনোই সমর্থনযোগ্য নয়shameshame । এটার একটা দীর্ঘস্থায়ী সমাধান হওয়া দরকার...কিন্তু ভারত কি সেটা হতে দেবে যদি আমরা ফ্রি ট্রানজিট না দিইnailbitingnailbiting

-----------------------
http://i94.photobucket.com/albums/l118/uralponkhee/vv.jpg

অফলাইন

#১৭ ২০-০৭-২০০৮ ১৫:২৮

টাট্টুহর্স
পাঁড়ফোরামিক
Current Status...ভবঘুরে জীবন বেশি ভালো ভাবছি তাই সন্যাসী হবো
থেকে: বন্দিশালা
নিবন্ধিত হয়েছেন: ২৪-০৪-২০০৮
পোস্ট: ১০৮৬

Re: বাংলাদেশের প্রতি ভারতের নগ্ন আক্রোশঃ তীব্র ঘৃণা ও ধিক্কার ভারতকে

উড়ালপঙ্খি লিখেছেন:

তবে এটাও সত্য হত্যার বদলা হত্যা কখনোই সমর্থনযোগ্য নয়shameshame । এটার একটা দীর্ঘস্থায়ী সমাধান হওয়া দরকার...কিন্তু ভারত কি সেটা হতে দেবে যদি আমরা ফ্রি ট্রানজিট না দিইnailbitingnailbiting

কাজের কথাthumbs_up

-----------------------
আমি মানুষটা বড় বেশি রংছুট
চাঁদের ঘরে কড়া নেড়ে
চাঁদকে করি লুট

অফলাইন

#১৮ ২০-০৭-২০০৮ ১৫:৪৩

বিবেক
প্রজন্মানুরাগী
Current Status...
নিবন্ধিত হয়েছেন: ০৮-০৪-২০০৮
পোস্ট: ৪১৮
ওয়েবসাইট

Re: বাংলাদেশের প্রতি ভারতের নগ্ন আক্রোশঃ তীব্র ঘৃণা ও ধিক্কার ভারতকে

উড়ালপঙ্খি লিখেছেন:

..কিন্তু ভারত কি সেটা হতে দেবে যদি আমরা ফ্রি ট্রানজিট না দিইnailbitingnailbiting

ভারতের ওপর নির্ভরশীল হওয়ার প্রশ্নই আসেনা । হতে পারে আমরা শক্তিতে দুর্বল ! কিন্তু সেই জাগতিক শক্তির দুর্বলতার কারনে আমরা কখন ও হেরেছি , এমন নজির নেই ।  দীর্ঘস্থায়ী সমাধান বা স্বল্পস্থায়ী সমাধান, যাই হোক না কেন, ভারতের কাছে অন্তত নিজেদের আনুগত্য স্বীকার করে নয় ।

মনে হতে পারে, এসব আবেগের কথা-কাজের কথা নয় ।  কিন্তু মনে রাখা দরকার,  সবল একবার যদি কোন দুর্বলকে পেয়ে বসে তাহলে তার আবদার আর কোনদিন শেষ হয় না । এটা পরীক্ষিত সত্য । 

ভারতকে ট্রানজিট দেয়ার একেবারেই কোন সুযোগ নেই !

-----------------------
______________________________
        প্রাণ-জুড়ে থাক ফুলের সুবাস, আনন্দ-স্পন্দন
        একেকটা লাইন করুক দৃঢ়, বন্ধুদের  এ বন্ধন
______________________________

অনলাইন

#১৯ ২০-০৭-২০০৮ ১৬:৫৫

#হাসান
প্রজন্মানুরাগী
Current Status...ঈদের ছুটি শেষ..........
থেকে: ঢাকা
নিবন্ধিত হয়েছেন: ০৮-০৫-২০০৮
পোস্ট: ৪৭৯

Re: বাংলাদেশের প্রতি ভারতের নগ্ন আক্রোশঃ তীব্র ঘৃণা ও ধিক্কার ভারতকে

হাঙ্গরিকোডার লিখেছেন:

ভারত তো বরাবরই সীমান্তে লোক জনকে মেরে আসছে। এবারে তো একেবারে আমাদের সীমান্ত রক্ষীদের (!)। এটি নিশ্চিতভাবেই উষ্কানীমূলক। কেউই আমাদের বন্ধু নয়। শুধুমাত্র সুবিধাভোগী!

hairpullhairpullhairpull
দেশপ্রেমিক সীমান্তপ্রহরী,নিহত দুই শহীদের প্রতি শ্রদ্ধা জানাই।বাংলাদেশের প্রতি প্রতিবেশী দেশের এই ন্যাক্কারজনক আচরনের তীব্র নিন্দা ও ধিক্কার জানাই।
সহমত

-----------------------
রক্তের গ্রুপ B+
যুদ্ধাপরাধী ও রাজাকারদের ঘৃণা করি।

অফলাইন

#২০ ২০-০৭-২০০৮ ২০:৩৪

আউল
প্রজন্ম গুরু
থেকে: Chittagong
নিবন্ধিত হয়েছেন: ৩১-০১-২০০৭
পোস্ট: ২৭৬৭

Re: বাংলাদেশের প্রতি ভারতের নগ্ন আক্রোশঃ তীব্র ঘৃণা ও ধিক্কার ভারতকে

বাংলাদেশের প্রতি ভারতের নগ্ন আক্রোশঃ তীব্র ঘৃণা ও ধিক্কার ভারতকে
thumbs_up

-----------------------
Ahsan Ullah tutuL, Pahartolli, Chittagong, Bangladesh
Blood (A+)

অফলাইন

Board footer

এটি তৈরি করা হয়েছে পানবিবি ইঞ্জিনের উপর
অনুবাদ ও পরিচালনা: দ্যা হাঙ্গরিকোডার
পানবিবি'র স্বত্ব:  পানবিবি
তথ্য বিনিময় (সিন্ডিকেশন)

[ Generated in 0.286 seconds, 11 queries executed ]