অনেক আশা নিয়ে কম্পউটারের সামনে বসেছি। কিছুক্ষণ পর দেখলাম প্রজন্ম লগিন করল। এর পর সুমন ভাই, স্বপ্নবাজ ভাই এক এক করে সবাইকে দেখতে লাগলাম। কিন্তু ঐ দেখা পর্যন্তই। কোন শব্দ শুনতে পারলাম না 
আর দেখাটাও সইল না। যখন খাবার দাবার আসল তখন কি যেন এক অদৃশ্য শক্তির বলে সেই প্রজন্ম আইডিটাও লগঅফ হয়ে গেল 
। আমরা তখন প্রবাসীরা অনলাইনে ছিলাম। আমাদের প্রতি কেন এই বৈশম্যমূলক আলোচনা করা হল জানতে চাই, জানাতে হবে। মডারেটরদের কে ১ দিনের মধ্যে কারণ দর্শানোর নোটিশ দেয়া হল। আর সবচেয়ে বড় পরিতাপের বিষয় আমাদের কথোপকথোনে কোন মডারেটর অংশ গ্রহণ করল না
। আমাদের প্রতি কেন এই অবিচার?
আজ প্রজন্মবাসীদের প্রতি আমার এই জিজ্ঞাসা। আমাদের কথা কেন আগে ভাবা হল না। আমি আরও আগে থেকেই বলে আসছি শব্দ এবং ভিডিও কনফারেন্স এর কথা। তাহলে কেন শব্দ বাদ গেল? জানতে চাই 


আমাদেরকে কোন পূর্ব ঘোষনা ব্যতীত এভাবে বিদায় করে দিয়ে আহত করা হয়েছে। আমরা কি প্রজন্মের সদস্য না। ২ ২টা এসএমএস পাঠাইলাম। ২ বার ফোন করলাম। কিন্তু কিসে কি? আমরা আসলেই প্রজন্মে উপেক্ষিত। 



এত দিন ধইরা নাচানাচি করতেছি যে ভার্চুয়াল গেটটুগেদার করমু কই কিসে কি? সব একই। 


সর্বশেষ সম্পাদনা করেছেন সামিউল (১৮-০৭-২০০৮ ২১:৫৩)
অফলাইন
আবার রেপি, আই এম হ্যাপী...আজ মনে হল আমরা প্রবাসীরা প্রজন্ম পরিবারের অবহেলিত সদস্য। কত আশা করে বসে ছিলাম , গেট-টুগেদারে যারা উপস্থিত ছিল তাদের হয়তো কেউ অন্তত ১০ মিনিটের জন্য হলেও আমাদেরকে সঙ্গ দিবে। না কেউ অনলাইনে এলো না।
প্রজন্মের গেট-টুগেদারে উপস্থিত বন্ধুরা, আমাদের কথা কি একটু মনে পড়লো না? 
শেষের দিকে কোন কিছু না বলেই প্রজন্ম এর আই ডি অফলাইন হয়ে গেল।
আহত হলাম বন্ধুরা এই আচরনে।
সবাই কে ধন্যবাদ।
অফলাইন
পড়ছি রহস্যপত্রিকাআমি আগে থেকেই জানতাম এই অবস্থা হবে। তাই লগইনই করি নাই।
মনে মনে : ইয়ে মানে, আমার স্পীডের কথা কারো আবার মনে নাই তো?
অনলাইন
আজকে আমার বেতন আনতে যাওয়ার কথা ছিল কিন্তু মালিককে বলেছি আমার অন্য কাজ আছে তাই যাই নাই। শুধু এই গেটটুগেদারের জন্য। আজকে আমার রান্না করার শিডিউল ছিল কিন্তু আমি রান্না করি নাই। শুধু এই গেটটুগেদারের জন্য। আর আমাদের কে কিনা এইভাবে 




অফলাইন
আপনারা তো কোন প্রকার দেখা পেয়েছেন। আমরা যারা যেতে পারি নাই তাদের কপালে এই সুযোগও পাইনি। এখন রাত ১০:১০ এই মাত্র লগ করে আপনার পোষ্টা পড়লাম। কিছু জানলাম।
০১৭১১০০১৭৫৫ এ জানতে চেষ্টা চালাই তবে ব্যর্থ।
সুমন ভায়ের হয়তো এই নম্বর। ৭:৩৫ ব্যস্ত ছিলেন হয়তো।
অফলাইন
যাচ্ছি...দূর থেকে দূরে...সবকিছু ঝাপসা!ভাইয়া স্পিডে কি যায় আসে, আমি বিরাট ব্যান্ডউইথ নিয়ে বসে থেকেছি সবাইকে একনজর দেখার আর তাদের কথা শোনার জন্য, কিন্তু কিছুক্ষন দেখার পরেই আমাদেরকে কিছু না জানিয়েই পরপর দুজনের লাইনই অফ হয়ে গেল
। এরপরে ভার্চুয়াল রুমের সবাই দীর্ঘ প্রতিক্ষার পরেও ভিডিওয়ের দেখা না পেয়ে আশাহত মনে দুইটন ব্যাথা নিয়ে নিজ নিজ কাজে ফেরত যেতে বাধ্য হলাম।
এছাড়া মডারেটরদের কেউ যদি অন্তত দুই মিনিটের মতও আমাদের সাথে কথা বলত তাহলেও অন্তত প্রজন্মকে উইশ করার সুযোগ পেতাম, সেটা থেকেও আমাদের বঞ্চিত করা হয়েছে


। প্রজন্মর আমাদেরকে এভাবে দুরে ঠেলে দেওয়া দেখে আজকেই প্রথম মনে হল হল যে আমরা সত্যিই দেশের বাইরে আছি। আর এর পরে আমার কচু গাছে ফাসি দিতে ইচ্ছে করতেছিল, কিন্তু দুঃখের বিষয় আমি ভুলেই গেছিলাম আমি আর দেশে নাই আর এইখানে কচু গাছও নাই


।
যাই হোক অনুষ্ঠান সুষ্ঠভাবে সম্পন্ন হয়ে থাকলেই আমরা খুশি। আর এখন এসুযোগে প্রজন্মকে উইশ করার খায়েশটাও মিটিয়ে ফেলা দরকার: আমাদের প্রজন্ম ফোরামকে এতোদূর নিয়ে আসার জন্য সকল নিবেদিত প্রান সদস্যদের আর মডারেটরগনকে আমার ও সকলের পক্ষ থেকে অসংখ্য শুভেচ্ছা ও ধন্যবাদ জ্ঞাপন করছি।
সর্বশেষ সম্পাদনা করেছেন জুয়েল (১৮-০৭-২০০৮ ২২:২৯)
অফলাইন
মনোবিজ্ঞানে নোবেল প্রাইজ কখন যে দিবে!সামিউল ভাই এবং জুয়েল ভাই দুঃখ করেন না আমরাও দেশে থেকেই তাদের সঙ্গে যোগাযোগ করতে পারলাম।
অফলাইন
নামাজ পড়তে মাত্র কয়েক মিনিট সময় লাগে। আপনি আজকের নামাজ পড়েছেন কি???এজন্য আমরা ক্ষমা চাচ্ছি।
অফলাইন
আমি ক্ষমাপ্রার্থী। আমাকে ক্ষমা করবেন।
বিদ্যুতের অভাবে আমরা বেশি সময় ল্যাপটপ চালু রাখতে পারিনি। আর শব্দের ব্যবস্থা করতে লম্বা কেবল সহ মাইক্রোফোনের দরকার ছিল। কিন্তু আমাদের কোন মাইক্রোফোন না থাকায় ভয়েসের সুবিধা দিতে পারিনি।
আপনাদের জন্য খুব খারাপ লেগেছে। আপনাদের খু্বই মিস করেছি আমরা। আপনারা অনেই ফোন করে অনুষ্ঠানের খোজ নিয়েছেন। আমরাও বুঝতে পেরেছি আপনারা কতটা মিস করেছেন আমাদের।
অনুষ্ঠানে উপস্থিত সকলের পক্ষ থেকে আমি ক্ষমা চাচ্ছি আপনাদের কাছে। আশাকরি নিজগুণে আমাদের ক্ষমা করবেন।
অফলাইন
দৈনন্দিন রসায়নপ্লিজ মনখারাপ করবেন না।
অনুষ্ঠান কেমন হয়েছে তা অন্যরা বিচার করবে। সকলে একসাথে হয়ে কিছুক্ষণ আড্ডা-আলোচনা আর তারপর খাওয়া দাওয়া। ব্যানার ছিল। ছবি + ভিডিও নেয়া হয়েছে। মাসুম ভাই ওনার ছবির সাইটে ছবি আপলোড করবেন বলে বলেছেন।
ল্যাপটপগুলোতে আসলে সার্বক্ষনিক ভাবে দুইজনকে রাখার দরকার ছিল। যেন নেটের ঐপার থেকেও আপনারা ভালভাবে উপভোগ করতে পারেন .... কিন্তু জানেনই তো এটা বাংলাদেশ .. ... বিভিন্ন রকম সমস্যা এসে ভর করে।
তবে বাংলাদেশ ক্রিকেট টিমের মত আমরাও আমাদের ভুলত্রুটিগুলো বুঝতে পেরেছি এবং পরেরবার আশা করছি আরও অর্গানাইজ্ড ভাবে এরকম অনুষ্ঠান করতে পারবো।
অফলাইন
"এমন দিনে তারে বলা যায়....."আমিও দুখিঃত, আর কিছু বললাম না।
অনলাইন
সবাই খালি মাফ চাচ্ছে। অনুষ্ঠানের কথা কেউ বলছে না। কি করলেন, কি নিয়ে আলাপ হল... ইত্যাদি।
অফলাইন
নামাজ পড়তে মাত্র কয়েক মিনিট সময় লাগে। আপনি আজকের নামাজ পড়েছেন কি???তপু লিখেছেন:
সবাই খালি মাফ চাচ্ছে। অনুষ্ঠানের কথা কেউ বলছে না। কি করলেন, কি নিয়ে আলাপ হল... ইত্যাদি।
কোডার ভাই অথবা শামীম ভাই গুছিয়ে আজই পোষ্ট করবে।
অফলাইন
বেকার নাই কোন আকারআপনারা আমাদের ক্ষমা করে দিয়েন ভাই।
অফলাইন
খালি ব্যার্থতা টা দেখলে তো হবে না। প্রজন্ম র এই ই-গেট টুগেদার এর উদ্যগ টা দেখতে হবে। এইটা করা অনেক কোঠিন একটা ব্যাপার। বাংলাদেশের অনেক সিমাবদ্ধতার মধ্যে এই সাহসি উদ্যগ এর জন্যে hats-off..... কোন সন্দেহ নেই যে তারা চেষ্টা করেছে।
বানানের জন্যে আমি আন্তরিক ভাবে দুখিঃত
সর্বশেষ সম্পাদনা করেছেন ওয়ন (১৯-০৭-২০০৮ ০০:৪০)
অফলাইন
দুঃখিত 

আপনাদের onlina সময় দিতে পারি নাই ।
কিন্তু আপনাদের অনেক miss করেছি ।
অফলাইন
এবার শীতে ফোরামের পিকনিকে যাব ।আমরা প্রচন্ড দুঃখিত
। আশা করি নিজ গুনে আমাদের ক্ষমা করবেন ।
আপনাদের আমরা প্রতে্যকেই প্রচন্ড ফিল করেছি ।
অফলাইন
জঘন্য নেটের স্পিড 
অফলাইন
কঠিন জৃর থেকে উঠলামভাই ভিডিও কি ঠিক মত গিয়েছিলো নাকি আমাদের আবার যা স্পিড এই নিয়ে হলো মেইন সমস্যা 
অফলাইন
শামীম লিখেছেন:
ল্যাপটপগুলোতে আসলে সার্বক্ষনিক ভাবে দুইজনকে রাখার দরকার ছিল। যেন নেটের ঐপার থেকেও আপনারা ভালভাবে উপভোগ করতে পারেন .... কিন্তু জানেনই তো এটা বাংলাদেশ .. ... বিভিন্ন রকম সমস্যা এসে ভর করে।
তবে বাংলাদেশ ক্রিকেট টিমের মত আমরাও আমাদের ভুলত্রুটিগুলো বুঝতে পেরেছি এবং পরেরবার আশা করছি আরও অর্গানাইজ্ড ভাবে এরকম অনুষ্ঠান করতে পারবো।
শামীম ভাই শেষের উক্তিটা পড়ে না হেসে পারলাম না 








আহমাদ মুজতবা লিখেছেন:
ভাই ভিডিও কি ঠিক মত গিয়েছিলো নাকি আমাদের আবার যা স্পিড এই নিয়ে হলো মেইন সমস্যা
প্রজন্মের আইডি থেকে যে ভিডিওটা ছিল সেটা বেশ ভাল ছিল। প্রতি ১ বা ২ সেকেন্ডে ফ্রেম ট্রান্সফার করেছে।
সুমন লিখেছেন:
আমি ক্ষমাপ্রার্থী। আমাকে ক্ষমা করবেন।
বিদ্যুতের অভাবে আমরা বেশি সময় ল্যাপটপ চালু রাখতে পারিনি। আর শব্দের ব্যবস্থা করতে লম্বা কেবল সহ মাইক্রোফোনের দরকার ছিল। কিন্তু আমাদের কোন মাইক্রোফোন না থাকায় ভয়েসের সুবিধা দিতে পারিনি।
আপনাদের জন্য খুব খারাপ লেগেছে। আপনাদের খু্বই মিস করেছি আমরা। আপনারা অনেই ফোন করে অনুষ্ঠানের খোজ নিয়েছেন। আমরাও বুঝতে পেরেছি আপনারা কতটা মিস করেছেন আমাদের।
অনুষ্ঠানে উপস্থিত সকলের পক্ষ থেকে আমি ক্ষমা চাচ্ছি আপনাদের কাছে। আশাকরি নিজগুণে আমাদের ক্ষমা করবেন।
বিদ্যুতের জন্য আপনাদের এডাপ্টার আনা উচিত ছিল। শুধু ব্যাটারীর উপর নির্ভর করাটা ঠিক হয় নাই 
আর শব্দের জন্য লম্বা মাইক্রোফোন না হলেও ছোট মাইক্রোফোন দিয়ে তা যদি সামনে রাখা হত তাহলে আমরা বিষয় বস্তু বুঝতে পারতাম। বুঝেছি আমি না থাকলে যে এমনটা হবে তা আগেই বুঝেছি 

ভিডিও এবং ছবির অপেক্ষায় থাকলাম। ভিডিও কোয়ালিটি যেন ভাল হয়। হয়ত সাইজ বেড়ে যাবে এরপরও চেষ্টা করবেন।
অফলাইন