আমার একটা প্রশ্ন হচ্ছে অনেক সাইটে দেখি মাল্টি ভাষায় পড়া যায়। উপরে অপশন দেয়া থাকে। ক্লিক করলে পুরো সাইটটি সেই ভাষায় দেখায়। এই কাজটি যতদূর জানি ল্যাঙ্গুয়েজ প্যাক ব্যবহার করে করা হয়। তা না হলে সমস্ত সাইটটাকে প্রতিটা ভাষার জন্য অনুবাদ করতে হবে যেটা খুবই সময় সাপেক্ষ ব্যপার। আমরা যদি প্রজন্ম সাইটের বাংলার পাশাপাশি ইংরেজি ভার্সনও দেখতে চাই সে ক্ষেত্রে কি প্রতিটা পোষ্টের সাথে সাথে একটা ট্রান্সলেশন এর দরকার হবে? নাকি এর উপর এরই মধ্যে কেউ কাজ করেছে যেটা সয়ংক্রিয়ভাবে বাংলাকে ইংরেজিতে অনুবাদ করে দেখায় (অন্য ভাষায় দেখেছি এই সয়ংক্রিয়ভাবে অনুবাদকৃত কাজ খুব একটা ভাল হয় না তবে কাজ চলে যায়। গুগল করে এই কাজটা ( উদাহরণঃ জার্মান সাইটকে ইংরেজিতে অনুবাদ করে দেয় )
কেউ এই ব্যপারে আলোচনা করলে ভাল লাগবে।
অফলাইন
সাইটের টেমপ্লেট ল্যাঙ্গুয়েজ প্যাক দিয়ে তৈরী করা হয়। কিন্তু কনটেন্টের জন্য ম্যানুয়ালী অনুবাদ করতে হবে। বর্তমানে যেসব ট্রান্সলেশন সফটওয়্যারগুলো এত বেশি উন্নত না, যে সবকিছু অটোমেটিক হবে।
অনলাইন
No Status!!!!প্রজন্ম কে কেউ ইংরেজীতে পুরাপুরি দেখতে চাইলে?? 
কি করা লাগবে?
অফলাইন
আমার মনে হয় না এটাকে পুরোপুরি ইংরেজীতে বানানো যাবে না। কে সময় নিয়ে প্রতি পোস্টকে ইংরেজীতে বানাবে? হ্যাঁ, এটা করা সম্ভব যে সব ধরনের অন্যান্য জিনিস (যেমন সাবমিট, প্রিভিউ, এবং অন্যান্য পানবিবির জিনিসপত্রকে ইংরেজীতে নেয়া যাবে। এবং সেটা আপনি আপনার প্রোফাইলের 'অত্যাবশ্যকীয়'-তে গিয়ে ভাষা দেখবেন এবং সেখানে আপনি english দিতে পারবেন।
অফলাইন
মন বলছে সুখে আছিগুগল তাদের ভাষান্তরে বাংলা যোগ করলে সহজে এই সুবিধা পাওয়া যাবে।
অফলাইন
প্রজন্ম ডট কমকে বাংলাতেই দেখতে খুব ভালো লাগে। তবে হ্যা, এটার জন্য নয়, অন্য কোন সাইটকে কি ফুল বাংলাতে কনভার্ট করা যাবে?? 


অফলাইন