Forum, Projanmo, projonmo, Bangla Forum, Bangladeshi Forum,Bangladesh,Adda, bangla, community, bulletin board, software, hardware, information technology, mobile, politics, history, culture, friendship, tutorial,get together, university, study, higher study, computer, trouble, troubleshooting, telecome
30% Discount in Hosting

#১ ১৬-০৭-২০০৮ ১২:১০

রসি
প্রজন্মানুরাগী
Current Status...চায়নার ভিসার অপেক্ষায়
থেকে: বগুড়া
নিবন্ধিত হয়েছেন: ২৭-০২-২০০৮
পোস্ট: ৪৯৮
ওয়েবসাইট

পিউনি - একটি নক্ষত্রের নাম

নামটা খুব সুন্দর তাই না! পিউনি আমাদের গ্যালাক্সির দ্বিতীয় উজ্জলতম নক্ষত্র। ৩.২ মিলিয়ন টা সূর্য যে পরিমান আলো ছড়াতে পারবে, পিউনি একাই সে আলো ছড়াতে থাকে। তা প্রথমজনটা কে? এটার নামটাও বেশ সুন্দর - 'ইটা কারিনা'। 'ইটা কারিনা' একাই ৪.৭ মিলিয়ন সূর্য।
যা হোক কারিনার কথা বাদ দিয়ে পিউনির কথা বলি। এই মাত্র কয়েকদিন আগে পিউনিকে আবিষ্কার করেছে বিজ্ঞানীরা। এত উজ্জ্বল একটা নক্ষত্র আর আবিষ্কার হল মাত্র কয়েকদিন আগে? কারন এর চারপাশ ঘিরে আছে ঘন মহাকাশীয় ধূলিকণা আর গ্যাস। অবশেষে নাসার স্পিটজার টেলিস্কোপের ধূলিকণা-ভেদী ইনফ্রারেড চোখে ধরা পড়ল এই পিউনি। এর উজ্জলতাও মাপা হয়েছে স্পিটজারের ইনফ্রারেড স্পেক্টোগ্রাফ দিয়ে।
পিউনি কত বড়? হুমম, ১০০টা সূর্য পাশাপাশি বসিয়ে এর ব্যাস বরাবর আটকে রাখা যাবে। তবে এত বড় জায়ান্ট আকৃতির এবং 'ওলফ-রায়েত' ক্যাটাগরির নক্ষত্রগুলো বেশিদিন বাঁচে না। খুব বেশি হলে কয়েক মিলিয়ন বছর। মহাকাশ বিজ্ঞানীদের মতে, পিউনি যে কোন মূহুর্তে ফেটে যেতে পারে যেটাকে বলে 'সুপারনোভা ব্লাস্ট'। আর এর বিস্ফোরনে কাছাকাছি ঘূর্নায়মানরত গ্রহগুলি তো ভস্মিভূত হবেই এবং প্রচুর শিশু তারার জন্ম হবে যারা কিনা আকৃতিতে আমাদের সূর্যের চেয়েও বড় হতে পারে। ভাগ্য ভাল যে আমাদের সূর্য এত বড় জায়ান্ট নক্ষত্র না, নাহলে আমাদের পৃথিবী কবেই ভস্মিভূত হয়ে যেত।


-----------------------
আমার অহংকার আমার বাবা মুক্তিযোদ্ধা, আমার অহংকার আমি বাংলাদেশের সন্তান।
আমার অহংকার আমি বাংলায় লিখি, বাংলায় কথা বলি, বাংলায় গান গাই।

অফলাইন

 

#২ ১৬-০৭-২০০৮ ১৮:০০

মুন
প্রজন্মাসক্ত
Current Status...ঝুম বৃষ্টি
থেকে: কলাবাগান
নিবন্ধিত হয়েছেন: ২৪-০১-২০০৭
পোস্ট: ৭০৯

Re: পিউনি - একটি নক্ষত্রের নাম


আমাদের পৃথিবী থেকে কত দূরে? confused মানে চিন্তা করছিলাম সুপারনোভা ব্লাস্ট নিয়ে আমাদের দু:শ্চিন্তা করা লাগবে কিনা! roll
পিউনির বয়স কতো হতে পারে?blushing ইটা কারিনা কি সাইজেও পিউনির চেয়ে বড়? ওইটাও কি ফাটবে? ওইটা আমাদের থেকে কত দূরে! confused
পিউনি নামটা আমার পছন্দ হইছে। ইটা কারিনা নামটা বেশি একটা পছন্দ হয় নি। (ইটা তো ইটের টুকরা,notlistening আর কারিনা নামটা শুনলেই ভয় লাগে মনে হয় কোন ঝড়, জলচ্ছাস নাকি সুনামী! worried)
কে বলবে, পিউনি এত্তো বড় একটা জিনিসের নাম!

সর্বশেষ সম্পাদনা করেছেন মুন (১৬-০৭-২০০৮ ১৮:০১)


-----------------------
‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
এরমধ্যে আমার আবার ক্ষুধা লাগে ক্যান??crying
কি যে করি ধ্যাত্তরীকাই,  আস্তে ঘুরে ফ্যান!!! cry

অফলাইন

 

#৩ ১৬-০৭-২০০৮ ১৮:৫৯

মুশাফ
প্রজন্মাসক্ত
Current Status...Before the dawn
থেকে: Neverland
নিবন্ধিত হয়েছেন: ১৯-০১-২০০৭
পোস্ট: ৭৮৭

Re: পিউনি - একটি নক্ষত্রের নাম

মুন লিখেছেন:

আর কারিনা নামটা শুনলেই ভয় লাগে মনে হয় কোন ঝড়, জলচ্ছাস নাকি সুনামী!

হে হে... কারিনা হলো বলিউডের সবচেয়ে ফালতু নায়িকার নাম। ঝড়, জলোচ্ছ্বাস, সুনামী তো অনেক এক্সাইটিং জিনিস। (মানে দূর থেকে দেখতে এক্সাইটিং, ভিকটিম হতে না)। কিন্তু কারিনা... ছ্যাঁ ছ্যাঁ ছ্যাঁ!! ইটা কারিনা ঠিকই আছে, ভাল নাম... ইটা কারিনা... ইটা টু কারিনা... মানে কারিনাকে ইটা মারা...

আবারও জ্যোতির্বিজ্ঞান নিয়ে দারুণ একটা পোস্ট রসি ভাই। thumbs_up


-----------------------
Sometimes the appropriate response to reality is to go insane.
           -- Philip K. Dick, Valis

অফলাইন

 

#৪ ১৬-০৭-২০০৮ ১৯:১৮

শিপলু
সমন্বয়ক
থেকে: দোলাইড়পার আর জুরাইনের মাঝে, ঢাকা
নিবন্ধিত হয়েছেন: ১০-০৯-২০০৭
পোস্ট: ২২৩৫
ওয়েবসাইট

Re: পিউনি - একটি নক্ষত্রের নাম

দৃশ্যমান নক্ষত্রের মধ্যে সবচেয়ে উজ্জ্বলতম হল সিরিয়াস/সাইরিয়াস যা ক্যানিস ম্যাজর নক্ষত্রমন্ডলিতে অবস্থানরত।
খালিচোখে ভালই দেখা যায়।
পিউনি আর সাইরিয়াসের মধ্যে পার্থক্য কি?
পিউনি কি দৃশ্যমান? হলে এর অবস্থান কোথায়?


-----------------------
আমার আবাসস্থল
http://www.cmyweb.net/dyntext/wp-blog-title.phphttp://www.cmyweb.net/dyntext/now-playing.phphttp://www.cmyweb.net/dyntext/twitter-update.php

অফলাইন

 

#৫ ১৬-০৭-২০০৮ ১৯:২০

বিবেক
প্রজন্মানুরাগী
Current Status...বাঁশ বাগানের মাথার ওপর চাঁদ উঠেছে যেই, পড়লো মনে আমার কোনো .. .. ..roll
নিবন্ধিত হয়েছেন: ০৮-০৪-২০০৮
পোস্ট: ৩১৫
ওয়েবসাইট

Re: পিউনি - একটি নক্ষত্রের নাম

-আমাদের সূর্য এত বড় জায়ান্ট নক্ষত্র না, নাহলে আমাদের পৃথিবী কবেই ভস্মিভূত হয়ে যেত।...

শুনে সুখী হলাম ghusi আমাদের সূর্যমামাকে থ্যাঙ্কুশ , বেশি বড় না হবার জন্য...  tongue


-----------------------
______________________________
        প্রাণ-জুড়ে থাক ফুলের সুবাস, আনন্দ-স্পন্দন
        একেকটা লাইন করুক দৃঢ়, বন্ধুদের  এ বন্ধন
______________________________

অফলাইন

 

#৬ ১৬-০৭-২০০৮ ২০:০৯

রুমন
প্রজন্ম গুরু
Current Status...মুচকি হাসে শহরতলী..
থেকে: সেগুনবাগিচা
নিবন্ধিত হয়েছেন: ২৮-০১-২০০৭
পোস্ট: ১৬০১
ওয়েবসাইট

Re: পিউনি - একটি নক্ষত্রের নাম

যেসব নক্ষত্রের তাপমাত্রা বেশী, তাদের জ্বালানী খরচও বেশী। হিসেবমতে সূর্যমামার হাতে আরো ৫ বিলিয়ন বছর বাকি আছে।  এরপর শুরু হবে সংকোচন। roll
আবার দারুন পোস্ট ross।thumbs_up

মুশাফ লিখেছেন:

কিন্তু কারিনা... ছ্যাঁ ছ্যাঁ ছ্যাঁ!! ইটা কারিনা ঠিকই আছে, ভাল নাম... ইটা কারিনা... ইটা টু কারিনা... মানে কারিনাকে ইটা মারা...

ক্যাটরিনা হইলে ভালো হতো না?hehe


-----------------------
পৃথিবী সাহসী মানুষের জন্যে।

অফলাইন

 

#৭ ১৬-০৭-২০০৮ ২০:১৯

তপু
প্রজন্মাসক্ত
থেকে: বর্তমানে জাপান
নিবন্ধিত হয়েছেন: ১৬-০৫-২০০৭
পোস্ট: ৭৬৯

Re: পিউনি - একটি নক্ষত্রের নাম

আমি ছবিটা দিলাম
http://www.physorg.com/newman/gfx/news/hires/brighteststa.jpg

সর্বশেষ সম্পাদনা করেছেন তপু (১৬-০৭-২০০৮ ২০:৩১)

অফলাইন

 

#৮ ১৬-০৭-২০০৮ ২০:২৩

শিপলু
সমন্বয়ক
থেকে: দোলাইড়পার আর জুরাইনের মাঝে, ঢাকা
নিবন্ধিত হয়েছেন: ১০-০৯-২০০৭
পোস্ট: ২২৩৫
ওয়েবসাইট

Re: পিউনি - একটি নক্ষত্রের নাম

বিবেক লিখেছেন:

-আমাদের সূর্য এত বড় জায়ান্ট নক্ষত্র না, নাহলে আমাদের পৃথিবী কবেই ভস্মিভূত হয়ে যেত।...

শুনে সুখী হলাম ghusi আমাদের সূর্যমামাকে থ্যাঙ্কুশ , বেশি বড় না হবার জন্য...  tongue

সূর্য যখন রেড জায়ান্ট হবে তখন তার ব্যাসার্ধ মঙ্গল কে ছাড়িয়ে যাবে।
আর পৃথিবী?
সেটা তো তখন সুর্যের পেটে।

সর্বশেষ সম্পাদনা করেছেন শিপলু (১৮-০৭-২০০৮ ২৩:১০)


-----------------------
আমার আবাসস্থল
http://www.cmyweb.net/dyntext/wp-blog-title.phphttp://www.cmyweb.net/dyntext/now-playing.phphttp://www.cmyweb.net/dyntext/twitter-update.php

অফলাইন

 

#৯ ১৬-০৭-২০০৮ ২১:৪৭

টাট্টুহর্স
প্রজন্মাসক্ত
Current Status...মনোবিজ্ঞানে নোবেল প্রাইজ কখন যে দিবে!
থেকে: বন্দিশালা
নিবন্ধিত হয়েছেন: ২৪-০৪-২০০৮
পোস্ট: ৮৭২

Re: পিউনি - একটি নক্ষত্রের নাম

হুমমমম


-----------------------
আমি মানুষটা বড় বেশি রংছুট
চাঁদের ঘরে কড়া নেড়ে
চাঁদকে করি লুট

অফলাইন

 

#১০ ১৬-০৭-২০০৮ ২২:০৩

হাঙ্গরিকোডার
সমন্বয়ক (মডারেটর)
Current Status...ঈদ শেষ! surprised
থেকে: $dream = 0
নিবন্ধিত হয়েছেন: ১৯-০১-২০০৭
পোস্ট: ৩৯১৬
ওয়েবসাইট

Re: পিউনি - একটি নক্ষত্রের নাম

মুন লিখেছেন:

আমাদের পৃথিবী থেকে কত দূরে? confused মানে চিন্তা করছিলাম সুপারনোভা ব্লাস্ট নিয়ে আমাদের দু:শ্চিন্তা করা লাগবে কিনা! roll
পিউনির বয়স কতো হতে পারে?blushing ইটা কারিনা কি সাইজেও পিউনির চেয়ে বড়? ওইটাও কি ফাটবে? ওইটা আমাদের থেকে কত দূরে! confused
পিউনি নামটা আমার পছন্দ হইছে। ইটা কারিনা নামটা বেশি একটা পছন্দ হয় নি। (ইটা তো ইটের টুকরা,notlistening আর কারিনা নামটা শুনলেই ভয় লাগে মনে হয় কোন ঝড়, জলচ্ছাস নাকি সুনামী! worried)
কে বলবে, পিউনি এত্তো বড় একটা জিনিসের নাম!

অফটপিক:
হ নামটা ভালই। আপনার মেয়ের নাম এইটা রাখিয়েন।

মেয়ের কথা বললাম এই কারণে যে এইটা নিজে মরার সময় আশে পাশের সবাইকেও মারে...hehehehe

[জুয়েল ভাইয়ার কপিরাইটেড ডায়ালগ প্রযোজ্যtongue_smile]


-----------------------
আমি স্বাক্ষর দিব কিনা ভাবছিthinking; যদি ব্যাংক একাউন্ট লোপাট হয়ে যায় big_smile!
ক্ষুধার্ত কোডারের প্যাঁচাল  ::  Domain Name Reg, Web Hosting & Dev.

অফলাইন

 

#১১ ১৮-০৭-২০০৮ ১৯:২৮

রসি
প্রজন্মানুরাগী
Current Status...চায়নার ভিসার অপেক্ষায়
থেকে: বগুড়া
নিবন্ধিত হয়েছেন: ২৭-০২-২০০৮
পোস্ট: ৪৯৮
ওয়েবসাইট

Re: পিউনি - একটি নক্ষত্রের নাম

@মুন আপুঃ এত দুঃশ্চিন্তার কারন নাই, পিউনি আমাদের থেকে অনেক দূরে। কারিনা-কে ভয় পাবার কিছহু নাই, তবে ক্যাটরিনা-কে ভয় পাওয়া যেতে পারে।
@মুশাফঃ lol2lol2 আরো জোরে ইটা মারা দরকার কারিনাকে।
@রুমনঃ ১১ ই অগাস্ট সেমিস্টার ফাইনাল শেষ, এরপর বসব সিঙ্গুলারিটি নিয়া।
@শিপলুঃ চোখে ইনফ্রারেড চশমা পরে তারপর স্পিটজার টেলিস্কোপ দিয়ে দেখতে হবে। খালি চোখে দেখতে পারবি না। আবে ঐ, পৃথিবী রেড-জায়ান্ট কখনো হবে নাকি... ওখানে সূর্য হবে, কারেক্‌শান কর।
@তপু ভাইঃ অনেক অনেক ধন্যবাদ। আমি আলসেমী করে ছবিটা দেই নাই।
@কোডার ভাইয়াঃ একটু সহজ কইরা দেন, আমার মাথা না চুলকায় hairpull


-----------------------
আমার অহংকার আমার বাবা মুক্তিযোদ্ধা, আমার অহংকার আমি বাংলাদেশের সন্তান।
আমার অহংকার আমি বাংলায় লিখি, বাংলায় কথা বলি, বাংলায় গান গাই।

অফলাইন

 

Board footer

এটি তৈরি করা হয়েছে পানবিবি ইঞ্জিনের উপর
অনুবাদ ও পরিচালনা: দ্যা হাঙ্গরিকোডার
পানবিবি'র স্বত্ব:  পানবিবি
তথ্য বিনিময় (সিন্ডিকেশন)

[ Generated in 0.118 seconds, 9 queries executed ]