Forum, Projanmo, projonmo, Bangla Forum, Bangladeshi Forum,Bangladesh,Adda, bangla, community, bulletin board, software, hardware, information technology, mobile, politics, history, culture, friendship, tutorial,get together, university, study, higher study, computer, trouble, troubleshooting, telecome
30% Discount in Hosting

#১ ১৬-০৭-২০০৮ ০২:৩৫

মেহেদী আকরাম
প্রজন্ম গুরু
Current Status...নামাজ পড়তে মাত্র কয়েক মিনিট সময় লাগে। আপনি আজকের নামাজ পড়েছেন কি???
থেকে: ঢাকা
নিবন্ধিত হয়েছেন: ১২-০৪-২০০৮
পোস্ট: ২৪৬০
ওয়েবসাইট

নিজামীর মুক্তি এবং কিছু প্রশ্ন ???

মুক্তি পেয়েই সুস্থ জামায়াতের আমির নিজামী!
সূত্ প্রথম আলো (১৬-০৭-০৮)
গ্যাটকো দুর্নীতি মামলায় আটক জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামী গতকাল মঙ্গলবার মুক্তি পেয়েছেন। গত সোমবার হাইকোর্ট তাঁকে দুই মাসের জন্য জামিন দেন। গতকাল বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়− বিএসএমএমইউ (সাবেক পিজি হাসপাতাল) থেকে মুক্তি পেয়েই তিনি বড় মগবাজারের কেন্দ্রীয় কার্যালয়ে যান। সেখান থেকে রাত সাড়ে নয়টায় কার্যালয়ের পাশে অবস্থিত নিজ বাসভবনে যান।
গত ১৮ মে রাতে গ্রেপ্তার হয়েছিলেন নিজামী। অসুস্থতার জন্য তিনি গত ২৯ জুন থেকে কারা কর্তৃপক্ষের অধীনে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। অসুস্থ জামায়াত নেতা মুক্তির পরই কীভাবে বাসায় যাওয়ার মতো সুস্থ হয়ে উঠলেন−জানতে চাইলে কারা প্রশাসনের উপমহাপরিদর্শক মেজর সামসুল হায়দার ছিদ্দিকী প্রথম আলোকে বলেন, তিনি যতক্ষণ কারাগারে ছিলেন ততক্ষণ তাঁর চিকিৎসার দায়িত্ব কারা কর্তৃপক্ষের ছিল। তিনি বের হওয়ার পর কোথায় যাবেন, সেটা তাঁর ব্যাপার। মেজর সামসুল হায়দার জানান, নিজামী কোমরের ব্যথায় ভুগছিলেন। নিজামীর ব্যক্তিগত সহকারী খোরশেদ আলম খন্দকার জানান, তাঁদের আমিরের রক্তচাপ, ডায়াবেটিস ও পিঠে ব্যথা ছিল।
হাসপাতালের সি-ব্লকের কেবিন থেকে মুক্তি পেয়ে নিজামী নেতা-কর্মী পরিবেষ্টিত হয়ে গাড়িতে ওঠেন। সেখান থেকে মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে পৌঁছাতে প্রায় সোয়া এক ঘণ্টা সময় লাগে। প্রায় পুরোটা সময় তিনি ছাদখোলা গাড়িতে দাঁড়িয়ে পথে পথে নেতা-কর্মীদের উদ্দেশে হাত নাড়েন। কর্মীরা ফুল ছিটিয়ে তাঁর মুক্তিতে আনন্দ প্রকাশ করে।
দলীয় শীর্ষস্থানীয় নেতারা ও কয়েক শ নেতা-কর্মী বিকেল থেকেই হাসপাতালের সামনে ফুল নিয়ে অপেক্ষা করছিল। সন্ধ্যা সোয়া সাতটার দিকে নিজামী বের হয়ে এলে তারা স্লোগান দিয়ে উল্লাস প্রকাশ করে। দলের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের নেতৃত্বে কেন্দ্রীয় নেতারা তাঁকে ফুলের মালা পরিয়ে দেন।
হোটেল শেরাটনের সামনের মোড় ঘুরে শাহবাগ মোড় দিয়ে কাকরাইল হয়ে পুরাতন এলিফ্যান্ট রোড দিয়ে (রমনা থানার সামনের রাস্তা) মড়বাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে যায় নিজামীকে বহনকারী গাড়িবহর। দলের ঢাকা মহানগর শাখার আমির রফিকুল ইসলাম খান ও সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ সারা রাস্তা নিজামীর গাড়ির সামনে (বনেট) বসে ছিলেন। তাঁর গাড়িবহরের সামনে থাকা মোটরসাইকেলবহর পুরো রাস্তাজুড়ে হর্ন বাজিয়ে চলে। নেতা-কর্মীরাও সারাক্ষণ স্লোগান দেয়। উল্লেখ্য, ওই সড়কে হর্ন বাজানো নিষিদ্ধ এবং জরুরি অবস্থায় স্লোগান দেওয়াও আইনবিরুদ্ধ। তবে পুলিশ স্লোগান বন্ধে কোনো ব্যবস্থা নেয়নি।
রাত আটটা ১০ মিনিটে নিজামীকে বহনকারী গাড়ি বড় মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে যায়। দলের সাবেক আমির গোলাম আযমও নিজামীকে দেখতে রাতে কেন্দ্রীয় কার্যালয়ে যান।
কেন্দ্রীয় কার্যালয়ে নিজ কক্ষে বসে নিজামী সাংবাদিকদের সঙ্গে কিছুক্ষণ কথা বলেন। তিনি অবিলম্বে জরুরি অবস্থা প্রত্যাহার, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও সবার আগে জাতীয় সংসদ নির্বাচন দেওয়ার দাবি জানান। যারা যারা তাঁর মুক্তির দাবিতে মানববন্ধন ও গণস্বাক্ষর সংগ্রহে কাজ করেছে, তাদের ধন্যবাদ জানান জামায়াতের আমির। তবে দলের কারাবন্দী অন্য নেতাদের মুক্তির বিষয়ে তিনি কোনো কথা বলেননি।
এক প্রশ্নের জবাবে জামায়াতের আমির বলেন, চারদলীয় জোট আছে এবং ভবিষ্যতেও থাকবে। জোট ভাঙার বহু ষড়যন্ত্র হয়েছিল, কিন্তু যত চক্রান্ত হয়েছে, জোট তত শক্তিশালী হয়েছে।
বর্তমান রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে মূল্যায়ন জানতে চাইলে মতিউর রহমান নিজামী বলেন, দলের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করে এ বিষয়ে পরে কথা বলবেন তিনি।
জামায়াতের আমির নিজামীর বিরুদ্ধে দুটি দুর্নীতির মামলা রয়েছে। একটি হলো গ্যাটকো দুর্নীতি মামলা, অন্যটি বড়পুকুরিয়া কয়লাখনিসংক্রান্ত দুর্নীতি মামলা। এ মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়নি। মামলাটির তদন্ত প্রতিবেদন দুর্নীতি দমন কমিশন−দুদকে যাচাই-বাছাই হচ্ছে।

আমাদের বিচার ব্যবস্থা কতটা স্থবির, কতটা অসহায় তাই এখন বেশ পরিস্কার হচ্ছে।
সরকার কি তাহলে দূনীতি দমন থেকে পিছু হটছে? দুদকের অবস্থাওতো নাজুক। ভবিষ্যতে আমাদের আরো কত কি দেখতে হবে!!!

সর্বশেষ সম্পাদনা করেছেন মেহেদী আকরাম (১৬-০৭-২০০৮ ০২:৩৯)


-----------------------
সবকিছুর জন্য প্রস্তুতি নিচ্ছি, এমনকি মৃত্যুর জন্যও...
আমার বর্তমান  এবং স্থায়ী আবাস।
http://mehdiakram.wordpress.com

অফলাইন

 

#২ ১৬-০৭-২০০৮ ০৩:৫৯

স্পাইডারম্যান
প্রজন্মাসক্ত
Current Status...মুঠোফোনে সুডোকু খেলছি
থেকে: রাজশাহী
নিবন্ধিত হয়েছেন: ১০-০৩-২০০৮
পোস্ট: ৬৫৮

Re: নিজামীর মুক্তি এবং কিছু প্রশ্ন ???

ছোটবেলায় স্কুলে যেতে না চাইলে অসুস্থতার ভান করতাম।ব্যাপারটা মনে হয় সেরকম।

অফলাইন

 

#৩ ১৬-০৭-২০০৮ ০৫:৫৪

আহমাদ মুজতবা
প্রজন্ম গুরু
Current Status...কঠিন জৃর থেকে উঠলাম
থেকে: §ã‡åηι¢ ψøπ∫∂
নিবন্ধিত হয়েছেন: ০৩-১০-২০০৭
পোস্ট: ৩০১৬
ওয়েবসাইট

Re: নিজামীর মুক্তি এবং কিছু প্রশ্ন ???

এরে মুক্তি দিলো কেন? hairpullhairpullhairpullhairpullhairpull


-----------------------
http://img147.imageshack.us/img147/8060/userbar661151yw2.gifhttp://img122.imageshack.us/img122/6918/userbar661153ga0.gif
::: Do Survey Earn Money :::::: ThirStY KnoWledgE :::

অফলাইন

 

#৪ ১৬-০৭-২০০৮ ০৬:৪৮

সামিউল
প্রজন্ম গুরু
Current Status...অবশেষে রেডিও গুন গুন যাত্রা শুরু করল big_smile
থেকে: ক্যাঙ্গারুস্থান।
নিবন্ধিত হয়েছেন: ২৩-০৭-২০০৭
পোস্ট: ২৫৫৯
ওয়েবসাইট

Re: নিজামীর মুক্তি এবং কিছু প্রশ্ন ???

lol2lol2lol2lol2lol2lol2lol2lol2


-----------------------
বাংলাকে ভালবাসুন, বাংলাদেশকে ভালবাসুন।                              
আমাকে জানুন
রেডিও গুনগুন ২৪ ঘন্টা অনলাইন রেডিও

অফলাইন

 

#৫ ১৬-০৭-২০০৮ ০৭:৩৭

বাংলারবাঘ
নবাগত
নিবন্ধিত হয়েছেন: ১৩-০৭-২০০৮
পোস্ট: ৯

Re: নিজামীর মুক্তি এবং কিছু প্রশ্ন ???

হায়ের কপাল!! এইসব ভন্ডরাই এই দেশের নেতা। শুনলাম তথাকথিত গুরুতর অসুস্থ হাসিনা ফিনল্যান্ডে বিয়ের দাওয়াত খেয়ে বেরাচ্ছে।কোথায় কানের রেস্ট!! চ্চোদ্দ জায়গায় সভা সমাবেশ করে বেরাচ্ছে!!lol2lol2lol2lol2confusedconfusedconfusedshameshame

অফলাইন

 

#৬ ১৬-০৭-২০০৮ ০৯:৪৬

টাট্টুহর্স
প্রজন্মাসক্ত
Current Status...মনোবিজ্ঞানে নোবেল প্রাইজ কখন যে দিবে!
থেকে: বন্দিশালা
নিবন্ধিত হয়েছেন: ২৪-০৪-২০০৮
পোস্ট: ৮৭২

Re: নিজামীর মুক্তি এবং কিছু প্রশ্ন ???

স্পাইডারম্যান লিখেছেন:

ছোটবেলায় স্কুলে যেতে না চাইলে অসুস্থতার ভান করতাম।ব্যাপারটা মনে হয় সেরকম।

জোস বক্তব্য।আপনি ছোট কালে ভান করতেন এখন এরা বড় হয়ে সেই ভান করছে।


-----------------------
আমি মানুষটা বড় বেশি রংছুট
চাঁদের ঘরে কড়া নেড়ে
চাঁদকে করি লুট

অফলাইন

 

#৭ ১৬-০৭-২০০৮ ১১:৪৬

আরাফাত
প্রজন্মানুরাগী
Current Status...আবার জিগায়
থেকে: গাজীপুর
নিবন্ধিত হয়েছেন: ২১-০১-২০০৭
পোস্ট: ২৬১
ওয়েবসাইট

Re: নিজামীর মুক্তি এবং কিছু প্রশ্ন ???

হাসিনার মুক্তি এবং কিছু প্রশ্ন?
নিজামীর মুক্তি এবং কিছু প্রশ্ন ???
খালেদার মুক্তি এবং কিছু প্রশ্ন?
এ ধরনের অনেক টপিক ফোরামে পোস্ট করা যাবে। কিন্তু আসল সমাধান পাওয়া এত সহজ নয়।
যেখানে বাংলাদেশের দুর্বা ঘাসও দূর্নীতিতে আক্রান্ত। যে দেশে বাপের কাছ থেকে টাকা নেবার জন্য ঘুষ দিতে হয়। সেখানে দু-এক দিনেই দূর্নীতি ধুয়ে মুছে সাফ করে দেবেন? এটা কি মেরিল ফ্রেশজেল পাইছেন?

প্রথমআলো একটা বিখাউজ পত্রিকা। রিপোর্টের ধরনেই বোঝা যায়। প্রথম আলো নিজামীরকে দেখতে পারে না। তাই তার চলন বাঁকা।
তারেক রহমানের নাকি মেরুদন্ড ভাইঙ্গা গেছে। ছাড়া পাইলে তারেকরেও দেখবেন ২ ঘন্টা খাড়ায়া খাড়ায়া ভক্তগো অভিনন্দন জানাবে আর ফুলের মালা গলায় দিবে। আরাফাত রহমান নাকি আরো বেশি অসুস্থ। ছাড়া পাবার পর দেখেন কি হয়। আরে ভাই মরা লাশ ছাড়া পাইলেও দাড়ায়া যাইবো ফুলের মালা গলায় দেবার জন্য।
হাসিনাও তো অসুস্থ ছিল। ছাড়া পাবার পর হাসিনা আফায় (সরি, খালা হইব, নানীও হইতে পারে) হের অফিসে যায় নাই? হের ভক্তরা শ্লোগান দেয় নাই? হাসিনার গাড়ি বহল একবারও হর্ন বাজায় নাই? প্রথম আলো তখন কোথায় ছিল?

অফলাইন

 

#৮ ১৬-০৭-২০০৮ ১১:৫৪

microqatar
প্রজন্ম গুরু
Current Status...আবার রেপি, আই এম হ্যাপী...
থেকে: খেজুর গাছের তলায়, আগায় উঠতে ভয় লাগে
নিবন্ধিত হয়েছেন: ০৯-১২-২০০৭
পোস্ট: ৩৬৩৯
ওয়েবসাইট

Re: নিজামীর মুক্তি এবং কিছু প্রশ্ন ???

টাট্টুহর্স লিখেছেন:

স্পাইডারম্যান লিখেছেন:

ছোটবেলায় স্কুলে যেতে না চাইলে অসুস্থতার ভান করতাম।ব্যাপারটা মনে হয় সেরকম।

জোস বক্তব্য।আপনি ছোট কালে ভান করতেন এখন এরা বড় হয়ে সেই ভান করছে।

thumbs_upthumbs_up
একমত


-----------------------
http://microqatar.files.wordpress.com/2008/07/projanmodb1.png
রক্তের গ্রুপ AB+

অফলাইন

 

#৯ ১৬-০৭-২০০৮ ১২:১৮

আলম
নিয়মিত
Current Status...fatoma
থেকে: বাহারাইন
নিবন্ধিত হয়েছেন: ২৪-১১-২০০৭
পোস্ট: ১৭০
ওয়েবসাইট

Re: নিজামীর মুক্তি এবং কিছু প্রশ্ন ???

ভাই আমরা এখন ৭১ চলে যাচ্ছি। একবার করেছে যুদ্ধ বাংলার জন্য এখন করতে হবে দুর্নিতীর জন্য


-----------------------
মাদককে না না না

অফলাইন

 

#১০ ১৬-০৭-২০০৮ ১৩:৪৫

asraful_3883
নিয়মিত
থেকে: Dhaka
নিবন্ধিত হয়েছেন: ২৬-০৩-২০০৮
পোস্ট: ১৬৪

Re: নিজামীর মুক্তি এবং কিছু প্রশ্ন ???

ছোটবেলায় স্কুলে যেতে না চাইলে অসুস্থতার ভান করতাম।ব্যাপারটা মনে হয় সেরকম।
lol2lol2lol2lol2


চিন্তার কথা sadthinking

অফলাইন

 

#১১ ১৬-০৭-২০০৮ ১৮:৩৯

বাংলারবাঘ
নবাগত
নিবন্ধিত হয়েছেন: ১৩-০৭-২০০৮
পোস্ট: ৯

Re: নিজামীর মুক্তি এবং কিছু প্রশ্ন ???

আরাফাত লিখেছেন:

হাসিনার মুক্তি এবং কিছু প্রশ্ন?
নিজামীর মুক্তি এবং কিছু প্রশ্ন ???
খালেদার মুক্তি এবং কিছু প্রশ্ন?
এ ধরনের অনেক টপিক ফোরামে পোস্ট করা যাবে। কিন্তু আসল সমাধান পাওয়া এত সহজ নয়।
যেখানে বাংলাদেশের দুর্বা ঘাসও দূর্নীতিতে আক্রান্ত। যে দেশে বাপের কাছ থেকে টাকা নেবার জন্য ঘুষ দিতে হয়। সেখানে দু-এক দিনেই দূর্নীতি ধুয়ে মুছে সাফ করে দেবেন? এটা কি মেরিল ফ্রেশজেল পাইছেন?

প্রথমআলো একটা বিখাউজ পত্রিকা। রিপোর্টের ধরনেই বোঝা যায়। প্রথম আলো নিজামীরকে দেখতে পারে না। তাই তার চলন বাঁকা।
তারেক রহমানের নাকি মেরুদন্ড ভাইঙ্গা গেছে। ছাড়া পাইলে তারেকরেও দেখবেন ২ ঘন্টা খাড়ায়া খাড়ায়া ভক্তগো অভিনন্দন জানাবে আর ফুলের মালা গলায় দিবে। আরাফাত রহমান নাকি আরো বেশি অসুস্থ। ছাড়া পাবার পর দেখেন কি হয়। আরে ভাই মরা লাশ ছাড়া পাইলেও দাড়ায়া যাইবো ফুলের মালা গলায় দেবার জন্য।
হাসিনাও তো অসুস্থ ছিল। ছাড়া পাবার পর হাসিনা আফায় (সরি, খালা হইব, নানীও হইতে পারে) হের অফিসে যায় নাই? হের ভক্তরা শ্লোগান দেয় নাই? হাসিনার গাড়ি বহল একবারও হর্ন বাজায় নাই? প্রথম আলো তখন কোথায় ছিল?

একমতthumbs_upthumbs_up

অফলাইন

 

#১২ ১৬-০৭-২০০৮ ২০:৪৪

দত্ত
পাঁড়ফোরামিক
Current Status...কলেজের ফাঁকে ফাঁকে প্রজন্মে আসা...
থেকে: স্যাম চাচার দেশে
নিবন্ধিত হয়েছেন: ২৫-০৮-২০০৭
পোস্ট: ১১০১

Re: নিজামীর মুক্তি এবং কিছু প্রশ্ন ???

আসলেই সরকারের দুর্নীতি রোধে পিছপা হবার ছাপ ধীরে ধীরে পরিস্কার হচ্ছে। আর এই যদি হয় তাদের অবস্থা, তো আমি বলব, দুই বছর শুধু শুধু সময় নষ্ট করছে, এর চেয়ে একটু কম দামে মানুষ ভাত-ডাল খাইতে পারত, এটাই ঢের ভালো ছিল। দুর্নীতি তো কোন জায়গায় কমে নাই শুনি। তাহলে এই কালক্ষেপণ না করলে কি হইত না?
দেখতাম কে কত দুর্নীতি করে চ্যাম্পিয়ন বাংলাদেশকে আরো চ্যাম্পিয়নতম করে?

সর্বশেষ সম্পাদনা করেছেন দত্ত (১৬-০৭-২০০৮ ২০:৪৫)


-----------------------
বাঙালী হয়ে গর্বিত
বাংলা গানের গীতিকবিতা
মনের খোরাক মেটাই

অফলাইন

 

#১৩ ১৬-০৭-২০০৮ ২২:০৪

টাট্টুহর্স
প্রজন্মাসক্ত
Current Status...মনোবিজ্ঞানে নোবেল প্রাইজ কখন যে দিবে!
থেকে: বন্দিশালা
নিবন্ধিত হয়েছেন: ২৪-০৪-২০০৮
পোস্ট: ৮৭২

Re: নিজামীর মুক্তি এবং কিছু প্রশ্ন ???

আমরা আজব দেশে বাস করছি


-----------------------
আমি মানুষটা বড় বেশি রংছুট
চাঁদের ঘরে কড়া নেড়ে
চাঁদকে করি লুট

অফলাইন

 

#১৪ ১৭-০৭-২০০৮ ০০:১০

শহিদ
নবাগত
Current Status...বেকার নাই কোন আকার
থেকে: ঢাকা, বাংলাদেশ
নিবন্ধিত হয়েছেন: ০৭-০৭-২০০৮
পোস্ট: ৩৩

Re: নিজামীর মুক্তি এবং কিছু প্রশ্ন ???

অসলেই ভাই আমরা আজব দেশে বাস করছি

অফলাইন

 

Board footer

এটি তৈরি করা হয়েছে পানবিবি ইঞ্জিনের উপর
অনুবাদ ও পরিচালনা: দ্যা হাঙ্গরিকোডার
পানবিবি'র স্বত্ব:  পানবিবি
তথ্য বিনিময় (সিন্ডিকেশন)

[ Generated in 0.125 seconds, 9 queries executed ]