মহাকাশবিদরা এই কয়েকদিন আগে খুবই দূরে একটি গ্যালাক্সির সন্ধান পেয়েছেন যা ধুমাদ্ধাম নক্ষত্র তৈরি করে যাচ্ছে। বছরে সেই গ্যালাক্সি নক্ষত্র তৈরি করছে ৪০০০ টা করে। আর আমাদের মিল্কিওয়ে গ্যালাক্সি তারা বানাচ্ছে বছরে মাত্র ১০ টা করে। মজার ব্যাপার হচ্ছে যে, তারা তৈরির যে প্রচলিত থিওরী আছে (Hierarchical Model) তা এই বিটকেল গ্যালাক্সি মানতে একেবারেই নারাজ। Hierarchical Model অনুসারে, গ্যালাক্সিগুলো তার নক্ষত্রগুলোকে খাওয়া-দাওয়া করিয়ে মোটাতাজা বানাতে থাকে। কি খাওয়ায়? গ্যালাক্সির মধ্যে অসংখ্য ছোট ছোট কণা থাকে সেগুলোই হজম করে করে নক্ষত্রগুলো মোটা হতে থাকে। যখন আর নিজের ভুঁড়ি ধরে রাখতে পারে না তখন নিজেই ফেটে যায়। আর তখনি একটি নক্ষত্র থেকে অনেকগুলি শিশু নক্ষত্রের জন্ম হয়। কিন্তু তাই বলে বছরে ৪ হাজার নক্ষত্র জন্মাবে এটা অসম্ভব। কারন Hierarchical Model খুবই ধীর গতির একটা প্রসেস।
কিছু মজার বিষয় আমি তুলে ধরছি। এই সদ্যপ্রাপ্ত গ্যলাক্সির অবস্থান আমাদের মহাবিশ্ব থেকে ১২.৩ বিলিয়ন আলোক-বর্ষ দূরে। ১ আলোক-বর্ষ হচ্ছে আলো ৩৬৫ দিনে যতদূর যেতে পারে আর আলোর গতিবেগ হচ্ছে ৩,০০,০০০ কিলোমিটার/সেকেন্ড। অর্থাৎ (১২.৩ * ১,০০০,০০০,০০০ * ৩৬৫ * ২৪ * ৬০ * ৬০ * ৩,০০,০০০) কিলোমিটার দূরে অবস্থিত এই গ্যালাক্সি আমাদের থেকে। তার মানে এর যে বিস্ফোরন আমরা দেখছি (NASA' Hubble telescope, Japan's Subaru telescope, Spitzer telescope, James Clark Maxwell telescope দিয়ে) তা ১২.৩ বিলিয়ন বছরের পুরানো যার আলো এত দিনে আমাদের চোখে এসে পড়ছে। আমাদের মহাবিশ্বের বয়স ধরা হয় ১৩.৭ বিলিয়ন আলোক-বর্ষ। মানে আমরা এখন টিন-এজার। আর যাদের বিস্ফোরন দেখতে পাচ্ছি তখন আমাদের বয়স ছিল ১.৪ বিলিয়ন আলোক-বর্ষ। সুতরাং যে সব নক্ষত্রের জন্ম হচ্ছে ঐ গ্যালাক্সিতে তা আমাদের সূর্যের ১ বিলিয়ন আলোক-বর্ষের জুনিয়র বলা যায়।
সর্বশেষ সম্পাদনা করেছেন রসি (১৪-০৭-২০০৮ ১১:৫৫)
অফলাইন
হেহেহে...আর তাকাবি???দেখ...ক্যামনে ভেঙ্গাই ...হেহেহেজটিল তো![]()
![]()
![]()
এই রকম খবর আরো দেন !!
কই থেকে পান?? জানাবেন 
অফলাইন
@ক্ষাপুঃ www.nasa.gov থেকে। ওখানে সব কাঠ-খোট্টা কথা-বার্তা, আমি ওগুলাই এখানে একটু মজা করে লিখছি আর কি।
অফলাইন
মন বলছে সুখে আছিএই বিভাগে সাধারণত কম লেখা আসে।
আশা করি আপনার তথ্য আরো সমৃদ্ধ করবে।
অফলাইন
আমি ভাসবো যে জলে তোমায় ভাসাবো সে জলেজটিল বিষয় মাথার এন্টেনায় ধরে না
অফলাইন
কফি খাচ্ছি আর এই জটিল
বিষয়টা পড়তেছি
অফলাইন
No Status!!!!দারূন একখান পোস্ট সালাম বস কে 
অফলাইন
চমৎকার... ![]()
এধরনের লেখা নিয়মিত চাই ...
অফলাইন
জটিল তোthumbs_upthumbs_upthumbs_up
এই রকম খবর আরো দেন !!
কই থেকে পান?? জানাবেন smile
অফলাইন
টিনটিন পড়ছি ... বাংলা অনুবাদদারুণ খবর। লিখেছেন আরো সুন্দর করে। এরকম সংবাদ আরো চাই ...
অফলাইন