Forum, Projanmo, projonmo, Bangla Forum, Bangladeshi Forum,Bangladesh,Adda, bangla, community, bulletin board, software, hardware, information technology, mobile, politics, history, culture, friendship, tutorial,get together, university, study, higher study, computer, trouble, troubleshooting, telecome
30% Discount in Hosting

#১ ০৮-০৭-২০০৮ ১৬:৪১

প্রলয়
নিয়মিত
Current Status...ভাবছি
থেকে: Dhaka
নিবন্ধিত হয়েছেন: ২৪-০৫-২০০৮
পোস্ট: ১১০

কাতার ভাইয়ের জন্য পাত্রী খোঁজা - ১ম পর্ব

এই তো কিছুদিন হল কাতার ভাই দেশে এসেছেন। এবার দুই মাসের ছুটি। দেশে আসার পিছনে একটা বিশেষ উদ্দেশ্য আছে। তিনি বিয়ে করবেন। বিয়ে!!! জীবনের সবচেয়ে মুল্যবান অধ্যায়। একাকী সত্ত্বাটা অন্য একজনের সত্ত্বার সাথে যুক্ত হবে। তাই খুব সতর্কতার সাথে জীবন সঙ্গী বেছে নিতে হয়। এই কাজটাই এখনও হয় নাই। বিয়ের অন্যান্য প্রস্তুতি প্রায় গুছানো। কাতার থেকেই গোল্ড নিয়ে এসেছেন। এছাড়া কসমেটিকস মেক-আপ এসবও এনেছেন। শুধু বিয়ের শাড়ীটা বাকি। কিন্তু বিয়ের পাত্রী??? এখনও   পাত্রীই ঠিক করা গেল না। সবচেয়ে বড় কাজাটাই বাকি। কাতার ভাইয়ের মা অনেক মেয়ে দেখেছেন। একটাও পছন্দ হয়নি। কারও চোখ সুন্দর তো দাত সুন্দর না। কেউ খাট কেউ বা বেশি লম্বা। কাতার ভাইয়ের মা ছেলের বউ ঠিক করার ক্ষেত্রে কোন কমপ্রোমাইজ করতে চান না। হাজার হোক তার সোনার টুকরা ছেলে, যেনতেন মেয়ের সাথে বিয়ে দিবেন কেন? কাতার ভাই যেহেতু দেশে এসেছেন। তাই উনার মা এবার পাত্রী দেখার দায়িত্ব উনার উপরই দিয়ে দিলেন। হাজার হোক জীবনটা তো তারই, তাই না।

কাতার ভাই-র আসল নাম মোশাররফ। উনি কাতারে থাকে বলে কি তাকে সবসময় কাতার ভাই বলা সমীচীন হবে? আমরা তো বাংলাদেশে থকি। তাই উনি যদি আমাদের বাংলা ভাই বলে ডাকেন। তাহলে কি অবস্থা হবে একবার ভেবে দেখুন তো? সরাসরি ফাসিতে ঝুলতে হবে, কোন রায়ও দরকার হবে না। তাই তিনি এখন থেকে মোশাররফ ভাই।

একটা মেয়ে পারিবারিকভাবে পছন্দ হয়েছে। তাই ফাইনালভাবে দেখার জন্য মোশাররফ ভাই ও তার বাল্যবন্ধু সোহেল ভাইকে পাঠানো হয়েছে। মোশাররফ ভাই মেয়ে দেখলেন। মেয়ে দেখতে মাশ-আল্লাহ। তার পছন্দ হয়েছে। মোশাররফ ভাইয়ের মা আসার সময় বলে দিয়েছেন মেয়ে দেখার সময় তার হাতে ২ হাজার টাকা দিতে। এটা নিয়ম, মেয়ে দেখলে দিতে হয়। ঈদে যেমন সালামী। এই কাজটা মোশারফ ভাই সোহেল ভাইকে দিলেন। যাই হোক কথাবার্তা চলছে। সোহেল ভাই ই সব বলছেন। এক সময় মেয়ের ভাবী মোশররফ ভাই ও পাত্রীকে একটা আলাদা রূমে নিয়ে গেলেন। যাতে তারা দুজন মন খুলে কথা বলতে পারে। মোশাররফ ভাই ভদ্রতাবসত জিগেস করলেন। আপনাকে আমার পছন্দ হয়েছে। আমাকেও কি আপনার পছন্দ হয়েছে? মেয়েটি কেন জানি অনেকক্ষন চুপ। কোন উত্তর নাই। মোশাররফ ভাই বুঝতে পারছেন না কি বলবেন। যাই হোক অবশেষে মেয়েটি নীরবতা ভেঙ্গে বলল, শুনুন একটা ছেলের সাথে আমার সম্পর্ক আছে। কিন্তু আমার পরিবার তা মেনে নিচ্ছে না। তাই আমাকে অন্য জায়গায় বিয়ে দেওয়ার চেষ্টা করছে। আপনি দয়া করে বলে দিবেন যে আমাকে আপনার পছন্দ হয়নি। আর এ ব্যাপারে বাসার কাউকে বলবেন না। তাহলে আমার উপর দিয়ে ঝড় যাবে। মোশাররফ ভাই আর কি বলবেন। সেখান থেকে চলে এলেন।

বাসায় এসে জানালেন মেয়ে পছন্দ হয়নি। সোহেল ভাইকে ব্যাপারটা খুলে বললেন। সোহেল ভাই বলল আজাকল অধিকাংশ মেয়েরই অ্যাফেয়ার আছে। কেউ স্বীকার করে আর কেউ করে না। চিটাগাং-এ পাত্রী দেখা সমাপ্ত। মোশাররফ ভাইয়ের খালা ঢাকায় কয়েকটা পাত্রী দেখে রেখেছেন। তাই সোহেল ভাইয়ের সাথে মোশাররফ ভাইকে ঢাকায় পাঠানো হল পাত্রী দেখতে........

( ভাবছিলাম এক পর্বে লিখে ফেলব। কিন্তু গল্প বলতে যেয়ে একটু বড় হয়ে গেল। তাই কনটিনিউ করা হল। নেক্সট পর্বে শেষ হয়ে যাবে।)

সর্বশেষ সম্পাদনা করেছেন প্রলয় (০৮-০৭-২০০৮ ১৬:৪৬)

-----------------------
I cry when the angels deserve to die, Die
- System of a down

অফলাইন

#২ ০৮-০৭-২০০৮ ১৭:২২

বিবেক
প্রজন্মানুরাগী
Current Status...বাঁশ বাগানের মাথার ওপর চাঁদ উঠেছে যেই, পড়লো মনে আমার কোনো .. .. ..roll
নিবন্ধিত হয়েছেন: ০৮-০৪-২০০৮
পোস্ট: ৩১৬
ওয়েবসাইট

Re: কাতার ভাইয়ের জন্য পাত্রী খোঁজা - ১ম পর্ব

বাংলা ভাই, থুক্কু আরমান ভাই___

নেক্স্ট পর্ব জলদি দেন.... 

দেখি মোশা ভাইয়ের কপালে কি লিখসেন ?

hehehehehehehehe

-----------------------
______________________________
        প্রাণ-জুড়ে থাক ফুলের সুবাস, আনন্দ-স্পন্দন
        একেকটা লাইন করুক দৃঢ়, বন্ধুদের  এ বন্ধন
______________________________

অফলাইন

#৩ ০৮-০৭-২০০৮ ১৯:৪৫

সামিউল
প্রজন্ম গুরু
Current Status...অবশেষে রেডিও গুন গুন যাত্রা শুরু করল big_smile
থেকে: ক্যাঙ্গারুস্থান।
নিবন্ধিত হয়েছেন: ২৩-০৭-২০০৭
পোস্ট: ২৫৬৫
ওয়েবসাইট

Re: কাতার ভাইয়ের জন্য পাত্রী খোঁজা - ১ম পর্ব

কাতার ভাইর কপালে কি তাহলে পাত্রী জুটবে না surprisedsurprised

-----------------------
বাংলাকে ভালবাসুন, বাংলাদেশকে ভালবাসুন।                              
আমাকে জানুন
রেডিও গুনগুন ২৪ ঘন্টা অনলাইন রেডিও

অফলাইন

#৪ ০৮-০৭-২০০৮ ১৯:৫২

microqatar
প্রজন্ম গুরু
Current Status...আমার খালি ঘুম আসে hairpull
থেকে: খেজুর গাছের তলায়, আগায় উঠতে ভয় লাগে
নিবন্ধিত হয়েছেন: ০৯-১২-২০০৭
পোস্ট: ৩৭১৭
ওয়েবসাইট

Re: কাতার ভাইয়ের জন্য পাত্রী খোঁজা - ১ম পর্ব

এরে প্রলু চিটাগাং ই তো ভালো ছিল , সময় কম, এখন দেখি খুজতে খুজতে আমার দুই মাস শেষ কইরা দিবা। ghusihairpullhairpull

-----------------------
http://microqatar.files.wordpress.com/2008/07/projanmodb1.png
রক্তের গ্রুপ AB+

অফলাইন

#৫ ০৮-০৭-২০০৮ ১৯:৫৪

microqatar
প্রজন্ম গুরু
Current Status...আমার খালি ঘুম আসে hairpull
থেকে: খেজুর গাছের তলায়, আগায় উঠতে ভয় লাগে
নিবন্ধিত হয়েছেন: ০৯-১২-২০০৭
পোস্ট: ৩৭১৭
ওয়েবসাইট

Re: কাতার ভাইয়ের জন্য পাত্রী খোঁজা - ১ম পর্ব

দেখি মোশা ভাইয়ের কপালে কি লিখসেন ?

কামড় কইলাম দিমু, ডেঙ্গু হতে সাবধানdancing

-----------------------
http://microqatar.files.wordpress.com/2008/07/projanmodb1.png
রক্তের গ্রুপ AB+

অফলাইন

#৬ ০৮-০৭-২০০৮ ১৯:৫৫

microqatar
প্রজন্ম গুরু
Current Status...আমার খালি ঘুম আসে hairpull
থেকে: খেজুর গাছের তলায়, আগায় উঠতে ভয় লাগে
নিবন্ধিত হয়েছেন: ০৯-১২-২০০৭
পোস্ট: ৩৭১৭
ওয়েবসাইট

Re: কাতার ভাইয়ের জন্য পাত্রী খোঁজা - ১ম পর্ব

সামিউল লিখেছেন:

কাতার ভাইর কপালে কি তাহলে পাত্রী জুটবে না surprisedsurprised

প্রলু আমার ঘটকালীতে নামলে না জুটার সম্ভাবনাটাই বেশীcryingcryingcrying

-----------------------
http://microqatar.files.wordpress.com/2008/07/projanmodb1.png
রক্তের গ্রুপ AB+

অফলাইন

#৭ ০৮-০৭-২০০৮ ২০:০৩

রূপসী-রাক্ষসী
প্রজন্মাসক্ত
Current Status...হেহেহে...আর তাকাবি???দেখ...ক্যামনে ভেঙ্গাই ...হেহেহে
থেকে: মুড়ানো ( ঢাকা )
নিবন্ধিত হয়েছেন: ০১-০২-২০০৮
পোস্ট: ৯০৮
ওয়েবসাইট

Re: কাতার ভাইয়ের জন্য পাত্রী খোঁজা - ১ম পর্ব

lol2lol2lol2lol2
আমারে কেউ এমনে দেখতে আসলে সাক্ষাত লাত্থি দিতাম angryangryangryangry
মশা ভাই  এর ভাগ্য ভালো যে মেয়ে মারামারি করে নাই lol2lol2lol2lol2
এনিওয়ে,লেখা ভালো হইসে।বাংলা ভাই পার্ট টা বেশি ভালো হইসেbig_smilebig_smile

-----------------------
ফিরতে ঘরে ভয়...ফিরলে ঘরে দুঃখগুলোর সঙ্গে দেখা হয়...
না না...শুন্য ঘরে নেইকো আমার একলা থাকার ভয়...

অফলাইন

#৮ ০৮-০৭-২০০৮ ২০:৪৬

Pongta-lyricist
প্রজন্মাসক্ত
Current Status...ধ্রুবক অন্ধকার, দৈব রাজপথে আমার চিহ্ন, আমি নৈশ ঈশ্বর যেন আরেক ধ্রুবতার জন্ম.
থেকে: পুংটির পাশ থেকে
নিবন্ধিত হয়েছেন: ২০-০৫-২০০৮
পোস্ট: ৫৩০
ওয়েবসাইট

Re: কাতার ভাইয়ের জন্য পাত্রী খোঁজা - ১ম পর্ব

কাতার ভাই এর জন্য অবশ্যই ঢাকার ইংলিশ মিডিয়া পড়া মেয়ে দেখা সম্পূর্ণ বিরত থাকার জন্য অনুরোধ করা যাইতেছে..চট্টগ্রামের মেয়েদের তো শুধু অ্যাফেয়ার আছে দেখানো হয়েছে কিন্তু ঢাকার বেলায় অবস্থা আরো নোংরা.....

লেখার বাচনভঙ্গী বেশ মানসম্মত...শুভ কামনা রইল.

-----------------------
http://photos1.hi5.com/0021/804/013/Vz75xt804013-02.jpg

ধ্রুবক অন্ধকার, দৈব রাজপথে আমার চিহ্ন, আমি নৈশ ঈশ্বর যেন আরেক ধ্রুবতার জন্ম.

অফলাইন

#৯ ০৮-০৭-২০০৮ ২০:৫২

microqatar
প্রজন্ম গুরু
Current Status...আমার খালি ঘুম আসে hairpull
থেকে: খেজুর গাছের তলায়, আগায় উঠতে ভয় লাগে
নিবন্ধিত হয়েছেন: ০৯-১২-২০০৭
পোস্ট: ৩৭১৭
ওয়েবসাইট

Re: কাতার ভাইয়ের জন্য পাত্রী খোঁজা - ১ম পর্ব

রূপসী-রাক্ষসী লিখেছেন:

lol2lol2lol2lol2
আমারে কেউ এমনে দেখতে আসলে সাক্ষাত লাত্থি দিতাম angryangryangryangry
মশা ভাই  এর ভাগ্য ভালো যে মেয়ে মারামারি করে নাই lol2lol2lol2lol2
এনিওয়ে,লেখা ভালো হইসে।বাংলা ভাই পার্ট টা বেশি ভালো হইসেbig_smilebig_smile

আমি ঢাকা যামু নাcryingcryingcryingcryingcryingcryingcryingcrying
ঢাকার গুলো মারামারি করেghusi

-----------------------
http://microqatar.files.wordpress.com/2008/07/projanmodb1.png
রক্তের গ্রুপ AB+

অফলাইন

#১০ ০৮-০৭-২০০৮ ২০:৫৩

microqatar
প্রজন্ম গুরু
Current Status...আমার খালি ঘুম আসে hairpull
থেকে: খেজুর গাছের তলায়, আগায় উঠতে ভয় লাগে
নিবন্ধিত হয়েছেন: ০৯-১২-২০০৭
পোস্ট: ৩৭১৭
ওয়েবসাইট

Re: কাতার ভাইয়ের জন্য পাত্রী খোঁজা - ১ম পর্ব

Pongta-lyricist লিখেছেন:

কাতার ভাই এর জন্য অবশ্যই ঢাকার ইংলিশ মিডিয়া পড়া মেয়ে দেখা সম্পূর্ণ বিরত থাকার জন্য অনুরোধ করা যাইতেছে..চট্টগ্রামের মেয়েদের তো শুধু অ্যাফেয়ার আছে দেখানো হয়েছে কিন্তু ঢাকার বেলায় অবস্থা আরো নোংরা.....

লেখার বাচনভঙ্গী বেশ মানসম্মত...শুভ কামনা রইল.

আই বিয়া বইতাম নুcryingcryingcryingcryingcryingcryingcryingcrying

-----------------------
http://microqatar.files.wordpress.com/2008/07/projanmodb1.png
রক্তের গ্রুপ AB+

অফলাইন

#১১ ০৮-০৭-২০০৮ ২১:২৭

তপু
প্রজন্মাসক্ত
থেকে: বর্তমানে জাপান
নিবন্ধিত হয়েছেন: ১৬-০৫-২০০৭
পোস্ট: ৭৬৯

Re: কাতার ভাইয়ের জন্য পাত্রী খোঁজা - ১ম পর্ব

(আমি গল্প লিখতে পারি না। প্রলয় পরবর্তি পর্ব দেয়ার আগে তাকে তার ভাবনার সুবিধার জন্য আমি একট আউটলাইন দিলাম, আশা করি প্রলয় এরপর থেকে কনটিনিউ করবে, প্রলয়ের কাছে ক্ষমা প্রার্থনাপূর্বক)
(প্রথম পর্বের শেষ হতে)
নাহ, এই সোহেলটাকে নিয়ে পারা গেল না। সবকিছুই ঠিক ছিল কিন্তু শেষ মুহূর্তে ওর বাসায় কি একটা জরুরী কাজ থাকায় আজ একসাথে ঢাকা যাওয়া হচ্ছে না। মেজাজটাই বিগড়ে আছে। কত কি ভেবেছিলাম। দুই বন্ধু একসাথা মজা মজা করতে ঢাকা যাব। একা একা ঢাকার গাড়িতে বসে যাত্রা শুরুর অপেক্ষা। কাহাঁতক আর ভাল লাগে। জানালার পাশে সিটে বসে বাইরে থাকিয়ে। পাশের সিটটা খালি। হঠাৎ হাতের মুঠোফোন বেজে উঠল। স্ক্রিনে সোহেলের নাম।
- কি রে কই আছস?  ফোনের ওপার হতে সোহ্লের জিজ্ঞসা,
-এই গাড়িতে, এখনি ছাড়বে, তোর বাসায় কি সম্যসা সিরিয়াস কিছু?
-তেমন কিছু না, আমি বাসাকে ম্যানেজ করেছি, কাল সকালে রওনা হয়ে বিকালে খালার বাসায় মিট করব, মাইন্ড করিস না দোস্ত।
-আরে না মাইন্ড করি নি,
- আচ্ছা রাখি।
-আচ্ছা, বাই।
ফোনটা বন্ধ করে পকেটস্থ করার ঠিক আগের মুহূর্তে বাসে উঠার গেটে চোখ আটকে গেল। বুকের ভেতরটা ধক করে উঠল।
ও কে?
কে ও?
কোন মানবী কি?
মানুষ কেমন করে এত সুন্দর হয়।
কোন মেকীভাব নাই, কত সাধারণ অথচ চেহারাটা কত মায়া। কত স্মিত, পবিত্র হাসি।
মনে হচ্ছে এর জন্যইতো জনম জনম ধরে অপেক্ষা।
............নাহ মাথাটা কি খারাপ হয়ে গেছে আমার? ওকে চিনি না ,জানি না অথচ ... একি ভাবছি। দূর ছাই।

ও কি, ও তো আমার দিকেই আসছে। হ্যাঁ আমার দিকেইতো।
-ক্ষমা করবেন।
আমি মুখ তুলে থাকাই। আমার এমন কেন হচ্ছে। আগেতো কখন এমন হয়নি।
চোখ তুলে থাকাতেই চোখে চোখ পড়ে যায়।
আচ্ছা, মানুষের চোখ কেমনে করে এত সুন্দর হয়। এযে দীঘির স্বচ্ছ পানির মত,গভীর, কত লাবণ্য, কত মায়া। এমন চোখের দিকে তাকিয়ে হাজার রাত্রি কাটিয়ে দেয়া যায়।
কিন্তু ঐ চোখে এত কস্ট কেন? মনে হচ্ছে কত দুঃখ, কত কষ্ট, বেদনা সযত্নে যেন আড়াল করে রাখা । কিসের এত কষ্ট ওর?
- এই যে শুনছেন?

..... প্রলয় প্লিজ কনটিনিঊ।

সর্বশেষ সম্পাদনা করেছেন তপু (০৮-০৭-২০০৮ ২৩:৫৫)

অফলাইন

#১২ ০৮-০৭-২০০৮ ২১:৪২

microqatar
প্রজন্ম গুরু
Current Status...আমার খালি ঘুম আসে hairpull
থেকে: খেজুর গাছের তলায়, আগায় উঠতে ভয় লাগে
নিবন্ধিত হয়েছেন: ০৯-১২-২০০৭
পোস্ট: ৩৭১৭
ওয়েবসাইট

Re: কাতার ভাইয়ের জন্য পাত্রী খোঁজা - ১ম পর্ব

তপু ভাই পাত্রী এতো কাছেlovelovelovelovelovelove
আপনারটা আরো জটিল, আমাদের ভাবীকে কি এই ভাবেই আবিষ্কার করেছছিলেনdancing

সর্বশেষ সম্পাদনা করেছেন microqatar (০৮-০৭-২০০৮ ২২:৫৯)

-----------------------
http://microqatar.files.wordpress.com/2008/07/projanmodb1.png
রক্তের গ্রুপ AB+

অফলাইন

#১৩ ০৮-০৭-২০০৮ ২১:৫৩

তপু
প্রজন্মাসক্ত
থেকে: বর্তমানে জাপান
নিবন্ধিত হয়েছেন: ১৬-০৫-২০০৭
পোস্ট: ৭৬৯

Re: কাতার ভাইয়ের জন্য পাত্রী খোঁজা - ১ম পর্ব

এত কাছে না। এটা একটু ছাঁয়া দিলাম মাত্র।

অফলাইন

#১৪ ০৯-০৭-২০০৮ ০০:৩৩

Pongta-lyricist
প্রজন্মাসক্ত
Current Status...ধ্রুবক অন্ধকার, দৈব রাজপথে আমার চিহ্ন, আমি নৈশ ঈশ্বর যেন আরেক ধ্রুবতার জন্ম.
থেকে: পুংটির পাশ থেকে
নিবন্ধিত হয়েছেন: ২০-০৫-২০০৮
পোস্ট: ৫৩০
ওয়েবসাইট

Re: কাতার ভাইয়ের জন্য পাত্রী খোঁজা - ১ম পর্ব

microqatar লিখেছেন:

Pongta-lyricist লিখেছেন:

কাতার ভাই এর জন্য অবশ্যই ঢাকার ইংলিশ মিডিয়া পড়া মেয়ে দেখা সম্পূর্ণ বিরত থাকার জন্য অনুরোধ করা যাইতেছে..চট্টগ্রামের মেয়েদের তো শুধু অ্যাফেয়ার আছে দেখানো হয়েছে কিন্তু ঢাকার বেলায় অবস্থা আরো নোংরা.....

লেখার বাচনভঙ্গী বেশ মানসম্মত...শুভ কামনা রইল.

আই বিয়া বইতাম নুcryingcryingcryingcryingcryingcryingcryingcrying

মাইনকাচিপায় পরার আগে সবাই এইরকমই কয়..big_smile

-----------------------
http://photos1.hi5.com/0021/804/013/Vz75xt804013-02.jpg

ধ্রুবক অন্ধকার, দৈব রাজপথে আমার চিহ্ন, আমি নৈশ ঈশ্বর যেন আরেক ধ্রুবতার জন্ম.

অফলাইন

#১৫ ০৯-০৭-২০০৮ ০০:৩৯

স্পাইডারম্যান
প্রজন্মাসক্ত
Current Status...মুঠোফোনে সুডোকু খেলছি
থেকে: রাজশাহী
নিবন্ধিত হয়েছেন: ১০-০৩-২০০৮
পোস্ট: ৬৬৮

Re: কাতার ভাইয়ের জন্য পাত্রী খোঁজা - ১ম পর্ব

Pongta-lyricist লিখেছেন:

কাতার ভাই এর জন্য অবশ্যই ঢাকার ইংলিশ মিডিয়া পড়া মেয়ে দেখা সম্পূর্ণ বিরত থাকার জন্য অনুরোধ করা যাইতেছে..চট্টগ্রামের মেয়েদের তো শুধু অ্যাফেয়ার আছে দেখানো হয়েছে কিন্তু ঢাকার বেলায় অবস্থা আরো নোংরা.....

লেখার বাচনভঙ্গী বেশ মানসম্মত...শুভ কামনা রইল.

রাজশাহীর মেয়েদের অবস্হাও খুব খারাপ।

অফলাইন

#১৬ ০৯-০৭-২০০৮ ০০:৫২

Pongta-lyricist
প্রজন্মাসক্ত
Current Status...ধ্রুবক অন্ধকার, দৈব রাজপথে আমার চিহ্ন, আমি নৈশ ঈশ্বর যেন আরেক ধ্রুবতার জন্ম.
থেকে: পুংটির পাশ থেকে
নিবন্ধিত হয়েছেন: ২০-০৫-২০০৮
পোস্ট: ৫৩০
ওয়েবসাইট

Re: কাতার ভাইয়ের জন্য পাত্রী খোঁজা - ১ম পর্ব

স্পাইডারম্যান লিখেছেন:

Pongta-lyricist লিখেছেন:

কাতার ভাই এর জন্য অবশ্যই ঢাকার ইংলিশ মিডিয়া পড়া মেয়ে দেখা সম্পূর্ণ বিরত থাকার জন্য অনুরোধ করা যাইতেছে..চট্টগ্রামের মেয়েদের তো শুধু অ্যাফেয়ার আছে দেখানো হয়েছে কিন্তু ঢাকার বেলায় অবস্থা আরো নোংরা.....

লেখার বাচনভঙ্গী বেশ মানসম্মত...শুভ কামনা রইল.

রাজশাহীর মেয়েদের অবস্হাও খুব খারাপ।

কাতার ভাই ছাত্রজীবনে একখানা চুড়ান্ত প্রেম করলে আজকে প্রলয় বাবুকে এতো কষ্ট হতো না..আমরাও এতদিনে চাচা হইয়া যাইতাম..কাতার ভাইয়ের ছেলে মুসলমানির মেজবান, মেয়ের আকিকার মেজবান খাইতে পারতাম...

-----------------------
http://photos1.hi5.com/0021/804/013/Vz75xt804013-02.jpg

ধ্রুবক অন্ধকার, দৈব রাজপথে আমার চিহ্ন, আমি নৈশ ঈশ্বর যেন আরেক ধ্রুবতার জন্ম.

অফলাইন

#১৭ ০৯-০৭-২০০৮ ০১:০৮

microqatar
প্রজন্ম গুরু
Current Status...আমার খালি ঘুম আসে hairpull
থেকে: খেজুর গাছের তলায়, আগায় উঠতে ভয় লাগে
নিবন্ধিত হয়েছেন: ০৯-১২-২০০৭
পোস্ট: ৩৭১৭
ওয়েবসাইট

Re: কাতার ভাইয়ের জন্য পাত্রী খোঁজা - ১ম পর্ব

আমারো দিলে চোট বুঝে না কোন হালায়
আমি ফাইস্যা গেছি, ফাইস্যা গেছি মাইনকার চিপায়

সর্বশেষ সম্পাদনা করেছেন microqatar (০৯-০৭-২০০৮ ০১:০৮)

-----------------------
http://microqatar.files.wordpress.com/2008/07/projanmodb1.png
রক্তের গ্রুপ AB+

অফলাইন

#১৮ ০৯-০৭-২০০৮ ০১:৫১

তারেক হাসান
প্রজন্মাসক্ত
Current Status...জঘন্য নেটের স্পিড hairpull
থেকে: রা.বি.
নিবন্ধিত হয়েছেন: ০৭-০৪-২০০৮
পোস্ট: ৬৯৭
ওয়েবসাইট

Re: কাতার ভাইয়ের জন্য পাত্রী খোঁজা - ১ম পর্ব

যাক, কাতার ভাইয়ের মনে হয় একটু গতি হবেghusi
কিন্তু এটা কি মাইক্রোকাতার>কাতার>মোশাররফ>মশা lol2lol2

-----------------------
আমি যেথায়

অফলাইন

#১৯ ০৯-০৭-২০০৮ ০৬:৪৪

সামিউল
প্রজন্ম গুরু
Current Status...অবশেষে রেডিও গুন গুন যাত্রা শুরু করল big_smile
থেকে: ক্যাঙ্গারুস্থান।
নিবন্ধিত হয়েছেন: ২৩-০৭-২০০৭
পোস্ট: ২৫৬৫
ওয়েবসাইট

Re: কাতার ভাইয়ের জন্য পাত্রী খোঁজা - ১ম পর্ব

তপু ভাই জোস লিখেছেন। খুব সুন্দর একটা গল্প হবে প্রলয়। এগিয়ে যাও। আর পোংটা, স্পাইডারম্যান ভাই আপনারা যেভাবে বলতেছেন তাতে কি আমাদের বিয়ে করা আর হবে? দেখা যাবে এর পর আর একজন বলবে সিলেট, আর একজন বলবে বরিশাল আর একজন বলবে খুলনার মেয়েরা খারাপ। তাহলে ভাল কোন মেয়ে? তবে আমার প্রথম ও শেষ পছন্দ বরিশালের মেয়ে। lovelovelove কারণ আমার বাড়ি বরিশাল কিনা তাই।

-----------------------
বাংলাকে ভালবাসুন, বাংলাদেশকে ভালবাসুন।                              
আমাকে জানুন
রেডিও গুনগুন ২৪ ঘন্টা অনলাইন রেডিও

অফলাইন

#২০ ০৯-০৭-২০০৮ ০৮:০৯

মেহেদী আকরাম
প্রজন্ম গুরু
Current Status...নামাজ পড়তে মাত্র কয়েক মিনিট সময় লাগে। আপনি আজকের নামাজ পড়েছেন কি???
থেকে: ঢাকা
নিবন্ধিত হয়েছেন: ১২-০৪-২০০৮
পোস্ট: ২৫৫৮
ওয়েবসাইট

Re: কাতার ভাইয়ের জন্য পাত্রী খোঁজা - ১ম পর্ব

microqatar লিখেছেন:

আমারো দিলে চোট বুঝে না কোন হালায়
আমি ফাইস্যা গেছি, ফাইস্যা গেছি মাইনকার চিপায়

lol2lol2lol2

-----------------------
সবকিছুর জন্য প্রস্তুতি নিচ্ছি, এমনকি মৃত্যুর জন্যও...
আমার বর্তমান  এবং স্থায়ী আবাস।
www.shamokaldarpon.com

অফলাইন

Board footer

এটি তৈরি করা হয়েছে পানবিবি ইঞ্জিনের উপর
অনুবাদ ও পরিচালনা: দ্যা হাঙ্গরিকোডার
পানবিবি'র স্বত্ব:  পানবিবি
তথ্য বিনিময় (সিন্ডিকেশন)

[ Generated in 0.230 seconds, 9 queries executed ]