পড়ছি রহস্যপত্রিকাঅবশেষে প্রথম সেমিস্টার পরীক্ষা শেষ হল। আরবী 1 বাদে বাকি পরীক্ষাগুলো খুবই ভালো হয়েছে। তবে আরবী 1 একাই সেই ভালোগুলোকে পুষিয়ে দিবে। এই সেমিস্টারে ফেল তো নিশ্চিত, আরো কয় সেমিস্টার পর্যন্ত এই আরবী 1 এর বোঝা বইতে হয় কে জানে? তারপর এটা কাটিয়ে উঠলেও নিস্তার নেই। এরপর আরবী 2 নিতে হবে। ওদিকে ফিক্র জামাহিরী 1 [জামাহেরিয়ান কালচার] সাবজেক্টটা এই সেমিস্টারে গাদ্দাফীর কিতবিল আখদার এর ইংরেজী অনুবাদ দ্যা গ্রীণ বুক এর প্রথম খন্ড দিয়ে প্রতিস্থাপন করলেও ভবিষ্যতেও তা করবে, তার কোন নিশ্চয়তা নেই। আর না করলে তো বারোটা বাজবে। কারণ এটার ফোর্থ পেপার পর্যন্ত আছে। তবে সান্তনা এটুকুই, আরবী এবং ফিক্র এর সাবজেক্টগুলোর ক্রেডিট মাত্র এক করে।
এক সেমিস্টার শেষ। মানে হারাধনের দশ ছেলের মধ্যে মাত্র এক ছেলে গেল। এখনও নয় ছেলে বাকি আছে। কবে যে মুক্তি পাব? সামনে তিনমাসের লম্বা ছুটি। দুই মাস হওয়ার কথা ছিল, রমজান মাস সেটাকে তিনে রূপ দিয়েছে। এই তিন মাস কি করব? কম্পিউটারে জমা উপন্যাসগুলো পড়ে শেষ করব, নাটকগুলো দেখে শেষ করব, ফোরামে ফোরামে ঘুরাঘুরি করব, বিজ্ঞানী ডট কম আর কম্পিউটার ও ইলেক্ট্রনিক্সে অনেক দিন কিছু লেখা হয় না - সেখানে কিছু লিখব, আর ভাবছি উইকিপিডিয়াতেও কিছু অবদান রাখব কি না। এছাড়া কিছু প্রোগ্রামিং ল্যাংগুয়েজ শিখব কি না তাও ভাবছি। প্রোগ্রামিং শিখার প্রতি আমার দারুণ আগ্রহ, কিন্তু সেটা শিখলে লিবিয়াতে কোন কাজে আসবে না। তার চেয়ে অটোক্যাডটা শিখে রাখলে ভালো কাজ দেওয়ার সম্ভাবনা আছে। কিন্তু অটোক্যাড শিখতে বিরক্তি লাগে। কি যে করি?
তবে এই মুহূর্তে যা করতে হবে তা হচ্ছে খুব শীঘ্রই একদিন সমুদ্রে গোসল করে ফ্রেশ হয়ে আসতে হবে। বাসা থেকে বের হলেই ভূ-মধ্যসাগর দেখা যায়, হেটে যেতে ছয় মিনিট, অথচ এক বছর ধরে আমি সমুদ্রে যাই না, এটা একটা কথা হল? অথচ মানুষ কত দূর-দূরান্ত থেকে সমুদ্র দেখতে যায়। আমার অবশ্য কেন যেন সমুদ্রের কাছাকাছি গেলেই মন খারাপ হয়ে যায়। সমুদ্রের বিরতিহীন গর্জন আর হুহু হাওয়া মনটাকে কেমন যেন উদাস করে দেয়। সমুদ্রের সাথে সাথে মনের গহীনেও না বলা কথাগুলো, জমে থাকা অজানা কষ্টগুলো হুহু করে বইতে থাকে। সবাই যেখানে সমুদ্রে গিয়ে হৈচৈ করে, আমি সেখানে চুপচাপ দাড়িয়ে থাকি, ছলাত ছলাত শব্দে তীরে এসে আছড়ে পড়া ঢেউগুলোর দিকে তাকিয়ে থাকি ... আমি যদি কবি হতাম তাহলে নিশ্চয়ই সমুদ্র নিয়ে ফাটাফাটি কিছু কবিতা লিখে ফেলতাম। কিন্তু ...
তবে এই ছুটিতেও মনে হয় সমুদ্রে যাওয়া হবে না। কারণ নিজের ক্লাস না থাকলে কি হয়েছে, প্রতিদিন বিকালে সিরত বাংলাদেশী স্কুলের ক্লাসগুলোতে আমাকে নিতেই হচ্ছে। রাতে ঘরে ফিরে এসে ভাই-বোনকে নিয়ে পড়াতে বসতেই হচ্ছে। এছাড়া এই বন্ধের মধ্যে আরবিটাও ভালো মতো শিখতে হবে। ছুটিটা মনে হচ্ছে তেমন জমল না। শিরোণামটা মনে হচ্ছে ব্যার্থ হল।
অফলাইন
নামাজ পড়তে মাত্র কয়েক মিনিট সময় লাগে। আপনি আজকের নামাজ পড়েছেন কি???আহা কী আনন্দ এভাবে দশবার লিখতে পারলেই হলো।
অফলাইন
হেহেহে...আর তাকাবি???দেখ...ক্যামনে ভেঙ্গাই ...হেহেহে

আরবী পড়তেই হবে?? ছোট বেলা থেকে আরবী পড়তে ও লিখতে পারেন ??
অফলাইন
আমার খালি ঘুম আসে 
তবে এই ছুটিতেও মনে হয় সমুদ্রে যাওয়া হবে না। কারণ নিজের ক্লাস না থাকলে কি হয়েছে, প্রতিদিন বিকালে সিরত বাংলাদেশী স্কুলের ক্লাসগুলোতে আমাকে নিতেই হচ্ছে। রাতে ঘরে ফিরে এসে ভাই-বোনকে নিয়ে পড়াতে বসতেই হচ্ছে। এছাড়া এই বন্ধের মধ্যে আরবিটাও ভালো মতো শিখতে হবে। ছুটিটা মনে হচ্ছে তেমন জমল না। শিরোণামটা মনে হচ্ছে ব্যার্থ হল।
আহা বেচারা
অফলাইন
হিপোক্রেটস...হুমম! 
আহা সেমিষ্টার শেষ হলে যে কি আনন্দ
, খালি খাওয়া দাওয়া আর লম্বা ঘুম
। ঘুমিয়ে ঘুমিয়ে পুরোটা ভ্যাকেশন কাটানোর পর কোথাও থেকে ঘুরে আসা
, আহা কি আনন্দ। কিন্তু কয়দিন পরে আবার ক্লাশ শুরু
। যাই হোক ত্বোহা ভাই এই সুন্দর ভ্যাকেশনে পড়াশুনা একটু পজ করে কোথাও থেকে ঘুরে আসুন, তাতে মনটা রিফ্রেশ হয়ে যাবে আর কাজে উদ্যোম পাবেন
। মন ভাল না থাকলে এতো খাটাখাটি করে কি লাভ হবে বলেন
তাই সবার আগে সমুদ্র দর্শন


।
সর্বশেষ সম্পাদনা করেছেন জুয়েল (০৩-০৭-২০০৮ ১৩:৫৭)
অনলাইন
পড়ছি রহস্যপত্রিকারূপসী-রাক্ষসী লিখেছেন:
আরবী পড়তেই হবে?? ছোট বেলা থেকে আরবী পড়তে ও লিখতে পারেন ??
আরবী পড়তেই হবে। কোন উপায় নেই। গতকাল হেড এক্সামিনারের সাথে কথা বলেছিলাম। তার মূল কথা হল, তিনি যখন বিদেশে গিয়েছিলেন তখন তাকে সেই দেশী ভাষা শিখতে হয়েছিল কাজেই আমাদেরকেও শিখতে হবে।
ছোট বেলা থেকে আরবী পড়তে-লখতে পারা আর ইউনিভার্সিটি লেভেলের আরবী গ্রামার, কানা ওয়া আখাওতিহা, হামজাতুল ওয়াসল এইসব নিয়ে কচকচি করা ভিন্ন বিষয়।
অফলাইন
আইইউটিতে যেকোন ডিপার্টমেন্টেই ১ম ও দ্বিতীয় সেমিস্টারে বাঙালি এবং পাকিস্তানীদের জন্য স্পোকেন অ্যারাবিক কোর্সটা আবশ্যক।
বাপরে বাপ! কি যে পেইনফুল ছিল সাবজেক্ট টা...
মাঝে মাঝে এখনো দুঃস্বপ্ন দেখি যে স্পোকেন অ্যারাবিক এর ভাইভা দিতেছি।
মাতা তাতানা ওয়ালু ফুতুর? আল ফুতুরি ওয়াল... (কি যেন বাকিটা ভুলে গেছি
)

অফলাইন
পড়ছি রহস্যপত্রিকামাতা তাতানা ওয়ালু ফুতুর? আল ফুতুরি ওয়াল... (কি যেন বাকিটা ভুলে গেছি worried)



আচ্ছা ভাই, iut টা কি?
অফলাইন