মিনি রহস্যগল্প: চৌদ্দদিন
নাফে মোহাম্মদ এনাম
[এইমাত্র লিখে শেষ করলাম। টাটকা গল্প।]
আমি একটা খুন করেছি মাত্র চৌদ্দ দিন আগে। এক ফোঁটা রক্তও দেয়ালে লাগতে দেইনি। পলিথিনের ব্যাগে ভরে লাশটা একটা খালে ফেলে চলে এসেছিলাম। বাসায় ফিরে কিছুক্ষন রান্নাঘরে ঘুটুরমুটুর করেছি। আরামে বসে টিভি দেখব তখন সদর দরজায় ঠক্ ঠক্ শব্দ শুনে দরজা খুললাম। দেখি দাঁড়িয়ে আছে আমার জিগড়ি দোস্ত রন্টি। আয়ারল্যান্ড থেকে ট্রেনে ছড়ে এসেছে ও এতটা দূর লন্ডনে। সঙ্গে একটা লাগেজ। বেশ ক্লান্ত নিশ্চয়ই। আমি ওকে ফ্রেস হয়ে শুয়ে পড়তে বললাম। পরে গল্প হবে। রন্টি শুতে গেল এবং পাঁচ মিনিটেই নাক ডাকার আওয়াজ শুনতে পেলাম। আমি অবশ্য বেশ রাত জাগলাম। ইন্টারনেটে।
আমি আরেকটা খুন করেছি মাত্র চৌদ্দ দিন আগে। লাশটা থেকে এক ফোঁটা রক্তও মাটিতে পড়তে দেইনি। পলিথিনের একটা ব্যাগে ভরে লাশ ফেলে আসলাম টাওয়ার ব্রিজের নিচে। তারপর বাসায় বসে বসে টিভি দেখা।
আরো একটা খুন করে ফেললাম এই চৌদ্দ দিনে। তবে এবার লাশটা ব্যাগে না ভরে সোজা আমার ঘরের পেছনের বাগিচায় কবর দিয়ে তার ওপর একটা ফুলের গাছ রোপন করে দিলাম। সবকিছু যখন ঠিকটাক তখন ফোনটা এল। আমার বাল্যবন্ধু তিরফান। তিরফান আমার বাল্যশত্রুও। তিরফান জানাল সে আমার ঘরের দরজার সামনে অপেক্ষা করছে। আমি দরজা খুলে দেখলাম তিরফান এবং ওর সঙ্গে ওর মেয়েবন্ধু বিনা। আমি ওদের ভেতরে নিয়ে বসালাম। তিরফান বলছে-'তোর তো গতমাসে হাসপাতাল যাওয়ার কথা। তুই গেলি না কেন? তুই জানিস ঠিকমতন চেকআপ না করালে অনেককিছুই হতে পারে?'
আমি বললাম,'আরে জানি তো। তোরা কোন চিন্তা করিস না। আমি বেশ আছি।'
'বললেই হল!' বিনা চেঁচালো। 'আজ আমরা তোকে ড.লুনের কাছে নিয়ে যেতে এসেছি।'
'আচ্ছ যাব তো। তোমরা কিছু খাও...' আমি বোঝানোর চেষ্টা করলাম। কিন্তু ওরা দু'জন আমার হাত ঝাপটে ধরল।
প্রায় আধঘন্টা আমরা ড.লুনের জন্য অপেক্ষা করি। একটা সময় দেখা হল।
'দেখুন...কপাল যে ইনি যথেষ্ট স্বাভাবিক জীবনযাত্রয় অব্যস্ত হয়ে পড়েছেন। তারপরও উচিত হয়নি এত দেরিতে চেকআপ করা। তবে চিন্তার কিছু নেই। ইনি পুরোপুরি একজন স্বাভাবিক মানুষে পরিনত হয়েছেন। আর ভয় নেই। দেড়টা মাস একা একা নিজেকে মানিয়ে নেয়া মানেই তো সব ওকে...'
প্রায় কুড়ি মিনিট কথা হল ড.লুনের সাথে। তারপর আমরা তিনজন বেরিয়ে এলাম। ড.লুন আমাকে স্বাভাবিক মানুষের সার্টিফিকেট দিয়ে দিলেন। আমি শেষবারের মতন আমার চিকিৎসা কেন্দ্রটার নামটা বিড়বিড় করে উচ্চারন করলাম,'সেন্ট গ্রীন মেন্টাল ক্লিনিক'।
গত ক'দিন ধরে আমি বেশ উত্তেজিত। কেবল আমিই নই, আমরা বন্ধুরা সবাই। আমাদেরই ঘনিষ্ট বেশ ক'জন বন্ধু নাকি নিখোঁজ। পুলিশ প্রায়ই আমাদের ডেকে নিয়ে যায়।
গত চৌদ্দ দিন আগে একটা নতুন ঘটনা ঘটেছিলো। গল্পটা শেষ হয়ে গিয়েছিলো...।
সর্বশেষ সম্পাদনা করেছেন nafeeAnam (০১-০৭-২০০৮ ০১:১৩)
অফলাইন
ঈদ শেষ! 
শেষটা তো ভাই বুঝলাম না। উদাসীন/অরন্য'র কবিতা'র মতই দেখি কঠিন কঠিন গল্প
।
সর্বশেষ সম্পাদনা করেছেন হাঙ্গরিকোডার (০১-০৭-২০০৮ ০৯:০০)
; যদি ব্যাংক একাউন্ট লোপাট হয়ে যায়
!অফলাইন
আমি আশাহত কারন
আয়ারল্যান্ড থেকে ট্রেনে ছড়ে এসেছে ও এতটা দূর লন্ডনে।
আয়ারল্যান্ড থেকে ট্রেন যোগাযোগ নাই লন্ডনে।
আরো দক্ষতার প্রয়োজন । 
অফলাইন
ঈদ শেষ! 
ভাইরে, গল্পে কি সবসময় সত্য হওয়া প্রয়োজন? তাহলে তো সায়েন্স ফিকশন গুলো Void ab initio
; যদি ব্যাংক একাউন্ট লোপাট হয়ে যায়
!অফলাইন
আমার খালি ঘুম আসে 
charjee লিখেছেন:
আমি আশাহত কারন
আয়ারল্যান্ড থেকে ট্রেনে ছড়ে এসেছে ও এতটা দূর লন্ডনে।
আয়ারল্যান্ড থেকে ট্রেন যোগাযোগ নাই লন্ডনে।
আরো দক্ষতার প্রয়োজন ।


অফলাইন
হেহেহে...আর তাকাবি???দেখ...ক্যামনে ভেঙ্গাই ...হেহেহেআমার ও ইচ্ছে করে।...এমন খুনি হতে 






অফলাইন
"এমন দিনে তারে বলা যায়....."আমি কিছু মন্তব্য করতে চাই। সেটা হল সাহিত্য রচনা একটা শিল্প। রচনার শিপ্পগুন হয়ত অনেকেই পড়েছেন, এখনে কিছু বেসিক ব্যাপার ব্যাখ্যা করা হয়েছিল যেটা মানলে সবার লেখা ভাল হয়া সম্ভব। nafeeAnam ভাইএর গল্পটা তো রহস্যগল্প। এটার পরি্সর বা ব্যাপ্তি ঠিক ততটুকু বড় হওয়া উচিত যতটুকু পর্যন্ত পাঠক অধৈর্য না হয় যে তারপরে কি হল। গল্প পড়ে পাঠক যদি একটু চিন্তাই না করল বা একটু টেনশন বোধ না করল তাহলে রহস্যগল্পের আর কি মানে থাকল।
অফলাইন
শেষটা বুঝতে পারলাম না।

অফলাইন
ভাবছিচৌদ্দ মিনিট আগে আমি এই গল্পটি পড়েছিলাম। কিন্তু এখনও শেষ লাইনটি বুঝতে পারিনি।
অফলাইন
হিপোক্রেটস...হুমম! 
দুঃখিত এনাম ভাই, এই গল্পটা না হলেও চৌদ্দবার খুলেছি, কিন্তু একবারও পুরাটা পড়তে পাড়লাম না
, তাই কোন মন্তব্য করতে পারছিনা
অফলাইন
আমার কাছে গল্প টা ভাল ই লাগছে কিন্তু এই লাইন টা পইড়া একটু খটকা লাগছে,
nafeeAnam লিখেছেন:
গত চৌদ্দ দিন আগে একটা নতুন ঘটনা ঘটেছিলো। গল্পটা শেষ হয়ে গিয়েছিলো...।
মানে বুঝতে পারি নাই আসলে কি বুঝাইতে চাইছেন।
গল্পের খুনী ভাই কি ১৪ দিন আগে সুইসাইড খাইছে, তার পরে ভুত হইয়া গল্প কইছে, এই টুক বুঝি নাই।


অফলাইন
হায় হায় রে কি করবো সময় নাই !ওহহ সিরিয়াল কিলার! আমার প্রিয় জিনিস তাই বাহবা। আরো কিছু ফ্রিকি জিনিস এড করতে পারতেন কড়া হইতো। শুনে রক্ত গরম হইয়া যাইত
নেক্সট টাইম আমার মত পাঠকের কথা চিন্তা করে এই টাইপের গল্প লিখবেন

অফলাইন
জঘন্য নেটের স্পিড 
অফলাইন
"এমন দিনে তারে বলা যায়....."nafeeAnam লিখেছেন:
আপনাদের সকলকে জানাই আমার প্রাণঢালা ধন্যবাদ।
সবাইকে একটা রহস্যের মাঝে ফেলতে পেরে বেশ আনন্দ লাগছে।





অফলাইন
পড়ছি রহস্যপত্রিকাচলবে। তবে স্বপ্নবাজ ভাইয়ের সাথে একমত।
অফলাইন
আচ্ছা। ভাল, আমার নাম ব্যবহার করার রয়ালিটি দিতে হবে।
অফলাইন
পড়ছি রহস্যপত্রিকারন্টি, ফোরামে আপনাকে স্বাগতম। অনুগ্রহ করে এখানে গিয়ে আপনার পরিচিতিমূলক কিছু লেখা দিন।
অফলাইন
নামাজ পড়তে মাত্র কয়েক মিনিট সময় লাগে। আপনি আজকের নামাজ পড়েছেন কি???শেষ হয়েও হয়লোনা শেষ।
গত ক'দিন ধরে আমি বেশ উত্তেজিত। কেবল আমিই নই, আমরা বন্ধুরা সবাই। আমাদেরই ঘনিষ্ট বেশ ক'জন বন্ধু নাকি নিখোঁজ। পুলিশ প্রায়ই আমাদের ডেকে নিয়ে যায়।
গত কয়েক দিনে ইনি উনার কয়েক জন বন্ধুকে খুন করেছে তাই নিখোঁজ। আর..................
গত চৌদ্দ দিন আগে একটা নতুন ঘটনা ঘটেছিলো। গল্পটা শেষ হয়ে গিয়েছিলো...।
উনার খুনের মাঝে একটা ব্যাপ্তি আছে............ পাগলতো
ভালই হয়েছে.......
অফলাইন