ভাবছি( এটা একটা ধারাবাহিক গল্প। প্রতিদিন চলতে থাকবে। দেখা যাক কয় পর্বে যেয়ে ঠেকে। এই গল্পের সব চরিত্রে এই ফোরামের মেম্বারদের দেখা যাবে। আমি কাউকেই পারসোনালি চিনি না তাই বাস্তব চরিত্রের সাথে মেলাতে আমার খুব কষ্ট হবে। আমি তাই আমার মত করে তাদের সাজিয়ে নিব। কারও আপত্তি থাকলে জানাবেন। আর এটা ধারাবাহিকভাবে চলবে। আপনাদের কাছে যদি এই গল্প ভাল না লাগে তাহলে জানাবেন। আমি শেষের আগেই ইতি টেনে দিব।)
আজ প্রজন্ম ফোরামের গেট টুগেদার। বাসা থেকে বের হতে একটু দেরি হয়ে গেল। যাওয়ার ইচ্ছা ছিল না বেশি। কিন্তু সবাই আসবে তাই না যেয়েও পারা যায় না। বিশেষ করে অধিকাংশ প্রবাসী মেম্বার-ই আসছে। তাই আজ না গেলে হয়ত অনেকদিন কথা শুনতে হবে। বাসার সামনে চীন-মৈত্রীতে হচ্ছে আর আমি গেলাম না,তারা বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসল। তাই ক্লাস থেকে এসেই রওনা দিলাম। আজ সন্ধ্যা পর্যন্ত ক্লাস ছিল। কাল আবার কুইজ, তাই যেতে একটু আলসেমি-ই লাগছিল। শুক্রবার হলে হত। কিন্তু শুক্রবার চীন-মৈত্রী পাওয়া গেল না। তাই আজ সোমবার-ই দিতে হল। আর প্রবাসী মেম্বারদের সামার ভেকেশন প্রায় শেষ তাই নেক্স্ট উইকে নেওয়া গেল না। আমরা দেশি তাই আমাদের সমস্যা নিয়ে আর কি ভাববার সময় আছে। আমাদের সামার ভেকেশন দুরে থাক এখন ধুমসে ক্লাস চলছে। যাই হোক রিক্সা দিয়েই রওনা হলাম। মিরপুর-২ থেকে চীন-মৈত্রী, ভাল জামাকাপড় পরে বাসে যেতে ইচ্ছা করে না। আচ্ছা এই ধরনের অনুষ্ঠানে কি কোন উপহার নিতে হয় নাকি? হাতে টাকা নাই নিতে হইলেও নিব না। আর নিব কার জন্য। প্রজন্ম তো একটা মানুষ না একটা পরিবার। আর উপহার হিসেবে কাল একটা কবিতা লিখে দিব নে ফোরামে, টাকা তো লাগবে না এটাই বড় কথা।
২০ মিনিটের ভিতর পৌছে গেলাম। দেখি অভ্যর্থনায় কোডার ভাই আর শামীম ভাই দাড়িয়ে আছেন। কি একটা ফরম পূরণ করতে দিলেন, মেম্বারদের জন্য একটা আর গেস্টদের জন্য একটা। আমি একাই তাই মেম্বারদের ফরমটা পূরণ করলাম। ভিতরে যেয়ে দেখি বেশি কেউ আসে নাই। ৭.৩০ এ অনুষ্ঠান শুরু হওয়ার কথা এখন প্রায় ৭.২০। যারা এসেছে তারা বেশির ভাগ ই প্রবাসী, তাই সময়সচেতন। আমার তো মনে হয় ডিসিপ্লিন শেখার জন্য প্রতিটা বাঙ্গালিকে একবছর প্রবাস জীবন কাটিয়ে আসা উচিত। কোডার ভাই একটা সুন্দর সাদা পাঞ্জাবি পড়ে আছে। শামীম ভাইও পাঞ্জাবী পড়েছে তবে নীল রং-এর। একটু মোটা লাগছে ওনাকে। আর বেশিরভাগ-ই পাঞ্জাবী পড়েছে। বাংলা ফোরাম তাই বাঙ্গালিয়ানা ভাব। আমি বোকার মত জিন্স আর সর্টশার্ট। অবশ্য এটাই আমার জাতীয় পোশাক।
কোডার ভাই আর শামীম ভাইয়ের সাথে গল্প করছি। তারা বহুত খাটাখাটনি করছে গত ৭ দিন ধরে। ৫০০/৬০০ মেম্বার আসবে। অনেক কাটছাট করে নিয়মিত মেম্বারদের ইনভাইট করা হয়েছে। ঐদিক থেকে সুমন ভাই আসল। উনি খুব চিন্তিত শিপলু ভাই এখনও আসছে না। বার বার ফোন করছে। শিপলু ভাই থাকে জুরাইন আর দোলাইরপাড়ের মাঝে। তাই আসতে দেরি হচ্ছে। রাস্তায় অনেক জ্যাম। আমি শামীম ভাইয়ের কাছে আজকের অনুষ্ঠান সূচি বুঝে নিচ্ছি। এমন সময় আমার চোখ এক মুহুর্তের জন্য থমকে দাড়াল। এক অপূর্বা সুন্দরী এদিকে আসছে। ফোরামে এত সুন্দরী মেয়ে আছে আগে জানতাম না তো। আসলে কি সে এই ফোরামের নাকি অন্য অনুষ্ঠানে আসছে। চীন-মৈত্রীতে এক সাথে অনেক অনুষ্ঠান হয়। হয়তো কোন বিয়ের অনুষ্ঠানে আসছে ভুলে এই গেটে এসে পরেছে। না সে দেখি কোডার ভাইয়ের সাথে কথা বলছে। হয়তো কোন গেস্ট হবে। না সে মেম্বারদের ফরম পূরন করল। আমার মনের মাঝে হাজার ঘন্টা এক সাথে বেজে উঠল। কিন্তু কি জানি কি হল, আমার তার সামনে থাকতে খুব নার্ভাস লাগছে। তাই অন্যদিকে চলে এলাম। ওহো তার পরিচয় ই জানা হল না। আসলে সে কে?.......
সর্বশেষ সম্পাদনা করেছেন প্রলয় (২১-০৬-২০০৮ ১৮:০৭)
অফলাইন
টিনটিন পড়ছি ... বাংলা অনুবাদবিশেষ করে অধিকাংশ প্রবাসী মেম্বার-ই আসছে।
ভাই, আমারেও একটু আইনেইন। আপ-ডাউন টিকেটের দাম 2000 দিনার, তা না হলে নিজের খরচেই চলে আসতাম।
ফোরামে এত সুন্দরী মেয়ে আছে আগে জানতাম না তো।
অন্তত সুন্দরীদের দেখার জন্যও একটু আসা দরকার। কি বলেন? 
অনলাইন
ভাবছিআর সুমন ভাই এ্যাডমিনরা সবাই বিভিন্ন জায়গায় কাজে ব্যস্ত। এক এক জন এক এক জায়গায়। আপনি হয়তো ভিতরে কোন কাজ করছিলেন। তাই একটু দেরিতে আপনাকে দেখা গেল। আমি তো রিসিপশন দিয়ে এন্টার করছি। তাই যারা অভ্যর্থনায় ছিল তাদের আগে দেখছি। সো মাইন্ড কইরেন না।
অফলাইন
টিনটিন পড়ছি ... বাংলা অনুবাদপ্রলয় লিখেছেন:
গল্পটা এক জনে লিখলে ভাল হয়। তাই রাক্ষসী একটু চুপ থাকেলই ভাল। নাহলে গল্পের গন্তব্য ঠিক থাকবে না। আর তোমারে নায়িকা বানাব। টেনশন নিয় না।
হা হা হা, এটা কি রাক্ষসী ভুলানো গল্প? রাক্ষসী শুধু নায়িকা হওয়ার লোভে গল্প বন্ধ করতে রাজি নাও হতে পারে। পার্টির লোভনীয় খাবার আইটেমগুলো আগেই উল্লেখ করে দেন, এতে কাজ হলেও হতে পারে।
অনলাইন
ক্লাস শুরু হইলো ক্যান??
(
(
(
(



ওহ।।
আমি বুঝি নাই।...আমি ভাবসি ফোরামের সবাই মিলে লিখবে।...
সরি 


ওকে আমি আমার লিখা টা মুছে দিলাম 
আমি নায়িকা হইতে চাই না 

হাহ
অফলাইন
পড়লাম। তারপর?
অফলাইন
No Status!!!!সুন্দরী টা কে? বুঝলাম না।

মন্তব্য একটাই গাছে কাঠাল গোফে তেল 
অফলাইন
প্রলয়, অনুষ্ঠান শুরু করবেন কখন? আমার তো আর তর সইছে না।
আহমাদ মুজতবা লিখেছেন:
সুন্দরী টা কে? বুঝলাম না।
![]()
মন্তব্য একটাই গাছে কাঠাল গোফে তেল
গোঁফ কি উঠেছে??
অফলাইন
চীন মৈত্রি সম্মেলন কেন্দ্রে বাসা ভাড়া নেব ভাবছি। 
তাহলে আর জামে পড়তে হবে না। একেবারে বাঙালিয়ানা ড্রেস, লুঙ্গি আর গেঞ্জি পড়েই উপস্থিত হতে পারব।
অফলাইন
রেডিও শুনছিআহমাদ মুজতবা লিখেছেন:
:
মন্তব্য একটাই গাছে কাঠাল গোফে তেল
ইচ্ছা থাকলে কি না হয়, আমরা এই কাতারে ,হোটেল রামাদাতে ( ফাইভস্টার ) দেশের একটা ফোরামের হয়ে পাটি করেছি আর এখন ঐ ফোরামে ডুবাই প্রবাসীরা হোটেল শেরাটনে আগামী ১১ জুলাই গেট টুগেদার করবে।
প্রলয় স্বপ্ন বুনতে থাকো, একদিন ইনশাল্লাহ আমরা সবাই এই রকম একটা আয়োজন করবো এই বাংলার মাটিতেই।
গল্পটা চালিয়ে যাও। ভালো হচ্ছে। ![]()
অফলাইন
ভাবছিরূপসী-রাক্ষসী লিখেছেন:
ওহ।।
আমি বুঝি নাই।...আমি ভাবসি ফোরামের সবাই মিলে লিখবে।...
সরি
ওকে আমি আমার লিখা টা মুছে দিলাম
আমি নায়িকা হইতে চাই নাহাহ
গল্পটা সবাই মিলে বললে হয়ত ভাল হত। কিন্তু তাতে হয়ত গল্পের কোন উইনিফর্মিটি থাকত না। গল্পের গন্তব্য হত হিন্দি সিরিয়ালের মত। কোন কুল-কিনারা নাই। আর তাছাড়া সবাই লিখলে হয়ত মতভেদ দেখা দিত। সবার দৃষ্টিকোণ এক না। তাই হয়ত ফোরামের মেম্বারদের মাঝে একটা ভুলবোঝাবুঝি সৃষ্টি হতে পারত। অতীতে এরকম নজির হয়ত দেখা গেছে।
আমি এখানে সবাইকে নিয়ে একটু মজা করব। শুধু আপনাদের আনন্দ দেয়ার জন্য। তাই কোন মন্তব্য নিয়ে মাইন্ড কইরেন না।
অফলাইন
ক্লাস শুরু হইলো ক্যান??
(
(
(
(প্রলয় লিখেছেন:
রূপসী-রাক্ষসী লিখেছেন:
![]()
ওহ।।
আমি বুঝি নাই।...আমি ভাবসি ফোরামের সবাই মিলে লিখবে।...
সরি![]()
ওকে আমি আমার লিখা টা মুছে দিলাম![]()
আমি নায়িকা হইতে চাই নাহাহ
গল্পটা সবাই মিলে বললে হয়ত ভাল হত। কিন্তু তাতে হয়ত গল্পের কোন উইনিফর্মিটি থাকত না। গল্পের গন্তব্য হত হিন্দি সিরিয়ালের মত। কোন কুল-কিনারা নাই। আর তাছাড়া সবাই লিখলে হয়ত মতভেদ দেখা দিত। সবার দৃষ্টিকোণ এক না। তাই হয়ত ফোরামের মেম্বারদের মাঝে একটা ভুলবোঝাবুঝি সৃষ্টি হতে পারত। অতীতে এরকম নজির হয়ত দেখা গেছে।
আমি এখানে সবাইকে নিয়ে একটু মজা করব। শুধু আপনাদের আনন্দ দেয়ার জন্য। তাই কোন মন্তব্য নিয়ে মাইন্ড কইরেন না।
কিন্তু আমার লিখা টা তো ভালো হইছিলো...তাই না?? আমি আবার দেই ???

এর পর নাহয় আর দিব না
সর্বশেষ সম্পাদনা করেছেন রূপসী-রাক্ষসী (২১-০৬-২০০৮ ২০:২১)
অফলাইন
প্রলয় ভাই চালিয়ে যান। আমি আসছি কখন? আমি আবার সব অনুষ্ঠানে নির্দিষ্ট সময়ের আগেই চলে যাই। আর রূপসীদের এত আগে আনা উচিত হয় নাই। ওনারা আবার সাজুগুজুতে ব্যস্ত থাকেন কিনা 



অফলাইন
সামনে নাকি পরীক্ষাআমি কিন্তু এখনও এসে পৌছাই নাই, কোডার ভাই আমারে না নিয়াই চইলা আসছে। হের লগে আমার পরে ফাইটিং আছে 
অফলাইন
C শিখতে হবে। সবার সাহায্যে লাগবেমুজতবা লিখেছেন:
গাছে কাঠাল গোফে তেল




অফলাইন
দ্রুপাল থেকে আবার ওয়ার্ডপ্রেসেসুমনের জায়গাটা ঠিকই আছে। ঐ ব্যাটা আসলেই একটু
।
; যদি ব্যাংক একাউন্ট লোপাট হয়ে যায়
!অফলাইন